সর্বশেষ খবর

শ্বশুরবাড়ির পাঁচিল টপকে স্ত্রী, শ্বশুর-শাশুড়ি তিন জনকেই কোপালেন জামাই

শ্বশুরবাড়ির পাঁচিল টপকে স্ত্রী, শ্বশুর-শাশুড়ি তিন জনকেই কোপালেন জামাই

জামাই নিজের শ্বশুরবাড়িতে রাতের অন্ধকারে পাঁচিল ডিঙিয়ে ঢুকেছিলেন। তার পর ভোজালি দিয়ে একে একে স্ত্রী, শ্বশুর এবং শাশুড়িকে কোপানোর অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। বেহালার পর্ণশ্রী এলাকার ঘটনা। তিন জনই গুরুতর জখম অবস্থায় এখন হাসপাতালে চিকিৎসাধীন। বস্তুত, গণধর্ষণের অভিযোগ নিয়ে উত্তাল ছিল পর্ণশ্রী। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে আবার এই নতুন অভিযোগকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাতে পর্ণশ্রী থানার বিজি প্রেস এলাকার একটি বাড়িতে ওই হামলার ঘটনা ঘটেছে। জামাই শ্বশুরবাড়ির পাঁচিল দিয়ে উঠে ছাদের দরজা দিয়ে ভেতরে ঢোকেন। শনিবার সকালে ঘরের ভেতর জামাইকে দেখে পরিবারে অশান্তির সৃষ্টি হয়। অভিযোগ, অভিযুক্ত শ্বশুরবাড়িতে ঢুকে মারধর করছিলেন স্ত্রীকে। সেই সময়…
Read More
উত্তর দিনাজপুরে ১কোটি ৫১লক্ষ্য টাকা ব্যয়ে রাস্তার শিলান্যাস

উত্তর দিনাজপুরে ১কোটি ৫১লক্ষ্য টাকা ব্যয়ে রাস্তার শিলান্যাস

পথশ্রী ৩ প্রকল্পের আওতায় এনে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ১কোটি ৫১লক্ষ্য টাকা ব্যয়ে প্রায় ৪ কিলোমিটার রাস্তার শিলান্যাস করা হলো উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের পন্ডিত পোতা ২নং গ্রাম পঞ্চায়েতের দাড়িভিট শিমুলতলা মোড় থেকে শ্যামনগর পর্যন্ত।।জানা গেছে দীর্ঘ প্রায় ৩৫ বছর থেকে বেহাল অবস্থায় ছিল এই রাস্তাটি। সোমবার এই রাস্তার শিলান্যাস করেন উত্তর দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইলাল আগারওয়াল,গ্রাম পঞ্চায়েতের প্রধান অজিত সরকার থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের ইসলামপুরের ব্লক সভাপতি জাকির হোসেন।স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন দীর্ঘ ৩৫ বছর ধরে এ রাস্তাটি বেহাল অবস্থায় ছিল, বারবার বিভিন্ন দপ্তরে গিয়েও কোন কাজ হয়নি। গ্রাম পঞ্চায়েতের প্রধান কে জানিয়েছিলাম বিষয়টি। তারপর…
Read More
আশা কর্মীদের ওপর পুলিশী হেনস্থার প্রতিবাদে পথ অবরোধ

আশা কর্মীদের ওপর পুলিশী হেনস্থার প্রতিবাদে পথ অবরোধ

২০২৪ সালে কেন্দ্র বা রাজ্য তাদের পেশ করা কোনো বাজেটেই আশা কর্মীদের নিয়ে কোনো ভাবনা নেয়নি। ২৪ ঘন্টা কাজ করার পরেও মেলে সামান্য অর্থ,যা দিয়ে পরিবার চলানোই দায় হয়ে ওঠে। কেন তাদের নিয়ে ভাবা হচ্ছে না? এ বিষয়ে মুখ্যমন্ত্রীর কাছে জানতে গেলে পুলিশী হেনস্থার মুখে পড়তে হয় আশা কর্মীদের। কলকাতায় বেশ কয়েকজন আশা কর্মী এখনো পুলিশ হেফাজতে। আশা কর্মীদের ওপর এমন পুলিশী হেনস্থার প্রতিবাদে আন্দোলনে সরব হয় পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের দার্জিলিং জেলা কমিটি। এদিন সংগঠননের পক্ষ থেকে বাঘাযতীন পার্ক  থেকে মিছিল সংগঠিত করে হাসমিচকে এসে পথ অবরোধে সামিল হয় তারা।বাজেট পেপারও পোড়ানো হয়। দীর্ঘক্ষণ পথ অবরোধের ফলে ব্যাপক যানজটের…
Read More
ইনভেস্টের নামে কয়েক কোটি টাকা হাতিয়ে উধাও তিন যুবক

ইনভেস্টের নামে কয়েক কোটি টাকা হাতিয়ে উধাও তিন যুবক

পোল্ট্রি ফার্ম প্রজেক্টে ইনভেস্টের নামে কয়েক কোটি টাকা হাতিয়ে উধাও তিন যুবক। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গুঞ্জরিয়া এলাকায়। মোটা অঙ্কের সুধের প্রলভন দেখিয়ে এলাকা থেকে প্রায় ৯০০ জনের কাছ থেকে ১ থেকে ৩ কোটি টাকা পর্যন্ত একেক জনের কাছ থেকে টাকা তুলেছে ওই তিন যুবক। প্রায় ২ বছর থেকে একাজ চলছিল। শুরুতে শুরুতে প্রতি লাখে ১৮ হাজার মাসিক সুধ দিয়েছে। এতে এলাকায় বিশ্বাস যোগ্যতা অর্জন হয়। ধিরে ধিরে অনেকেই টাকা দিতে থাকে। কয়েক মাস থেকে সুধের টাকা দেওয়া বন্ধ করে দেয়। টাকা না পেয়ে এক এক করে ইনভেস্টারা চাপ দিতে থাকে। অবশেষে বিপুল পরিমান টাকা নিয়ে চম্পট…
Read More
জেলেই গর্ভবতী হয়ে ১৯৬ শিশুর জন্ম, উদ্বিগ্ন হাইকোর্ট

জেলেই গর্ভবতী হয়ে ১৯৬ শিশুর জন্ম, উদ্বিগ্ন হাইকোর্ট

একের পর এক জেল পরিদর্শন করে কলকাতা হাইকোর্টে বিস্ফোরক রিপোর্ট দিলেন আইনজীবী তাপস ভঞ্জ। দাবি করা হচ্ছে, রাজ্যের বেশ কিছু জেলে বা মহিলা বন্দি গর্ভবতী হচ্ছেন। এছাড়াও ১৯৬ শিশুর জন্ম হয়েছে। এই অভিযোগ সামনে আসতেই তোলপাড় শুরু হয়েছে প্রশাসনিক মহলে। চাপ বেড়েছে কারা বিভাগের ওপরও। কারামন্ত্রী অখিল গিরি অবশ্য বলেছেন, তাঁর দফতরে এমন কোনও অভিযোগ জমা পড়েনি। বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে মামলাটি শুনানির জন্য আসছে। যা নিয়ে চাপানউতোর চলছিল। কারা বিভাগ থেকে প্রতিবেদন পাঠানো হয়েছে। তবে এ অভিযোগ মানতে নারাজ কারা কর্মকর্তারা। দীর্ঘদিন ধরে বিভিন্ন কারাগারের দায়িত্বে থাকা একাধিক কর্মকর্তা বলছেন, এটা হতে পারে না। এইটা সম্ভব না। শিশুর…
Read More
প্রার্থী বাছাইকে কেন্দ্র করে দার্জিলিং লোকসভা আসনে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোউতর

প্রার্থী বাছাইকে কেন্দ্র করে দার্জিলিং লোকসভা আসনে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোউতর

সামনেই লোকসভা নির্বাচন। আর ইতিমধ্যে দার্জিলিং লোকসভা আসনে প্রার্থী কে হবে? তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোউতর। এবার পাহাড়ের ভূমিপুত্র মহেন্দ্র পি লামাকে প্রার্থী করার দাবি উঠলো। শুক্রবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠক করে মহেন্দ্র পি লামা কে দার্জিলিং লোকসভা আসন থেকে প্রার্থী করার দাবী জানালো মাটো কো আওয়াজ নামক এক সংগঠন। তাদের দাবি, এর আগে বিজেপি থেকে দুবার সংসদ নির্বাচিত করে লোকসভায় পাঠিয়েছে পাহারাবাসী। কিন্তু তাতে পাহাড়ের দীর্ঘদিনের পৃথক রাজ্যের দাবি পূরণ হয়নি।  এবার পাহাড়ের ভূমিপুত্র কে যদি প্রার্থী করে লোকসভায় পাঠানো হয় তাহলে সেই দাবী পূরণ হবে। আর সেই কারণেই মহেন্দ্র পি লামাকে প্রার্থী করা হোক। যেকোনো সর্বভারতীয়…
Read More
চোখের সমস্যা সমাধানের চিকিৎসা কেন্দ্র হিসেবে রেটিনা সেন্টার-এর কার্যকারিতা

চোখের সমস্যা সমাধানের চিকিৎসা কেন্দ্র হিসেবে রেটিনা সেন্টার-এর কার্যকারিতা

উত্তর-পূর্ব অঞ্চলের রোগীদের চিকিৎসা কেন্দ্র হিসেবে গুয়াহাটি দ্রুত উন্নতি অর্জন করছে। শহরের হাসপাতাল এবং চিকিত্সা কেন্দ্রগুলির মধ্যে, গুয়াহাটির রুক্মিনিগাঁওতে অবস্থিত, রেটিনা সেন্টারটি আপনার চোখ সম্পর্কিত সমস্ত সমস্যার জন্য সমাধান নিয়ে আবির্ভূত হয়েছে। ওয়ার্ল্ড অফ আই কেয়ার এবং ফাউন্ডেড ডাঃ আহমেদ দ্বারা প্রতিষ্ঠিত, এই কেন্দ্রটি চোখের রোগ, প্রদত্ত চিকিত্সা কোর্স এবং আমাদের চোখের যত্ন নেওয়ার অপরিহার্য গুরুত্বকে মোকাবেলা করে দৃষ্টিশক্তির উপহার সংরক্ষণ এবং পুনরুদ্ধার করার জন্য তৈরি। মানুষের চোখ, বায়োলজিক্যাল ইঞ্জিনিয়ারিং, অসাধারণ কৃতিত্ব, বিভিন্ন রোগের জন্য সংবেদনশীল যা এর কার্যকারিতাকে ব্যাহত করতে পারে। মায়োপিয়ার মতো ত্রুটি থেকে রেটিনাকে প্রভাবিত করে এমন আরও গুরুতর অবস্থা, যেমন ডায়াবেটিক রেটিনোপ্যাথি এবং ম্যাকুলার ডিজেনারেশন। গুয়াহাটির রেটিনা…
Read More
অভিযোগ কমছে টক টু মেয়র অনুষ্ঠানে, জানালেন মেয়র গৌতম দেব

অভিযোগ কমছে টক টু মেয়র অনুষ্ঠানে, জানালেন মেয়র গৌতম দেব

দিন এগোচ্ছে,কমছে ফোনের সংখ্যা। হয়তো মানুষের সমস্যার সমাধান করতে পারছেন তারা, সেই জন্যই ফোনে অভিযোগের সংখ্যা কমছে। শনিবারের টক টু মেয়র কর্মসূচিতে যোগ দিয়ে এমনটাই জানালেন মেয়র গৌতম দেব। প্রায় ৩০ থেকে ৩৫ টি, বা তার অধিক ফোন তিনি নিয়েছেন শুনেছেন অসুবিধার কথা। শুধু তাই নয়, দায়িত্ব নিয়ে এই সমস্যার সমাধান করেছেন তিনি। সময়ের সাথে সাথে কমছে ফোনের সংখ্যা। শনিবারের টক টু মেয়রে মাত্র ১৩ টি ফোন এসেছে মেয়রের কাছে। আর তাতেই বোঝা যাচ্ছে শহরে সমস্যা অনেকটাই নিরসন করতে পেরেছেন তিনি। তবে বাগরাকোট রেল ক্রসিং নিয়ে চিন্তিত তিনি। কিভাবে এই সমস্যার সমাধান করা যায় তা নিয়ে একাধিক ভাবনা নিয়েছেন তিনি।…
Read More
বন্ধুর কুকুরকে বাঁচাতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয় এক ছাত্রের

বন্ধুর কুকুরকে বাঁচাতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয় এক ছাত্রের

বন্ধুর পোষা কুকুরকে জল থেকে বাঁচাতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয় ভোপাল এনআইটি-এর বি-টেক স্নাতকের। পড়ে কুকুরটি নিরাপদে পাড়ে চলে এলেও ছাত্রটি জলে ডুবে মারা যায়। মৃত ছাত্রের নাম সরল, বয়স ২৩। সরল তাঁর মা-বাবার একমাত্র সন্তান ছিলেন। সে ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। তদন্তকারীর এক আধিকারিক জানিয়েছেন, সরল দুইজন বন্ধুর সাথে সকালে জঙ্গল ক্যাম্পে হাঁটাতে বেড়িয়েছিলেন। তাঁদের মধ্যে একজন তাঁর কুকুরকে সঙ্গে নিয়ে বেড়িয়েছিলেন। প্রায় সাড়়ে আটটা নাগাদ, তাঁরা জলাশয়ের পাশ দিয়ে হাঁটছিল, ঠিক সেই সময় কুকুরটি জলে পড়ে গেলে তাঁরা কুকুরটিকে বাঁচানোর সিদ্ধান্ত নেয়। তারা একে অপরের হাত ধরে জলে নেমে কুকুরের বাঁচানোর চেষ্টা করলে জলের স্রোতে পা পিছলে…
Read More
অভিমানের জেরে রেললাইনে ঝাঁপ কিশোরীর

অভিমানের জেরে রেললাইনে ঝাঁপ কিশোরীর

মায়ের সঙ্গে স্কুলে যাওয়া নিয়ে ঝামেলা হওয়ায় রেললাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন কিশোরী। জোর করে স্কুলে পাঠানোর কারণেই এমনটা করেছেন বলে খবর। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মথুরায়। মৃত ওই কিশোরীর নাম খুশি শর্মা, বয়স ১৩। সূত্রের খবর, বুধবার সে কোনভাবেই স্কুলে যেতে না চাইলে তাঁর মা ভয়ানক ভাবে রেগে যান। তিনি জানান, তাঁকে স্কুলে যেতেই হবে। আর এই নিয়েই মা ও মেয়ের মধ্যে বেশ কিছুক্ষণ তর্কাতর্কি চলে। যার জেরে মেয়েকে সজোরে থাপ্পড় মেরে বসেন কিশোরীর মা। অভিযোগ, কিশোরীকে মারধর করে স্কুলে যেতে বাধ্য করা হয়। কিন্তু সে স্কুলে না গিয়েই আলওয়ার-মথুরা রেললাইনের উপর দিয়ে হাঁটতে থাকে এবং ট্রেন আসতে দেখে লাইনে…
Read More