জলস্তর বেড়ে যাওয়ায় ছাড়া হল তিস্তা ব্যারেজের জল

জলস্তর বেড়ে যাওয়ায় ছাড়া হল তিস্তা ব্যারেজের জল

সিকিমে ভারী বৃষ্টিপাত,বাড়তে পারে তিস্তা সহ জেলার নদীর জল। জলস্তর বেড়ে যাওয়ায় তিস্তা ব্যারাজ থেকে ছাড়া হল অতিরিক্ত জল। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী জলপাইগুড়ি জেলা জুড়েই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়েছে গতকাল রাত থেকেই। সোমবার সকাল থেকেই মেঘলা আকাশ। মেঘের গর্জন পাশাপাশি বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি জলপাইগুড়িতে। গত চব্বিশ ঘন্টায় জলপাইগুড়িতে বৃষ্টি হয়েছে ৪১.২০ মিলিমিটার। তিস্তা ব্যারেজে জল ছেড়েছে ১৮২৯.৫৯ কিউমেক। ইতিমধ্যেই তিস্তার অসুরক্ষিত এলাকায় হলুদ সংকেত জারি করেছে উত্তরবঙ্গ বন্যা নিয়ন্ত্রণ দপ্তর সূত্রে খবর,আর এর ফলে তাপমাত্রা অনেকটাই কমে গিয়েছে, কিছুটা হলেও শীতের আমেজ জেলা জুড়েই।
Read More
পুজোর বাজারে লক্ষ্মী লাভের আশায় ব্যবসায়ীরা

পুজোর বাজারে লক্ষ্মী লাভের আশায় ব্যবসায়ীরা

রাত পোহালেই বাঙালির ঘরে ঘরে পূজিত হবেন কোজাগরী লক্ষ্মী। তার আগে জলপাইগুড়ি জেলা জুড়েই বিভিন্ন বাজার লক্ষ্মীপুজোর পসরা সাজিয়ে বিক্রেতারা। লক্ষ্মী লাভের আশায় সাতসকালে প্রতিমা নিয়ে ব্যবসায়ীরা বাজারে। মূলত আশ্বিন মাসের শেষ পূর্ণিমাতে এই পুজো হয়ে থাকে। নানান প্রসাদ সামগ্রী নিয়ে বাঙালির ঘরে ঘরে পূজিত হন মা লক্ষ্মী। তার মধ্যে অন্যতম হলো "আখ"। আর সাতসকালে বাজারে দেখা গেল আখের চাহিদা অনেকটাই বেড়েছে। ব্যবসায়ীদের ব্যস্ততাও তুঙ্গে লক্ষ্য করা গেল এদিন। আর তাই লক্ষ্মী লাভের আশায় জলপাইগুড়ির এই ব্যবসায়ীরা।
Read More
হাতির হানায় ক্ষতিগ্রস্ত কালচিনিবাসী

হাতির হানায় ক্ষতিগ্রস্ত কালচিনিবাসী

সাতসকালে গ্ৰামে দাপিয়ে বেড়াল বুনো হাতির দল। সকালে ঘুম থেকে উঠে বুনো হাতির মুখোমুখি হল বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে কালচিনি ব্লকের দলসিংপাড়া গোপালবাহাদুরবস্তি এলাকায়। গতকাল রাতে দলসিংপাড়া গোপালবাহাদুরবস্তি এলাকায় বক্সা জঙ্গল থেকে বুনো হাতির দল প্রবেশ করে এলাকায় ব‍্যাপক তাণ্ডব চালায়। এলাকার বাসিন্দাদের ঘর ভেঙ্গে দেয়, সুপারি বাগান নষ্ট করে। শনিবার সকাল ওবধি বুনো হাতির দল এলাকায় তাণ্ডব চালায়। এলাকার বাসিন্দা দিওয়ান ছেত্রীর ঘর ভেঙ্গে দেয় বুনো হাতি। দিওয়ান ছেত্রী বলেন, "বৃদ্ধ বাবা ও মা কে নিয়ে ঘর থেকে পালিয়ে প্রাণ বাঁচিয়েছি।" এলাকার বাসিন্দারা জানান, তাদের পেশা হচ্ছে সুপারি চাষ। আগে ধান,ভুট্টা চাষাবাদ করত কিন্ত এই বুনো হাতির হানায় ধান, ভুট্টা,…
Read More
খবরের ভিত্তিতে বাঘের খোঁজ চলল ইসলামপুরে

খবরের ভিত্তিতে বাঘের খোঁজ চলল ইসলামপুরে

খবরের জেরে বাঘের তল্লাশি শুরু করল বনদপ্তর ও ইসলামপুর থানার পুলিশ। এদিন দুপুর থেকে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের কালানাগিন এলাকায় চোপড়া ফরেস্ট রেঞ্জার শ্যামসুন্দর ছাড়িয়ার নেতৃত্বে একাধিক বন কর্মীরা এসে পৌঁছায় কালনাগিন গ্রাম বিভিন্ন এলাকা ও চা বাগান পরিদর্শন করেন এবং কয়েকটি পশুর মৃতদেহ উদ্ধার করে এবং বাঘের পায়ে ছাপ ছবি তুলে পরীক্ষা করার জন্য বনদপ্তরের আধিকারিককে পাঠান। গ্রামের বাসিন্দাদের আশ্বস্ত করেন যে সতর্ক থাকার জন্য। চা বাগানের আশেপাশে সন্ধ্যার পরে না যাবার জন্যও তিনি অনুরোধ জানান। আরও বলেন তারা ২৪ ঘন্টার মধ্যে বাঘ ধরার চেষ্টা করবেন।
Read More
মাস ঘুরলেই রাস, তাই একাধিক পরিকল্পনা নিচ্ছে কোচবিহার পৌরসভা

মাস ঘুরলেই রাস, তাই একাধিক পরিকল্পনা নিচ্ছে কোচবিহার পৌরসভা

মাস ঘুরলেই শুরু হতে চলেছে কোচবিহারের রাজ আমলের ঐতিহ্যবাহী রাস উৎসব। এই মদনমোহনের রাস উৎসবকে কেন্দ্র করে প্রতিবছর কোচবিহার পৌরসভার পক্ষ থেকে আয়োজন করা হয় রাসমেলার। ১৫ দিনব্যাপী চলে এই রাসমেলা। এবার এই ঐতিহাসিক রাসমেলার মেয়াদ বাড়ানোর ঘোষণা করলেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। ১৫ দিনের পরিবর্তে এবার কুড়ি দিন হতে চলেছে রাস মেলা। ঐতিহাসিক এই রাস মেলাকে নিয়ে কোচবিহার পৌরসভার পক্ষ থেকে তথ্যচিত্র তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে কোচবিহার পৌরসভা। ইতিমধ্যে কোচবিহার শহরকে হেরিটেজ শহর হিসেবে ঘোষণা করা হয়েছে। রাজ আমলের রাস উৎসব এবং রাসমেলার পুরনো ইতিহাসকে তুলে ধরে এই তথ্যচিত্র তৈরির পরিকল্পনা রয়েছে কোচবিহার পৌরসভার। কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ…
Read More
শহরে নয়, এবার পুজোয় গ্রামের মাঝে আমেজ নিতে ইচ্ছুক দিলীপ ঘোষ

শহরে নয়, এবার পুজোয় গ্রামের মাঝে আমেজ নিতে ইচ্ছুক দিলীপ ঘোষ

পঞ্চমীর সকালে কলকাতা থেকে মালদায় আসলেন সাংসদ তথা কেন্দ্রীয় বিজেপির সহ-সভাপতি দিলীপ ঘোষ। মালদা জেলা বিজেপি কর্মীরা তাকে স্বাগত জানাতে শুক্রবার সকালে মালদা টাউন স্টেশনে হাজির হন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ জানান, নেতা নেত্রীরা এমনকি সেলিব্রেটিরা সব শহরের পুজোতে অংশগ্রহণ করে। এবার আমি মালদার গ্রামের বেশ কিছু পুজোতে উপস্থিত হব এবং কিছু উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করব। পাশাপাশি তিনি জেলা তৃণমূল কংগ্রেসের বিতর্কিত মন্তব্যের বিষয়ে জানান, তিনি যদি জেলে ঢুকে যান তাহলে কেমন হবে? বড় দাদারা যেমন যে রাস্তায় গিয়েছেন তিনি কি সেই রাস্তায় যেতে চান। এই জন্য সিবিআই তদন্ত চলছে। এই জন্য মালদায় গত বিধানসভায় সাধারণ মানুষ টিএমসিকে কোন…
Read More
পুজো শুরু, ঢাকে কাঠি মারতে শিলিগুড়িতে ভীড় জমাচ্ছেন ঢাকিরা

পুজো শুরু, ঢাকে কাঠি মারতে শিলিগুড়িতে ভীড় জমাচ্ছেন ঢাকিরা

কবে আসবে মরশুম আর কবেইবা আসবে বাঙালীর শ্রেষ্ঠ উৎসব দূর্গাপূজো। সারা বছর তারই অপেক্ষায় থাকে ঢাকিরা।করোনার দুটো বছর পর স্বাভাবিক ছন্দে ফিরেছে উৎসব। করোনার সময় ভালো করে পূজো না হওয়ায় অনেক ঢাকিরাই শিলিগুড়ি আসেনি। এবার ফের উৎসবের আসায় শিলিগুড়িতে আসতে শুরু করেছে ঢাকিরা। পূজোর কদিন কাটবে মন্ডপেই। আশা এবার অন্তত কিছু টাকা রোজগার করে পরিবারের জন্য নিয়ে যাওয়া যাবে। দুটো পয়সার জন্য ভিটেমাটি ছেড়ে শিলিগুড়িতে এসেছে মালদহের প্রচুর ঢাকি। বাবা কাকুদের সঙ্গে আসতে দেখা গিয়েছে মিঠুন রবিদাস, নিখিল রবিদাসকে। প্রত্যেকেই স্কুল পড়ুয়া। কেউ তৃতীয় আবার কেউ পঞ্চম শ্রেণীতে পরে। ঢাকের সঙ্গে কেউ বাজায় তাসা আবার কেউ কাঁসর। সেগুলোর পাশাপাশি প্রথমবারের…
Read More
জল অপচয়ের প্রতিবাদ করে সচেতনতা প্রচারে ছাত্রীরা

জল অপচয়ের প্রতিবাদ করে সচেতনতা প্রচারে ছাত্রীরা

জল সংরক্ষণের বার্তা দিতে ছাত্রীদের প্রস্তুতি চলছে পুরোদমে। নির্মল বিদ্যালয় অভিযানের অঙ্গ হিসেবে জল সংরক্ষণের আবেদন জানিয়ে প্রচার চালান হচ্ছে জলপাইগুড়িতে। শহরের মাড়োয়ারী উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে সচেতনতা বাড়াতে প্রচার চালাচ্ছে স্কুল কর্তৃপক্ষ। প্রধান শিক্ষিকা লক্ষ্মী বাগচী বলেন, " 'কোনভাবেই জল অপচয় করা যাবে না।' এই বার্তা নিয়েই সচেতনতা প্রচার চালান হচ্ছে ।"
Read More
ডেঙ্গি নিয়ে সচেতনতা অভিযানে পা মেলালেন কালচিনির বিডিও

ডেঙ্গি নিয়ে সচেতনতা অভিযানে পা মেলালেন কালচিনির বিডিও

নতুন করে থাবা বসাচ্ছে ডেঙ্গি। কালচিনি ব্লকে গতকাল ও নতুন করে এক জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছে। পুজোর আগে ডেঙ্গি আক্রান্তের সংখ‍্যা বৃদ্ধি পাওয়ায় চিন্তিত কালচিনি ব্লক প্রশাসন। ডেঙ্গি রুখতে ময়দানে নেমে পড়েছে ব্লক প্রশাসন ও ব্লক স্বাস্থ্য দপ্তর। বুধবারও কালচিনি ব্লকের বিভিন্ন এলাকায় ডেঙ্গি নিয়ে সচেতনতা চালান কালচিনি বিডিও প্রশান্ত বর্মণ ও ব্লক প্রশাসনের আধিকারিক ও স্বাস্থ্যকর্মীরা। বুধবার কালচিনি ব্লকের হাসিমারা জাতীয় সড়কের ধারের সমস্ত টায়ার দোকানে অভিযান চালান হয়। ওই এলাকার টায়ারের দোকান গুলোয় সমস্ত টায়ারে জল জমে থাকতে দেখা যায়। এদিন ব্লক প্রশাসনের থেকে সমস্ত টায়ার দোকানকে কড়া নির্দেশ দেওয়া হয় যাতে টায়ারের ভিতরে জল জমে না থাকে।…
Read More
পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে দার্জিলিং জেলা যুব তৃণমূল

পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে দার্জিলিং জেলা যুব তৃণমূল

পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে গোটা রাজ্যজুড়ে প্রতিবাদের সরব হল যুব তৃণমূল। শনিবার দার্জিলিং জেলা যুব তৃণমূলের ১নং টাউন কমিটির পক্ষ থেকে শিলিগুড়ির এআরভিউ মোড়ের হাওড়া পেট্রোল পাম্পের সামনে এক প্রতিবাদ বিক্ষোভ সভা করা হয়। এই সভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ'কে ইন্ডিয়াস 'বিগেস্ট পাপ্পু' বলে কটাক্ষ করা হয়। পাশাপাশি যুব তৃণমূলের সদস্যরা এদিন অমিত শাহের কাটুন আঁকা গেঞ্জি পড়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ধিক্কার জানায়। পাশাপাশি এদিনের এই প্রতিবাদ সভা থেকে পেট্রোল পাম্পে আসা গাড়িচালকদের একটি কুপন দিয়ে তাতে পেট্রোল নেওয়ার পর কেন্দ্রীয় সরকার কত টাকা জনগণের কাছ থেকে ট্যাক্স নিচ্ছে সেই কুপন ফিলাপ করা হয়। জানা গেছে, সাধারণ মানুষের…
Read More