আবহাওয়া

আবার একবার নিম্নচাপের আশঙ্কা

আবার একবার নিম্নচাপের আশঙ্কা

ধীরে ধীরে বদল হচ্ছে আবহাওয়া৷ বৃষ্টি প্রায় বিদায় নিয়েছে৷ কখনও বেশ শীত শীত ভাব৷ কখনও আবার গরম লাগছে৷ আপাতত শীতের অপেক্ষায় প্রহর গুণছে বঙ্গবাসী৷ ভোর হলেই কুয়াশায় ঢাকা পড়ছে শহর৷ পশ্চিমী ঝঞ্ঝা সরতেই পারদ পতন বঙ্গে৷ গত ২৪ ঘণ্টায় নতুন করে তাপমাত্রা নেমেছে৷ কলকাতায় তাপমাত্রা কমেছে আরও ১ ডিগ্রি৷ জাঁকিয়ে শীত না পড়লেও, বাংলা জুড়ে বেশ শীত শীত আমেজ৷ বদলাচ্ছে আবহাওয়া, চারিদিকে শীত শীত ভাব ৷ এরই মাঝে আবার নিম্নচাপের ভ্রুকুটি৷ ভারতীয় মৌসম ভবন জানাচ্ছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান সাগরে একটি নিম্নচাপ ঘনীভূত হচ্ছে৷ আন্দামান সাগর সংলগ্ন ট্রপোস্ফিয়ার স্তরে এর গতিবিধি লক্ষ্য করা যাচ্ছে বলে জানাচ্ছে আইএমডি৷ এর জেরে বুধবার…
Read More
নিম্নমুখী কলকাতার পারদ

নিম্নমুখী কলকাতার পারদ

ধীরে ধীরে বদল হচ্ছে আবহাওয়া৷ বৃষ্টি প্রায় বিদায় নিয়েছে৷ কখনও বেশ শীত শীত ভাব৷ কখনও আবার গরম লাগছে৷ আপাতত শীতের অপেক্ষায় প্রহর গুণছে বঙ্গবাসী৷ পশ্চিমী ঝঞ্ঝা সরতেই পারদ পতন বঙ্গে৷ সোমবারের পর মঙ্গলবারও সামান্য নামল তাপমাত্রা৷ কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছল ১৭ ডিগ্রির ঘরে৷ আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে যা ৩ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৯.৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। স্বাভাবিকের চেয়ে এটাও ১ ডিগ্রি কম। ভোর ও রাতের দিকে শহর কলকাতা সহ সংলগ্ন এলাকায় বেশ ভালোই শিরশিরানি অনুভূত হচ্ছে৷ আগামী পাঁচদিন উত্তর ও দক্ষিণবঙ্গে…
Read More
আবারো এক নিম্নচাপের পূর্বাভাস

আবারো এক নিম্নচাপের পূর্বাভাস

চলতি বছরের শুরুর থেকে একের পর এক নিম্নচাপ বয়ে চলেছে রাজ্যের ওপর দিয়ে। সদ্য মাত্রই সিত্রাংয়ের প্রকোপ কাটিয়ে উঠেছে রাজ্য। রাজ্যের থেকে, এর দাপটে লন্ডভন্ড হয়েছে পড়শি বাংলাদেশ৷ ক্ষয় ক্ষতি হয়েছে বহু৷ বরাত জোড়ে সে যাত্রায় বেঁচে গিয়েছে বাংলা৷ এর পর থেকেই রাজ্যে বেশ শীত শীত আমেজ৷ সকাল হলেই বেশ শিরশিরানি ভাব৷ শীতের অপেক্ষায় দিন গুণছে বঙ্গবাসী৷ এরই মাঝে দুঃসংবাদ শোনাল হাওয়া অফিস৷ ফের বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ৷ চলতি সপ্তাহের শেষেই সেই নিম্নচাপ ঘনীভূত হওয়া শুরু হবে৷ যার ফলে বঙ্গে শীতের ইনিংস শুরু করার আগেই আরও একদফা বৃষ্টিপাতের সম্ভাবনা মাথাচাড়া দিয়েছে৷ আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, এই মুহূর্তে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা…
Read More
এবার আরও একটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা, সতর্ক করল আবহাওয়া দফতর

এবার আরও একটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা, সতর্ক করল আবহাওয়া দফতর

চলতি বছরের শুরুর থেকে একের পর এক নিম্নচাপ বয়ে চলেছে রাজ্যের ওপর দিয়ে। পূর্বাভাস অনুযায়ী সিত্রাং-এর তাণ্ডব চলছে বিগত কদিন৷ বাংলাদেশে তাণ্ডব চালিয়ে সদ্যই বিদায় নিয়েছে ঘূর্ণিঝড় সিত্রাং৷ প্রলয় ঝড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা এখনও পুরোপুরি নির্ধারণ করে উঠতে পারেনি ঢাকা। সিত্রাং-এর ক্ষত শুকনোর আগেই ফের অশনি সঙ্কেত৷ সমুদ্রের বুকে মাথাচাড়া দেবে আরও এক দানব ঘূর্ণি৷ নতুন নাম নিয়ে আছড়ে পড়বে উপকূলে৷ তাৎপর্যপূর্ণভাবে সিত্রাং আসার আগেও সতর্কতা জারি করেছিল ওপাড় বাংলার আবহাওয়া দফতর৷ সে পূর্বাভাস মিলে গিয়েছে অক্ষরে অক্ষরে৷ বাংলাদেশের উপর আঘাত হেনেছে সিত্রাং৷ তবে তা ভারতের কান ঘেঁষে বেরিয়ে গিয়েছে৷ এর কোনও প্রভাব এ রাজ্যে পড়েনি৷ আগামী ডিসেম্বর মাসে আরও একটি ঘূর্ণিঝড়…
Read More
শীতের আগমন কবে জানালো আবহাওয়া দফতর

শীতের আগমন কবে জানালো আবহাওয়া দফতর

পুজোর মরশুম প্রায় শেষের পথে৷ পুজো শেষ হতেই যেনো ঘুরতে শুরু করেছে আবহাওয়া৷ রাজ্যজুড়ে বেশ শীত শীত ভাব৷ বেলায় তাপমাত্রা বাড়লেও ভোরের আকাশে হিমেল হাওয়ার পরশ৷ তবে শীত ভ্রান্তি দূর করে হাওয়া অফিস জানাল, আপাতত বঙ্গে শীতের কোনও সম্ভাবনা নেই৷ নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের আগে শীতের দেখা মিলবে না রাজ্যে৷ তবে আগামী কয়েক দিন তাপমাত্রা কম থাকায় শীত শীত অনুভূতিটা থাকবে৷ কয়েক দিনের মধ্যেই স্বাভাবিক হয়ে যাবে আবহাওয়া৷ বেলার দিকে আপেক্ষিক আদ্রতাও বাড়তে থাকবে৷ হাওয়া অফিস জানাচ্ছে, কালীপুজোর সময় যে তাপমাত্রা কমেছিল, তা সিত্রাংয়ের প্রভাবে। এবার পারদ ফের চড়বে। এখনই বাংলায় শীতের আগমন ঘটছে না। পুরোপুরি শীতের আগমন ঘটবে আগামী ১৫…
Read More
পূর্ব ঘোষিত সময়েই দেখা গেলো সিত্রাং-এর তান্ডব, ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বাংলাদেশে মৃত্যু হয়েছে ৯ জনের

পূর্ব ঘোষিত সময়েই দেখা গেলো সিত্রাং-এর তান্ডব, ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বাংলাদেশে মৃত্যু হয়েছে ৯ জনের

চলতি বছরের শুরুর থেকে একের পর এক নিম্নচাপ বয়ে চলেছে রাজ্যের ওপর দিয়ে। কালীপুজোর আগে থেকেই পূর্বাভাস ছিল আরো এক দূর্যোগের। সেই মতোই গতকাল অর্থাৎ সোমবার সন্ধ্যায় প্রবল শক্তি নিয়ে বাংলাদেশ উপকূলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় সিত্রাং-এর অগ্রভাগ। গভীর রাতে বাংলাদেশে আঘাত হানে ঘূর্ণিঝড়ের কেন্দ্রটি৷ সিত্রাংয়ের প্রভাবে প্রবল ঝড়বৃষ্টি শুরু হয়েছে পড়শি দেশে। সিত্রাং-এর তাণ্ডবে এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর মিলেছে৷ রিপোর্ট অনুযায়ী, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের মূল কেন্দ্রটি উপকূল অতিক্রম করে বাংলাদেশের মূল ভূখণ্ডে ঢুকে পড়েছে। ঘূর্ণিঝড়ের অগ্রভাগ সোমবার সন্ধ্যায় এবং মূল কেন্দ্রটি রাতের দিকে উপকূলে আঘাত করে। সিত্রাং-এর কেন্দ্রটি ভোলার উপর দিয়ে গিয়েছে। এই ঘূর্ণিঝড়ের তাণ্ডবে সোমবার গভীর রাত পর্যন্ত বাংলাদেশে…
Read More
আসন্ন বিপর্যয়ের কারণে একাধিক দফতরে ছুটি বাতিল করা হলো সরকারের তরফে

আসন্ন বিপর্যয়ের কারণে একাধিক দফতরে ছুটি বাতিল করা হলো সরকারের তরফে

চলতি বছরের শুরুর থেকে একের পর এক নিম্নচাপ বয়ে চলেছে রাজ্যের ওপর দিয়ে। এই পরিস্থিতিতে কালীপুজোর আগে আবহাওয়া কেমন থাকবে, তা নিয়ে দুশ্চিন্তায় বঙ্গবাসী। সাগরে তৈরি হয়ে গিয়েছে ঘূর্ণাবর্ত। আসন্ন দূর্যোগের সম্ভাবনার প্রেক্ষিতে রাজ্য সরকার বড় সিদ্ধান্ত নিল। বিপর্যয় মোকাবিলা দফতর সহ সংশ্লিষ্ট বিভিন্ন দফতরের কর্মীদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর তরফে নবান্ন থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই কথা জানান হয়েছ। এদিকে এখন যারা ছুটিতে আছেন তাদের সবাইকে শনিবারের মধ্যে কাজে যোগ দেওয়ার কথা বলা হয়েছে। মূলত দক্ষিণবঙ্গে প্রভাব বেশি হতে পারে বলে আভাস দেওয়া হয়েছে। সেই কারণে উপকূলবর্তী জেলা প্রশাসনকে দূর্যোগ মোকাবিলায় সব ধরনের…
Read More
আসন্ন বিপর্যয়ের বিরুদ্ধে মোকাবিলার নির্দেশ নবান্নের তরফে

আসন্ন বিপর্যয়ের বিরুদ্ধে মোকাবিলার নির্দেশ নবান্নের তরফে

চলতি বছরের শুরুর থেকে একের পর এক নিম্নচাপ বয়ে চলেছে রাজ্যের ওপর দিয়ে। এই পরিস্থিতিতে কালীপুজোর আগে আবহাওয়া কেমন থাকবে, তা নিয়ে দুশ্চিন্তায় বঙ্গবাসী। সুপার সাইক্লোন নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া৷ সাগরে তৈরি হয়ে গিয়েছে ঘূর্ণাবর্ত। আসন্ন ঘূর্ণিঝড়কে মাথায় রেখে বিশেষ পদক্ষেপ নিচ্ছে নবান্নে। হাওয়া অফিসের পূর্বাভাস পেয়ে কালীপুজোর প্যান্ডেলগুলির পরিকাঠামো শক্তপোক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিকে বিশেষ ভাবে নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে। জেলাশাসকদের উপর দেওয়া হয়েছে নজরদারির নির্দেশ। বিপর্যয় মোকাবিলা দফতরের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রেখে চলার নির্দেশ দেওয়া হয়েছে তাঁদের৷ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও হুগলি জেলার জেলাশাসকদের নবান্নের তরফে বিশেষভাবে সতর্ক করা হবে।…
Read More
পূর্বাভাসকে আরও নিখুঁত করতে অত্যাধুনিক প্রযুক্তি আনছে আবহাওয়া দফতর

পূর্বাভাসকে আরও নিখুঁত করতে অত্যাধুনিক প্রযুক্তি আনছে আবহাওয়া দফতর

চলতি বছর শুরুর থেকে একের পর এক নিম্নচাপ বয়ে চলেছে রাজ্যের ওপর। এর ফলে শহরে প্রায়শই নানা সঙ্কটের সৃষ্টি হয়। সেই পরিস্থিতি মোকাবিলায় আবহাওয়া দফতর অত্যাধুনিক এলাকা ভিত্তিক পূর্বাভাস ব্যবস্থাপনা চালু করছে বলেই খবর। আগামী বর্ষার আগেই এই ব্যবস্থা চালু করা হয়ে যাবে। এক বৈঠকে কেন্দ্রীয় আবহাওয়া দফতরের মহা নির্দেশক ডক্টর মৃত্যুঞ্জয় মহাপাত্র এই কথাই জানিয়েছেন। কলকাতায় 'আরবান ফ্লাড ওয়ার্নিং সিস্টেম' চালু করা হবে। ডক্টর মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, দেশের অনেক শহরেই এই ব্যবস্থা চলছে। কলকাতা পুরসভা, রাজ্য সরকার ও আবহাওয়া দফতরের যৌথ উদ্যোগে কলকাতাতেও এই পরিকাঠামো তৈরি হবে আগামী দিনে। এই সিস্টেমের মাধ্যমে কলকাতার কোন ওয়ার্ডে কোন সময় কতটা বৃষ্টি…
Read More
অসুরক্ষিত তিস্তা এলাকা, জারি হল হলুদ সংকেত

অসুরক্ষিত তিস্তা এলাকা, জারি হল হলুদ সংকেত

সিকিমে ভারী বৃষ্টিপাত বাড়তে পারে তিস্তা সহ জেলার নদীর জল, জলস্তর বেড়ে যাওয়ায় তিস্তা ব্যারাজ থেকে ছাড়া হলো অতিরিক্ত জল। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী জলপাইগুড়ি জেলা জুড়েই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়েছে গতকাল রাত থেকেই। মঙ্গলবার জলপাইগুড়ি জেলা জুড়ে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়। বুধবার সকাল থেকেই মেঘলা আকাশ। গত চব্বিশ ঘন্টায় শিলিগুড়িতে ৩৭.৪০ জলপাইগুড়ি জেলার মালবাজারে বৃষ্টি হয় সব চাইতে বেশি ১০২.৭০ মিলিমিটার, বানারহাটে ৪৫ মিলিমিটার। ময়নাগুড়ি ও তুফানগঞ্জে বৃষ্টি তুলনামূলকভাবে কম হয়েছে। বুধবার সকাল ৮ টায় জল ছাড়া হয়েছে ২১৬৪.৩৪ কিউমেক। ইতিমধ্যেই তিস্তার অসুরক্ষিত এলাকায় হলুদ সংকেত জারি করেছে উত্তরবঙ্গ বন্যা নিয়ন্ত্রণ দপ্তর সূত্রে খবর,আর…
Read More