জলপাইগুড়ি

বৃষ্টিকে উপেক্ষা করেই শ্রী শ্রী গৌড়ীয় মঠে রথযাত্রা

বৃষ্টিকে উপেক্ষা করেই শ্রী শ্রী গৌড়ীয় মঠে রথযাত্রা

আজ রথযাত্রা। বৃষ্টিকে উপেক্ষা করেই রথযাত্রা উপলক্ষে জলপাইগুড়ি পুরাতন পুলিশ লাইন শ্রী শ্রী গৌড়ীয় মঠে রবিবার সকাল থেকেই  ভক্তদের উপস্থিতি লক্ষ্য করা গেল। চলছে পূজা অর্চনা। রথের শেষ প্রস্তুতিতে ব্যস্ত মঠ কর্তৃপক্ষ। সারাদিনব্যাপী নাম সংকীর্তন ভোগ প্রসাদ বিতরণের পাশাপাশি আজ পাশাপাশি বিকেল তিনটে নাগাদ জলপাইগুড়ি শ্রী শ্রী গৌড়ীয় মঠ থেকে এই সুসজ্জিত রথ জলপাইগুড়ি শহর পরিক্রমা করে যোগমায়া কালী বাড়ি মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে। বহু ভক্ত সমাগম হবে জলপাইগুড়ি সবথেকে বড় এই রথ যাত্রায় বলে দাবি মঠ কর্তৃপক্ষের। রথযাত্রা উপলক্ষে মঠ চত্বরে সাজো সাজো রব।
Read More
ধর্মঘট করতে গিয়ে জলপাইগুড়িতে আটক SFI নেতা

ধর্মঘট করতে গিয়ে জলপাইগুড়িতে আটক SFI নেতা

NET এবং NEET এর পাশাপাশি এসএসসি থেকে টেট পরীক্ষায় ব্যাপক দুর্নীতি হয়েছে এই অভিযোগ SFI এর ডাকে ছাত্র ধর্মঘট। স্কুল গেট আটকে পতাকা লাগিয়ে পিকেটিং। ফলে স্কুলে ঢুকতে পারছিলোনা ছাত্ররা। খবর পেয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ এসে পতাকা খুলতে গেলে পুলিশকে বাধা দেয় SFI কর্মীরা। সাথে সাথে পুলিশ তাঁদের আটক করে। টেনে নিয়ে যায় পুলিশ ভ্যানে। পাশাপাশি গেট খুলে দেয়। জলপাইগুড়ি ফণীন্দ্র দেব বিদ্যালয়ের এই ঘটনায় তুমুল উত্তেজনা। এরই পাশাপাশি এদিন জলপাইগুড়ির বেশ কয়েকটি স্কুলেও বিক্ষোভ দেখায় এসএফআই।
Read More
রাতভর বৃষ্টি,জল বাড়ছে তিস্তায়

রাতভর বৃষ্টি,জল বাড়ছে তিস্তায়

রাতভর বৃষ্টি। জল বাড়ছে তিস্তায়। জলপাইগুড়ি গজলডোবা ব্যারেজ থেকে রবিবার সকাল ছয়টায় ১৩৯৫.৬৫ কিউমেক জল ছাড়া হয়। আজও NH 31 জলঢাকা নদীর সংরক্ষিত এবং অসংরক্ষিত এলাকায় জারি করা হয়েছে হলুদ সর্তকতা। তিস্তার মেখলিগঞ্জ বাংলাদেশ সীমান্তবর্তী বর্ডার পর্যন্ত রয়েছে হলুদ সতর্কতা।রবিবার সকাল থেকে মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি শুরু হয়েছে জলপাইগুড়ি জুড়ে।
Read More
জলপাইগুড়ির বান্ধব নাট্য সমাজে মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠীর দ্বারা অনুষ্ঠিত হলো রক্তদান শিবির

জলপাইগুড়ির বান্ধব নাট্য সমাজে মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠীর দ্বারা অনুষ্ঠিত হলো রক্তদান শিবির

জলপাইগুড়ির বান্ধব নাট্য সমাজে রবিবার অনুষ্ঠিত হলো মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠীর ১০ বছর উপলক্ষ্যে রক্তদান শিবির।প্রথমেই নাট্যগোষ্ঠীর সদস্যরা রক্তদান দিয়ে শুভ এই কাজের সূচনা করে।রক্তদাতাদের হাতে তুলে দেওয়া হয় গাছের চারাও। মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠীর ১০ বছর পূর্তি উপলক্ষে এই  রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। শিবিরটি থেকে সংগৃহিত রক্ত জলপাইগুড়ি মেডিকেল কলেজ হসপিটালের ব্লাড ব্যাংকে পাঠানো হয়েছে।এখন চলছে রক্তের সংকট মুহূর্ত।তাই প্রত্যেক সংগঠনকে রক্ত দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন এই গোষ্ঠীর সদস্যরা।
Read More
করলার ঘাট সংলগ্ন নদীবক্ষ থেকে উদ্ধার হলো চায়না নেট

করলার ঘাট সংলগ্ন নদীবক্ষ থেকে উদ্ধার হলো চায়না নেট

এমনিতেই করলা নদীর ভারসাম্য এবং জীব বৈচিত্র্য নিয়ে মাথায় হাত মৎস দপ্তর থেকে শুরু করে পরিবেশ প্রেমী সংগঠনের মানুষদের। তার উপর নদীর মধ্যে বেড়ে ওঠা কচুরিপানায় নাভিশ্বাস খোদ নদীরই। গোদের উপর বিশ ফোড়া এবার চায়না নেট। শুক্রবার সকালে করলার সমাজপাড়া ঘাট সংলগ্ন নদীবক্ষ থেকে উদ্ধার হলো চায়না নেট। এদিন সকালে জলপাইগুড়ি শহরের একটি সমাজ সেবী সংগঠনের তরফে এই নেট উদ্ধার করা হয়।  জানা গিয়েছে এই নেটে নদীর বড় মাছের সাথে সব ধরনের ছোট এবং গভীর জলে থাকা মাছও আটকে যায়। ফলে জলের জীব বৈচিত্র্য ক্ষতি পেতে পারে। এমনকি নির্মূল হয়ে যেতে পারে মাছের প্রজন্মও। তবে কে বা কারা এই নেট…
Read More
জলপাইগুড়ির আবহাওয়ায় পরিবর্তন, শুরু হয়েছে বিক্ষিপ্তভাবে বৃষ্টি

জলপাইগুড়ির আবহাওয়ায় পরিবর্তন, শুরু হয়েছে বিক্ষিপ্তভাবে বৃষ্টি

জলপাইগুড়ির আবহাওয়ায় কিছুটা পরিবর্তন। বুধবার সকালে  হালকা ও বিক্ষিপ্তভাবে শহরের বিভিন্ন এলাকায় বৃষ্টি হবার ছবি দেখা গিয়েছে।এদিন সকালে রোদের দেখা মিললেও আস্তে আস্তে মেঘলা আকাশের সাথে হালকা ও বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে। এর ফলে কিছুটা হলেও স্বস্তি পেয়েছে সাধারণ মানুষ। কারণ বেশ কয়েকদিন থেকে গোটা উত্তরবঙ্গের সাথে জলপাইগুড়ি জেলাতেও গরমে হাসফাঁস মানুষজন।আজ সকালে হালকা বৃষ্টি হলেও গরমের হাত থেকে কিছু রেহাই পাচ্ছে মানুষ এমনটাই মনে করছে। তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবার জন্য তেমনভাবে চলাফেরা করতে কোন মানুষেরই অসুবিধা নেই।
Read More
আতঙ্কে বাসিন্দারা, সন্ধ্যার পর বাড়ির টিনে ঢিল ছুড়ছেন দুষ্কৃতিরা

আতঙ্কে বাসিন্দারা, সন্ধ্যার পর বাড়ির টিনে ঢিল ছুড়ছেন দুষ্কৃতিরা

বেশ কিছুদিন ধরে সন্ধ্যার পর বাড়ির টিনে ঢিল ছুড়ছেন দুষ্কৃতিরা।আতঙ্কে ঘুম উড়েছে জলপাইগুড়ির খরিয়া গ্রাম পঞ্চায়েতের পাঙ্গা সাহেববাড়ি এলাকার বাসিন্দাদের। বাধ্য হয়ে ব্যাগ ভর্তি পাথর নিয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানার দারস্থ হলেন বেশ কিছু মহিলা। তারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।তাদের দাবি সন্ধ্যা শুরু হয় পাথরের ঢিল ছোড়া দিয়ে। অনেক বাড়িতে বাচ্চা সহ মহিলারা একাই থাকেন। এই পরিস্থিতিতে আতঙ্কে ঘুম উড়েছে তাদের। এনিয়ে পাঙ্গাসাহেববাড়ি এলাকার মহিলারা রীতিমতো আতঙ্কিত।
Read More
BSF-এর গুলিতে মৃত্যু হল এক গরু পাচারকারীর  

BSF-এর গুলিতে মৃত্যু হল এক গরু পাচারকারীর  

ইডি ও সিবিআই গরুপাচার থেকে কয়লাপাচারের তদন্তে নমেছে । এমনকী গরুপাচার মামলায় গ্রেফতার হয়েছেন বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। কিন্তু এত কিছুর পরও সীমান্তে কি অব্যাহত রয়েছে গরুপাচার? উঠছে প্রশ্ন। কারণ, পাচার রুখতে আবারও সীমান্তে চলেছে বিএসএফ ও পাচারকারী গুলির লড়াই। আর সেই লড়াইয়ে মৃত্যু এক পাচারকারীর। বিএসএফ সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম কাজিরুল মহম্মদ (৪৬)। তাঁর বাড়ি জলপাইগুড়ি রাজগঞ্জ ব্লকের ভাঙা মালি গ্রামে। কাজিরুল এলাকায় পুরনো পাচারকারী হিসাবে পরিচিত। সোমবার রাত্রিবেলা জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের খাল পাড়া সীমান্ত দিয়ে পাচারকারীদের একটি বড়সড় দল গরু পাচারের চেষ্টা করছিল। বিষয়টি নজরে আসে সেখানে কর্তব্যরত ১৯৫ নং ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানরা। তাঁরা…
Read More
হারিয়ে যাওয়া ও চুরি হওয়া ৪০টি মোবাইল ফোন উদ্ধার করলো পুলিশ

হারিয়ে যাওয়া ও চুরি হওয়া ৪০টি মোবাইল ফোন উদ্ধার করলো পুলিশ

হারিয়ে যাওয়া ও চুরি হওয়া ৪০টি মোবাইল ফোন উদ্ধার করে আসল মালিকদের হাতে তুলে দিল‌ জলপাইগুড়ি জেলা পুলিশ।জলপাইগুড়ি‌ কোতোয়ালি থানায় আয়োজিত একটি অনুষ্ঠানে‌র মধ্য দিয়ে জেলা পুলিশের পক্ষ থেকে মোবাইল ফোনগুলো তুলে দেওয়া হয়েছে। হারানো মোবাইল ফোনগুলো ফিরে পেয়ে খুব খুশি জলপাইগুড়ি‌র বিভিন্ন প্রান্তের বাসিন্দারা। জানা গেছে বাড়ি ও কর্মক্ষেত্রের‌ পাশাপাশি হাটে বাজারে বিভিন্ন সময়ে চুরি হয়ে গিয়েছিল মোবাইল ফোনগুলো। কারও মোবাইল আবার হারিয়ে গিয়েছিল। অনেকেই সেই ফোন ফিরে পাওয়ার‌ আশা ছেড়ে দিয়েছিলেন। তাই জেলা পুলিশের কাছ থেকে সেই হারানো মোবাইল হাতে পেয়ে আনন্দিত তারা। জলপাইগুড়ি জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো আসল মালিকদের হাতে…
Read More
জলপাইগুড়ি কোতোয়ালি থানার পক্ষ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতী ছাত্র ছাত্রদের সংবর্ধনা

জলপাইগুড়ি কোতোয়ালি থানার পক্ষ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতী ছাত্র ছাত্রদের সংবর্ধনা

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতী ছাত্র ছাত্রদের সংবর্ধনা দিলো পুলিশ। একইসাথে দুস্থ মেধাবী ছাত্র ছাত্রীদেরও সাহায্য করলো পুলিশ। এই উপলক্ষে শনিবার দুপুরে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পক্ষ থেকে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন পুলিশ সুপার উমেশ খান্ডবাহালে। এদিন তিনি নিজের হাতে ছাত্র ছাত্রীদের উত্তরীয় পড়িয়ে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দেন।পাশাপাশি বই কেনার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে কুপন দেওয়া হয়।এদিন কোতোয়ালি থানা এলাকার মোট ১৬ জন ছাত্র ছাত্রীকে সংবর্ধিত করা হয়েছে।পাশাপাশি কোতোয়ালি থানার পুলিশ অফিসারদের কাজের সুবিধার্থে IO'S ROOM এর উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন পুলিশ সুপার।
Read More