জলপাইগুড়ি

কেন্দ্রীয় বঞ্চনার বিরূদ্ধে ধর্না তৃনমূল মহিলা কংগ্রেসের

কেন্দ্রীয় বঞ্চনার বিরূদ্ধে ধর্না তৃনমূল মহিলা কংগ্রেসের

পঞ্চায়েত নির্বাচনের আগেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামলো জেলা মহিলা তৃণমূল কংগ্রেস।মঙ্গলবার সমাজপাড়া মোড়ে অবস্থান আন্দোলনে অংশগ্রহণ করেন তারা।কেন্দ্রীয় সরকারের বঞ্চনা, জিনিস পত্রের আকাশ ছোঁয়া দাম,একশো দিনের কাজ,আবাস যোজনা সহ বেশ কিছু দাবিতে ধর্না অবস্থান আন্দোলন করেন জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের মহিলা সংগঠন।আবাস যোজনা,একশো দিনের কাজের টাকা সহ আরও বিভিন্ন দাবিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ আনেন তারা। ধর্না প্রসঙ্গে জেলা তৃনমূল কংগ্রেসের নেত্রী নূরজাহান বেগম বলেন, এই ধর্না মঞ্চ থেকে আমরা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বঞ্চনার বিরূদ্ধে আওয়াজ তুলছি।অপরদিকে ধর্না মঞ্চ করে আন্দোলনকে কটাক্ষ করে বিজেপির জেলা সম্পাদক শ্যাম প্রসাদ বলেন, কেন্দ্রীয় সরকারের টাকা চুরি করে তৃণমুল নেতারা গাড়ি, বাড়ি করছে,…
Read More
সবজির সঠিক দাম না মেলার রাস্তায় সবজি ফেলে বিক্ষোভ কৃষকদের

সবজির সঠিক দাম না মেলার রাস্তায় সবজি ফেলে বিক্ষোভ কৃষকদের

জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি সুপার মার্কেটে ঢ্যাঁড়স ফেলে দিয়ে বিক্ষোভ কৃষকদের। বাজারে ঢ্যাঁড়সের চাহিদা নেই, এমনকি ঢ্যাঁড়স কেনার জন্য কোন পাইকার আসছে না। মঙ্গলবার হাটে বিক্রি করতে নিয়ে আসা ব্যাগ ভর্তি ঢ্যাঁড়স রাস্তায় ফেলে দিয়ে বিক্ষোভ দেখালো কৃষকরা। কৃষকদের অভিযোগ, কেনা তো দূরের কথা, একজন পাইকারও ঢ্যাঁড়সের দাম করতে আসে না। কালিরহাট ,শালবাড়ি সহ বিভিন্ন এলাকা থেকে গাড়ি ভাড়া দিয়ে হাটে ঢ্যাঁড়স নিয়ে এসে ভাড়ার টাকাও উঠছে না। তাই বাধ্য হয়ে কুইন্টাল কুইন্টাল ঢ্যাঁড়স রাস্তায় ফেলে দিয়েছে কৃষকরা। এমনকি অনেকে আবার গরুকে খাওয়াচ্ছে ঢ্যাঁড়স। প্রসঙ্গত, বেশ কিছুদিন আগে সুপার মার্কেটে একইভাবে প্রতিবাদ জানায় কৃষকরা। ঢ্যাঁড়স বিক্রি করতে না পেরে খালি হাতে…
Read More
কড়া পুলিশি প্রহরায় মনোনয়ন পত্র তোলা এবং দাখিল করার কাজ শুরু হল জলপাইগুড়িতে

কড়া পুলিশি প্রহরায় মনোনয়ন পত্র তোলা এবং দাখিল করার কাজ শুরু হল জলপাইগুড়িতে

সোমবার জলপাইগুড়ি সদর বিডিও অফিস চত্তরে কড়া পুলিশি আয়োজনের মধ্যে দিয়ে চলছে মনোনয়ন পত্র তোলা এবং দাখিল করার কাজ। এদিন মূলত বিজেপি, কংগ্রেস, সিপিএম সহ অন্যান্য নির্দল প্রার্থীদের মনোনয়ন পর্ব চলছে। প্রাথী' সহ মোট দুইজন করে ভিতরে প্রবেশ করছেন। তবে এখনও তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হয়নি। মোটের ওপর এখন পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে চলছে নমিনেশন পর্ব। তবে বিডিও অফিস গেটের বাইরে রাজনৈতিক দলের বহু কর্মী-সমর্থকদের ভিড় লক্ষ করা গেছে। এদিন দল বেঁধে মনোনয়ন জমা দিতে আসলো সিপিএম প্রার্থীরা।
Read More
রসায়ন শাস্ত্র নিয়ে গবেষণার সুযোগ পেয়ে আমেরিকায় যাচ্ছে সুরঞ্জনা

রসায়ন শাস্ত্র নিয়ে গবেষণার সুযোগ পেয়ে আমেরিকায় যাচ্ছে সুরঞ্জনা

জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি শহরের দেবীনগর পাড়ার বাসিন্দা পেশায় চিকিৎসক সুখময় দাম। স্ত্রী সংযুক্তা সরকার দাম শিক্ষিকা। তাদের একমাত্র কন্যা সুরঞ্জনা দাম ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো। বর্তমানে সুরঞ্জনা কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন এন্ড রিসার্চ ইন্সটিটিউটের পড়ুয়া। সম্প্রতি সুরঞ্জনা আমেরিকায় গবেষণার জন্য ডাক পেয়েছে। আমেরিকার ওহিয়ো স্টেটের সিনসিনাটি ইউনিভার্সিটিতে গবেষণার সুযোগ পেয়েছে সে। অর্গানিক কেমিস্ট্রির পরিবেশ বান্ধব অনুঘটকের ওপর আমেরিকায় গবেষণা করার জন্য আগামী আগস্ট মাসে আমেরিকায় উড়ে যাবে সুরঞ্জনা। এই গবেষণার জন্য পাঁচ বছর সেখানেই থাকতে হবে তাকে। এর জন্য সুরঞ্জনাকে প্রতিবছর ৫৪ হাজার ডলার স্কলারশিপ দেওয়া হবে। ভারতে যার মূল্য প্রায় ৪৫ লক্ষ্য টাকা।আমেরিকায় গবেষণার সুযোগ পেয়ে খুবই…
Read More
পর্যাপ্ত রেশন না পেয়ে কর্মী সহ খাদ্য বণ্টন কেন্দ্রে তালা লাগিয়ে বিক্ষোভ আদিবাসী শ্রমিকদের

পর্যাপ্ত রেশন না পেয়ে কর্মী সহ খাদ্য বণ্টন কেন্দ্রে তালা লাগিয়ে বিক্ষোভ আদিবাসী শ্রমিকদের

দীর্ঘ সময় ধরে বন্ধ চা বাগানের অর্ধাহারে বেরিয়ে এসেছে শরীরের হাড়,পর্যাপ্ত রেশন না পেয়ে কর্মী সহ খাদ্য বণ্টন কেন্দ্রে তালা লাগিয়ে বিক্ষোভ আদিবাসী শ্রমিকদের।জলপাইগুড়ি জেলার আর পাঁচটি বন্ধ চা বাগানের মতোই অবস্থা সদর ব্লকের রায়পুর চা বাগানের।দীর্ঘ চার বছর ধরে দফায় দফায় বন্ধ চা বাগান।এক দিকে নেই কাজ এবং উপার্জন, বেচেঁ থাকার উপায় বলতে সম্বল খাদ্য সাথীর চাল,আটা,এবারে সেই ক্ষেত্রেও উঠলো বেনিয়মের অভিযোগ।বৃহস্পতিবার এই নিয়ে ক্ষোভে ফেটে পরে দীর্ঘ সময় ধরে পর্যাপ্ত রেশন সামগ্রী না পাওয়া চা বাগানের শ্রমিকেরা।এলাকার রেশন বণ্টন কেন্দ্রে আসা কর্মীদের সহকারে তালা লাগিয়ে বিক্ষোভে ফেটে পরে আধ পেটা খেয়ে দিন গুজরান করে আসা অসহায় শ্রমিকেরা।রেশন না…
Read More
পর্যাপ্ত রেশন না পেয়ে কর্মী সহ খাদ্য বণ্টন কেন্দ্রে তালা লাগিয়ে বিক্ষোভ আদিবাসী শ্রমিকদের

পর্যাপ্ত রেশন না পেয়ে কর্মী সহ খাদ্য বণ্টন কেন্দ্রে তালা লাগিয়ে বিক্ষোভ আদিবাসী শ্রমিকদের

দীর্ঘ সময় ধরে বন্ধ চা বাগানের অর্ধাহারে বেরিয়ে এসেছে শরীরের হাড়, পর্যাপ্ত রেশন না পেয়ে কর্মী সহ খাদ্য বণ্টন কেন্দ্রে তালা লাগিয়ে বিক্ষোভ আদিবাসী শ্রমিকদের। জলপাইগুড়ি জেলার আর পাঁচটি বন্ধ চা বাগানের মতোই অবস্থা সদর ব্লকের রায়পুর চা বাগানের। দীর্ঘ চার বছর ধরে দফায় দফায় বন্ধ চা বাগান। এক দিকে নেই কাজ এবং উপার্জন, বেচেঁ থাকার উপায় বলতে সম্বল খাদ্য সাথীর চাল, আটা, এবারে সেই ক্ষেত্রেও উঠলো বেনিয়মের অভিযোগ।বৃহস্পতিবার এই নিয়ে ক্ষোভে ফেটে পরে দীর্ঘ সময় ধরে পর্যাপ্ত রেশন সামগ্রী না পাওয়া চা বাগানের শ্রমিকেরা। এলাকার রেশন বণ্টন কেন্দ্রে আসা কর্মীদের সহকারে তালা লাগিয়ে বিক্ষোভে ফেটে পরে আধ পেটা খেয়ে…
Read More
ভোরের আলো ফুটতেই হাতির আক্রমণে জীবনের আলো নিভে গেলো দাদার, পালিয়ে বাঁচলো ভাই।

ভোরের আলো ফুটতেই হাতির আক্রমণে জীবনের আলো নিভে গেলো দাদার, পালিয়ে বাঁচলো ভাই।

বৃহস্পতিবার সবে তিস্তা পাড়ের জলপাইগুড়ি সদর ব্লকের বারো পেটিয়া গ্রাম পঞ্চায়েতের গৌড়িকন এলাকায় ফুটেছে ভোরে আলো।ভাইকে সঙ্গে নিয়ে নদীর চরের বাদাম খেতে কাজ করতে যেতেই অঘটন, গত প্রায় দু মাস ধরেই এলাকায় দাপিয়ে বেড়ানো জংলী হাতির পাল থেকে নিমেষেই ছুটে আসে এক গজরাজ সঙ্গে থাকা ভাই পালিয়ে যেতে সক্ষম হলেও মাত্র ২৪ বছর বয়সের এক সন্তানের পিতা সাগর দাসের ওপর ঝাঁপিয়ে পরে গজরাজ। আহত অবস্থায় দ্রুত জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষনা করে। ঘটনার খবর পেয়েই ছুটে আসে বেলকোবা রেঞ্জের বন কর্মীরা।ঘটনা প্রসঙ্গে এক বন আধিকারিক জানান, অত্যন্ত দুঃখজনক ঘটনা, আমরা দ্রুত সরকারি নিয়ম অনুযায়ী…
Read More
গরমে পথ চলতি মানুষদের ঠান্ডা পানীয় খাওয়াতে লক্ষ্য করা গেলো সকাল থেকেই

গরমে পথ চলতি মানুষদের ঠান্ডা পানীয় খাওয়াতে লক্ষ্য করা গেলো সকাল থেকেই

বিভিন্ন কাজে পথে বের হওয়া মানুষকে ঠাণ্ডা জলের বোতলে চুমুক দিতে দেখা যায়। তিব্র গরমে মানুষের পাশাপাশি পশুদের মধ্যেও লক্ষ্য করা যায় অস্থিরতা।জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি শহরে পথ চলতি মানুষদের ঠান্ডা পানীয় খাওয়াতে সকাল থেকেই দেখা গেল মারওয়ারী মহিলা সংগঠনকে। উপস্থিত ছিলেন পুরসভার উপপুরপিতা রাজেশ কুমার সিং। মহিলাদের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক কে কে কর্মকার বলেন, এই গরমে খুব প্রয়োজন ছাড়া রোদে বের হওয়া যাবে না, স্যালাইন জল খেতে হবে, ডাবের জল খেলে ভালো। গরমে সিন্থেটিক পোশাক পড়া যাবে না সাধারণের পোশাক পড়া উচিত। এই রোদের হাত থেকে বাঁচতে টুপি, ছাতা ও সানগ্লাস…
Read More