বিশেষ খবর

অগ্নিকাণ্ডে বস্তির ১০টি ঘর ভস্মীভূত, কেমন আছেন তারা?

অগ্নিকাণ্ডে বস্তির ১০টি ঘর ভস্মীভূত, কেমন আছেন তারা?

বুধবার দুপুর ১টা নাগাদ ঢাকুরিয়া স্টেশন সংলগ্ন রেললাইনের ধারের বস্তিতে আগুন লাগে। অগ্নিকাণ্ডে প্রায় ১০টি ঘর ভস্মীভূত হয়ে যায়। ওই ঘরগুলির মধ্যেই দু’টি ঘর ছিল কুসুম এবং সুমিতা-বিশ্বজিৎদের। কুসুম এ দিন বলে, ‘‘ওই সময়ে ঘরে ছিলাম না। তাড়াতাড়ি এসে ঘরের জিনিসপত্রের সাথে সাথে নিজের বইগুলো বার করার চেষ্টা করেছিলাম। কিন্তু দাউ দাউ করে ভিতরে তখন সব জ্বলছিল। কেও ভেতরে ঢুকতে পারেনি। তবে মা কিছু জিনিস বার করার সময় আমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা বার করতে পেরেছিলো।’’ কুসুম বলে চলে, ‘‘এক বছরও সময় পাওয়া যায় না দ্বাদশে ওঠার পরে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলে আসে। আবার নতুন করে বই কেনার ক্ষমতাও নেই। কী…
Read More
ভয়াবহ দুর্ঘটনা, কলকাতা বিমানবন্দরে রক্তারক্তি কাণ্ড, চলছে তদন্ত

ভয়াবহ দুর্ঘটনা, কলকাতা বিমানবন্দরে রক্তারক্তি কাণ্ড, চলছে তদন্ত

কলকাতা বিমানবন্দরে সাতসকালে রক্তারক্তি কাণ্ড! হাড়হিম করা ঘটনা, নিজের রাইফেল থেকে গুলি চালিয়ে বিমানবন্দরে আত্মঘাতী কর্মরত সিআইএসএফ জওয়ান। হঠাৎই বিমানবন্দরের ৫ নম্বর গেটে বৃহস্পতিবার সকাল সাড়ে পাঁচটার সময় গুলির আওয়াজ শোনা যায়। তাতেই কর্মরত সিআইএসএফ কর্মী থেকে শুরু করে সবাই সতর্ক হয়ে যান। ছুটে যান অন্য কর্মীরা। জানা গিয়েছে, আত্মঘাতী ওই জওয়ানের নাম শ্রীবিষ্ণু। নিজে নিজের এসএলআর রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছেন শ্রীবিষ্ণু নামে ওই সিআইএসএফ জওয়ান। পরবর্তীতে তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। খবর পেয়েই সিআইএসএফের উচ্চপদস্থ আধিকারিক ও বিমানবন্দর থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছন। পুলিশ খতিয়ে দেখছে, কী কারণে ওই জওয়ান আত্মঘাতী হয়েছেন।…
Read More
চা-বাগানে চিতাবাঘের সঙ্গে লড়াই করলেন ভয়ংকর সাহসী মহিলা

চা-বাগানে চিতাবাঘের সঙ্গে লড়াই করলেন ভয়ংকর সাহসী মহিলা

আবার চা-বাগানে চিতাবাঘের হামলা। চিন্তা বাগোয়ার চা-বাগানে কাঁচা পাতা তুলছিলেন। উনার বয়স ৪৪। হটাৎই একটি চিতাবাঘ তাঁর উপর হামলা চালায়। চিতাবাঘের হামলায় তিনি মাটিতে পড়ে যান। তবে মহিলা ওই অবস্থাতেই খালি হাতে চিতাবাঘটির সঙ্গে ধ্বস্তাধ্বস্তি শুরু করেন। শেষে চিতাবাঘটি চা-বাগানের ঝোপের মধ্যে পালিয়ে যায়। যদিও তারই মধ্যে মহিলার মুখে, পিঠে চিতাবাঘটি থাবা বসিয়ে দিয়েছে। ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের নিউ ডুয়ার্স চা-বাগানে। এখন হাসপাতালে চিকিৎসাধীন ওই মহিলা। স্থানীয়সূত্রে জানা গিয়েছে, চা-বাগানের ৫০ নম্বর সেকশনে ঘটনাটি ঘটেছে। চিন্তাকে ছেড়ে চিতাবাঘটি চলে যেতেই আশপাশের শ্রমিকরা তাঁকে উদ্ধার করে প্রথমে চা-বাগানের হাসপাতালে নিয়ে আসেন। পরে সেখান থেকে তাঁকে বানারহাট সুস্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। ডুয়ার্সে চা-বাগানে…
Read More
গৃহকর্তার ছেলের বিরুদ্ধে নাবালিকাকে খুনের অভিযোগ

গৃহকর্তার ছেলের বিরুদ্ধে নাবালিকাকে খুনের অভিযোগ

গৃহকর্তার ছেলের বিরুদ্ধে বছর দশের নাবালিকা গৃহ পরিচারিকাকে ধর্ষণ করে গলায় ফাঁস লাগিয়ে খুনের অভিযোগ উঠল। তিন দিন পর নাবালিকার মৃতদেহ গৃহকর্তার বাড়ির চিলেকোঠার ঘর থেকে উদ্ধার হল। এই ঘটনায় বর্ধমানের কেতুগ্রামের সুলতানপুরের এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। নাবালিকার মা-সহ এলাকার বাসিন্দারা অভিযুক্ত ছেলে ও তাকে সহযোগিতা করার অভিযোগে ছেলের মায়ের ফাঁসির দাবি জানাল। জানা যায়, বছর দশেকের এক নাবালিকা বাড়ির অর্থিক সঙ্কটের জন্য পাশের গ্রাম সুলতান পুরে রুবি খাতুন নামে এক মহিলার বাড়িতে গৃহ পরিচারিকার কাজ করত। গত সোমবার নাবালিকা ওই বাড়িতে কাজ করতে যাওয়ার পর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। নাবালিকার পরিবারের পক্ষ থেকে বারংবার খোঁজ নিলেও খোঁজ…
Read More
প্রেমিকের সাথে স্ত্রীকে ধরে স্বামী ঘটালো ভয়ঙ্কর কান্ড

প্রেমিকের সাথে স্ত্রীকে ধরে স্বামী ঘটালো ভয়ঙ্কর কান্ড

ত্রিকোণ প্রেমের জের। চলন্ত বাসে স্ত্রীর প্রেমিকের গলায় ছুরি চালিয়ে খুনের চেষ্টা স্বামীর। আহত প্রেমিক। প্রেমিকের গলায় আঘাত করার সময় আহত স্ত্রীও। দুর্গাপুরগামী এক চলন্ত বাসে মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে। এই ঘটনা হয় বাঁকুড়ার মল্লেশ্বরের কাছে ৬০ নম্বর জাতীয় সড়কের উপর। এই ঘটনায় আহত দুজনকেই বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর ছয়েক আগেই মালদার হবিবপুরের বাসিন্দা নমিতার সঙ্গে প্রেম করে বিয়ে হয় বাঁকুড়ার সিমলাপাল থানার অলকাধড়া গ্রামের বাসিন্দা সৌরভ সিংহ বাবুর। বছর তিনেক আগে এক মেয়েও হয় দম্পতির। কিন্তু নমিতা এরপর গত ২৭ ফেব্রুয়ারি শ্বশুরবাড়ি থেকে মেয়ে সহ নিখোঁজ হয়ে যান। তারপরই নমিতার শাশুড়ি…
Read More
মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার শ্বশুরবাড়িতে, চলছে তদন্ত

মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার শ্বশুরবাড়িতে, চলছে তদন্ত

মেয়ে শ্বশুরবাড়িতে আত্মহত্যা করেছে, সেই খবর শুনে তাঁর বাবা-মা সেখানে ছুটে যান এবং পরিবারের অন্যান্য সদস্যরাও। অভিযোগ, তাঁর শ্বশুরবাড়ির লোকেরা তাঁদের মেয়েকে যৌতুকের জন্য অত্যাচার করতেন। সেই অত্যাচার সহ্য করতে না পেরে তাঁদের মেয়ে এই পদক্ষেপ নেয়। এই ঘটনাকে কেন্দ্র করে দুই বাড়ির মধ্যে বচসা চরমে ওঠে। বচসার মধ্যেই মেয়ের শ্বশুরবাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল মৃতার বাপের বাড়ির লোকেদের বিরুদ্ধে। এই ঘটনায় আগুনে পুড়ে দু’জনের মৃত্যু হয়েছে বলে খবর। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে খবর, অংশিকা কেশরবানী নামে যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয় এবং তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।…
Read More
স্বামী-স্ত্রী দুজন গেলেন শ্রীঘরে, তার পিছনে কারণ কি?

স্বামী-স্ত্রী দুজন গেলেন শ্রীঘরে, তার পিছনে কারণ কি?

অন্যের নামে লোন করিয়ে দিয়ে কৌশলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। ধৃত মহিলার নাম শুকতারা বিবি ওরফে শুকতারা বিবি সেখ ও তাঁর স্বামীর নাম হানিফ সেখ। দুজনেরই বাড়ি মেমারি শহরের সুলতানপুরে। অভিযুক্ত মহিলাকে এরমধ্য়েই গ্রেফতার করা হয়েছে। কয়েক দিন আগে মহিলার স্বামীকেও গ্রেফতার করে পূর্ব বর্ধমানের মেমারি থানার পুলিস। বৃহস্পতিবার তাঁদের বর্ধমান আদালতে তোলা হয়। শুকতারা বিবির নামে অভিযোগ স্থানীয়রা মেমারি সুলতানপুরের বাসিন্দাদের। তারা বলেন, শুকতারা বিবি অনেক মহিলাকে ভুল বুঝিয়ে তাদের কাছ থেকে তাদের নথি জোগাড় করে। এবং বিভিন্ন বেসরকারী লোন প্রদানকারী সংস্থার থেকে প্রায় এক কোটি টাকারও বেশি লোন নেন। যার সামান্য অংশ প্রকৃত গ্রাহকদের দেওয়া হলেও বাকি পুরো…
Read More
এক সপ্তাহের মধ্যে চাকুলিয়া ব্লক এলাকায় দুটি ডাকাতির ঘটনায় চাঞ্চল্য

এক সপ্তাহের মধ্যে চাকুলিয়া ব্লক এলাকায় দুটি ডাকাতির ঘটনায় চাঞ্চল্য

গত সোমবার গভীর রাতে চাকুলিয়া ব্লকের লালগঞ্জ এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ২০ জনের এক ডাকাত দল এসে সর্বস্ব লুট করে চম্পট দেয়। ঘটনার দুই দিন পার হতে না হতেই ফের বুধবার গভীর রাতে চাকুলিয়া ব্লকের জনতাহাট বাজিশহর এলাকায় ওষুধ ব্যবসায়ী পরিতোষ দাসের বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় চাঞ্চল্য এলাকায়। জানা যায় পরিতোষ বাবু এবং তার পরিবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন।গভীর রাতে ২০ জনের একটি ডাকাত দল জানালা কেটে বাসের সিঁড়ি দিয়ে পরিতোষ বাবুর ঘরে ঢোকে। ঘরে ঢুকেই পরিতোষ বাবুর স্ত্রীর গায়ে নেশা জাতীয় দ্রব্য ছুড়ে অজ্ঞান করে।তারপর পরিতোষ বাবুকে ধারালো অস্ত্র দেখিয়ে সর্বস্ব লুট করে চম্পট দেয়। পরবর্তি সময়ে…
Read More
গুরুগাঁওয়ে অসুস্থ ছেলেকে ‘পাগল’ বলতেই খুন মাকে, পরিণতি মর্মান্তিক…

গুরুগাঁওয়ে অসুস্থ ছেলেকে ‘পাগল’ বলতেই খুন মাকে, পরিণতি মর্মান্তিক…

মা মানসিকভাবে ভারসাম্যহীন ছেলেকে 'পাগল' বলেছিল। এই কথা শুনে রেগে গিয়ে মাকে কুপিয়ে খুন করল ছেলে। আবার আগুন ধরিয়ে দিল বাড়িতে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে গুরুগাঁওয়ে। ৫৯ বছরের ওই মহিলাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় নিকটবর্তী হাসপাতালে, ছেলের ছুরির আঘাতে গুরুতর জখম হন তিনি। সেখানেই মৃত্যু হয় ওই মহিলার।জানা গিয়েছে, প্রতিবেশীরা ওই মহিলার ফ্ল্যাটে আগুন দেখতে পান। আগুন দেখেই তাঁরা ছুটে আসেন। এবং খবর দেন পুলিসে। পুলিস এসে ওই মহিলাকে উদ্ধার করেন নিয়ে যায়। প্রতিবেশীরা জানান, মাঝে মধ্যেই মায়ের উপর রেগে যেতেন ছেলে। এমন কি মাঝে মাঝে অত্যাচারও করতেন মাকে, আজ তার পরিণতি হল। পুলিস সূত্রে খবর, রানু শাহ নামে ওই…
Read More
নিজের নাবালিকা কন্যাকে খুন এরপর আত্মহত্যা হায়দরাবাদের অধ্যাপকের

নিজের নাবালিকা কন্যাকে খুন এরপর আত্মহত্যা হায়দরাবাদের অধ্যাপকের

সন্দীপ রবিবার সন্ধ্যায় আট বছরের মেয়েকে নিয়ে ঘুরতে যাবেন বলে বের হয়েছিলেন এবং এটাই বলে বের হয়েছিলেন তার স্ত্রীকে। পুলিশ সূত্রে জানা যায়, সন্দীপ ২০১৬ সাল থেকে হিসারের বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক হিসাবে কর্মরত ছিলেন। অনেকক্ষণ কেটে যাওয়ার পরেও বাড়ি ফিরছিলেন না তিনি। বহু ক্ষণ বাড়িতে না আসায় সোজা স্বামীর অফিসে চলে যান তরুণী। অফিসের দরজা খুলতেই পিতা এবং কন্যার ২ জনের রক্তাক্ত দেহ দেখতে পান তিনি। পুলিশের দাবি, নিজের নাবালিকা কন্যাকে খুন করে আত্মহত্যা করেছেন তরুণ। ঘটনাটি রবিবার সন্ধ্যায় হায়দরাবাদের হিসার এলাকার একটি বিশ্ববিদ্যালয়ে ঘটে। মৃতের নাম সন্দীপ গয়াল,বয়স ৩৫। পুলিশকে জিজ্ঞাসাবাদের সময় তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের পশুচিকিৎসা এবং রেডিয়োলজি বিভাগের…
Read More