জলপাইগুড়ি

ত্রিস্রোতা মহাপীঠে হিন্দু মুসলিম সহযোগে সীমান্তে অনুষ্ঠিত হচ্ছে মিলন মেলা

ত্রিস্রোতা মহাপীঠে হিন্দু মুসলিম সহযোগে সীমান্তে অনুষ্ঠিত হচ্ছে মিলন মেলা

সতীর ৫১ পীঠের এক পীঠস্থান জলপাইগুড়ির সাতকুড়ার ত্রিস্রোতা মহাপীঠ। এখানকার প্রতিমা মাটির তল থেকে অনেকে চুরি করতে চেয়েছেন। সেই সময় বছরের পর বছর রাত জেগে পাহারা দিয়েছেন হিন্দু মুসলিম একত্রিত হয়ে। সেখানে বর্তমানে মন্দির নির্মাণ হয়েছে। সেই মন্দিরে মূর্তি রয়েছে। প্রথম থেকেই হিন্দু মুসলিম সহ সর্বস্তরের মানুষ সীমান্তে একত্রিত হয়ে মিলন মেলা শুরু করে।  বাংলাদেশ সীমান্তের সাতকুরায় ত্রিস্রোতা মহাপীঠে হিন্দু মুসলিম সহ সর্বস্তরের মানুষের মিলন মেলা অনুষ্ঠিত হয়।আয়োজকদের দাবি চৈত্রমাসের অষ্টমী তিথিতে প্রতিবছর বাসন্তী পূজো উপলক্ষে মিলন মেলার আয়োজন করা হয় জলপাইগুড়ি সদর ব্লকের সাতকুরার ত্রিস্রোতা মহাপীঠে। কিন্তু এবার লোকসভা নির্বাচনের কারনে সেই মেলা পিছিয়ে যায়। ২১ শে এপ্রিল ৭…
Read More
প্রাচীন প্রথা মেনে জলপাইগুড়ির ডেঙ্গুয়াঝাড় চা বাগানে সারুল পুজো অনুষ্ঠিত হলো

প্রাচীন প্রথা মেনে জলপাইগুড়ির ডেঙ্গুয়াঝাড় চা বাগানে সারুল পুজো অনুষ্ঠিত হলো

কচি পাতা আর শাল, মহুয়া ফুলে সেজে ওঠা প্রকৃতির নতুন রূপকে স্বাগত জানাতে প্রাচীন প্রথা মেনে জলপাইগুড়ির ডেঙ্গুয়াঝাড় চা বাগানে অনুষ্ঠিত হলো সারুল পুজো। জলপাইগুড়ির ডাঙ্গালাইন গ্রাম সভা সমিতির উদ্যোগ দ্বিতীয় বর্ষে এবারের সারুল পূজো অনুষ্ঠিত হলো।ডেঙ্গুয়াঝাড় চা বাগান জুড়ে এ সময় চা গাছ, শাল, মহুয়ার ডালে ডালে আসে কচি পাতা। বাতাসে ভর করে ছড়িয়ে পড়ে নতুন ফোটা শাল আর মহুয়া ফুলের সুবাস।কাঠফাটা গরমেও প্রকৃতির আপন হাতে সাজানো থেমে থাকে না। প্রাচীন প্রথা মেনে নতুন এই রূপকে সম্মান জানাতে তৈরি হন অরণ্য সন্তানরা। পাশাপাশি প্রকৃতি যাতে রুষ্ট না হয় এই পূজায় প্রার্থনা করেন আদিবাসী সমাজের মানুষেরা। তারা জানান দিন দিন…
Read More
পানীয় জলের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল এলাকার শতাধিক মানুষ

পানীয় জলের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল এলাকার শতাধিক মানুষ

দীর্ঘ আড়াই মাস ধরে বাড়িতে জল‌ আসছে না। প্রচণ্ড গরমের মধ্যেও তীব্র জল কষ্টে রয়েছেন এলাকার কয়েক‌ হাজার মানুষ। এর‌ প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন জলপাইগুড়ির দেবনগর‌ উত্তরপাড়া‌ এলাকার বাসিন্দারা‌।অবিলম্বে পানীয় জলের দাবিতে সোমবার দুপুরে‌ জলপাইগুড়ির ৭৩ মোড় এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার শতাধিক মানুষ। অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের দেবনগর‌ ও উত্তরপাড়া এলাকার মহিলাদের অভিযোগ, দীর্ঘ আড়াই মাস ধরে বাড়িতে পানীয় জল পাচ্ছেন না তারা। পানীয় জলের এই সমস্যার কথা পিএইচ‌ই‌ দপ্তরে বারবার জানিয়ে এলেও প্রশাসনের উদাসীনতার জন্য কোন‌ও ব্যবস্থা‌ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ। বাধ্য হয়ে এদিন স্থানীয় মহিলারা একত্রিত হয়ে পথ অবরোধে সামিল হয়েছেন। অবিলম্বে…
Read More
জলপাইগুড়ির পঞ্চমুখী হনুমান মন্দিরে হনুমান জয়ন্তী উপলক্ষে মহানাম যজ্ঞানুষ্ঠান

জলপাইগুড়ির পঞ্চমুখী হনুমান মন্দিরে হনুমান জয়ন্তী উপলক্ষে মহানাম যজ্ঞানুষ্ঠান

জলপাইগুড়ির পঞ্চমুখী হনুমান মন্দিরে হনুমান জয়ন্তী উপলক্ষে মহানাম যজ্ঞানুষ্ঠান। আয়োজকদের দাবি এখানে চারদিন ধরে হনুমান জয়ন্তী অনুষ্ঠান পালন করা হয়।কলসযাত্রার মধ্য দিয়ে হনুমান জয়ন্তী অনুষ্ঠান শুরু হয়। মহানাম যজ্ঞানুষ্ঠানের পাশাপাশি রাধা কৃষ্ণের নাম সংকীর্তন চলছে। আর আগামীকাল মঙ্গলবার হনুমান জয়ন্তী উপলক্ষে বিশেষ পূজো রয়েছে। এই পঞ্চমুখী হনুমান জয়ন্তীতে দুরদুরান্তের মানুষের সমাগম শুরু হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।
Read More
ভোটের পর এলাকায় শান্তি রক্ষার্থে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ

ভোটের পর এলাকায় শান্তি রক্ষার্থে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ

ভোটের পর এলাকায় শান্তি রক্ষার্থে জলপাইগুড়ির বাহাদুর গ্রাম পঞ্চায়েত এলাকা সহ বিভিন্ন জায়গায় দেখা গেলো কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ।কোতোয়ালি পুলিশের সাথে জলপাইগুড়িতে রুটমার্চ করতে দেখা গেলো কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের।জলপাইগুড়ি জেলা শাসক শামা পারভিন জানিয়েছেন বর্তমানে দুই কোম্পানির কেন্দ্রীয় বাহিনী ভোট গণনা পর্যন্ত থাকবে। বাকি সমস্ত জওয়ান দ্বিতীয় দফার ভোটের জন্য চলে যাবে। আর যে কেন্দ্রীয় বাহিনীর দুই কোম্পানি থাকবে। তাদের মধ্যে এক কোম্পানি স্ট্রং রুম পাহারা দেবে এবং বাকি কোম্পানির কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বিভিন্ন গ্রামে নিয়মিত রুট মার্চ করবে।
Read More
সরকারি কলের মুখ না থাকায় ব্যাপক হারে অপচয় হচ্ছে জল, অভিযোগ স্থানীয়দের

সরকারি কলের মুখ না থাকায় ব্যাপক হারে অপচয় হচ্ছে জল, অভিযোগ স্থানীয়দের

দক্ষিণবঙ্গের পাশাপাশি তীব্র দাবদহ শুরু হয়েছে উত্তরবঙ্গেও। গরম পড়তেই বিভিন্ন এলাকায় জল কষ্টের চিত্র দেখা যায়। জলের সমস্যার অভিযোগ তুলে কোথাও কোথাও পথ‌ অবরোধেও সামিল হচ্ছেন সাধারণ মানুষ। তীব্র জল সঙ্কট‌ পরিস্থিতির মধ্যেও জল অপচয়ের দৃশ্য দেখা যাচ্ছে কোথাও কোথাও। দিনের পর‌ দিন‌ জল অপচয়‌ হলেও স্থানীয় পঞ্চায়েতের‌ ঘুম ভাঙছে না বলে অভিযোগ উঠেছে।  জলপাইগুড়ি সদর ব্লকের অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের অধীন ঝা বাড়ি সংলগ্ন এলাকায় রাস্তার ধারে সরকারি কলের মুখ না থাকায় ব্যাপক হারে জল অপচয় হচ্ছে। স্থানীয় বাসিন্দারা এই নিয়ে পঞ্চায়েত সদস্যের কাছে বারবার অভিযোগ জানালেও কোন লাভ হয়নি। স্থানীয় বাসিন্দারা বলেন, কলের মুখ না থাকার কারণে জল বন্ধ…
Read More
স্বতঃস্ফূর্ত ভাবে প্রথম দফার ভোটদান পর্বে সামিল হলেন ঝড়ে ক্ষতিগ্রস্তরা

স্বতঃস্ফূর্ত ভাবে প্রথম দফার ভোটদান পর্বে সামিল হলেন ঝড়ে ক্ষতিগ্রস্তরা

ঝড়ে ক্ষতিগ্রস্তদের ভোটদান পর্বে স্বতঃস্ফূর্ত ভাবে সামিল হতে দেখা গেল শুক্রবার। এদিন ছিল লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট। আর সেই ভোট দান পর্বে ক্ষতিগ্রস্তদের ভোটার স্লিপ নিয়ে লম্বা লাইনে দাঁড়াতে দেখা গেল। ময়নাগুড়ি বিধানসভার বার্নিশ কালী বাড়ি এলাকার ১৬/১১৫ নং বুথে এদিন ভোট দেন ক্ষতিগ্রস্তদের একাংশ। এদিন অনেক পরিবার যাদের প্রয়োজনীয় নথি হারিয়ে গিয়েছে তারা ভোটার স্লিপ নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়েন। অনেকেই ক্ষতিগ্রস্ত হলেও কাগজ ছিল তারাও লাইনে দাঁড়িয়ে এই ভোট উৎসবে সামিল হন। একেবারে স্বতঃস্ফূর্ত ভাবেই কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে ভোট গ্রহণ পর্ব চলে এই বুথে।এদিন এই ভোট গ্রহণ কেন্দ্রে গ্রহন কেন্দ্রে ঘূর্ণিঝড়ে আহতরা ভোট দিলেন ফুলতলী প্রাইমারি বি এফপি…
Read More
রামনবমীতে জলপাইগুড়ি শহরে বিশাল র‍্যালি বের করলো রাম‌ ভক্তরা

রামনবমীতে জলপাইগুড়ি শহরে বিশাল র‍্যালি বের করলো রাম‌ ভক্তরা

রামনবমী উপলক্ষে জলপাইগুড়ি শহরে বিশাল র‍্যালি বের করলো রাম‌ ভক্তরা। অসংখ্য মানুষকে সঙ্গে নিয়ে বুধবার মিলন‌ সঙ্ঘ‌ ময়দানে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অংশ নেন বিজেপির জেলা সংগঠনের নেতারাও।মিছিলে‌র মধ্য দিয়ে জয় শ্রীরাম শ্লোগান তোলা হয়।  এই ধ্বনি‌তে এদিন মুখরিত হয় গোটা জলপাইগুড়ি শহর। ভগবান শ্রীরামের ছবি সহ ঢাক ব‍্যান্ডপার্টি বাজিয়ে আনন্দে মেতে ওঠেন রাম ভক্তরা। জলপাইগুড়ি‌র রাম নবমী উদযাপন কমিটির ব‍্যানারে এই মিছিলে‌র আয়োজন করা হয়। রামনবমী অনুষ্ঠান উপলক্ষে জলপাইগুড়ি শহরের বিভিন্ন প্রান্তের ছোট ছোট শিশুদের রাম সহ বিভিন্ন দেবদেবীর সাজে‌ সাজানো হয়।ভগবান রামের বিশাল ছবি সহ অসংখ্য মোটরবাইক অংশ নিয়েছে মিছিলে। মিছিলে অংশগ্রহণ করেন বিজেপি প্রার্থী ডাঃ…
Read More
নববর্ষের মিড ডে মিলে বিশেষ খাবার হিসেবে স্কুল পড়ুয়াদের পাতে পড়লো লাড্ডু

নববর্ষের মিড ডে মিলে বিশেষ খাবার হিসেবে স্কুল পড়ুয়াদের পাতে পড়লো লাড্ডু

মিড ডে মিল নিয়ে অনেক দুর্নীতির অভিযোগ শোনা যায়। তবে সোমবার জলপাইগুড়ি সেন্ট্রাল বালিকা বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের মিড ডে মিলের মেনুতে‌ ছিল বিশেষ চমক।নববর্ষের মিড ডে মিলে বিশেষ খাবার হিসেবে স্কুল পড়ুয়াদের পাতে পড়লো ‌একটি‌ করে লাড্ডু।সাধারণ দিনগুলোতে সাদা ভাত, ডিম সেদ্ধ আলুর ঝোল খেতে দেওয়া হলেও সোমবার এই খাবারের সঙ্গে পড়ুয়াদের‌ চমক দিতে একটি করে লাড্ডু দেওয়া হলো। এতেই খুব খুশি  পড়ুয়ারা। কারণ, অন্যান্য‌ দিনের তুলনায় মিড ডে মিলে অন্তত বিশেষ কিছু পাওয়া গেছে।
Read More
বাংলা নববর্ষ উপলক্ষে জলপাইগুড়ি যোগমায়া কালীবাড়িতে ভক্তদের ঢল

বাংলা নববর্ষ উপলক্ষে জলপাইগুড়ি যোগমায়া কালীবাড়িতে ভক্তদের ঢল

বাংলা নববর্ষ উপলক্ষে জলপাইগুড়ি যোগমায়া কালীবাড়িতে সকাল থেকেই ভক্তদের ঢল।মন্দিরে পুজো দিয়েই বছরের প্রথম দিন শুরু করতে সকাল থেকেই ভিড় জমিয়েছে ভক্তরা। বিভিন্ন মন্দিরে শুরু হয়েছে ভোগ প্রসাদের আয়োজন।পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে বিভিন্ন দোকানে শুরু হয়েছে পুজো।
Read More