07
Mar
এইমুহুর্তে বহু জলঘোলা হচ্ছে মুকুলের বর্তমান পদ নিয়ে। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় পর্যন্ত জানিয়েছেন যে, মুকুল রায় বিজেপিতে আছেন এবং নেতার আইনজীবীও একই দাবি করেছেন। কিন্তু বিজেপি তাঁর পদ কেড়ে নিতে কার্যত অনড়। তাদের বক্তব্য স্পষ্ট, বিজেপিতে মুকুল রায় নেই। তিনি বিজেপি নেতা নন। এই ইস্যুতে ফের কলকাতা হাইকোর্টে আওয়াজ তুললেন বিজেপির আইনজীবী। বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলার শুনানিতে মুকুল রায়ের দুই পদ খারিজের আবেদন করেছেন বিজেপির আইনজীবী। আদালতে আইনজীবীর সাফ বক্তব্য, মুকুল রায় বিজেপিতে নেই তাই তাঁর বিধায়ক পদ এবং বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির (পিএসি) চেয়ারম্যান পদও খারিজ করা হোক। এই আবেদনে সাড়া দিয়ে কলকাতা হাইকোর্ট বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের…
