07
Sep
সম্প্রতি ঘোষিত হয়েছে উপনির্বাচন ভোটের দিনক্ষণ সহ সময়সীমা। আগামী মাসের ৩০ সেপ্টেম্বর উপনির্বাচন ভোট শুরু হবে তিন কেন্দ্র জুড়ে। এর মধ্যে রয়েছে হাইভোল্টেজ ভবানীপুর, পাশাপাশি জঙ্গিপুর ও সামসেরগঞ্জ৷ যে তিনটি কেন্দ্রে নির্বাচন এবং উপনির্বাচন রয়েছে সেখানে উন্নয়নের জন্য নতুন করে কোনো অর্থ বরাদ্দ করা যাবে না বলে জানিয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশন রাজ্য সরকার এবং মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়েছে। কমিশনের এই নির্দেশ ইতিমধ্যেই সংশ্লিষ্ট জেলার নির্বাচনী আধিকারিকদের পাঠিয়ে দেওয়া হয়েছে। রাজ্যে বকেয়া বিধানসভা ভোট এবং উপ নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর কমিশনের তরফ একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে এবং আগেই জারি করে হয়েছে একগুচ্ছ শর্ত৷ স্পষ্ট জানান হয়েছে, মনোনয়নপত্র পেশ থেকে…
