25
Oct
আচমকাই অসুস্থ হয়ে পড়লেন তিনি৷ রবিবার রাত থেকেই অসুস্থ বোধ করেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী তথা তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায়৷ অস্বস্তি বাড়তেই সোমবার সকালে তড়িঘড়ি তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়৷ হাসপাতাল সূত্রে খবর, এদিন কার্ডিওলজি বিভাগে নিয়ে যাওয়া হয় তাঁকে৷ পরীক্ষা-নিরীক্ষার পরই তাঁকে আইসিইউ-তে ভর্তি করা হয়। হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক সরোজ মণ্ডলের তত্ত্বাবধানে ভর্তি রয়েছেন পঞ্চায়েত মন্ত্রী৷ সুব্রতবাবুর অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানা গিয়েছে৷ জানা গিয়েছে, রবিবার বিকেলে অ্যাঞ্জিওপ্লাস্টির জন্য এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছিলেন সুব্রত মুখোপাধ্যায়৷ রাতের দিকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়৷ এর পরেই তাঁকে আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়। জানা গিয়েছে, চিকিৎসায় সাড়া দিচ্ছেন মন্ত্রী৷ তাঁর জন্য মেডিক্যাল বোর্ড গঠন…
