04
Aug
কমনওয়েলথ গেমসের ষষ্ঠ দিন ভারতের বেশ ভালোই কেটেছে। ভারোত্তোলনে লভপ্রীত সিং পুরুষদের ১০৯ কেজি বিভাগে ব্রোঞ্জ পেয়েছেন। তিনি মোট ৩৫৫ কেজি উত্তোলন করেন। ১০৯+ কেজি বিভাগে ব্রোঞ্জ জিতেছেন গুরদীপ সিং-ও। জুডোতে আবার তুলিকা মান মহিলাদের +৭৮ কেজি ফাইনালে পদক নিশ্চিত করেছেন। হকিতে ভারতের মহিলা দল ৩-২ গোলে কানাডাকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। ভারতের ছেলেরা আবার কানাডাকে ৮-০ গোলে হারিয়েছে । বক্সিংয়ে মহম্মদ হুসামুদ্দিন, নিতু ঘাংঘাস এবং নিখাত জারিন পদক নিশ্চিত করেছেন।উল্টোদিকে বাংলার ছেলে সৌরভ ঘোষাল ইতিহাস গড়েছেন । প্রথম ভারতীয় স্কোয়াশ সিঙ্গলস খেলোয়াড় হিসেবে ব্রোঞ্জ পদক জিতেছেন। আবার কমনওয়েলথ গেমসের ইতিহাসে প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে হাই জাম্পে পদক জিতে তাক লাগিয়ে…
