আবহাওয়া

পুজো জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস

পুজো জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস

স্বস্তি পেলো কলকাতাবাসী৷ পূর্বাভাস ছিলই, ব্যাপক বৃষ্টির পাশাপাশি বঙ্গ উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বইতে পারে৷ নিম্নচাপের জেরে রাতভর ভিজল শহর কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গ৷ তবে এরই মাঝে প্রশ্ন জাগছে পুজো নিয়ে৷ পুজোর সময় বৃষ্টি হবে কী হবে না, তা নিয়ে জোর চর্চা চলছে। নিম্নচাপের দাপটে সপ্তাহভর মুখ গোমরা আকাশের৷ চলতি বছর মুরশুম ছিল কার্যত শুখা৷ সে ভাবে বৃষ্টির দাক্ষিণ্য পায়নি বাংলা৷ উল্টে তীব্র দাবদাহে পুড়েছে দক্ষিণবঙ্গের মানুষ৷ এদিকে পুজো যতই এগিয়ে আসছে ততই পাল্টে যাচ্ছে আবহাওয়ার গতিপ্রকৃতি৷ এমতাবস্থায় আশঙ্কার কথা শোনালেন Geomorphologist ড. সুজীব কর৷ তাঁর কথায়, “প্রকৃতির গতিপ্রকৃতি যা তাতে পুজোটা বৃষ্টির মধ্যেই কাটবে। ষষ্ঠীতে হয়তো হালকা বৃষ্টি হবে৷ কিন্তু,…
Read More
আরও এক নিম্নচাপের কবলে রাজ্য, পুজোর আগে ভাসতে পারে বাংলা

আরও এক নিম্নচাপের কবলে রাজ্য, পুজোর আগে ভাসতে পারে বাংলা

ব্যাপক গরমের পর আবার ক্ষণিকের জন্য স্বস্তি পেলো কলকাতাবাসী৷ পূর্বাভাস ছিলই, ব্যাপক বৃষ্টির পাশাপাশি বঙ্গ উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বইতে পারে৷ ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। নিম্নচাপের জেরে রাতভর ভিজল শহর কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গ৷ তবে এরই মাঝে প্রশ্ন জাগছে পুজো নিয়ে৷ পুজোর সময় বৃষ্টি হবে কী হবে না, তা নিয়ে জোর চর্চা চলছে। এরই মধ্যে মহালয়ার আগে বঙ্গ যে ভাসতে পারে তার একটা পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে। বলা হয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ভারী বৃষ্টি হতে পারে বাংলার একাধিক জেলায়। পাশাপাশি অনুমান করা হচ্ছে, রবিবার থেকে নিম্নচাপের সম্ভাবনা রয়েছে যার কারণে মঙ্গলবার থেকে বৃষ্টিপাত হবে। এতএব মহালয়ার আগে বাংলার…
Read More
নতুন আতঙ্ক, ভয়ঙ্কর ধ্বংসলীলার হুঁশিয়ারি রাষ্ট্রপুঞ্জের মহাসচিবের

নতুন আতঙ্ক, ভয়ঙ্কর ধ্বংসলীলার হুঁশিয়ারি রাষ্ট্রপুঞ্জের মহাসচিবের

গত দুই বছর করোনার দাপটে নাস্তানাবুদ হয়েছে গোটা বিশ্ব৷ এখনও কমেনি করোনাভাইরাসের চোখরাঙানি৷ বিশ্বজুড়ে এখনও রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে করোনা মহামারীর সংক্রামক ভাইরাস। এরই মাঝে নতুন আতঙ্ক। বিশ্ববাসীর জন্য অপেক্ষা রয়েছে আরও ভয়ঙ্কর বিপর্যয়৷ বলা যেতে পারে অদৃষ্টপূর্ব ধ্বংসলীলার সম্মুখীন হতে চলেছি আমরা৷ অশনি সঙ্কেত দিলেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্তনিও গুতেরেজ। জলবায়ু বদলের ফলে বিশ্বজুড়ে যে প্রাকৃতিক বিপর্যয় তৈরি হচ্ছে, সেই সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশ করার সময় আসন্ন বিপদের ইঙ্গিত দেন গুতেরেজ৷ ওয়ার্ল্ড মিটিয়োরোলজিক্যাল অর্গানাইজেশন বা ডব্লিউএমও-র নেতৃত্বে একাধিক সংস্থার মিলিতভাবে তৈরি এই রিপোর্টে বলা হয়েছে, জলবায়ু বদলের কথা বলতে গেলে বলতেই হয়, একেবারে ভুল দিশায় এগিয়ে চলেছে বিশ্ব। কোভিডপর্বে দীর্ঘ লকডাউনের সময়…
Read More
মহালয়ার আগে ভারী বৃষ্টি হতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

মহালয়ার আগে ভারী বৃষ্টি হতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

আলিপুর আবহাওয়া দফতর হাওয়া অফিস জানাচ্ছে, বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। এই সপ্তাহান্তে অর্থাৎ শনি কিংবা রবিবার সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতেও পারে। সে ক্ষেত্রে আগামী সপ্তাহেও বৃষ্টির সম্ভাবনা থাকছে বাংলায়। টানা প্রায় এক সপ্তাহের বৃষ্টিতে নাজেহাল বাংলায় সে ক্ষেত্রে পুজোর প্রস্তুতিতে বড় প্রভাব পড়বে। দেবীপক্ষ শুরু হতে আর ন’দিন বাকি। কলকাতার বহু মণ্ডপ তৃতীয়া কিংবা চতুর্থীতেই খুলে দেওয়া দর্শকদের জন্য। ফলে কলকাতা-সহ গোটা রাজ্যে এখন পুজোর তোড়জোড় তুঙ্গে। এর মধ্যেই এই ঘূর্ণাবর্তের পূর্বাভাস নতুন করে আশঙ্কার মেঘ জমাল। গত রবিবার থেকে বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গে। নিম্নচাপের জন্য হওয়া সেই বৃষ্টি বৃহস্পতিবার থেকেই থামবে বলে আশা করেছিলেন…
Read More
পচা গরম থেকে মুক্তি দিয়ে আজ সকাল থেকেই বৃষ্টি দক্ষিণবঙ্গে

পচা গরম থেকে মুক্তি দিয়ে আজ সকাল থেকেই বৃষ্টি দক্ষিণবঙ্গে

অবশেষে সামান্য স্বস্তি দিয়ে বৃষ্টির মুখ দেখলো দক্ষিণবঙ্গ। নিম্নচাপের ভ্রুকুটি কেটে যেতেই বিগত কয়েক দিন ধরে লাগাতার গরমে নাজেহাল হচ্ছিল সাধারণ মানুষ। কিন্তু চলতি মাসে বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়েছিল হাওয়া অফিস। আগামী সপ্তাহে বৃষ্টি যে হবে তাও বলা হয়েছে। এদিকে শনিবার ভোর থেকেই কলকাতা এবং সংলগ্ন এলাকায় শুরু হয়েছে বৃষ্টি। মৌসম ভবন জানিয়েছে, চলতি মাসে স্বাভাবিকের থেকে বাড়তি বৃষ্টি হতে পারে। তাহলে কি দুর্গাপুজোয় বৃষ্টি হবেই? মৌসম ভবনের পূর্বাভাস, যে সেপ্টেম্বর মাস নাগাদ বর্ষা মূলত বিদায় নিতে শুরু করে, সেই মাসেই এবার বাড়তি বৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদদের একটা অংশ মনে করছে, 'লা নিনা' এই বাড়তি বৃষ্টি জন্য দায়ি। ২০২১ সালে…
Read More
চলতি সপ্তাহের গরম থেকে স্বস্তি দিয়ে আগামী সপ্তাহেই বৃষ্টির পূর্বাভাস

চলতি সপ্তাহের গরম থেকে স্বস্তি দিয়ে আগামী সপ্তাহেই বৃষ্টির পূর্বাভাস

গত মাসের শুরু থেকেই একের পর এক নিম্নচাপের প্রকোপে ছিলো রাজ্যে। মাস শেষ হয়ে চলতি মাসের শুরু হতেই উধাও বৃষ্টি, পাশাপাশি বাড়ছে গরম। কয়েক সপ্তাহ আগে পর্যন্ত বৃষ্টি পাচ্ছিল বঙ্গবাসী। উত্তরবঙ্গে তো বটেই, দক্ষিণবঙ্গেও মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হয়েছে। তবে বিগত কয়েক দিন ধরে লাগাতার গরমে নাজেহাল সাধারণ মানুষ। ভাদ্র মাস পড়তেই যেন পচা গরম সহ্য করতে হচ্ছে বাংলার জনগণকে। এমনিতে কথায় আছে 'ভাদ্রে বৃষ্টিও পচা, গরমও পচা'। সেটাই অক্ষরে অক্ষরে মিলছে যেন। কিন্তু এবার বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। জানান হল, আগামী সপ্তাহে বৃষ্টি হতে পারে। হাওয়া অফিস বলছে, আগামী সপ্তাহ থেকে উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে।…
Read More
বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে

বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে

এখনি বৃষ্টি কমার লক্ষণ নেই, দক্ষিণের ছয় জেলায় আজ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, এমনটাই আভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । অন্যদিকে,উত্তরবঙ্গের প্রায় সব জেলায় বৃষ্টি কমবে এবং তিন ডিগ্রি থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে মূলত দার্জিলিং, কালিম্পং, জেলাতে,আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলাগুলতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হবে। আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি হবে পূর্ব রাজস্থান এবং পশ্চিম রাজস্থান, গুজরাটের পর্বতমালা এলাকা, মধ্য মহারাষ্ট্র, ওড়িশা, হিমাচল প্রদেশ এবং আসাম, মেঘালয়, মনিপুর, মিজোরাম, ত্রিপুরা সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে।
Read More
চলছে বৃষ্টির মরশুম, পুজোয় কেমন থাকবে আবহাওয়া

চলছে বৃষ্টির মরশুম, পুজোয় কেমন থাকবে আবহাওয়া

সামনেই বাঙালির সর্বশ্রেষ্ঠ দূর্গাপুজো৷ পুজোর বাকি আর মাত্র কিছুদিন, অপেক্ষা আর মাত্র ছত্তিরিশ দিনের৷ মা আসছে৷ চারিদিকে পুজো পুজো রব৷ জোর কদমে চলছে কেনাকাটি৷ চলছে মণ্ডপ তৈরির কাজ৷ করোনা আবহে গত দু’বছর পুজো ছিল ম্যারমেরা৷ কিন্তু, এবার পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক৷ তবে চিন্তায় ফেলেছে আবহাওয়ার খামখেয়ালি৷ পুজোর সময় কেমন থাকবে আবহাওয়া? বৃষ্টি এসে ভেস্তে দেবে নাতো পুজোর প্ল্যান?  ফি বছরের মতো এ বছরও পুজোর আগে বাঙালির মনে উঁকি দিয়েছে এই প্রশ্ন৷ অনেকেরই আশঙ্কা, এবার জুন-জুলাইয়ে তেমন বৃষ্টি না হওয়ায় পুজোর সময় ভিজবে না তো বাংলা! কিন্তু বৃষ্টি নিয়ে কী বলছে হাওয়া অফিস? আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের কথায়, দুর্গাপুজোর এখনও…
Read More
অতিভারী বৃষ্টি কলকাতা জুড়ে

অতিভারী বৃষ্টি কলকাতা জুড়ে

চলতি মাসের শুরু থেকে নিম্নচাপ ভ্রুকুটি রাজ্য জুড়ে। এই মুহূর্তে একের পরে এক নিম্নচাপের প্রকোপ রাজ্য জুড়ে। গতকাল সকাল থেকেই ভারী দুর্যোগ শহর কলকাতায়। আজ সকাল হতেই কলকাতা এবং সংলগ্ন এলাকায় শুরু হল প্রবল বৃষ্টি। আকাশ ঘন কালো মেঘে ঢাকা। ফলে সকাল হতে না হতেই রাতের অন্ধকার নেমে এল শহর কলকাতায়। আকস্মিক এই বৃষ্টিতে নাকাল নিত্য পথযাত্রী। তবে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বেলা যত বাড়বে কলকাতা এবং সংলগ্ন এলাকায় বৃষ্টির পরিমাণও ততই বাড়বে। হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে আগামী দু-তিন ঘণ্টার মধ্যেই কলকাতা, হাওড়াসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অতিবৃষ্টির কারণে নিচু এলাকাগুলিতে জল জমার আশঙ্কাও রয়েছে। ফলে বৃষ্টির…
Read More
অতিভারী বৃষ্টির সম্ভবনা দক্ষিণবঙ্গে

অতিভারী বৃষ্টির সম্ভবনা দক্ষিণবঙ্গে

গত মাস থেকেই একের পর এক নিম্নচাপের প্রকোপ রাজ্যের ওপরে। গত সপ্তাহ শেষের নিম্নচাপ কাটার পর সোমবার সবে রোদের মুখ দেখেছিল কলকাতা। এদিকে বৃষ্টি বন্ধ হতেই ভ্যাপসা গরমে প্রাণ ওষ্ঠাগত কলকাতাবাসীর। এই গুমোট গরমের মধ্যেই স্বস্তির বার্তা হাওয়া অফিসের। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী ২ ঘণ্টার মধ্যেই শহরের বেশ কিছু অংশে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হতে চলেছে। কলকাতার পাশাপাশি হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগনাতেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টির সঙ্গে ঝড়ের সম্ভাবনার কথাও শুনিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সঙ্গে বজ্রপাত হওয়ার সম্ভাবনাও রয়েছে বলে খবর। ফলে শহরবাসীকে ঝড় বৃষ্টির সময় নিরাপদ স্থানে থাকার পরামর্শ হাওয়া অফিসের। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে…
Read More