শিলিগুড়ি

অবৈধ নির্মাণ ও হকারদের  দখলদারীকে প্রশ্রয় নয় ‘ জানালেন মেয়র

অবৈধ নির্মাণ ও হকারদের  দখলদারীকে প্রশ্রয় নয় ‘ জানালেন মেয়র

বৃষ্টিকে উপেক্ষা করে পাঁচ মিনিট দেরিতে হলেও টক টু মেয়র এ মানুষের সমস্যার কথা শুনে তার সমাধানের চেষ্টা করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। মূলত এদিন অবৈধ নির্মাণ নিয়ে যে ভূমিকা নিয়েছে পুরসভা এই বিষয়ের উপরেই মানুষের প্রশ্নের সদুত্তর দিলেন তিনি। এও জানালেন শহরে কোন বেআইনি নির্মাণ বা ফুটপাত দখল বরদাস্ত নয়।তিনি জানান রাজ্য সরকার হকারদের পক্ষে, তবে সরকারি জায়গা আটকে হকারি কোনভাবেই মেনে নেওয়া হবে না। পাশাপাশি তিনি জানান শহর শিলিগুড়িতে যেভাবে হকারের সংখ্যা বাড়ছে তাতে নানান সমস্যা সৃষ্টি হচ্ছে, ফলে যত্রতত্র, যেখানে সেখানে হকাররা বসার উপর এবার নজরদারি চালাবে শিলিগুড়ি পুরসভা। দেখা হবে তাদের সঠিক পরিচয় পত্র ও তথ্য।।…
Read More
ফের অবৈধ নির্মাণের বিরুদ্ধে অভিযান শিলিগুড়ি পুরনিগম কর্তৃপক্ষের

ফের অবৈধ নির্মাণের বিরুদ্ধে অভিযান শিলিগুড়ি পুরনিগম কর্তৃপক্ষের

ফের একবার অবৈধ নির্মাণের বিরুদ্ধে অভিযান চালানো শিলিগুড়ি পুরনিগম কর্তৃপক্ষ। এদিন অভিযান চালানো হয় শহর শিলিগুড়ির ৩ নম্বর ওয়ার্ডের প্রধাননগর এলাকা নিবেদিতা রোডে। অভিযান চালিয়ে একাধিক দোকান ঘরের বেশ কিছু অংশ ভেঙ্গে ফেলা হয়। ঘটনায় সরব ব্যবসায়ীরা। তারা জানান, কোনও নোটিশ ছাড়াই অভিযান চালানো হয়েছে। নোটিশ না দিয়েই দোকানঘর ভেঙ্গে দেওয়া হল। যদিও পুরনিগমের তরফে স্পষ্ট করা হয়েছে সমস্ত নিয়ম মেনেই এদিনের এই অভিযান। পুরনিগমের তরফে একাধিকবার ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছিল বলেই খবর।
Read More
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ আগ্নেয়াস্ত্র সহ দুই দুষ্কৃতি গ্রেপ্তার করেন

শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ আগ্নেয়াস্ত্র সহ দুই দুষ্কৃতি গ্রেপ্তার করেন

দুটি তাজা কর্তুজ এবং একটি আগ্নেয়াস্ত্র সহ দুই দুষ্কৃতিকে গ্রেপ্তার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে এই সাফল্য পেল নিউ জলপাইগুড়ি থানার প্লেন ক্লথস পার্টির পুলিশ। নিউ জলপাইগুড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্তরা শহরে কোন অপ্রীতিকর ঘটনা ঘটানোর উদ্দেশ্যে ছিল। কিন্তু তার আগেই দুই দুষ্কৃতিকে গ্রেফতার করতে সক্ষম হয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। এই ঘটনায় পুলিশ নারায়ণ মন্ডল এবং সনৎ বর্মনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের বাড়ি ফুলবাড়ীর কামরাঙ্গাগুড়ি এবং পশ্চিম ধনতলা এলাকায়। পুলিশ সূত্রে খবর একটি স্কুটিতে করে এই দুইজন ওই আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ হাত বদল করতেই এনজেপি সংলগ্ন কাশ্মীর…
Read More
গভীর রাতে হানা দিয়ে ডাকাতির ছক ভেস্তে দিল পুলিশ

গভীর রাতে হানা দিয়ে ডাকাতির ছক ভেস্তে দিল পুলিশ

পরিত্যক্ত বিল্ডিং-এ বসে ডাকাতির ছক! গভীর রাতে হানা দিয়ে সেই ছক ভেস্তে দিল পুলিশ। ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করার পাশাপাশি একটি আগ্নেয়াস্ত্র সহ দুই রাউন্ড তাজা কার্তুজ, চারটি খুকরি এবং ডাকাতির কাজে ব্যবহৃত বেশ কিছু সরঞ্জামও বাজেয়াপ্ত করে প্রধাননগর পুলিশ। আজ, শুক্রবার ধৃতদের আদালতে পেশ করা হবে৷ গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ৷ জানা গিয়েছে, গতকাল গভীর রাতে দাগাপুর এলাকায় একটি পরিত্যক্ত বিল্ডিং-এ বেশ কিছু দুষ্কৃতি জমায়েত হয়। সূত্র মারফৎ সেই খবর পেতেই অভিযানে নামে প্রধাননগর থানার পুলিশ। রাতের অন্ধকারেই হানা দিয়ে পাঁচজনকে গ্রেফতার করে। যদিও সেসময়ই আরও কয়েকজন দুষ্কৃতি পুলিশি উপস্থিতি টের পেতেই ঘটনাস্থল থেকে চম্পট দেয়। তাদের খোঁজে তল্লাশি…
Read More
শিলিগুড়ি ৫ নম্বর ওয়ার্ডে অবৈধ নির্মাণ ভাঙলো শিলিগুড়ি পুরনিগম

শিলিগুড়ি ৫ নম্বর ওয়ার্ডে অবৈধ নির্মাণ ভাঙলো শিলিগুড়ি পুরনিগম

শিলিগুড়ি ৫ নম্বর ওয়ার্ডে অবৈধ নির্মাণ ভাঙলো শিলিগুড়ি পুরনিগম। হাইড্রেন দখল করে দোকান থাকায় এর আগে পুরনিগম বেশ কয়েকবার বাড়ি মালিককে নোটিশ দিয়েছিল। এরপরও সেই নির্মাণ না ভাঙায় বৃহস্পতিবার সকাল থেকে পুরনিগমের কর্মীরা অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু করে।এদিন সকাল থেকে খালপাড়ার ফাঁড়ির পুলিশ ও বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে হাইড্রেনের উপরে থাকা অবৈধ নির্মাণটি ভেঙে দেওয়া হয়। অন্যদিকে অবৈধ নির্মাণ ভাঙতেই বাড়ি মালিক ক্ষোভ প্রকাশ করেন।এলাকায় বহু জায়গায় অবৈধ নির্মাণ ও হাইড্রেন দখল করে বাড়ি দোকান থাকলেও সেগুলির বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছেনা তা নিয়ে প্রশ্ন তোলেন।গত কয়েক সপ্তাহ ধরে পুরনিগম অবৈধ নির্মাণের বিরুদ্ধে লাগাতার অভিযান শুরু করেছে। হাইকোর্টের নির্দেশেও…
Read More
গাছের পরিপূর্ণতা করতে সপ্তাহ ব‍্যাপি বৃক্ষরোপন কর্মসূচির আয়োজন

গাছের পরিপূর্ণতা করতে সপ্তাহ ব‍্যাপি বৃক্ষরোপন কর্মসূচির আয়োজন

শহর বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে নগরায়নের জেড়ে কাঁটা পরছে রাস্তার ধারে থাকা গাছ।এই গাছের পরিপূর্ণতা করতে সপ্তাহ ব‍্যাপি বৃক্ষরোপন কর্মসূচির গ্রহণ করেছেন "স্নেপ ফাউন্ডেশন"।শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেবের উপস্থিতিতে "স্নেপ ফাউন্ডেশন" সপ্তাহ ব‍্যাপি প্রধান সড়কের ধার দিয়ে নানান বড় জাতের গাছ লাগাবার উদ্যোগ গ্রহণ করলেন।সংস্থার সম্পাদক কৌস্তব চৌধুরী ও অন‍্যান‍্য সদস‍্য ও সদস‍্যাদের উপস্থিতিতে স্টেশন ফিডা রোডে শিলিগুড়ি দমকল দপ্তরের সামনে থেকে এই বৃক্ষরোপন কর্মসূচি শুরু করা হয়।প্রায় ২০০টি বড় জাতের গাছ প্রধান সড়ক গুলোর ধার দিয়ে রোপন করা হবে বলে জানান উদ্দ‍্যোক্তারা।মেয়র গৌতম দেব এর সুচনা করেন।
Read More
অবৈধ নির্মানের বিরুদ্ধে লাগাতার অভিযান পুরনিগমের

অবৈধ নির্মানের বিরুদ্ধে লাগাতার অভিযান পুরনিগমের

অবৈধ নির্মানের বিরুদ্ধে লাগাতার অভিযান পুরনিগমের।সোমবার শিলিগুড়ির ৪২ নম্বর ওয়ার্ডে অবৈধ নির্মান ভেঙে দিল পুরনিগম। জানা গিয়েছে, ৪২ নম্বর ওয়ার্ডে অবৈধভাবে একটি বিল্ডিং তৈরি করা হয়েছিল।এই অভিযোগ পায় পুরনিগম।এরপর সেই অবৈধ নির্মান ভেঙে দেওয়ার জন্য পুরনিগমের তরফে মালিককে নোটিশ করা হয়। নোটিশ দেওয়ার পরও কোন কাজ না হওয়ায় আজ পুরনিগমের কর্মীরা পৌঁছে অবৈধ নির্মাণ ভেঙে দেয়।পুরনিগমের তরফে লাগাতার এই অভিযান চলবে বলে জানা গিয়েছে।
Read More
ভয়াবহ ট্রেন দুর্ঘটনা রাঙাপানিতে, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মালগাড়ির

ভয়াবহ ট্রেন দুর্ঘটনা রাঙাপানিতে, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মালগাড়ির

ভয়াবহ ট্রেন দুর্ঘটনা শিলিগুড়ি মহকুমার রাঙাপানিতে।আজ সকালে যখন শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দাঁড়িয়েছিল সেইসময় পেছন থেকে একটি মালগাড়ি সজোরে ধাক্কা মারে।যার জেরে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনের বেশকয়েকটি কামরা লাইন থেকে ছিটকে পড়ে।দুমড়ে মুচড়ে যায় কামরাগুলি।ঘটনায় বেশকয়েকজন যাত্রী মারা গিয়েছেন।প্রচুর যাত্রী জখম হয়েছেন।অন্যদিকে মালগাড়ির লোকোপাইলট ঘটনাস্থলেই মারা যান।ইঞ্জিনের মধ্যে আটকে থাকেন তিনি।ঘটনার পরই রেলের আধিকারিকেরা ঘটনাস্থলে এসে পৌঁছান।ধীরে ধীরে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে এনডিআরএফ,এসডিআরএফ এসে উদ্ধার কাজ শুরু করেছে।ঘটনাস্থলে দমকলও পৌঁছেছে।রেলের উচ্চপদস্থ আধিকারিকরা থেকে বিভিন্ন দপ্তরের আধিকারিকা ঘটনাস্থলে রয়েছেন।৫০ এর বেশি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে রয়েছে।আহতদের একে একে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
Read More
পানীয় জলের অভাব,ক্ষোভ স্থানীয়দের ,সমস্যা সমাধানে মেয়র

পানীয় জলের অভাব,ক্ষোভ স্থানীয়দের ,সমস্যা সমাধানে মেয়র

একমাস যাবদ জলহীন পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের ই ব্লকের মোর বাজার এলাকা।পানীয় জলের জন্য এলাকার কাউন্সিলর বিমান তপাদারের দারস্থ হয়েও লাভের লাভ কিছুই হয়নি।পুরসভা পানীয় জলের সংকট মেটাতে জলের গাড়ি পাঠালেও তা পান করার অযোগ্য।রাস্তা জরাজির্ন,সেতু ভেঙ্গে নতুন সেতু নির্মান করার জন্য বর্তমানে এলাকা বিচ্ছিন্ন। এমনই একাধিক সমস্যায় জর্জরিত মোর বাজার এলাকার বাসিন্দারা।তাই দাবি আদায়ে বেছে নেয় আন্দোলনের পথ।পথ অবরোধ থেকে শুরু করে একাধিক আন্দোলন সংগঠিত করে তারা।অবশেষে তাদের সমস্যার সমাধানে এগিয়ে আসে শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেব। রবিবার সকালে জল বিভাগের মেয়র পারিষদ দুলাল দত্ত,জঞ্জাল বিভাগের মেয়র পারিষদ মানিক দে, এলাকার কাউন্সিলর বিমান তপাদার সহ বাস্তুকারদের সঙ্গে নিয়ে এলাকায়…
Read More
শিলিগুড়ির আশ্রমপাড়ায় অবৈধ নির্মাণ গুড়িয়ে দিল পুরনিগম

শিলিগুড়ির আশ্রমপাড়ায় অবৈধ নির্মাণ গুড়িয়ে দিল পুরনিগম

অবৈধ নির্মাণের বিরুদ্ধে অভিযান পুরনিগমের। শিলিগুড়ির আশ্রমপাড়ায় একটি বাড়ির ছাদে অবৈধ নির্মাণ এদিন ভেঙে দেওয়া হয়।পুরনিগম সূত্রে জানা গিয়েছে, বাড়ির ছাদে কোনও প্ল্যান ছাড়া ঘর তৈরি করা হয়েছিল। পুরনিগমের তরফে বাড়ি মালিককে নোটিশও দেওয়া হয়। কিন্তু এরপরও অবৈধ নির্মাণ না ভাঙায় বৃহস্পতিবার সকাল থেকে সেই নির্মাণ ভাঙার কাজ শুরু করে পুরনিগমের কর্মীরা।এদিকে বাড়ি মালিক জানান, হাইকোর্টে মামলা চলছে এখনও। পুরনিগম আগে থেকে কিছু না জানিয়ে বৃহস্পতিবার সকাল থেকে ভাঙাভাঙি শুরু করেছে।
Read More