উত্তর পূর্ব

কোচবিহারে পাশ করানোর দাবিতে বিক্ষোভ ইউনিভার্সিটি বিটি অ্যান্ড ইভনিং কলেজের পড়ুয়াদের

কোচবিহারে পাশ করানোর দাবিতে বিক্ষোভ ইউনিভার্সিটি বিটি অ্যান্ড ইভনিং কলেজের পড়ুয়াদের

পরীক্ষায় পাশ করানোর দাবিতে পথে নামলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কোচবিহারের ইউনিভার্সিটি বিটি অ্যান্ড ইভনিং কলেজের পড়ুয়ারা। মঙ্গলবার গুঞ্জবাড়ি এলাকায় অবরোধ করে বিক্ষোভ দেখান প্রথম, তৃতীয় ও পঞ্চম সিমেস্টারের পড়ুয়ারা। গত বৃহস্পতিবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজগুলির স্নাতক স্তরের প্রথম সিমেস্টারের ফলাফল প্রকাশিত হয়। দেখা যায়, ইউনিভার্সিটি বিটি অ্যান্ড ইভনিং কলেজের ১৩৫৭ জন পড়ুয়ার মধ্যে মাত্র ৫৬ জন পড়ুয়া সব বিষয়ে পাশ করেছেন। কলেজের প্রথম সিমেস্টারের পড়ুয়াদের ফলাফলে হতাশ অধ্যাপকরা। কলেজ সূত্রে জানা যায়, বাংলা মেজরের পাঁচজন সব বিষয়ে পাশ করেছেন।  ইংরেজি বিভাগে ২৫ জনের সব বিষয়ে পাশ করলেও অঙ্কে একজন, এডুকেশন বিভাগে ন’জন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ১১ জন পাশ করেছেন।…
Read More
উত্তর দিনাজপুরে ১কোটি ৫১লক্ষ্য টাকা ব্যয়ে রাস্তার শিলান্যাস

উত্তর দিনাজপুরে ১কোটি ৫১লক্ষ্য টাকা ব্যয়ে রাস্তার শিলান্যাস

পথশ্রী ৩ প্রকল্পের আওতায় এনে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ১কোটি ৫১লক্ষ্য টাকা ব্যয়ে প্রায় ৪ কিলোমিটার রাস্তার শিলান্যাস করা হলো উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের পন্ডিত পোতা ২নং গ্রাম পঞ্চায়েতের দাড়িভিট শিমুলতলা মোড় থেকে শ্যামনগর পর্যন্ত।।জানা গেছে দীর্ঘ প্রায় ৩৫ বছর থেকে বেহাল অবস্থায় ছিল এই রাস্তাটি। সোমবার এই রাস্তার শিলান্যাস করেন উত্তর দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইলাল আগারওয়াল,গ্রাম পঞ্চায়েতের প্রধান অজিত সরকার থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের ইসলামপুরের ব্লক সভাপতি জাকির হোসেন।স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন দীর্ঘ ৩৫ বছর ধরে এ রাস্তাটি বেহাল অবস্থায় ছিল, বারবার বিভিন্ন দপ্তরে গিয়েও কোন কাজ হয়নি। গ্রাম পঞ্চায়েতের প্রধান কে জানিয়েছিলাম বিষয়টি। তারপর…
Read More
বীর চিলারায়ের ৫১৪তম জন্মদিনে পালিত হলো কোচবিহারে

বীর চিলারায়ের ৫১৪তম জন্মদিনে পালিত হলো কোচবিহারে

বীর চিলারায়ের ৫১৪তম জন্মদিনে পালন করা হলো কোচবিহারে।এদিন সকালে কোচবিহার বাবুরহাট আসাম কোচবিহার প্রবেশদ্বারে অবস্থিত নব্য নির্মিত চিলা রায়ের মূর্তিতে মাল্যদান করে দিনটির সূচনা করেন কোচবিহার জেলা প্রশাসন। উপস্থিত ছিলেন কোচবিহার মহকুমা শাসক, কোচবিহার পৌরসভার পৌর প্রধান রবীন্দ্রনাথ ঘোষ, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায়, জেলা এসি ওবিসি তৃণমূল কংগ্রেসের সভাপতি পরেশ চন্দ্র বর্মন সহ অন্যান্যরা। পার্থ প্রতিম রায় বলেন, গোটা বিশ্বে সময়ের যত বীর যোদ্ধা ছিল তার মধ্যে চিলারায় তৃতীয় স্থানে রয়েছেন। তিনি চিলের মত দৃষ্টি নিয়ে যুদ্ধক্ষেত্রে ঝাঁপিয়ে পড়তেন, তাই তার নাম হয়েছে চিলারায়। পরবর্তীতে তারই যুদ্ধনীতি অবলম্বন করেছিলেন ভারতের শ্রেষ্ঠ যোদ্ধা বীর শিবাজী মহারাজ। অপরদিকে…
Read More
কোচবিহারে মন্দিরের প্রণামী বাক্স ভেঙে টাকা চুরি ঘটনায় চাঞ্চল্য

কোচবিহারে মন্দিরের প্রণামী বাক্স ভেঙে টাকা চুরি ঘটনায় চাঞ্চল্য

কোচবিহার তিন নম্বর ওয়ার্ডে অবস্থিত অমর্তলা চড়ক পূজোর মন্দিরের প্রণামী বাক্স ভেঙে প্রনামির টাকা চুরির ঘটনায়  চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। স্থানীয় বাসিন্দা রতন কুমার পাল বলেন, প্রতিদিনের মতো এদিন সকালে তিনি মন্দিরের দরজা খুলে লাইট বন্ধ করার সময় দেখতে পান প্রণামি বাক্স সঠিক জায়গায় নেই। বাক্স টির তালা ভাঙ্গা অবস্থায় রয়েছে। তখনই এলাকাবাসী দের খবর দেওয়া হয় এবং বিষয়টি নিয়ে তৎপরতা শুরু করে স্থানীয় বাসিন্দারা। ইতি মধ্যেই কোচবিহার কোতোয়ালী থানায় অভিযোগ দায়ের করেছে স্থানীয় বাসিন্দারা। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Read More
আইনি পরিষেবা কর্তৃক আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো কোচবিহারে

আইনি পরিষেবা কর্তৃক আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো কোচবিহারে

কোচবিহার ছয় নম্বর ওয়ার্ড অমরতলা মোড় সংলগ্ন নেতাজি সুভাষ প্রাইমারি স্কুলে জেলা আইনি পরিষেবা কর্তৃক আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো। এদিনের এই অনুষ্ঠানের উপস্থিত ছিলেন কোচবিহার জেলা আদালতের জর্জ, ছয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভ্রাংশু সাহা সহ বিদ্যালয় শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক গণ। বিভিন্ন রকম আইনি পরিষেবা নিয়ে এই শিবিরে আলোচনা করা হয়। মূলত পক্স আইন নিয়ে আলোচনার মূল বিষয় ছিল। পাশাপাশি বিভিন্ন আইনি লড়াই যাতে বিনা পয়সায় লড়াই করতে পারে সাধারণ মানুষেরা সেই বিষয়ে আলোচনা করা হয়।
Read More
পৃথক কামতাপুর রাজ্য ও কামতাপুরী ভাষাকে রাষ্ট্রীয় মর্যাদার দাবিতে স্মারকলিপি

পৃথক কামতাপুর রাজ্য ও কামতাপুরী ভাষাকে রাষ্ট্রীয় মর্যাদার দাবিতে স্মারকলিপি

পৃথক কামতাপুর রাজ্য গঠনের দাবি সহ কামতাপুরী ভাষাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের দাবিতে কোচবিহার জেলা শাসক দপ্তরে স্মারকলিপি প্রদান করলো অল কামতাপুর স্টুডেন্টস organization। এদিন কোচবিহার শহরে মিছিল করার পাশাপাশি কোচবিহার জেলা শাসকের দপ্তরে উপনীত হয়ে বিক্ষোভ প্রদর্শন করে জেলা শাসকের দপ্তরে স্মারকলিপি প্রদান করেন তারা। এদিনের মিছিল ও ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন kpp নেতা কংসরাজ বর্মন সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা।
Read More
কোচবিহার জেলা পুলিশ সুপার দপ্তর ঘেরাও কর্মসূচি বিজেপি কর্মীদের দ্বারা

কোচবিহার জেলা পুলিশ সুপার দপ্তর ঘেরাও কর্মসূচি বিজেপি কর্মীদের দ্বারা

সন্দেশখালি তে যাওয়ার পথে বিজেপির রাজ্য নেতৃত্বদের আটকে দেওয়ার প্রতিবাদে আজ কোচবিহার জেলা পুলিশ সুপার দপ্তর ঘেরাও কর্মসূচিতে সামিল হয় কোচবিহার জেলা বিজেপি কর্মীরা। পুলিশ সুপারের দপ্তরের সামনে ব্যারিকেড করে বিজেপি কর্মীদের আটকে দেয় পুলিশ। বিজেপি কর্মীদের আটকে দেওয়াকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়।
Read More
পঞ্চায়েতে দূরবর্তী গ্রাম পঞ্চায়েত এলাকায় বদলির প্রতিবাদে অবস্থান বিক্ষোভ

পঞ্চায়েতে দূরবর্তী গ্রাম পঞ্চায়েত এলাকায় বদলির প্রতিবাদে অবস্থান বিক্ষোভ

কোচবিহার জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত কর্মচারীদের দূরবর্তী গ্রাম পঞ্চায়েত এলাকায় বদলির প্রতিবাদ জানিয়ে আজ কোচবিহার জেলা পরিষদের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের কোচবিহার শাখার সদস্যরা। তাদের অভিযোগ কোচবিহার জেলায় বিভিন্ন গ্রাম পঞ্চায়েত গুলির কর্মীদের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে বদলি করা হয়েছে। তাদের দাবি যে সমস্ত কর্মীদের বাড়ি কোচবিহার শহরে অথবা কোচবিহার শহর সংলগ্ন এলাকায় তাদেরকে হলদি বাড়িতে বদলি করা হয়েছে। আবার যাদের বাড়ি হলদিবাড়িতে তাদের বদলি করা হয়েছে কোচবিহার শহর সংলগ্ন গ্রাম পঞ্চায়েতগুলিতে।যে সমস্ত কর্মীদের বদলি করা হয়েছে তাদের ৯৫ শতাংশ কর্মীদের এই ধরনের দূরবর্তী গ্রাম পঞ্চায়েতে বদলি করা হয়েছে। সেই জায়গায় যাতে গ্রাম পঞ্চায়েতের কর্মীদের…
Read More
চোখের সমস্যা সমাধানের চিকিৎসা কেন্দ্র হিসেবে রেটিনা সেন্টার-এর কার্যকারিতা

চোখের সমস্যা সমাধানের চিকিৎসা কেন্দ্র হিসেবে রেটিনা সেন্টার-এর কার্যকারিতা

উত্তর-পূর্ব অঞ্চলের রোগীদের চিকিৎসা কেন্দ্র হিসেবে গুয়াহাটি দ্রুত উন্নতি অর্জন করছে। শহরের হাসপাতাল এবং চিকিত্সা কেন্দ্রগুলির মধ্যে, গুয়াহাটির রুক্মিনিগাঁওতে অবস্থিত, রেটিনা সেন্টারটি আপনার চোখ সম্পর্কিত সমস্ত সমস্যার জন্য সমাধান নিয়ে আবির্ভূত হয়েছে। ওয়ার্ল্ড অফ আই কেয়ার এবং ফাউন্ডেড ডাঃ আহমেদ দ্বারা প্রতিষ্ঠিত, এই কেন্দ্রটি চোখের রোগ, প্রদত্ত চিকিত্সা কোর্স এবং আমাদের চোখের যত্ন নেওয়ার অপরিহার্য গুরুত্বকে মোকাবেলা করে দৃষ্টিশক্তির উপহার সংরক্ষণ এবং পুনরুদ্ধার করার জন্য তৈরি। মানুষের চোখ, বায়োলজিক্যাল ইঞ্জিনিয়ারিং, অসাধারণ কৃতিত্ব, বিভিন্ন রোগের জন্য সংবেদনশীল যা এর কার্যকারিতাকে ব্যাহত করতে পারে। মায়োপিয়ার মতো ত্রুটি থেকে রেটিনাকে প্রভাবিত করে এমন আরও গুরুতর অবস্থা, যেমন ডায়াবেটিক রেটিনোপ্যাথি এবং ম্যাকুলার ডিজেনারেশন। গুয়াহাটির রেটিনা…
Read More
কোচবিহারেও রাম মন্দিরের উদ্বোধন করলেন নিশীথ প্রামানিক

কোচবিহারেও রাম মন্দিরের উদ্বোধন করলেন নিশীথ প্রামানিক

একদিকে যখন অযোধ্যায় রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয় সেই সঙ্গেই কোচবিহার জেলার টেঙ্গন মারি এলাকায় রাম মন্দিরেও প্রাণ প্রতিষ্ঠা হলো রামলালার। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক। উল্লেখ্য, কোচবিহার ২নং ব্লকের অন্তর্গত টেঙ্গন মারি ছড়ারকুঠী এলাকায় অযোধ্যার রাম মন্দিরের আদলে মাত্র ১৫ দিনে রাম মন্দির তৈরি হয়েছে। এই মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা ঘিরে স্থানীয় বাসিন্দাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। সকাল থেকেই মন্দিরে ভিড় জমায় ভক্তরা। অযোধ্যার রাম মন্দিরের পাশাপাশি একইসঙ্গে এই রাম মন্দিরেও রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হয়।
Read More