15
Feb
সদ্য রাজ্যে হওয়া পুরসভা ভোট নিয়ে উঠছে অভিযোগ৷ কমিশনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে৷ গতকাল ফল প্রকাশিত হয়েছে চার কেন্দ্রের পুরভোটে৷ জলপাইগুড়ি পুরনির্বাচনে তৃণমূলের টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হিসাবে ভোটে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন এলাকার পরিচিত নেতা মলয় বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু অভিযোগ, মনোনয়ন জমা দিতে গেলে তাঁকে বাধা দেওয়া হয়৷ এর পরেই আদালতে মামলা করেন তিনি৷ ওই ঘটনায় সোমবার রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনকে একযোগে ভর্ৎসনা করল কলকাতা হাই কোর্ট৷ এদিন হাই কোর্টের বিচারপতি রবি কিষাণ কাপুর বলেন, ‘‘হতে পারে রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকা ভিন্ন৷ কিন্তু কোনও ব্যক্তি গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনে অংশগ্রহণ করতে চাইলে তাঁকে মনোনয়ন পত্র জমা দিতে না দেওয়াটা…
