জলপাইগুড়ি

ভারি বালিবোঝাই গাড়িতে ন*ষ্ট গ্রামীণ রাস্তা, ক্ষু*ব্ধ স্থানীয়রা

ভারি বালিবোঝাই গাড়িতে ন*ষ্ট গ্রামীণ রাস্তা, ক্ষু*ব্ধ স্থানীয়রা

নিয়ম ভেঙে বালি বোঝাই ওভারলোডিং ডাম্পারের দাপটে অতিষ্ঠ ময়নাগুড়ির রামসাই বারোহাতি এলাকার মানুষ। প্রতিদিন ভারী যানবাহন চলাচলের ফলে গ্রামীণ রাস্তার বিভিন্ন অংশে তৈরি হয়েছে গভীর গর্ত, ভেঙে গিয়েছে ড্রেনেজ লাইনের একাধিক জায়গা। দীর্ঘদিন ধরে সমস্যার সমাধান না হওয়ায় শেষমেশ রাস্তায় নেমেই প্রতিবাদে সরব হলেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার সকালেই ডাম্পার চলাচল বন্ধ করে পথ আটকান ক্ষুব্ধ গ্রামবাসীরা। তাঁদের দাবি, নিয়ম অমান্য করে অতিরিক্ত বোঝাই গাড়ি চালচ্ছে, ফলে রাস্তাঘাট দ্রুত নষ্ট হচ্ছে। এতে শিশু ও বৃদ্ধদের জন্য যাতায়াত চরম বিপজ্জনক হয়ে উঠেছে। স্থানীয়দের অভিযোগ—প্রশাসনকে বারবার জানালেও কোনও কার্যকরী ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে ওভারলোডিং বন্ধ ও ভারী যানবাহনের ওপর নিয়ন্ত্রণের দাবি জানিয়ে তারা…
Read More
সেফটিপিন ম্যানের কৌতূহল, ভিড়েই বাড়ছে জনপ্রিয়তা

সেফটিপিন ম্যানের কৌতূহল, ভিড়েই বাড়ছে জনপ্রিয়তা

ময়নাগুড়ি জংশন ও বাজার লাগোয়া এলাকায় এক ব্যতিক্রমী মানুষকে ঘিরে জমছে জনতার ভিড়। কৌতূহলী চোখ, মোবাইল ক্যামেরা, শিশুদের ডাক সব মিলিয়ে এখন আকর্ষণের কেন্দ্রবিন্দু ‘সেফটিপিন ম্যান’। তিনি অধীর বর্মন। বাড়ি আলিপুরদুয়ার জেলার ফালাকাটার মশলাপট্টি এলাকায়। আগে অন্য ব্যবসা করতেন তিনি। কিন্তু সেই ব্যবসায় লাভ না হওয়ায় তা ছেড়ে নতুন পথ বেছে নেন। গত তিন বছর ধরে গ্রামে গ্রামে, হাট-বাজারে ঘুরে ঘুরে সেফটিপিন বিক্রি করাই এখন তাঁর রোজগার। কিন্তু অনেকেই তো সেফটিপিন বিক্রি করে, তাহলে অধীর বর্মন কেন আলাদা? অধীরের বিশেষত্ব তাঁর হাঁটাচলাই বলে দিচ্ছে অন্য গল্প। তাঁর জামা-প্যান্ট, টুপি, চশমা এমনকি চশমার ফ্রেমেও গাঁথা রয়েছে অসংখ্য সেফটিপিন। সারা শরীরে পিন…
Read More
মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠীর দ্বারা নারীর স্বাস্থ্য সুরক্ষায় পথ নাটক প্রদর্শন

মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠীর দ্বারা নারীর স্বাস্থ্য সুরক্ষায় পথ নাটক প্রদর্শন

কার্যক্ষেত্রে যৌন হেনস্থা, সমস্ত ক্ষেত্রে লিঙ্গ ভিত্তিক হিংসা বন্ধ করার উদ্দেশ্যে ওমেন সেফটি এক্সেলেটর ফান্ড এর অধীনে কলকাতার একটি স্বেচ্ছাসেবী সংস্থা বিগত কয়েকবছর ধরে  দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার,কালিংপং জেলার বিভিন্ন চা বাগানে নিয়মিত কাজ করে চলছে। এই কাজের অঙ্গ হিসেবে জলপাইগুড়ি জেলার লক্ষীপাড়া, গান্দ্রাপাড়া, জিতি, হোপ,ডামডিম ,বাতাবাড়ি চা বাগানে নারী ও জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক পথ নাটক " স্বাস্থ্য,অধিকার ও সম্মান" পরিবেশন করলো মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠীর সদস্যারা। বাগান গুলির চালান ও শ্রমিক মহল্লাগুলোতে মূলত এই নাটক গুলো পরিবেশিত হয়। নাটকের মাধ্যমে কোনো জিনিস মানুষের সামনে দেখালে তাদের মনে বেশি প্রভাব ফেলবে এবং প্রয়োজনীয় বিষয়ে দ্রুত জানতে পারবে বলে এই উদ্যোগ কে সাধুবাদ…
Read More
স্কুলের ছাত্রছাত্রীদের স্বার্থে নয়া উদ্যোগ সারদা শিশুতীর্থ কর্তৃপক্ষের

স্কুলের ছাত্রছাত্রীদের স্বার্থে নয়া উদ্যোগ সারদা শিশুতীর্থ কর্তৃপক্ষের

ক্লাস রুমের একঘেয়ে পাঠ্য বইয়ের জীবন থেকে বেড়িয়ে প্রকৃতির মাঝে পড়াশোন এবং আনন্দ। স্কুলের ছাত্রছাত্রীদের স্বার্থে এমনই উদ্যোগ জলপাইগুড়ি শহরের বজরা পাড়া সারদা শিশুতীর্থ কর্তৃপক্ষের। বুধবার সকালে প্রি প্রাইমারির প্রায় ১০০ জন ছাত্রছাত্রী কে নিয়ে বৈকুন্ঠপুর রাজবাড়ি চত্বরে হাজির হয় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। সেখানের ছাত্রছাত্রীদের একাধিক গ্রুপে ভাগ করে৷ রাজবাড়ির শতাব্দী প্রাচীন কালি মন্দির, মনসা মন্দির সহ রাজবাড়ি ঘুড়িয়ে দেখান হয়। এর ওই এলাকায় থাকা বিভিন্ন গাছ এবং প্রকৃতি সম্পর্কে জানানো হয় ছাত্রছাত্রীদের।
Read More
জলপাইগুড়ি থেকে তুষারাবৃত কাঞ্চনজঙ্ঘার দেখা মিলতেই ছবি তোলার হিড়িক সাধারণ মানুষের  

জলপাইগুড়ি থেকে তুষারাবৃত কাঞ্চনজঙ্ঘার দেখা মিলতেই ছবি তোলার হিড়িক সাধারণ মানুষের  

সাত সকালে তিস্তা পাড়ের শহর থেকে ঘুমন্ত বুদ্ধের দেখা মিলতেই ছবি তোলার হিড়িক। জলপাইগুড়ি শহরের স্পোর্টস কমপ্লেক্স করলা নদী সংলগ্ন এলাকা, রাজবাড়ী,  জলপাইগুড়ি রোড স্টেশন, পাহাড়পুর, মোহিতনগর সহ বিভিন্ন এলাকা থেকে ঝকঝকে পাহাড় ও চির তুষারাবৃত কাঞ্চনজঙ্ঘার দেখা মিলছে আজ।
Read More
এসআইআরের অতিরিক্ত চাপে আ*ত্মঘাতী মাল ব্লকের বিএলও শান্তিমনি এক্কা, শো*কস্তব্ধ এলাকা

এসআইআরের অতিরিক্ত চাপে আ*ত্মঘাতী মাল ব্লকের বিএলও শান্তিমনি এক্কা, শো*কস্তব্ধ এলাকা

মাল ব্লকের রাঙ্গামাটি গ্রাম পঞ্চায়েতের নিউ গ্ল্যান্ড কো চা বাগানের ১০১ নম্বর পাটে বুধবার ভোরে আত্মঘাতী ঘটনা। অভিযোগ এসআইআর সংক্রান্ত কাজের অতি-চাপ ও মানসিক যন্ত্রণায় ভেঙে পড়ে আত্মঘাতী হলেন বুথ লেভেল অফিসার (বিএলও) সহ আইসিডিএস কর্মী শান্তিমনি এক্কা (৪৮)। বাড়ির পিছনে ফাঁস লাগানো অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, এসআইআর কাজের অসহনীয় চাপ সহ্য করতে পারছিলেন না শান্তিমনি। প্রতিদিন অফিসের কাজ শেষে বাড়ি ফিরে কান্নাকাটি করতেন, মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলেই জানান পরিবারের সদস্যরা। তাঁদের কথায়, কাজের চাপ, জটিল দায়িত্ব ও প্রশাসনিক চাপ মানসিক দুশ্চিন্তা বাড়িয়ে তুলছিল। ভোররাতে সেই চাপ আর সহ্য করতে না পেরে তিনি চরম সিদ্ধান্ত নেন।  ঘটনার…
Read More
নদীয়ার শান্তিপুরে নজিরবিহীন চমক ‘হাজারি কলা গাছ’

নদীয়ার শান্তিপুরে নজিরবিহীন চমক ‘হাজারি কলা গাছ’

নিরঞ্জন সরকার নামে এক প্রবীণ ব্যক্তি নিজের বাড়ির বাগানে এমন এক কলা গাছ ফলিয়েছেন, যার কাঁদি প্রায় সাত ফুট লম্বা এবং তাতে হয়েছে এক হাজারেরও বেশি কলা। আশ্চর্যের বিষয়—গাছের উচ্চতার তুলনায় কাঁদিটি এতটাই বড় যে মাটিতে আলাদা গর্ত কেটে জায়গা তৈরি করতে হয়েছে কাঁদিকে নীচে নামিয়ে দেওয়ার জন্য। এই কলা গাছটি স্থানীয়ভাবে পরিচিত ‘হাজারি কলা গাছ’ নামে। মূলত ব্যাঙ্গালোরের একটি বিশেষ প্রজাতির কলা এটি। নিরঞ্জনবাবুর কথায়, কলা ফলন শুরু হওয়ার পর থেকে বিগত আট মাস ধরে কাঁদিটি আরও বড় হচ্ছে। প্রায় এক বছর আগে তিনি চারা লাগিয়েছিলেন। এখন সেই গাছই হয়ে উঠেছে মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দু। এই কলার বিশেষত্ব এর স্বাদেও।…
Read More
বিরসা মুন্ডার জন্মদিবস উদযাপন

বিরসা মুন্ডার জন্মদিবস উদযাপন

সারা দেশে আজ পালিত হচ্ছে বীর বিরসা মুন্ডার ১৫০তম জন্মবার্ষিকী। সেই সাথে জলপাইগুড়ি ও শিলিগুড়িতেও মহা সমারোহে পালিত হল বিরসা মুন্ডার জন্মদিবস। দিনভর বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচি, শোভাযাত্রা ও শ্রদ্ধাজ্ঞাপনের মধ্য দিয়ে মহান এই স্বাধীনতা সংগ্রামীর আদর্শকে স্মরণ করা হয়। শনিবার সকালে জলপাইগুড়ির বেলাকোবা বটতলা এলাকা থেকে বের হয় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি শিকারপুর চা-বাগান পর্যন্ত অগ্রসর হয়। উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় সহ এলাকার বিশিষ্টজনেরা। বিরসা মুন্ডার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে তাঁরা আদিবাসী সমাজের অধিকাররক্ষার সংগ্রামে তাঁর অবদানের কথা স্মরণ করেন। অন্যদিকে, শিলিগুড়ি মহকুমার পাথরঘাটা অঞ্চলের ৩ নম্বর মোড়ে বীর বিরসা মুন্ডার ১৫০তম জন্মজয়ন্তী পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন…
Read More
রেশনের চাল ও আটা নিন্মমানের দেওয়ার প্রতিবাদে রেশন ডিলারকে আটকে রেখে বিক্ষোভ

রেশনের চাল ও আটা নিন্মমানের দেওয়ার প্রতিবাদে রেশন ডিলারকে আটকে রেখে বিক্ষোভ

জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির হেলাপাকরি ভান্ডারীর বাড়িতে নিন্মমানের রেশন সামগ্রী দেওয়ার প্রতিবাদে রেশন ডিলারকে আটকে রেখে বিক্ষোভ গ্রাহকদের। অভিযোগ ছিল দীর্ঘদিন থেকে রেশনের চাল ও আটা নিন্মমানে দিচ্ছিল। অভিযোগ জানিয়েও লাভ হয়নি। তাই বুধবার দুপুরে রেশন ডিলারকে আটকে রেখে বিক্ষোভ দেখান গ্রাহকরা। পরবর্তীতে খাদ্য সরবরাহ দপ্তরের আধিকারিক ও পুলিশ ছুটে আসে। তাদের সামনে রেশন ডিলার লিখিত ভাবে আশ্বাস দিলে তাকে ছেড়ে দেয় গ্রাহকরা।
Read More
ফের লোকালয়ে হাতি

ফের লোকালয়ে হাতি

জঙ্গল থেকে লোকালয়ে হাতির দাপাদাপি! জলপাইগুড়ি জেলার মালবাজার ব্লকের ওদলাবাড়ি চেল নদীর সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার ভোরে দুটি হাতি খাবারের সন্ধানে ঢুকে পড়ে লোকালয়ে। মুহূর্তের মধ্যেই এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোরের দিকে পাশের ভুট্টাবাড়ি জঙ্গল থেকে বেরিয়ে আসে দুটি হাতি। তারা প্রথমে চেল নদীর তীর ঘেঁষে এগিয়ে আসে। এতে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। দীর্ঘক্ষণের প্রচেষ্টার পর হাতিগুলিকে পুনরায় জঙ্গলের দিকে ফেরানো হয়।
Read More