25
Feb
লবণাক্ত মাটি মানেই চাষের অযোগ্য—এই ধারণা বদলে দিচ্ছে সুন্দরবন। ধান কাটার পর ফেলে রাখা নোনা জমিতেই এখন দেদার ফুটছে সূর্যমুখী। দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকায় পরীক্ষামূলকভাবে শুরু হওয়া এই চাষ এখন বাম্পার ফলনের আশায় কৃষকদের নতুন ভরসা হয়ে উঠেছে।বিশেষজ্ঞদের পরামর্শে সঠিক জাতের বীজ, পরিমিত জৈব সার এবং সুনির্দিষ্ট সেচ ব্যবস্থাপনা ব্যবহার করেই মিলছে সাফল্য। কৃষকদের মতে, ধান চাষের পর সূর্যমুখী করলে জমির নোনাভাব কিছুটা কমে এবং মাটির উর্বরতাও উন্নত হয়। ফলে একই জমি থেকে বছরে অতিরিক্ত আয় সম্ভব হচ্ছে।সূর্যমুখী শুধু সৌন্দর্যের ফুল নয়, এর বীজ থেকে উৎপাদিত তেল স্বাস্থ্যসম্মত ভোজ্যতেল হিসেবে বাজারে চাহিদাসম্পন্ন। কম খরচে চাষ এবং তুলনামূলক কম ঝুঁকি…
