পুলিশি অভিযানের বিরুদ্ধে বিক্ষোভে বিজেপি

পুলিশি অভিযানের বিরুদ্ধে বিক্ষোভে বিজেপি

কালচিনি এলাকায় মঙ্গলবার বিক্ষোভ মিছিলে নামল বিজেপি। এই বিষয়ে উল্লেখ্য, আজ কলকাতায় বিজেপির নবান্ন অভিযান, আর সেই অভিযানে যেতে গতকাল পুলিশের জন্য বাধার মুখে পড়তে হয় কালচিনি ব্লকের বিজেপি কর্মীদের। এর প্রতিবাদেই এদিন তারা বিক্ষোভ মিছিল প্রদর্শন করেন। এদিনের মিছিলটি কালচিনির বিজেপি ৮ নম্বর মন্ডল কার্যালয়ে থেকে শুরু হয়ে কালচিনি চৌপতিতে এসে থামে। সেখানে বিজেপি কর্মীরা কিছুক্ষণ পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। উক্ত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি ৮ নম্বর মন্ডল কমিটির সভাপতি উত্তম লামা, কালচিনি পঞ্চায়েত সমিতির বিরোধী দল নেতা তৌফিল সোরেন সহ বিজেপি নেতা কর্মীরা।
Read More
বন্ধ চা বাগান নিয়ে ক্ষুব্ধ দার্জিলিঙের সাংসদ

বন্ধ চা বাগান নিয়ে ক্ষুব্ধ দার্জিলিঙের সাংসদ

চা বাগানের শ্রমিকরা মজুরি না পাওয়ায় ক্ষুব্ধ অভিষেক ব্যানার্জী। ছয় মাস হলো ব্যাপারটা নিয়ে দেখার, কিন্তু এরপরও কোনও প্রকার ব্যবস্থা না নেওয়ায় অভিষেক ব্যানার্জিকে তিনি ছাড়বেন না বলে শিলিগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তা। সোমবার শিলিগুড়ি বিএসএনএল অফিসের বৈঠকে এসে রাজু বিস্তা বলেন, "বিএসএনএল আরও উন্নতি হচ্ছে এবং লোকের কি কি সমস্যা হচ্ছে সেটা তিনি দেখবেন।"
Read More
স্কুল পোশাকের রং পরিবর্তন, বিক্ষোভের পথে ছাত্রমহল

স্কুল পোশাকের রং পরিবর্তন, বিক্ষোভের পথে ছাত্রমহল

নীল সাদা পোশাকের সিদ্ধান্তের প্রতিবাদে দীর্ঘক্ষণ স্লোগানের মধ্যে দিয়ে বিক্ষোভ প্রদর্শন করল শিলিগুড়ি তরাই তারাপদ আদর্শ বিদ্যালয়ের প্রাক্তনী ও অভিভাবকদের একাংশ। সোমবার সম্মিলিত দাবিপত্র স্কুলের শিক্ষকদের মারফত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রদানের পর স্কুলের মূল দরজার সামনে বিক্ষোভ দেখান হয়। বিক্ষোভকারীরা জানান, এই স্কুলের ঐতিহ্যবাহী পোশাকের পরিবর্তনের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা কোনোভাবেই মেনে নেওয়া হবেনা। এই সিদ্ধান্তের যদি পরিবর্তন না করা হয় তবে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামা হবে। পাশাপাশি বিক্ষোভকারী এক অভিভাবক জানান, প্রত্যেকটি স্কুলে আলাদা পোশাক মানে ছাত্রছাত্রীরা কোন স্কুলের পড়ুয়া তা সুনিশ্চিত করা সম্ভব কিন্তু এভাবে একইরকমের পোশাক করা হলে তা সম্ভব নয়।
Read More
শিলিগুড়ি থেকে ২০ দিন ধরে নিখোঁজ ব্যবসায়ী

শিলিগুড়ি থেকে ২০ দিন ধরে নিখোঁজ ব্যবসায়ী

শহর শিলিগুড়ি থেকে হঠাৎ নিখোঁজ ব্যাবসায়ী। কুড়ি দিন কেটে যাওয়ার পরেও মেলেনি হদিশ। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি কতোয়ালি থানার অধীন ৭৩ মোড় সংলগ্ন এলাকার। জানা গেছে, নিখোঁজ ব্যাক্তির নাম পূর্ণেন্দু শেখর সাহা। নিখোঁজ যুবকের বাবা জানান, গত ২৩ শে অগাস্ট ছেলে ব্যাবসার সামগ্রী আনতে বাসে করে শিলিগুড়ি যায়, আর তারপর থেকেই কোনো খোঁজ নেই তার। ২৪ শে অগাস্ট এই বিষয়ে জলপাইগুড়ি কোতয়ালী থানায় লিখিত ভাবে সব জানান হয়, কিন্তু আজ কুড়ি দিন পরেও ছেলের কোনও খোঁজ না পেয়ে বড় অসহায় অবস্থার মধ্যে তারা কাটাচ্ছেন বলে জানান। অপরদিকে, নিখোঁজ পূর্ণেন্দু শেখর সাহার স্ত্রী অর্পিতা সাহা বলেন, “এতো দিন হয়ে গেল আমার স্বামীর…
Read More
নিঃশুল্ক স্বাস্থ্য পরীক্ষার আয়োজন জলপাইগুড়িতে

নিঃশুল্ক স্বাস্থ্য পরীক্ষার আয়োজন জলপাইগুড়িতে

শিশুদের স্বাস্থ্য পরীক্ষার উদ্যোগ নিয়েছে জলপাইগুড়ির একটি স্বেচ্ছাসেবী সংস্থা। রবিবার জলপাইগুড়ি শহর লাগোয়া ডেঙ্গুয়াঝাড় চা বাগানে সংস্থার উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এদিন সংস্থার পক্ষে শর্মিষ্ঠা বসু জানিয়েছেন,একশোটি শিশুর স্বাস্থ্য পরীক্ষা করেছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। শিবির থেকে বিনামূল্যে ওষুধও দেওয়া হয়েছে তাদের বলে জানিয়েছেন তিনি।
Read More
সম্প্রদায়ের বেড়াজাল ৩৫০ ধরে ভাঙছে চাঁচোল

সম্প্রদায়ের বেড়াজাল ৩৫০ ধরে ভাঙছে চাঁচোল

চাঁচোল রাজবাড়ির দুর্গা প্রতিমার বিসর্জনের দিন সন্ধ্যাবেলায় পুকুর পাড়ে লন্ঠন হাতে দাঁড়িয়ে থাকেন মুসলিম সম্প্রদায়ের মানুষেরা। যতক্ষণ পর্যন্ত ওই সম্প্রদায়ের পুরুষ-মহিলাদের লন্ঠনের আলোয় গোটাপুকুর আলোকিত না হচ্ছে, ততক্ষণ দেবী দুর্গা বিসর্জিত হবে না বলে নিয়ম প্রচলিত রয়েছে এই পুজোয়। প্রায় ৩৫০ বছর ধরে সম্প্রীতির এই পরম্পরা মেনে আজও চাঁচোল রাজবাড়ির দেবী দুর্গা নিষ্ঠার সঙ্গে পুজোর পর বিসর্জন পর্ব এখনও পালিত হয়ে আসছে এখানে। জানা যায়, দশমীর দিন সন্ধ্যায় বিসর্জনের সময় শুধুমাত্র লন্ঠনের আলো নিয়ে দেবী দুর্গাকে পথ দেখান মুসলিম সম্প্রদায়ের পুরুষ ও মহিলারা। চাঁচোল মহকুমার পাহাড়পুর এলাকার মহানন্দা নদীর পশ্চিমপাড়ে সতীঘাট নামে পরিচিত ওই জলাশয়ে নিয়ম করে দেবীদুর্গাকে বিসর্জন দেওয়া…
Read More
সংস্কৃত নয়, আদিবাসী মন্ত্রে দেবীর আরাধনা মালদায়

সংস্কৃত নয়, আদিবাসী মন্ত্রে দেবীর আরাধনা মালদায়

কোন পুরোহিতের দ্বারা উচ্চারিত মন্ত্র নয়, আদিবাসী মন্ত্রেই নিষ্ঠার সঙ্গে পুজিত হয়ে আসছেন দেবী দুর্গা। প্রায় ১৫০ বছরের পুরনো মালদার হাবিবপুর ব্লকের কেন্দ্র পুকুর ভাঙ্গাদিঘী এলাকার প্রাচীন এই দুর্গাপুজো আজও ধুমধাম করে পালন করেন আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা। হবিবপুর ব্লকটি আদিবাসী অধ্যুষিত। সংশ্লিষ্ট ব্লকের কেন্দপুকুর ভাঙাদিঘী গ্রামে নিজেদের আর্থিক সহযোগিতায় এই দুর্গাপূজো চলে আসছে বহুকাল ধরে। পুজোর এই চার দিন পংক্তি ভোজনের আয়োজন করে থাকেন আদিবাসী সমাজের মানুষেরা। ব্রাহ্মণ পুরোহিতের বদলে একজন প্রবীণ আদিবাসী তাদের নির্দিষ্ট ধর্মীয় রীতি মেনে দেবী দুর্গাকে পূজিত করে থাকেন। যাকে ঘিরে এখন থেকেই সাজো সাজো রব উঠছে হবিবপুরের ভাঙাদিঘী এলাকায়। হবিবপুর ব্লকের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী ভাঙাদিঘী গ্রামে…
Read More
শিলিগুড়িতে সিপিএমের কর্পোরেশন অভিযানে ধুন্ধুমার পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

শিলিগুড়িতে সিপিএমের কর্পোরেশন অভিযানে ধুন্ধুমার পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

সিপিএমের পুর কর্পোরেশন অভিযান ঘিরে ধুন্ধুমার। ভাঙল কর্পোরেশন ভবনের সামনের তালা। পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ালেন নেতাকর্মীরা। উত্তেজনা শিলিগুড়িতে। শিলিগুড়ি পুর কর্পোরেশনে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে শুক্রবার দার্জিলিং জেলা সিপিএম কর্পোরেশন অভিযান শুরু করে। শিলিগুড়ির হিলকার্ট রোড-এর অনিল বিশ্বাস ভবন থেকে মিছিল করে কর্পোরেশনের সামনে এগিয়ে চলে মিছিল। ঠিক সেখানেই পুলিশি বাধায় আটকে যায় মিছিল। শুরু হয় ধস্তাধস্তি। টানাটানিতে ভেঙে যায় ব্যারিকেড। গেট আটকে দেওয়া হয় কর্পোরেশনের। সেই গেটের লক ভেঙে ঢুকে পড়ে মিছিল। এর পর কর্পোরেশনের সামনে বসে পড়েন সিপিএম নেতাকর্মীরা। শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্যের দাবি, কর্পোরেশনের তরফে যে প্রতিশ্রুতি দেওয়া হয়, তার কোনওটাই হয়নি। তাঁর কথায়, ‘‘পানীয় জল…
Read More
পুজোয় পাহাড়ে ভ্রমণ ব্যয়বহুল হওয়ার আশঙ্কা রয়েছে

পুজোয় পাহাড়ে ভ্রমণ ব্যয়বহুল হওয়ার আশঙ্কা রয়েছে

পুজোর আর প্রায় মাস খানেক বাকি।বাঙালীরা সারা বছর বাদে পুজতেই ভ্রমনের স্বাদ নিতে চায়।পাহাড় ভ্রমন তাদের পছন্দের তালিকাতে সবার ওপরে থাকে।এর আগে দুই বছর করোনার  কারণে পাহাড়ে সেভাবে পর্যটকদের  ভিড় জমেনি। এবার পুজোর দেড়মাস আগে থেকে কার্যত বুকিং হাউসফুল। অধিকাংশ হোটেলেই অক্টোবর মাসের বুকিং হয়ে গিয়েছে। পাল্লা দিয়ে এবার পুজোয় গাড়িভাড়াও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। এখন শিলিগুড়ি থেকে দার্জিলিং যেতে আনুমানিক গাড়ি ভাড়া ৩৫০০-৪০০০ টাকা। সেখানে অক্টোবর  মাসে এই ভাড়া গুনতে হতে পারে ৫০০০-৬০০০ টাকা পর্যন্তও। গাড়ি মালিক ও চালকরা বলছেন অক্টোবর মাসের বুকিং প্রায় পূর্ণ। ফলে সেই সময় গাড়ির চাহিদা ব্যাপক থাকায় চাইলেও গাড়ি ভাড়া পাওয়া মুশকিল।…
Read More
পুজোয় পাহাড় ভ্রমন মহার্ঘ্য হওয়ার আশঙ্কা

পুজোয় পাহাড় ভ্রমন মহার্ঘ্য হওয়ার আশঙ্কা

পুজোর আর প্রায় মাস খানেক বাকি।বাঙালীরা সারা বছর বাদে পুজোতেই ভ্রমনের স্বাদ নিতে চায়।পাহাড় ভ্রমন তাদের পছন্দের তালিকাতে সবার ওপরে থাকে।এর আগে দুই বছর করোনার  কারণে পাহাড়ে সেভাবে পর্যটকদের  ভিড় জমেনি। এবার পুজোর দেড়মাস আগে থেকে কার্যত বুকিং হাউসফুল। অধিকাংশ হোটেলেই অক্টোবর মাসের বুকিং হয়ে গিয়েছে। পাল্লা দিয়ে এবার পুজোয় গাড়িভাড়াও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। এখন শিলিগুড়ি থেকে দার্জিলিং যেতে আনুমানিক গাড়ি ভাড়া ৩৫০০-৪০০০ টাকা। সেখানে অক্টোবর  মাসে এই ভাড়া গুনতে হতে পারে ৫০০০-৬০০০ টাকা পর্যন্তও। গাড়ির মালিক ও চালকরা বলছেন অক্টোবর মাসের বুকিং প্রায় পূর্ণ। ফলে সেই সময় গাড়ির চাহিদা ব্যাপক থাকায় চাইলেও গাড়ি ভাড়া পাওয়া মুশকিল।…
Read More