05
Jul
ছাত্রছাত্রীদের গুণগত মানের শিক্ষা প্রদানের জন্য গুরুত্ব দিয়ে কাজ করছে রাজ্য সরকার। টেট এর মাধ্যমে গুণগত মান সম্পন্ন শিক্ষক নিয়োগ করা হচ্ছে। আগামীতে আরো নিয়োগ করা হবে। পুঁথিগত শিক্ষা কখনো একটা জীবনের মানদণ্ড হতে পারে না। পড়াশুনার মাধ্যমে নৈতিকভাবে শক্তিশালী হওয়া যায়। পড়াশুনার পাশাপাশি ছেলেমেয়েদের সামাজিক কাজেও নিয়োজিত করতে হবে। আজ আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে 'ত্রিপুরা স্কুল কোয়ালিটি এসেসমেন্ট এন্ড এক্রিডিটেশন ফ্রেমওয়ার্ক' (TSQAAF)- এর সূচনা করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী ডাঃ সাহা বলেন, সময়ের সাথে সাযুজ্য রেখে কাজ করছে রাজ্যের শিক্ষা দপ্তর। আগামী প্রজন্মের সুন্দর ভবিষ্যতের জন্য বিভিন্ন কর্মসূচি রূপায়িত…
