উত্তর দিনাজপুর

ইসলামপুরে মন্দিরে পুজো দিয়ে শুরু ‘পরিবর্তন যাত্রা’

ইসলামপুরে মন্দিরে পুজো দিয়ে শুরু ‘পরিবর্তন যাত্রা’

পুজো ও প্রার্থনার মধ্য দিয়ে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে শুরু হল পরিবর্তন যাত্রার রথ।  বৃহস্পতিবার ইসলামপুরের জোড়া বটতলা শিব ও কালী মন্দিরে পুজো অর্চনা করে এই রথযাত্রার সূচনা করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সাবিত্রী ঠাকুর, রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ কার্তিক চন্দ্র পাল সহ রাজ্যসভার প্রাক্তন সাংসদ ও অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। পুজো দেওয়ার পর তাঁরা পরিবর্তন যাত্রার রথে আরোহণ করেন ও সাধারণ মানুষের উদ্দেশ্যে শুভেচ্ছা জানান। জানা গিয়েছে, মালদা বিভাগের এই পরিবর্তন যাত্রার রথ ইসলামপুর থেকে যাত্রা শুরু করে গোয়ালপোখর, চাকুলিয়া, করণদিঘি, রায়গঞ্জ ও বালুরঘাট হয়ে শেষ পর্যন্ত মালদায় পৌঁছাবে। পথে বিভিন্ন এলাকায় জনসংযোগ ও সভার আয়োজন করা…
Read More
ব্যাংক বন্ধে চাপে সাধারণ মানুষ, পাঁচদিনের ব্যাংকিং দাবিতে সর্বভারতীয় ধর্মঘট

ব্যাংক বন্ধে চাপে সাধারণ মানুষ, পাঁচদিনের ব্যাংকিং দাবিতে সর্বভারতীয় ধর্মঘট

সারা দেশে পাঁচদিনের ব্যাংকিং ব্যবস্থা চালুর দাবিতে ব্যাংক কর্মীদের সংগঠন এআইবিইউ (AIBEU)-এর ডাকে ডাকা সর্বভারতীয় ধর্মঘটের প্রভাব পড়ল শহরে। ইসলামপুরের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখায় তালা ঝুলতে দেখা যায়, যার ফলে চরম ভোগান্তির শিকার হন সাধারণ গ্রাহকরা। সকালে ব্যাংকে এসে পরিষেবা না পেয়ে হতাশ হয়ে ফিরে যান বহু মানুষ। কেউ এসেছিলেন টাকা তোলার জন্য, কেউ পেনশন বা জরুরি আর্থিক লেনদেনের কাজে। গ্রাহকদের অভিযোগ, টানা ছুটির পর ব্যাংক খোলার আশা থাকলেও ধর্মঘটের জেরে সেই আশায় জল পড়েছে। এদিকে ব্যাংক কর্মীরা জানিয়েছেন, গ্রাহকদের অসুবিধার কথা তারা বুঝতে পারছেন ও এজন্য দুঃখিত। তবে তাদের দাবি, সপ্তাহে পাঁচদিন ব্যাংকিং ব্যবস্থা চালু ও কাজের সময়সীমা বাড়ানো…
Read More
ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে পিষে দিল বেপরোয়া ডাম্পার, গণরোষের মুখে চালক

ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে পিষে দিল বেপরোয়া ডাম্পার, গণরোষের মুখে চালক

উত্তর দিনাজপুরের ইসলামপুরে এক মর্মান্তিক দুর্ঘটনায় ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ডাম্পার চালককে ধরে ফেলে এবং বেধড়ক মারধর করে। চালক গুরুতর আহত হয়েছেন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। ইসলামপুর থানার জগতাগাঁও এলাকায় বৃহস্পতিবার সকালে তুলিকা সিংহ (ষষ্ঠ শ্রেণি) টিউশন থেকে বাড়ি ফিরছিল। তুলিকার বাবা অভিযোগ করেন, তার মেয়ে রাস্তার একদম ধার দিয়ে হাঁটছিল, কিন্তু একটি বেপরোয়া ডাম্পার তাকে পিষে দেয়। তিনি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন এবং তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। স্থানীয় বাসিন্দারা জানান, এই রাস্তা দিয়ে প্রতিদিন অসংখ্য শিক্ষার্থী স্কুলে…
Read More
ফের সীমান্তে মাদক উদ্ধারে সফল বিএসএফ

ফের সীমান্তে মাদক উদ্ধারে সফল বিএসএফ

উত্তরবঙ্গ সীমান্তে আবারও বড়সড় মাদক চক্রের ছক ভেস্তে দিল সীমান্তরক্ষী বাহিনী (BSF)। রাতে, বাংলাদেশ সীমান্ত সংলগ্ন উত্তর দিনাজপুর জেলার গোসাইপুর, চত্রাগাছ, বড়বিল্লা ও টিনাপাড়া গ্রাম থেকে বিএসএফ-এর জওয়ানরা উদ্ধার করে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদকদ্রব্য। উদ্ধার হওয়া মাদকের মধ্যে রয়েছে ৬১৪ বোতল সিরাপ ও ৯৯০টি ইনজেকশন, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১,৫৯,৩৮৯ টাকা। বিএসএফের অনুমান, বাংলাদেশি পাচারকারীরা ভারতীয় সহযোগীদের সহায়তায় সীমান্ত পেরিয়ে এই মাদক পাচারের চেষ্টা করছিল। তবে সতর্ক বিএসএফ জওয়ানরা তৎক্ষণাৎ অভিযানে মাদকদ্রব্য উদ্ধার করতে সক্ষম হয়। বিএসএফ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ভারত - বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে মাদক চোরাচালান রুখতে তারা দৃঢ় প্রতিজ্ঞ ও ভবিষ্যতেও এই ধরনের তৎপরতা চলবে।
Read More
উন্নতমানের রাসায়নিকমুক্ত ড্রাগন ফলের চাষ করে সাফল্য পেলেন উত্তর দিনাজপুর জেলার ফল চাষিরা

উন্নতমানের রাসায়নিকমুক্ত ড্রাগন ফলের চাষ করে সাফল্য পেলেন উত্তর দিনাজপুর জেলার ফল চাষিরা

উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার দোরাদিন গ্রামে প্রথমবারের মতো শুরু হয়েছে উন্নতমানের রাসায়নিকমুক্ত ড্রাগন ফলের চাষ। এই অভিনব উদ্যোগ নিয়েছেন কলকাতার বাসিন্দা, অথচ মাটির টানে গ্রামের প্রতি দায়বদ্ধ তপন মণ্ডল। তাঁর প্রতিষ্ঠিত রত্নগর্ভা অর্গানিক ফার্ম ইতিমধ্যেই নজর কাড়তে শুরু করেছে কৃষি ও ফল ব্যবসায়ী মহলে। ২০২১ ও ২০২২ সালে কলকাতার বাজারে ড্রাগন ফল দেখে প্রথম আগ্রহ জন্মায় তপনবাবুর। তিনি জানান, ইউটিউব দেখে ফলটির চাষপদ্ধতি সম্পর্কে ধারণা নেন এবং সেই থেকেই নিজের গ্রামে চাষের সিদ্ধান্ত নেন। অবশেষে ২০২৩ সালের নভেম্বর মাসে তাঁর নিজস্ব ৩ একর জমিতে ড্রাগন ফলের চাষ শুরু করেন তিনি। তপনবাবুর কথায়, “আমি রাসায়নিকমুক্ত পদ্ধতিতে উন্নতমানের ড্রাগন ফল উৎপাদন…
Read More
ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন এক সদ্য সন্তানের জননী

ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন এক সদ্য সন্তানের জননী

এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। তিনি গতকালই এক সন্তানের জন্ম দিয়েছেন পরিবার সূত্রে জানা যায়। অদম্য জেদ ও সাহস থাকলে এ সম্ভব। তবে পরিবার সূত্রে জানা যায় গতকাল ভর্তি হয়েছিলেন  সুপার স্পেশালিটির হাসপাতালে। তাদের বাড়ি উত্তর দিনাজপুর জেলার চোপরা থানার কলেজ পাড়া এলাকায়। তার পরিবর সূত্রে আরো জানা যায়  সে চোপড়া থানার সোনাপুর হাই স্কুলে পড়তেন, তার সিট পড়েছিল ইসলামপুর শহরের চোপড়া ঝার গার্লস হাই স্কুলে। ইসলামপুর মহকুমা হাসপাতালে অতিরিক্ত সুপার সন্দীপন ব্যানার্জি জানান আমরা জানতে পারি এক পেসেন্ট উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী  তিনি একজন গাইনি পেশেন্ট তিনি সন্তানের জন্ম ও দিয়েছেন  । তার আজ পরীক্ষার…
Read More
ইসলামপুরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে বাইকে করে সেন্টারে পৌঁছে দেন সিভিক ভলেন্টিয়ার

ইসলামপুরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে বাইকে করে সেন্টারে পৌঁছে দেন সিভিক ভলেন্টিয়ার

এডমিট কার্ড ভুলে যাওয়ায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে সিভিক ভলেন্টিয়ার তার বাইকে বসিয়ে  এডমিট কার্ড নিয়ে এসে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিলেন। এমনই চিত্র ইসলামপুর মিলনপল্লী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। আজ থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা রাজ্যের সর্বত্রই  উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। ইসলামপুর পুলিশ এলার পক্ষ থেকে পুলিশি তৎপরতাও যথেষ্ট রয়েছে। পরীক্ষার্থীদের সহায়তায় তৈরি করা হয়েছে  হেল্প ডেস্ক করা হয়েছে। আজ প্রথম ভাষার পরীক্ষার মধ্যে দিয়ে শুরু হল এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ছাত্র-ছাত্রীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা দেখা গিয়েছে। ছাত্র-ছাত্রীরা তাদের নিজ নিজ পরীক্ষার সেন্টারে এসে উপস্থিত হন। এরই মধ্যে ইসলামপুরের গুনজুড়িয়ার পাচু রসিয়া হাইস্কুলের এক ছাত্রী তার এডমিট কার্ড ভুলে…
Read More