জীবনধারা

এবার ছাদের চাঙড় ভেঙে গুরুতর জখম অর্জুন কপূর

এবার ছাদের চাঙড় ভেঙে গুরুতর জখম অর্জুন কপূর

বলিউডে একের পর এক অঘটন। সইফ আলি খানের ছুরিকাহত হওয়ার ঘটনার রেশ এখনও কাটেনি। এর মধ্যেই জানা গিয়েছে, ছাদের চাঙড় ভেঙে গুরুতর জখম অর্জুন কপূর। সূত্রের খবর, অর্জুন ও ভূমি মুম্বইয়ের রয়্যাল পামসের ইম্পেরিয়াল প্যালেসে তাঁদের আসন্ন ছবি ‘মেরে হাজব্যান্ড কি বিবি’র একটি গানের দৃশ্য শুট করছিলেন। তখনই ভেঙে পড়ে ছাদের চাঙড়। অর্জুন ছাড়াও এ ঘটনায় জখম হয়েছেন ছবির প্রযোজক জ্যাকি ভাগনানি, পরিচালক মুদাসসির আজিজ। ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ – এর অশোক দুবে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, যে বাড়িটিতে শুটিং হচ্ছিল সেটি বেশ পুরনো এবং ভগ্নপ্রায়। বেশ কিছু দিন ধরে সেখানে টানা শুটিং হচ্ছিল। লাগাতার শব্দের কম্পনে সম্ভবত নড়বড়ে বাড়িটি…
Read More
পথ দুর্ঘটনায় মৃ*ত্যু অভিনেতার

পথ দুর্ঘটনায় মৃ*ত্যু অভিনেতার

ফের শোকের ছায়া বিনোদন জগতে। মাত্র ২২ বছর বয়সে প্রয়াত টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা আমন জয়সওয়াল। পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাঁর। ‘ধরতিপুত্র নন্দিনী’ ধারাবাহিকে অভিনয়ের জন্য পরিচিত ছিলেন আমন। অডিশন দিতে যাওয়ার পথেই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বলে খবর। ‘ইন্ডিয়া টুডে ডিজিটাল’কে ‘ধরতিপুত্র নন্দিনী’-র লেখক ধীরাজ মিশ্র খবরটি কনফার্ম করেছেন। জানা গিয়েছে, যখন এই ঘটনা ঘটে তখন আমন অডিশন দিতে যাচ্ছিলেন। দুর্ঘটনাটি ঘটেছে যোগেশ্বরী হাইওয়েতে। যেখানে তাঁর বাইকটির একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই মৃত্যু হয় অভিনেতার। গল্পকার ধীরাজ মিশ্র তাঁর সোশ্যাল মিডিয়ায় আমনকে শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, ‘তুমি সারাজীবন আমাদের স্মৃতিতে থাকবে। ঈশ্বর কখনও কখনও কতটা নিষ্ঠুর হতে পারেন, আজ তোমার মৃত্যু…
Read More
বাবার কড়া শাসনে প্রাণ হারাল ন’বছরের শিশু

বাবার কড়া শাসনে প্রাণ হারাল ন’বছরের শিশু

ন’বছরের পুত্রকে দেওয়ালে মাথা ঠুকে মারলেন বাবা। তার পর গলা টিপে তাকে খুন করলেন। বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য তড়িঘড়ি ছেলের দেহ সৎকারের চেষ্টা করেছিল পরিবার। কিন্তু পুলিশ তার আগেই ঘটনাস্থলে পৌঁছয় এবং শিশুর দেহ উদ্ধার করে। পরে জানা যায়, শিশুটিকে খুন করা হয়েছে। তার বাবা, ঠাকুমা এবং কাকাকে গ্রেফতার করেছে পুলিশ।মহারাষ্ট্রের পুণের বারামতী শহরের ঘটনা। শিশুটির নাম পীযূষ ভন্ডলকর। মঙ্গলবার তার মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে খবর, শিশুটির মা তাদের সঙ্গে থাকতেন না। আগেই তিনি শ্বশুরবাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন। বাবার কাছেই থাকত ওই শিশু। মঙ্গলবার তার পড়াশোনা নিয়ে অশান্তি করেন বাবা। শিশুটিকে বকাঝকা করা হয়। অভিযোগ, পড়ায় মন দিচ্ছে না বলে…
Read More
রেল লাইনে ঝাঁপ দিয়ে আত্মহ*ত্যা প্রিন্সিপালের

রেল লাইনে ঝাঁপ দিয়ে আত্মহ*ত্যা প্রিন্সিপালের

রেললাইনের ধার দিয়ে হাঁটছিলেন ফোনে কথা বলতে বলতে নার্সিং কলেজের প্রিন্সিপাল। ট্রেন আসতেই ঝাঁপ দিলেন তিনি। গুরুতর জখম অবস্থায় স্থানীয়েরা তাঁকে দেখতে পেয়ে রেলপুলিশে খবর দেন। পুলিশ এসে প্রিন্সিপালকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কিন্তু কেন তিনি আত্মহত্যা করলেন, তা নিয়ে রহস্য বাড়ছে। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বারাণসীতে। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম সুস্মিতা সিংহ। তিনি বাবতপুর নার্সিং কলেজের প্রিন্সিপাল ছিলেন। আজ়মগড়ের দৌলতাবাদে তাঁর বাপের বাড়ি। জৌনপুর জেলার চন্দকে বিয়ে হয়েছিল তাঁর। প্রিন্সিপালের স্বামী সৌরভ সিংহ এক জন কেমিস্ট। কর্মসূত্রে তিনি সিকিমে থাকেন। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, সোমবার সন্ধ্যায় নার্সিং কলেজ থেকে বেরিয়ে তিনি…
Read More
ত্রিপুরা ট্যুরিজম প্রমো ফেস্ট-২০২৪ এর সমাপ্তি  অনুষ্ঠান এ দেশের বরেণ্য সংগীত শিল্পী শ্রেয়া ঘোষাল সঙ্গীত পরিবেশন করবেন

ত্রিপুরা ট্যুরিজম প্রমো ফেস্ট-২০২৪ এর সমাপ্তি  অনুষ্ঠান এ দেশের বরেণ্য সংগীত শিল্পী শ্রেয়া ঘোষাল সঙ্গীত পরিবেশন করবেন

ত্রিপুরা ট্যুরিজম প্রমো ফেস্ট-২০২৪ এর সমাপ্তি অনুষ্ঠান আগামী ১৪ ডিসেম্বর স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে দেশের বরেণ্য সংগীত শিল্পী শ্রেয়া ঘোষাল স্বামী বিবেকানন্দ ময়দানে সঙ্গীত পরিবেশন করবেন। আজ গীতাঞ্জলি গেস্ট হাউসে এক সাংবাদিক সম্মেলনে পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী একথা বলেন। উল্লেখ্য, ত্রিপুরা ট্যুরিজম প্রমো ফেস্ট-২০২৪ গত ৩ ডিসেম্বর মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা নারিকেলকুঞ্জে উদ্বোধন করেছিলেন। সাংবাদিক সম্মেলনে পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, শ্রেয়া ঘোষালের সংগীতানুষ্ঠানের অংশগ্রহণ করার জন্য তিন ধরণের পাসের ব্যবস্থা করা হয়েছে। আগামীকাল থেকে সাধারণ জনগণের জন্য বিনামূল্যে পাসগুলি পর্যটন দপ্তরের মূল কার্যালয় থেকে বিতরণ করা হবে। তাছাড়া ভিভিআইপিদের জন্য নির্দিষ্ট কিছু পাস ছাড়া বাকিগুলি সাধারণ মানুষের…
Read More
ISKCON-এর উদ্দেশে পরিষ্কার হুঁশিয়ারি দিয়েছেন, পুরীর গজপতি মহারাজ

ISKCON-এর উদ্দেশে পরিষ্কার হুঁশিয়ারি দিয়েছেন, পুরীর গজপতি মহারাজ

ISKCON-এর অকাল রথযাত্রা পালনের উদ্যোগ নিয়ে ক্ষুব্ধ পুরীর গজপতি মহারাজ দিব্যসিংহ দেব। বিশ্বের যে কোনো প্রান্তেই তারা যাতে অসময়ে রথযাত্রা উৎসব পালন না করে তার জন্য পরিষ্কার বার্তা পাঠিয়েছেন তিনি। ISKCON-এর উদ্দেশে পরিষ্কার হুঁশিয়ারি দিয়েছেন, ঐতিহ্য ও নিয়ম-নীতি মেনে এই উৎসব পালন করতে হবে International Society for Krishna Consciousness-কে। সাংবাদিক বৈঠক করে এনিয়ে নিজের বক্তব্য তুলে ধরেন পুরীর শ্রী জগন্নাথ মন্দির ম্যানেজিং কমিটির চেয়ারপার্সন গজপতি মহারাজ দিব্যসিংহ দেব। নভেম্বরে রথযাত্রা উৎসব পালন করা হবে বলে সম্প্রতি আমেরিকার ISKCON-এর হাউটন ইউনিট সিদ্ধান্ত নেয়। যা পুরীর মন্দিরের প্রথাগত নিয়ম-বহির্ভূত। ISKCON-এর সিদ্ধান্ত প্রসঙ্গে এদিন গজপতি মহারাজ দিব্যসিংহ দেব বলেন, "যথেষ্ট হয়েছে। বহু যুগ…
Read More
৫৯ তম জন্মদিনে ধূমপানের সঙ্গে বিচ্ছেদ কিং খানের

৫৯ তম জন্মদিনে ধূমপানের সঙ্গে বিচ্ছেদ কিং খানের

আসমুদ্র হিমাচলের কাছে তিনি আইকন। তিনি যা করেন তাই হয়ে যায় মাইলফলক - এমনটাই ভাবেন তাঁর ভক্তরা। তাঁর স্টাইল, ম্যানারিজম , সবই মন্ত্রমুগ্ধের মতো অনুকরণ করেন অনেক অনুরাগীই। তবে এবারের জন্মদিনে তিনি যা করলেন, তা অনুকরণ করলে হয়ত সত্যিই বড় বিপদের হাত থেকে রেহাই পাবেন বহু মানুষই। শাহরুখের ধূমপান করার কায়দা বহু ভক্তরাই অনুকরণ করার চেষ্টা করতেন। তিনি যে চেইন-স্মোকার, সে-কথা কোনও ভক্তরই অজানা নয়। মুম্বইয়ের একটি অডিটোরিয়ামে শনিবার তাঁর ৫৯ তম জন্মদিন উদযাপনের জন্য জড়ো হয়েছিলেন তাঁর বহু ভক্ত। সেখানেই তিনি জানান , তিনি আর ধূমপান করেন না। তবে কিং খান জানান, ভেবেছিলেন , ধূমপান ছেড়ে দেওয়ার পরেই তিনি…
Read More
জয়ী সেতুকে কেন্দ্র করে ভিড় পিকনিক প্রেমীদের

জয়ী সেতুকে কেন্দ্র করে ভিড় পিকনিক প্রেমীদের

একদিকে পরিবেশ দূষণ, অন্যদিকে বিপদের আশঙ্কা। এই দুই থেকে বাঁচতে জয়ী সেতু থেকে নিরাপদ দূরত্বে পিকনিক স্পট তৈরির দাবি জানালেন মেখলিগঞ্জবাসী।মেখলিগঞ্জ শহর থেকে মিনিট দশেকের দূরত্বে অবস্থিত জয়ী সেতু । পুজোর মরশুম প্রায় শেষ। নভেম্বর মাসের শেষ থেকে শীতের প্রভাব পড়তে শুরু করে। সেইসময় জয়ী সেতুকে কেন্দ্র করে পিকনিকপ্রেমীদের ভিড় দেখা যায়। ছুটির দিনগুলোতে এই প্রবণতা বাড়ে। পিকনিক করতে এসে মানুষজন তিস্তা নদীর তীরে যত্রতত্র আবর্জনা ছড়িয়ে-ছিটিয়ে রাখেন। আবার কখনও সেতুর নীচেই গ্যাস সিলিন্ডার লাগিয়ে রান্না করতে শুরু করে দেন। তাই চলতি বছর পিকনিকের মরশুম শুরুর আগে নিজতরফ গ্রাম পঞ্চায়েত সেতু সংলগ্ন এলাকায় নিরাপদ দূরত্বে পিকনিক স্পট তৈরি করুক, দাবি…
Read More
পুজোর মুখে বাড়ল সিভিক ভলান্টিয়ারদের টার্মিনাল বেনিফিটের টাকা

পুজোর মুখে বাড়ল সিভিক ভলান্টিয়ারদের টার্মিনাল বেনিফিটের টাকা

সিভিক ভলান্টিয়ারদের জন্য বড় খবর। এড হোক বোনাসের পর এবার বাড়ল টার্মিনাল বেনিফিটের টাকা । ৬০ বছর বয়সের পরে এককালীন টার্মিনাল সুবিধা ৫ লক্ষ টাকা দেওয়া হবে। যা আগে ছিল তিন লক্ষ টাকা। ১ এপ্রিল থেকে এই নির্দেশনা কার্যকর হবে। রাজ্যের স্বরাষ্ট্র দফতরও বলেছে যে নাগরিক স্বেচ্ছাসেবকদের যোগ্যতা যাচাই করার পরে এই অবসর ভাতা দেওয়া উচিত। স্বরাষ্ট্র দফতর এই বিষয়ে কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের উপর নির্দেশ জারি করেছে। সিভিক ভলান্টিয়ারদের জন্য অ্যাড-হক বোনাস গত সপ্তাহে ঘোষণা করা হয়েছিল। গত বছরের তুলনায় বোনাস বেড়েছে। এবার টার্মিনাল বেনিফিটের টাকার পরিমাণ বেড়েছে। দুর্গাপুজোর কয়েক মাস আগে সিভিক ভলান্টিয়ারদের জন্য সুখবর। গত বুধবার…
Read More
প্রস্টেট ক্যানসার: শরীরের ব্যথা ও মূত্রের সমস্যা নিয়ে থাকুন সাবধান

প্রস্টেট ক্যানসার: শরীরের ব্যথা ও মূত্রের সমস্যা নিয়ে থাকুন সাবধান

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে, ফুসফুসের ক্যানসারের পরেই পুরুষরা সবচেয়ে বেশি প্রস্টেট ক্যানসারে আক্রান্ত হন। এমনকী প্রত্যেক বছর যার জন্য মৃত্যুর সংখ্যাটাও বেশ আশঙ্কার। তবে সময় মতো চিহ্নিত করা গেলে ৯৬ শতাংশর ক্ষেত্রেই বাঁচানো যায় রোগীর প্রাণ, এমনটাই মত বিশেষজ্ঞদের। তাই এই রোগের প্রাথমিক লক্ষণগুলি সম্পর্কে সতর্ক থাকা জরুরি। বয়স ৫০ পেরোলে প্রস্টেট ক্যানসারের আশঙ্কা বাড়ে। আসলে বেশির ভাগ ক্ষেত্রেই প্রাথমিক পর্যায়ে প্রস্টেট ক্যানসারের উপসর্গ বোঝা যায় না। ফলে রোগ নির্ণয়ে অনেকটাই দেরি হয়ে যায়। তাহলে ঠিক কোন কোন লক্ষণ দেখলে আগে থেকেই সতর্ক হবেন জেনে নিন: প্রস্রাব নিয়ন্ত্রণে সমস্যা- প্রস্রাব ধরে রাখতে না পারা কিংবা প্রস্রাব পেলে ঠিকভাবে মূত্রত্যাগ…
Read More