ত্রিপুরা

নাবালিকার বিয়ে ভেঙ্গে দিলো চাইল্ড লাইন

নাবালিকার বিয়ে ভেঙ্গে দিলো চাইল্ড লাইন

নাবালিকার বিয়ে ভেঙ্গে দিলো চাইল্ড লাইন। ধৃত যুবকের বিরুদ্ধে মামলা নিলো পুলিশ। ধর্মনগর প্রতিনিধি ঘটনা উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি থানাধীন খেরেংজুরি পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় একটি ধাবাতে কর্মরত এক যুবকের সঙ্গে ছয় মাস ধরে প্রেমের সম্পর্ক গড়ে উঠে ওই এলাকার নাবালিকা এক যুবতীর। পেশায় হোটেল কর্মী এই যুবকের নাম আমন যাদব (২৪)। পিতা ভনবার লাল যাদব,বাড়ি রাজস্থানের দাতা রামগড় গ্রামে। সে বিগত এক বছর ধরে অসম-আগরতলা জাতীয় সড়কের পাশের ধাবাতে কর্মরত রয়েছে। এমতাবস্থায় অসমের ঐ নাবালিকা যুবতীর পিতা উক্ত এলাকায় থেকে বিভিন্ন কাজ করতো। এতে দুজনের পরিচয় হয় এবং তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আর এই অন্ধ প্রেম যখন…
Read More
রাজ্যের জনজাতি সম্প্রদায়ের গড়িয়া উৎসব অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সাহা       

রাজ্যের জনজাতি সম্প্রদায়ের গড়িয়া উৎসব অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সাহা       

গড়িয়া উৎসব রাজ্যের জনজাতি সম্প্রদায়ের একটি অন্যতম চিরাচরিত উৎসব। এই উৎসবের মাধ্যমে রাজ্যে জাতি জনজাতির মধ্যে মেলবন্ধন তৈরি হয়। আজ স্বামী বিবেকানন্দ ময়দানে দু'দিনব্যাপী গড়িয়া ও বর্ষবরণ উৎসবের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন। উল্লেখ্য, তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং জনজাতি কল্যাণ দপ্তর, পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদ, আগরতলা পুরনিগম ও পানতীয় স্পোর্টিং সোসাইটির সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উদ্বোধকের ভাষণে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে জাতি জনজাতিদের মধ্যে রীতিনীতি, আচার আচরণের পার্থক্য থাকলেও উভয় সম্প্রদায়ের মধ্যে সব সময় এক ঐক্য বিরাজ করছে। এই ঐক্যকে পাথেয় করেই রাজ্যকে উন্নয়নের দিশায় এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে। মুখ্যমন্ত্রী বলেন,…
Read More
বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার

বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার

বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার ত্রিপুরার চুড়াইবাড়িতে। একটি গাড়িতে তল্লাশি চালালে গাড়ির ভেতর থাকা দুইটি মুড়ি তৈরি করার মেশিনের ভেতর থেকে উদ্ধার হয় গাঁজা। গ্রেফতার গাড়ি চালক। ঘটনার বিবরনে জানা যায় চুড়াইবাড়ি থানার ওসি খোকন সাহার কাছে গোপন সূত্রে খবর আসে গাঁজা বোঝাই একটি গাড়ি রাজ্য থেকে বহিঃ রাজ্যের উদ্দেশ্যে পাড়ি দেবে। ওই খবরের উপর ভিত্তি করে ওসি দলবল নিয়ে চুড়াইবাড়ি থানার সামনে থাকা নাকাপয়েন্টে যানবাহন তল্লাশিতে বসেন। দিন পেরিয়ে রাত আসার সাথে সাথে পুলিশের চোখে ফাঁকি দেওয়ার জন্য TR01Q-1516 নম্বরের ছয় চাকার একটি গাড়ি রাত অনুমানিক আটটা নাগাদ চুড়াইবাড়ি থানার সামনে থাকা নাকা পয়েন্টে আসতে পুলিশ গাড়িটিকে আটক করে। গাড়িটির…
Read More
এক দেশ, এক নির্বাচন প্রসঙ্গে জন জাগরণ তৈরীর উপর গুরুত্ব আরোপ করেন সাংসদ বিপ্লব কুমার দেব

এক দেশ, এক নির্বাচন প্রসঙ্গে জন জাগরণ তৈরীর উপর গুরুত্ব আরোপ করেন সাংসদ বিপ্লব কুমার দেব

শুধুমাত্র একটি পরিবারের স্বার্থে ১৯৭৫-৭৭ পর্যন্ত কংগ্রেস ভারতে ইমার্জেন্সি লাগু করেছিল l শুধু তাই নয়, কংগ্রেসের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুও নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য অনৈতিক ভাবে নানা ভাবে রাজ্য গুলির উপর বিভিন্ন ধারা জারি করে সরকার ফেলে দেওয়ার চেষ্টা করেছে l আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবনে মজদুর মনিটরিং সেল আয়োজিত আশা, অঙ্গনওয়ারি দিদি ও সহায়িকাদের সাথে 'এক দেশ, এক নির্বাচন' শীর্ষক কনভেনশনে এই কথা বলেন, সাংসদ বিপ্লব কুমার দেব l এদিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বড় মাত্রায় মহিলারা উপস্থিত হয় l এদিন বিকেলে রাজধানীর সুকান্ত একাডেমি অডিটরিয়ামে রাজধানীর বিভিন্ন ব্যবসায়ীদের সাথে, এই বিষয়ে মত বিনিময় করেন তিনি l দুটি অনুষ্ঠানেই এক…
Read More
জনজাতিদের ঐতিহ্যবাহী সংস্কৃতি সংরক্ষণের জন্য কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

জনজাতিদের ঐতিহ্যবাহী সংস্কৃতি সংরক্ষণের জন্য কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

জনজাতি অংশের মানুষের ঐতিহ্যবাহী সংস্কৃতি সংরক্ষণের জন্য আন্তরিকভাবে কাজ করছে রাজ্য সরকার। এর পাশাপাশি ব্রহ্মকুন্ড মেলার সৌন্দর্য্য বৃদ্ধি ও এর উন্নয়নে বাজেটে ১৪ কোটি টাকার সংস্থান রেখেছে রাজ্য সরকার। শুক্রবার বিকেলে মোহনপুর মহকুমার সিমনায় ৩দিন ব্যাপী ব্রহ্মকুন্ড মেলার উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, এখানে আসার পর অনেক বিষয়ে জানতে পারলাম। বিশেষ করে ব্রহ্মকুন্ড মেলার ইতিহাস সম্পর্কে। আর এই মেলার ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এখানে বছরে দুবার মেলা অনুষ্ঠিত হয়। এবার বসন্ত কালে মেলার আয়োজন করা হচ্ছে। মেলাকে ঘিরে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ ও অস্থি বিসর্জনের মতো…
Read More
চলতি বছরের জানুয়ারি পর্যন্ত ৫,৫২০ জন ড্রাগ ব্যবহারকারী চিকিৎসা সেবা নিয়েছেন: মুখ্যমন্ত্রী

চলতি বছরের জানুয়ারি পর্যন্ত ৫,৫২০ জন ড্রাগ ব্যবহারকারী চিকিৎসা সেবা নিয়েছেন: মুখ্যমন্ত্রী

২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত মোট ৫,৫২০ জন ইনজেকশনের মাধ্যমে ড্রাগ ব্যবহারকারী ওপিওয়েড সাবস্টিটিউশন থেরাপি (ওএসটি) কেন্দ্র থেকে পরিষেবা গ্রহণ করেছেন। এরমধ্যে মোট ৬১২ জন চিকিৎসা সম্পন্ন করে সুস্থ-স্বাভাবিক জীবনের মূলধারায় ফিরে এসেছেন। আজ বিধানসভায় বিধায়ক গোপাল রায়ের উত্থাপিত রেফারেন্স পিরিয়ডে ড্রাগস সম্পর্কিত বিষয়বস্তু নিয়ে এই তথ্য জানান মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। সভায় মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, ৯০ দশকের শেষ দিক থেকে ত্রিপুরা রাজ্যে এইচআইভি এইডস বিষয়ক সরকারিভাবে কাজকর্ম শুরু হয়েছে। ২০১১ সাল থেকে ইনজেক্টটিং ড্রাগ ইউজারদের নিয়ে স্বাস্থ্য পরিষেবা প্রদান করা শুরু হয়েছে রাজ্যে। সারা রাজ্যে ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির অধীনে টার্গেটেড ইন্টারভেনশন এনজিওগুলির মধ্যে নথিভুক্ত এমন প্রায়…
Read More
গ্রামাঞ্চলে শিক্ষার পরিকাঠামো উন্নয়নে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

গ্রামাঞ্চলে শিক্ষার পরিকাঠামো উন্নয়নে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

গ্রামাঞ্চলে শিক্ষার পরিকাঠামো উন্নয়নে অগ্রাধিকার দিয়ে কাজ করছে রাজ্য সরকার। গ্রামীণ এলাকার স্কুলগুলিতে আধুনিক পরিকাঠামো প্রদান, উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা ও সামগ্রিক উন্নয়নের মাধ্যমে গ্রামীণ শিক্ষাকে শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে সরকার। বর্তমানে গ্রামাঞ্চলে শিক্ষার পরিকাঠামো উন্নয়ন সম্পর্কিত বিষয়ে বিধায়ক পাঠান লাল জমাতিয়ার আনীত দৃষ্টি আকর্ষণী নোটিশের জবাবে আজ বিধানসভায় এই তথ্য জানান মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। সভায় মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, গ্রামাঞ্চলে শিক্ষার পরিকাঠামো উন্নয়নে রাজ্য সরকার বর্তমানে বিভিন্ন উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করে চলেছে। গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন তহবিলের আওতায় ৩০টি গ্রামীণ বিদ্যালয়ের ভবন এবং আনুষাঙ্গিক নির্মান কাজের জন্য মোট ২১৩ কোটি ৪ লক্ষ টাকা অনুমোদন করা হয়েছে। যার…
Read More
২০২৬ এর মধ্যে এই বহুতল ভবন নির্মাণের কাজ সম্পন্ন হবে: মুখ্যমন্ত্রী

২০২৬ এর মধ্যে এই বহুতল ভবন নির্মাণের কাজ সম্পন্ন হবে: মুখ্যমন্ত্রী

এই প্রথমবার ত্রিপুরা রাজ্যে জি প্লাস ১৪ (জি+১৪) টাইপ বহুতল বিল্ডিং গড়ে উঠছে আগরতলার গুর্খাবস্তি এলাকায়। যেটি রাজ্যের মুকুটে আরো একটি গর্বের পালক যুক্ত করবে। সবকিছু ঠিক থাকলে আগামী ২০২৬ এর মধ্যে এর নির্মাণ কাজ সম্পন্ন হবে। সোমবার রাজধানীর গুর্খাবস্তি এলাকায় বহুতল ভবন নির্মাণের কাজ সরেজমিনে পরিদর্শন করে এবিষয়ে সংবাদ মাধ্যমকে অবগত করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। প্রায় এক একর জমিতে এই মাল্টিপারপাস বিল্ডিং ভবন তৈরি করা হচ্ছে। পরিদর্শনের সময় কাজের অগ্রগতি পর্যালোচনা করে সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। পরে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, রাজ্যের সমস্ত সরকারি দপ্তরের ডিরেক্টরেট অফিস এক…
Read More
জনসাধারণের সমর্থন হারিয়েছে বিরোধীরা: মুখ্যমন্ত্রী

জনসাধারণের সমর্থন হারিয়েছে বিরোধীরা: মুখ্যমন্ত্রী

রাজ্যে মানিক্য রাজবংশের অবদান মুছে ফেলার চেষ্টা করেছে সিপিএম। তাদের কাজের দরুণ সমাজ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রবিবার আগরতলার কুমারীটিলাস্থিত বিটি কলেজ মাঠে আয়োজিত রাজ্যভিত্তিক বসন্ত উৎসবের উদ্বোধন করে সিপিএমের বিরুদ্ধে এভাবেই সমালোচনা করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, রাজন্য আমলের সময়ও বসন্ত উৎসব পালন করা হয়েছিল। জাতি জনজাতি উভয় অংশের মানুষ এতে অংশ নিয়েছিল। প্রয়াত মহারাজা কর্তৃক রচিত ককবরক গানগুলি উৎসবের সময়ে শোনা হত। যা এখন ইতিহাস এবং আমাদের এই জাতীয় বিষয়গুলি ভুলে যাওয়া উচিত নয়। এই বছর আমরা অনেক জায়গায় হোলি উদযাপন হতে দেখেছি। এই জাতীয় কার্যক্রমের মাধ্যমে আমাদের অবশ্যই নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য…
Read More
ত্রিপুরা বাজেট ২০২৫-২৬ প্রবৃদ্ধি, কল্যাণ ও আর্থিক দায়বদ্ধতাকে প্রাধান্য দিয়েছে: মুখ্যমন্ত্রী

ত্রিপুরা বাজেট ২০২৫-২৬ প্রবৃদ্ধি, কল্যাণ ও আর্থিক দায়বদ্ধতাকে প্রাধান্য দিয়েছে: মুখ্যমন্ত্রী

অর্থমন্ত্রী প্রণজিত সিংহ রায়ের পেশ করা বাজেট জনমুখী বাজেট। এই বাজেটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ' বিকশিত ভারত ২০৪৭' ভিশন প্রতিফলিত হয়েছে। মহিলা, যুব সমাজ, দিব্যাঙ্গ, জনজাতি, তপশিলী, কর্মচারী সহ সকল অংশের মানুষের কল্যাণে এই বাজেট করা হয়েছে। এই বাজেট প্রবৃদ্ধি, কল্যাণ ও আর্থিক দায়বদ্ধতাকে প্রাধান্য দিয়েছে। শুক্রবার রাজ্য বিধানসভার অধিবেশনে ২০২৫- ২৬ অর্থ বছরে পেশ করা বাজেট নিয়ে আলোচনায় অংশ নিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। এদিন দীর্ঘ আলোচনায় বাজেটের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করেন মুখ্যমন্ত্রী ডাঃ সাহা। তিনি বলেন, আমজনতার সার্বিক কল্যাণকে ভাবনাচিন্তায় রেখে এই বাজেট পেশ করা হয়েছে। এজন্য অর্থমন্ত্রী প্রণজিত সিংহ রায় ও তাঁর গোটা টিমকে ধন্যবাদ…
Read More