সর্বশেষ খবর

ইস্তানবুলে নাইটক্লাবে বিধ্বংসী আগুন, ঝলসে মৃত ২৯

ইস্তানবুলে নাইটক্লাবে বিধ্বংসী আগুন, ঝলসে মৃত ২৯

তুর্কিয়ের রাজধানী ইস্তানবুলে মর্মান্তিক দুর্ঘটনা। জানা গিয়েছে, ইস্তানবুলের এক নাইট ক্লাবে আগুন লেগে গিয়েছে। কমপক্ষে ২৯ জন দুর্ঘটনায় জ্বলন্ত পুড়ে মারা গিয়েছে। মঙ্গলবার ঘটনাটি ঘটে। মঙ্গলবার নাইটক্লাবে মেরামতির সময় আগুন লেগে যায়। পুলিস কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাটির পর জিজ্ঞাসাবাদের জন্য বেশ কয়েকজনকে আটক করা হয়েছে তার মধ্যে রয়েছে ক্লাবের ম্যানেজারও। ইস্তানবুলের গভর্নরের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, অন্তত একজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। জানা গিয়েছে, সংস্কারের জন্য নাইটক্লাবটি বন্ধ ছিল। ইস্তাম্বুলের গভর্নর দাভুত গুল সাংবাদিকদের ঘটনাস্থলে বলেন, আগুন লাগার কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং নিহতরা সংস্কার কাজের সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে। আগুন লেগেছে কি কারণে তা তদন্তে স্থানীয় কর্তৃপক্ষ একটি…
Read More
অশান্তির জেরে খুন শাশুড়িকে, আত্মসমর্পণ বৌমার

অশান্তির জেরে খুন শাশুড়িকে, আত্মসমর্পণ বৌমার

কর্তব্যরত পুলিশ আধিকারিককে ভোরবেলা থানায় এসে এক মহিলা জানিয়েছিলেন, তিনি তাঁর শাশুড়িকে খুন করেছেন। ওই আধিকারিক মহিলার মুখে এই কথা শুনে চমকে যান। ওই মহিলাকে সঙ্গে সঙ্গে নিয়ে এসে পুলিশ তাঁর বাড়ি থেকে উদ্ধার করে এক বৃদ্ধার রক্তাক্ত দেহ। অভিযুক্ত ভারতী নস্করকে গ্রেফতার করা হয়েছে। সে সম্পর্কে ওই বৃদ্ধার পুত্রবধূ। ঘটনাটি ঘটেছে রবিবার সকাল ছ’টা নাগাদ মহেশতলা পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের সপা রায়পুরে। মৃতার নাম যমুনা নস্কর। বয়স ৭৬। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভারতী স্বামী গোপাল নস্কর ও শাশুড়ি যমুনার সঙ্গে থাকত। একটি বেসরকারি ব্যাটারি কারখানায় গোপাল কাজ করেন। ওই দম্পতি নিঃসন্তান। জিজ্ঞাসাবাদে ভারতী পুলিশকে জানিয়েছে, পারিবারিক নানা…
Read More
গোপাল লামার সমর্থনে দার্জিলিং জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের কর্মীসভা

গোপাল লামার সমর্থনে দার্জিলিং জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের কর্মীসভা

দার্জিলিং জেলা লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী গোপাল লামার সমর্থনে শিলিগুড়িতে দার্জিলিং জেলা মহিলা তৃণমূল কংগ্রেস সমতলের কর্মীসভায় তৃণমূল মহিলা কংগ্রেসের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্য। মঙ্গলবার কর্মীসভায় যোগদিয়ে নিজের বক্তব্যের মধ্যেদিয়ে রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনার অভিযোগ তুলে ধরেন তিনি। পাশাপাশি তিনি জানান, এবারে দার্জিলিং লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়যুক্ত হবেন বলে তারা একশো শতাংশ আশাবাদী।কর্মীসভার পাশাপাশি এদিন বাড়ি বাড়ি গিয়ে গোপাল লামার সমর্থনে জনসংযোগ ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন তিনি।
Read More
ভারতীয় রেল কতগুলি নতুন কোচ তৈরী করলো?

ভারতীয় রেল কতগুলি নতুন কোচ তৈরী করলো?

ভারতীয় রেল একের পর এক ইতিহাস গড়ছে। বন্দে ভারত থেকে অমৃত ভারত, রেল লাইনে একের পর এক ট্রেনের চাকা গড়াচ্ছে। রেল এবার আরও এক রেকর্ড গড়ল। ২৮২৯টি কোচ এক বছরে তৈরি হল। ২০২৩-২৪ অর্থবর্ষে শুধুমাত্র ইন্টিগ্রাল কোচ ফ্য়াক্টরিতেই (ICF) এতগুলি ট্রেনের কোচ তৈরি হচ্ছে। এই সংখ্যাটা গত বছর ছিল ২৭০২। এক বছরে এখনও পর্যন্ত তৈরি হওয়া কোচের সংখ্যা এই বছরেই সবথেকে বেশি। জানা গিয়েছে, এগুলি সবই ডিপিআরএস কোচ| ডিস্ট্রিবিউটেড পাওয়ার রোলিং স্টক কোচকে বলা হয় ডিপিআরএস। বন্দে ভারতের কোচও এর মধ্যে রয়েছে। শুধুমাত্র কোচ নির্মাণেই নয়, রেল বিভিন্ন ক্ষেত্রে মাইলস্টোন ছুঁয়ে চলেছে। রেলের এতো উন্নতির কারণে সাধারণ মানুষের সুবিধা হচ্ছে…
Read More
বিরাটির চেতলায় মেয়রের ওয়ার্ডেও ভাঙল বাড়ি মৃত ১

বিরাটির চেতলায় মেয়রের ওয়ার্ডেও ভাঙল বাড়ি মৃত ১

শরৎ কলোনির শরৎ বোস রোডে নির্মিয়মান বিল্ডিং-এর একটি অংশ ভেঙে পরে এবং তাতে মৃত্যু হয়েছে একজনের। যাঁর মৃত্যু হয়েছে তাঁর নাম কেয়া শর্মা চৌধুরী বয়স ৪৫। তিনি পাশের বাড়িরই বাসিন্দা। তাঁর মৃত্যু হয় প্ৰমোটিং এর একাংশ ভেঙে। এলাকা যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনায়। স্থানীয় বাসিন্দাদের দাবি অবৈধভাবে নির্মাণ হয়েছে এই বহু তলটি। ইতিমধ্যেই এয়ারপোর্ট থানার পুলিস কর্মরত প্রায় ১৮ জনকে আটক করেছে। উত্তর দমদম পৌরসভার পৌর প্রধান ঘটনাস্থলে পৌছান। পুর প্ৰধান ঘটনার যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। পাশপাশি ঘটনাস্থলে পৌঁছান দমদমের বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত। বিরাটির শরৎ কলোনির নির্মিয়মান বিল্ডিং-এর ছাদের প্যারাপিট ভেঙে মুত্যুর ঘটনা নিয়ে রাতেই এয়ারপোর্ট থানায় প্রমোটারের…
Read More
বিষ্ণুপ্রসাদ শর্মার বিরুদ্ধে তোপ দাগলেন দার্জিলিংয়ের বিজেপি প্রার্থী রাজু বিস্তা

বিষ্ণুপ্রসাদ শর্মার বিরুদ্ধে তোপ দাগলেন দার্জিলিংয়ের বিজেপি প্রার্থী রাজু বিস্তা

এবার বিষ্ণুপ্রসাদ শর্মার বিরুদ্ধে তোপ দাগলেন দার্জিলিংয়ের দ্বিতীয়বারের বিজেপি প্রার্থী রাজু বিস্তা।এতোদিন ধরে কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মার বিরুদ্ধে সেভাবে মুখ খুলতে দেখা যায়নি তাকে। কিন্তু শনিবার বিধায়কের সাংসদ পদে রাজু বিস্তার বিরুদ্ধেই মনোনয়ন জমা দেওয়ার খবর পেতেই তার বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন তিনি। রাজু বিস্তা বলেন, "বিষ্ণুপ্রসাদ শর্মার সাংসদ হওয়ার খুব ইচ্ছে ছিল। সেটা পরিস্কার। ভালো হতো যদি তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে মনোনয়ন দিতেন।"শনিবারই দিল্লি থেকে বিমানে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন তিনি।আর সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি বিধায়কের বিরুদ্ধে ওই আক্রমণ করেন।
Read More
মা ও তিন সন্তানের একসাথে মৃত্যু, ঘটনা মর্মান্তিক

মা ও তিন সন্তানের একসাথে মৃত্যু, ঘটনা মর্মান্তিক

সাতসকালেই রান্না করতে বসে ভয়ঙ্কর বিস্ফোরণ সিলিন্ডারে। মা ও তিন সন্তানের দেহ ছিন্নভিন্ন হয়ে গেল। সঙ্গে সঙ্গে পুরো বাড়িতে আগুন লেগে যায়। উত্তর প্রদেশের দেওরিয়া জেলায় দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তর প্রদেশের দেওরিয়া জেলার দুমরি গ্রামে শনিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার সময় গোটা পরিবার বাড়িতে উপস্থিত ছিল। ওই মহিলা পরিবারের সকলের জন্য চা-জলখাবার তৈরি করছিলেন। হঠাৎ সেই সময় সিলিন্ডারে বিস্ফোরণ হয়। ওই মহিলা সঙ্গে সঙ্গে ছিন্নভিন্ন হয়ে যান। বিস্ফোরণে তিন সন্তানেরও মৃত্যু হয়। প্রতিবেশীরা সকলেই বিস্ফোরণের শব্দ শুনে ছুটে আসেন। তারাই পুলিশ ও দমকলে খবর দেন। দমকলের ইঞ্জিন এসে ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নেভায়। পুলিশের তরফে জানানো হয়েছে, বিস্ফোরণের…
Read More
গভীর রাতে ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মীভূত ৩টি দোকান

গভীর রাতে ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মীভূত ৩টি দোকান

গভীর রাতে ভয়াবহ অগ্নিকান্ডে তুফানগঞ্জ শহরের রানীরহাট বাজারে পুড়ে ছাই হলো ৩টি দোকান।গত কাল রাত আনুমানিক ২টা নাগাদ আগুন লাগার ঘটনাটি ঘটে। স্থানীয় বাসিন্দারা পুলিশ এবং দমকলে খবর দিলে খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় তুফানগঞ্জ থানার পুলিশ ও দমকলের দুইটি ইঞ্জিন। প্রাথমিক অনুমান  শর্ট-সার্কিটের কারণেই আগুন লাগার ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায় এদিনের অগ্নিকাণ্ডে আগুনে পুড়ে যায় একটি  দশকর্মা ভান্ডার, একটি মিষ্টির দোকান এবং একটি গালামাল হোলসেলের দোকান।ব্যবসায়ীতে প্রাথমিক অনুমান প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
Read More
ভয়াবহ দুর্ঘটনা, কলকাতা বিমানবন্দরে রক্তারক্তি কাণ্ড, চলছে তদন্ত

ভয়াবহ দুর্ঘটনা, কলকাতা বিমানবন্দরে রক্তারক্তি কাণ্ড, চলছে তদন্ত

কলকাতা বিমানবন্দরে সাতসকালে রক্তারক্তি কাণ্ড! হাড়হিম করা ঘটনা, নিজের রাইফেল থেকে গুলি চালিয়ে বিমানবন্দরে আত্মঘাতী কর্মরত সিআইএসএফ জওয়ান। হঠাৎই বিমানবন্দরের ৫ নম্বর গেটে বৃহস্পতিবার সকাল সাড়ে পাঁচটার সময় গুলির আওয়াজ শোনা যায়। তাতেই কর্মরত সিআইএসএফ কর্মী থেকে শুরু করে সবাই সতর্ক হয়ে যান। ছুটে যান অন্য কর্মীরা। জানা গিয়েছে, আত্মঘাতী ওই জওয়ানের নাম শ্রীবিষ্ণু। নিজে নিজের এসএলআর রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছেন শ্রীবিষ্ণু নামে ওই সিআইএসএফ জওয়ান। পরবর্তীতে তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। খবর পেয়েই সিআইএসএফের উচ্চপদস্থ আধিকারিক ও বিমানবন্দর থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছন। পুলিশ খতিয়ে দেখছে, কী কারণে ওই জওয়ান আত্মঘাতী হয়েছেন।…
Read More
ওয়াশিং মেশিন থেকে কয়েক কোটি টাকা বাজেয়াপ্ত ইডি হানায়

ওয়াশিং মেশিন থেকে কয়েক কোটি টাকা বাজেয়াপ্ত ইডি হানায়

লোকসভা ভোটের মুখে কেন্দ্রীয় এজেন্সিগুলি ‘টাকার খেলা’ রুখতে তৎপর হয়েছে। ইডির হানায় দেশের বিভিন্ন প্রান্তে একাধিক জায়গায় উদ্ধার হয়েছে কয়েক কোটি টাকা ‘দাবিহীন’ নগদ। অর্থাৎ, নিজের বলে যে টাকা দাবি করেননি কেউ। এমন কি নোটের বান্ডিলে ঠাসা ওয়াশিং মেশিন উদ্ধার করেছে ইডি। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর, মোট ২ কোটি ৫৪ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। তার মধ্যে ওয়াশিং মেশিনে একটা বড় অংশ লুকিয়ে রাখা হয়েছিল। ইডির তরফে জারি মঙ্গলবার করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, ‘ক্যাপ্রিকর্নিয়ান শিপিং অ্যান্ড লজিস্টিক্স প্রাইভেট লিমিটেড’ এবং তার ডিরেক্টর বিজয়কুমার শুক্ল এবং সঞ্জয় গোস্বামীর বাড়ি এবং অফিসে তল্লাশি চালানো হয়েছে। সূত্রের খবর, ইডি অভিযান চালিয়েছিল দিল্লি,…
Read More