জেলা সভাপতি পার্থপ্রতিমের হাত ধরে তৃণমূলে ফিরলেন বিজেপি নেত্রী কমলা সরকার

জেলা সভাপতি পার্থপ্রতিমের হাত ধরে তৃণমূলে ফিরলেন বিজেপি নেত্রী কমলা সরকার

কোচবিহারে বিজেপিতে ভাঙন অব্যাহত । তৃণমূলের দাবি প্রতিদিন বিজেপি এবং অন্যান্য দল থেকে প্রচুর নেতা কর্মী তৃণমূলে ফিরছেন । কিছুদিন আগেই বিজেপির কয়েকজন নেতা তৃণমূলে যোগদান করেন ।আজ কোচবিহার দলীয় কার্যালয়ে বিজেপি মহিলা মোর্চার সম্পাদিকা কমলা সরকার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন ।এর সঙ্গে পরিমল রায় বিজেপি মন্ডল সহসভাপতি কুমারজিত সরকারও তৃণমূলে যোগদান করেন । সিপিএম থেকে যোগ দেন আফরাজুল হোসেন। এদিন দলে আগতদের হাতে দলীয় পতাকা তুলে তাদের দলে যোগদান করান পার্থপ্রতিম রায় । তৃণমূলের দাবি মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় দলের বিক্ষুব্ধ নেতা বা অন্য পার্টি থেকে আগত নেতারা যোগদান করলেন ।
Read More
জলপাইগুড়ি ফার্মেসি কলেজের ছাত্র আন্দোলন অব্যাহত,

জলপাইগুড়ি ফার্মেসি কলেজের ছাত্র আন্দোলন অব্যাহত,

জলপাইগুড়ি ফার্মেসি কলেজের ছাত্র আন্দোলন অব্যাহত ।বর্তমান করোনা পরিস্থিতিতে পরীক্ষা নিয়ে কোনো সিদ্ধান্ত এখনো জানাতে পারেনি কলেজ কর্তৃপক্ষ । উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশ সত্ত্বেও কলেজ কর্তৃপক্ষের পরীক্ষা নিয়ে অনড় মনোভাবের বিরুদ্ধে কলেজের ফাইনাল বর্ষের ছাত্রছাত্রীদের আন্দোলন অব্যাহত । শনিবার পর্যন্ত কলেজ কর্তৃপক্ষ কোনো লিখিত সিদ্ধান্ত জানায় নি ছাত্রদের । সমস্যার সমাধান না হলে শনিবার থেকে ছাত্ররা আবার অনশনে বসে । পরীক্ষা নিয়ে ছাত্রদের ভবিষ্যৎ বিপদের মুখে ফেলে দেওয়ার জন্য ছাত্র আন্দোলন আরো তীব্র হচ্ছে । এরকম পরিস্থিতিতে কলেজের পরিস্থিতি নিয়ে জেলার সাংসদ জয়ন্ত রায় আসরে নেমেছে । কলেজের এই সমস্যা নিয়ে সাংসদ ইতিমধ্যে রাজ্যপালের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং কলেজে দ্রুত…
Read More
গোষ্ঠীদ্বন্দে জেরবার উত্তরের রাজনৈতিক দলগুলি

গোষ্ঠীদ্বন্দে জেরবার উত্তরের রাজনৈতিক দলগুলি

দিন যতই এগোচ্ছে বিধানসভার কাউন্টডাউন ততই রক্তচাপ বাড়াচ্ছে বাংলার রাজনৈতিক দলগুলির । তৃণমূল মরিয়া রাজ্যের শাসনক্ষমতা ধরে রাখতে। এর জন্য আনা হয়েছে ভোটকৌশলী প্রশান্ত কিশোরকে । পিকের পরামর্শ নিয়ে একাধিক কর্মসূচি নিয়েছে তৃণমূল সুপ্রিমো । দিদিকে বলো, যুববাহিনী গঠন, যুবশক্তি একাধিক কর্মসূচিতে বাংলার তরুণ, যুবক, সবাইকে সক্রিয় করে তুলছে দলের কাজে ।যুব বাহিনীর দ্বারা মমতা সরকারের উন্নয়ন মূলক কাজগুলিকে প্রচার করে ক্ষমতা দখলের স্বপ্ন দেখছে তৃণমূল । কিন্তু বাংলার মুখ্যমন্ত্রীর চিন্তা উত্তরবঙ্গ নিয়ে । গত লোকসভা নির্বাচনে বিজেপির উত্থান, উত্তরবঙ্গের তৃণমূল নেতাদের মুখ পুড়েছে । বিশ্বস্ত সূত্রের খবর গৌতম দেব ,রবীন্দ্রনাথ ঘোষ, বিজয়চন্দ্র বর্মন সৌরভ চক্রবর্তীদের এবার অগ্নিপরীক্ষা বিধানসভা নির্বাচনে…
Read More
সংগঠনকে আরো মজবুত করতে আরএসএসের ধাঁচে পূর্নকালীন কর্মী রাখার কথা ভাবছে তৃণমূল

সংগঠনকে আরো মজবুত করতে আরএসএসের ধাঁচে পূর্নকালীন কর্মী রাখার কথা ভাবছে তৃণমূল

রাজ্যে তৃণমূলের সংগঠনকে আরো মজবুত করতে পূর্নকালীন কর্মী রাখার কথা ভাবছে তৃণমূল। প্রশান্ত কিশোর এমনই পরিকল্পনা জানিয়েছে তৃণমূল সুপ্রিমোকে। আগামী বিধানসভা নির্বাচন এবং বাংলায় তৃণমূলের সংগঠনকে শক্তপোক্ত করতে এই সিদ্ধান্ত নিতে চলেছে বলে বিশ্বস্ত সূত্রের খবর। ভোট কৌশলী প্রশান্ত কিশোর এবার আরএসএস ও বিজেপির ধাঁচে বাংলাতেও এরকম ডেডিকেটেড কর্মী রাখার কথা ভাবছে। এদিকে বাংলায় সাংগঠনিক ক্ষমতা বাড়াতে তরুণ যুব সমাজকে কাছে টানার পরিকল্পনাও নিয়েছে তৃণমূল। পিকের মস্তিস্কপ্রসূত এই পরিকল্পনায় তরুণ সমাজকে তৃণমূলে টানতে যুববাহিনী ও যুবশক্তি নামে কর্মশালা ও কর্মসূচি নিয়ে রাজ্যের ক্ষমতা ধরে রাখতে মরিয়া মা-মাটি-মানুষের সরকার। সূত্রের খবর আগামী বিধানসভা নির্বাচনের আগেই জেলায় জেলায় হোলটাইমার রাখতে চলেছে তৃণমূল।…
Read More
আজ থেকে খুলে যাচ্ছে কোচবিহারের মদনমোহন বাড়ি

আজ থেকে খুলে যাচ্ছে কোচবিহারের মদনমোহন বাড়ি

আজ থেকে খুলে যাচ্ছে কোচবিহারের মদনমোহন বাড়ি । করোনা এবং লকডাউনের দীর্ঘ ৪ মাস পর ভক্তদের জন্য মন্দিরের ফটক খুলে দিচ্ছে মন্দির কর্তৃপক্ষ । তবে কোভিড১৯-র রাজ্য ও কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের সমস্ত নির্দেশিকা মেনে মন্দিরে প্রবেশ করতে হবে বলে জানা গিয়েছে । মন্দিরে প্রবেশের আগে পুণ্যার্থীদের থার্মাল স্ক্যানিং করা হবে।রাখা হবে হ্যান্ডওয়াশ এবং স্যানিটাইজার রাখার ব্যবস্থা থাকবে বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ
Read More
কেন্দ্রীয় সরকারের চাল ডাল থেকে বঞ্চিত হচ্ছে শিলিগুড়ি চা বাগান অঞ্চলের কয়েকহাজার শ্রমিক

কেন্দ্রীয় সরকারের চাল ডাল থেকে বঞ্চিত হচ্ছে শিলিগুড়ি চা বাগান অঞ্চলের কয়েকহাজার শ্রমিক

কেন্দ্রীয় সরকারের চাল ডাল থেকে বঞ্চিত হচ্ছে শিলিগুড়ি চা বাগান অঞ্চলের কয়েকহাজার শ্রমিক ।ডিজিটাল কার্ড না মেলায় খুবই সমস্যায় পড়েছেন চাবাগান শ্রমিক ।খাদ্য দপ্তরের গাফিলতিতে তিনমাস ধরে রেশন সামগ্রী পাচ্ছে না চাবাগান শ্রমিকরা যা খুবই উদ্বেগজনক ।আর এই সমস্যার কথা তুলছে না কোনো রাজনৈতিক দল ।ফলে এই চাবাগান শ্রমিকদের দুর্দশা আরো খারাপ হচ্ছে । লকডাউন চলাকালীন সময়ে কেন্দ্রীয় সরকার মাসে পরিবারে জনপ্রতি 5 কেজি চাল এবং পরিবার প্রতি 1কেজি ডাল দেওয়ার কথা ঘোষণা করেছেন ।এই সরকারি সুবিধে নভেম্বর পর্যন্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার ।কিন্তু তিনমাস কেটে গেলেও মেলেনি তাদের ডিজিটাল রেশন কার্ড,ফলে কেন্দ্রীয় সরকারের এই সুবিধে থেকে বঞ্চিত শিলিগুড়ি তরাইয়ের…
Read More
রক্তসংকট মেটাতে রক্তদান শিবিরের আয়োজন দক্ষিণ দিনাজপুরে

রক্তসংকট মেটাতে রক্তদান শিবিরের আয়োজন দক্ষিণ দিনাজপুরে

রক্তসংকট মেটাতে রক্তদান শিবিরের আয়োজন করল এক সংবাদ চ্যানেল। বর্তমানে করোনা পরিস্থিতিতে রক্তের সংকট দেখা দিচ্ছে রাজ্যের সব জেলায়। ব্লাড ব্যাঙ্ক গুলোতে রক্তের সঙ্কট মেটাতে তাই দক্ষিণ দিনাজপুরে এগিয়ে এল এক খবর চ্যানেল। শিবিরে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর থানার আইসি পূর্ণেন্দু কুন্ডু, দিনাজপুর টুডে চ্যানেলের কর্ণধার দেবরাজ কুন্ডু, দক্ষিণ দিনাজপুর জেলা জার্নালিস্ট ক্লাবের সেক্রেটারি শংকর দাস সহ আরো অন্যান্যরা ।জানা গিয়েছে টুডে নিউজ নামে ওই খবরের চ্যানেল আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবিরে ২০জন রক্তদান করেছেন। রক্ত সংগ্রহের পর ওই রক্ত গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়
Read More
বিশ্বভারতীর ঘটনার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি এবিভিপির

বিশ্বভারতীর ঘটনার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি এবিভিপির

গত ১৭ আগস্ট শান্তিনিকতনে বহিরাগত দুষ্কৃতিদের দ্বারা বুলডোজার ঢুকিয়ে দেওয়াল ভাঙার ঘটনার প্রতিবাদে সারা রাজ্য জুড়ে আজ বিক্ষোভ কর্মসূচি পালন করছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ । সঙ্ঘের এই শাখা সংগঠন রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে তৃণমূল আশ্রিত বহিরাগত দুষ্কৃতীদের দেওয়াল ও গেট ভেঙে দেওয়ার ঘটনায় তীব্র বিরোধ করেছে । সেই সঙ্গে শিক্ষাঙ্গনে নৈরাজ্য ও তৃণমূলের স্বৈরাচারী মনোভাব ও আচরণের জন্য এদিন কলকাতা,নদীয়া,জলপাইগুড়ি সহ রাজ্যের সর্বত্র প্রতিবাদের ডাক দেয় এবিভিপি । জলপাইগুড়িতে এদিন এবিভিপি ছাত্র সংগঠনের সদস্য ও কার্য্কর্তারা রবীন্দ্রনাথের মূর্তিতে মাল্যদান করে মূর্তির পাশেই আন্দোলন এবং বিক্ষোভে বসে পড়ে ।এই বিষয়ে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সম্প্রতি বিশ্বভারতীতে রবীন্দ্রনাথ ঠাকুর…
Read More
মালদায় সাবওয়ে তৈরীর কাজ খতিয়ে দেখলেন সাংসদ খগেন মুর্মু

মালদায় সাবওয়ে তৈরীর কাজ খতিয়ে দেখলেন সাংসদ খগেন মুর্মু

মালদায় রথবাড়ী ও মালঞ্চ পল্লীর সাবওয়ে নির্মাণের কাজ খতিয়ে দেখতে আজ রথবাড়ি এলাকায় এলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু। মালদার রথবাড়ি এলাকার দীর্ঘদিনের দাবি ছিল সাবওয়ে তৈরি করা।সেই দাবি মেনে শুরু হয়েছে সাবওয়ে নির্মাণের কাজ। এই সাবওয়ে নির্মাণের কাজ খতিয়ে দেখতে তাই এদিন রথবাড়ি এলাকা পরিদর্শন করলেন সাংসদ খগেন মুর্মু। সেই সঙ্গে নির্মাণ কাজের সঙ্গে যুক্ত ইঞ্জিনিয়ার ঠিকাদারের সঙ্গেও দেখা করেন।কাজের গুনগত মান যাতে ভালো থাকে তার জন্য সঠিক মানের উপকরণ ব্যবহারের ও নির্দেশ দেন সাংসদ। বিজেপি সাংসদ সংবাদ মাধ্যমে জানিয়েছেন যে ,ঠিকাদার সংস্থাকে দ্রুত গতিতে কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন।জানা গিয়েছে সাবওয়ে নির্মাণের কাজ শেষ হতে আগামী বছরের ফেব্রুয়ারি…
Read More
করোনা আক্রান্ত  পরিবারের সহাতে  খাদ্যসামগ্রী তুলে দিল মনহোলি বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব

করোনা আক্রান্ত পরিবারের সহাতে খাদ্যসামগ্রী তুলে দিল মনহোলি বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব

করোনায় আক্রান্ত হওয়া ৩ টি পরিবারের সদস্যদের হাতে মাস্ক, স্যানিটাইজার ও খাদ্যসামগ্রী তুলে দিল দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার অন্তর্গত মনহোলি বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব । তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জেলার সকলেই। ক্লাবের সদস্যরা মোট তিনটি বাড়ির করোনায় আক্রান্ত পরিবারের সদস্যদের হাতে ক্লাবের তরফে খাদ্যাসামগ্রী,মাস্ক ও স্যানিটাইজার তুলে দেন , এর পাশাপাশি করোনা নিয়ে আতঙ্কিত না হওয়ার অনুরোধ করেছে ক্লাবের সদস্যরা । দিনাজপুরে করোনা আক্রান্ত পরিবারগুলোকে আরো ভবিষ্যতে সাহায্যের বিষয়টি দেখছে ক্লাবকর্তা ও সদস্যরা ।ক্লাবের এই সহযোগিতা ও সাহায্যকে কুর্নিশ জানিয়েছে শহরের বাসিন্দারা।
Read More