কার্শিয়াং

বাগডোগরা বনাঞ্চল থেকে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থী পৌঁছানোর জন্য বিশেষ ব্যবস্থা

বাগডোগরা বনাঞ্চল থেকে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থী পৌঁছানোর জন্য বিশেষ ব্যবস্থা

হাতি প্রবন এলাকার মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে তৎপর কার্শিয়াং বনবিভাগ। আজ থেকে শুরু হল মাধ্যমিক পরীক্ষা। তবে বাগডোগরা ও আশপাশের ওই বনাঞ্চল এলাকায় রাস্তার ওপর সকাল সন্ধ্যায় হাতির আনাগোনা প্রায়ই লক্ষ্য করা যায়। এছাড়াও চিতা বাঘ রয়েছে প্রচুর। পরীক্ষার্থীদের সুরক্ষিতভাবে কেন্দ্রে পৌঁছে দিতে বনবিভাগ, পুলিশ বিশেষ ব্যবস্থা নিয়েছে পরীক্ষার দিনগুলিতে। এদিকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের পক্ষ থেকেও বেশ কয়েকটি বাস দেওয়া হয়েছে জঙ্গল এলাকার জন্য। এদিন সকাল থেকে বাগডোগরা, এমএমতরাই, তারাবাড়ি, ত্রিহানা ও পানিঘাটা, নকশালবাড়ি থেকেও পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে পৌঁছায়।
Read More
সিটংয়ে ম*র্মান্তিক দু*র্ঘটনা! গাড়ি খাদে পড়ে মৃ*ত ৩— গু*রুতর জ*খম চালক

সিটংয়ে ম*র্মান্তিক দু*র্ঘটনা! গাড়ি খাদে পড়ে মৃ*ত ৩— গু*রুতর জ*খম চালক

কার্শিয়ংয়ের সিটংয়ে ঘটে গেল ভয়াবহ সড়ক দুর্ঘটনা। রবিবার রাতে কার্শিয়ং থেকে সিটং ফেরার পথে একটি গাড়ি গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন জনের। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় গাড়ি চালককে। স্থানীয় সূত্রে জানা যায়, পাহাড়ি অঞ্চলের নির্জনতা ও অন্ধকারে রাতের ঘটনাটি কেউ টের পাননি। সোমবার সকালে স্থানীয়রা রাস্তার নীচে খাদে উল্টে থাকা গাড়িটি দেখে সন্দেহ হলে দ্রুত খবর দেন। এরপরই শুরু হয় উদ্ধারকাজ। মৃত তিনজনের পরিচয় পাওয়া গিয়েছে বিগেন ভুজেল, রুপেন খাওয়াশ ও রমেশ গুরুং। মৃত বিগেন ভুজেল ছিলেন স্থানীয় পঞ্চায়েতের সদস্য ও বিজিপিএম দলের সক্রিয় কর্মী। দুর্ঘটনার সঠিক কারণ এখনও স্পষ্ট…
Read More
ডাওহিলে যুবকের রহস্যমৃত্যু, বিচার চেয়েছেন বাবা-মা

ডাওহিলে যুবকের রহস্যমৃত্যু, বিচার চেয়েছেন বাবা-মা

শ্চিমবঙ্গের হাওড়া জেলার বাগনানের বাসিন্দা সপ্তনীল চট্টোপাধ্যায়, বাবা-মাকে না জানিয়ে বন্ধুদের সঙ্গে কার্শিয়াংয়ে বেড়াতে গিয়ে রহস্যজনকভাবে মারা গেছেন। সোমবার ভোরে একটি হোমস্টের ব্যালকনি থেকে পড়ে তার মৃত্যু হয়। ছেলের মৃত্যুর খবর পেয়ে তার বাবা-মা মঙ্গলবার কার্শিয়াংয়ে ছুটে যান। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে ফোনে সপ্তনীলের বাবা ইন্দ্রনীল চট্টোপাধ্যায় বলেন, "আমার একটাই আবেদন, আমার ছেলে যেন সঠিক বিচার পায়।" ছেলের ময়নাতদন্ত চলার সময় তিনি জানান, সপ্তনীল চার বান্ধবী ও এক বন্ধুর সঙ্গে সেখানে গিয়েছিল। তিনি কার্শিয়াং থানায় সকলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। সপ্তনীলের বাবা-মা জানান, তাদের ছেলে যে বেড়াতে গেছে, সে বিষয়ে তারা কিছু জানতেন না। সপ্তনীলের এক বন্ধু আয়ুষ্মান তাদের বাড়িতে…
Read More
স্বাধীনতা দিবস উপলক্ষে কার্শিয়াংয়ে প্রস্তুতি সভা, থাকছে বিশেষ চমক

স্বাধীনতা দিবস উপলক্ষে কার্শিয়াংয়ে প্রস্তুতি সভা, থাকছে বিশেষ চমক

সামনে স্বাধীনতা দিবস। প্রতি বছরের মতো এবারও দেশজুড়ে ১৫ই আগস্ট উদযাপনের প্রস্তুতি তুঙ্গে। পাহাড়ি শহর দার্জিলিং ও কার্শিয়াং-এ এই দিনটি পালন করা হয় মহাধুমধামের সঙ্গে। এবারে ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে কার্শিয়াং পৌরসভা উদ্যোগে থাকছে একাধিক বিশেষ আয়োজনের পরিকল্পনায়। আগস্ট মাস পড়ার আগেই স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ প্রস্তুতি বৈঠকের আয়োজন করা হয় কার্শিয়াংয়ে। এই বৈঠকে উপস্থিত ছিলো কার্শিয়াং শহরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা, প্রাক্তন সেনা সংগঠনের প্রতিনিধিরা, ক্রীড়া সংগঠনের সদস্যরা সহ অন্যান্য প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। সভাপতিত্ব করেন কার্শিয়াং পৌরসভার চেয়ারম্যান ব্রিগেন গুরুং। বৈঠকে আলোচনা হয়, ৭৮তম স্বাধীনতা দিবসে কী কী অনুষ্ঠান আয়োজিত হবে, কোন কোন স্কুল, সংগঠন ও সংস্থা কী ধরনের সাংস্কৃতিক…
Read More
চা পাতায় কীটনাশকের মাত্রাতিরিক্ত উপস্থিতি ডুয়ার্স চায়ের রফতানির বেশ কয়েকটি দরজা বন্ধ করেছে

চা পাতায় কীটনাশকের মাত্রাতিরিক্ত উপস্থিতি ডুয়ার্স চায়ের রফতানির বেশ কয়েকটি দরজা বন্ধ করেছে

কীটনাশক সমস্যার মোকাবিলায় মুশকিল আসান ‘যন্ত্র’ পেতে চলেছে ডুয়ার্সের চা বলয়। চলতি মরসুমে পাতা তোলার শেষ দিন, আগামিকাল ডুয়ার্স চায়ের সার্ধ শতবর্ষ উদ্‌যাপনে আত্মপ্রকাশ হবে এই যন্ত্রেরও। ছোট্ট একটি যন্ত্রের সাহায্যে জানা যাবে চা পাতার মধ্যে কীটনাশকের পরিমাণ কতটা রয়েছে। দেশীয় বাজারেও কীটনাশকের কারণে চায়ের চাহিদা কমেছে। এই পরিস্থিতিতে ‘স্মল ওয়ান্ডার’ নামে এই যন্ত্রটি গাছের পাতা পরীক্ষা করেই কীটনাশকের উপস্থিতির মাত্রা বাতলে দেবে বলে দাবি। তার ফলে, ইচ্ছে মতো গাছে কীটনাশকের প্রয়োগের পরিমাণ নিয়ন্ত্রণ করা যাবে বলে দাবি। তার জেরে, তৈরি চায়েও কীটনাশকের পরিমাণ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। আগামিকাল, ৩০ নভেম্বর লাটাগুড়ির একটি হোটেলে দেশের বিভিন্ন…
Read More
কার্শিয়াংয়ে মহামিছিল করে BDO কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা করলো BGPM দলের প্রার্থীরা

কার্শিয়াংয়ে মহামিছিল করে BDO কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা করলো BGPM দলের প্রার্থীরা

পাহাড়ে পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার প্রার্থীরা মনোনয়নপত্র জমা করলো। মঙ্গলবার কার্শিয়াংয়ে একটি মহা মিছিল করে কার্শিয়াং বিডিও অফিসে মনোনয়নপত্র জমা করলো প্রার্থীরা। মহা মিছিলে উপস্থিত ছিলেন দলের সভাপতি অনিত থাপা।দীর্ঘ প্রায় ২২ বছর পর পাহাড়ে পঞ্চায়েত নির্বাচন হচ্ছে। আর এই পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা দল।মঙ্গলবার জিটিএ এলাকার সমস্ত জায়গায় পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার প্রার্থীদের মনোনয়নপত্র জমা করলো।একইভাবে মঙ্গলবার দুপুরে কার্শিয়াংয়ে একটি মহা মিছিল করে বীজীপীএম দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিলো। এদিন এই মহা মিছিল টি কার্সিয়াংয়ের টাউন হল থেকে শুরু করে বিডিও কার্যালয়ে গিয়ে শেষ হয়।এদিন এই…
Read More