জলপাইগুড়ি

ডেঙ্গু পরিস্থিতি সামাল দিতে বিশেষ বৈঠকে বসলো জলপাইগুড়ি জেলা প্রশাসন

ডেঙ্গু পরিস্থিতি সামাল দিতে বিশেষ বৈঠকে বসলো জলপাইগুড়ি জেলা প্রশাসন

প্রি মনসুন সিজনেই চিন্তা বাড়ালো ডেঙ্গু। পরিস্থিতি সামাল দিতে পৌর কর্তৃপক্ষের সাথে বিশেষ বৈঠকে বসলো জেলা প্রশাসন।জলপাইগুড়ি জেলায় এখনো পর্যন্ত ডেঙ্গু তে আক্রান্ত হয়েছে ৫৭ জন।এর মধ্যে শহর এলাকাতেই আক্রান্ত রয়েছেন ৭ জন।আর এর জেরে পতঙ্গ বাহীত রোগ প্রতিরোধে জলপাইগুড়ির সমস্ত পুরসভা এবং স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন জেলা শাসক শামা পারভিন।জানা গেছে শহরে ডেঙ্গু,ম্যালেরিয়া সহ পতঙ্গ বাহিত রোগ প্রতিরোধে কী কী করনীয় এই নিয়ে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি, ময়নাগুড়ি, ধূপগুড়ি পুরসভার চেয়ারম্যান এবং আধিকারিকরা। পাশাপাশি ছিলেন শিলিগুড়ি পুর নিগমের আধিকারিকেরা।জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান পাপিয়া পাল বলেন, পতঙ্গ বাহিত রোগ মোকাবিলা নিয়ে বৈঠক ছিল। ইতিমধ্যে আমরা কি ব্যাবস্থা…
Read More
ইচ্ছে শক্তিকে কাজে লাগিয়ে দরিদ্রতাকে জয় করলো জলপাইগুড়ির উষসী

ইচ্ছে শক্তিকে কাজে লাগিয়ে দরিদ্রতাকে জয় করলো জলপাইগুড়ির উষসী

মনের ইচ্ছে শক্তিকে কাজে লাগিয়ে দরিদ্রতাকে জয় করলো জলপাইগুড়ির পাতকাটা কলোনীর বাসিন্দা উষসী দাস। এবারের মাধ্যমিক পরীক্ষায় ৫২৬ নম্বর পেয়ে পরিবার ও স্কুলের মুখ উজ্জ্বল করলো উষসী দাস। বাবা উত্তম দাস পেশায় ক্ষুদ্র ব্যাবসায়ী। তার এক মাত্র মেয়ে উষসী দাস। সে ছোট বেলা থেকেই রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ে ভালভাবে  পড়াশোনা করে আসছে। এবারের মাধ্যমিক পরীক্ষায় এত ভালো রেজাল্ট করবে সে নিজেও ভাবতে পারেনি। তার পড়াশোনার পেছনে মা, বাবা, স্কুল শিক্ষিকা ছাড়া কোনো রকম প্রাইভেট টিউটর ছিল না বলে জানায় সে। তার প্রিয় হবি ছবি আঁকা এবং গান গাওয়া। এবারের মাধ্যমিক পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর বাংলা- ৯০, ইংরেজি -৬৬, গনিত -৬০, ভৌতবিজ্ঞান…
Read More
মাধ্যমিকের মেধা তালিকায় নাম নেই জলপাইগুড়ি জেলাতে, চিন্তায় শিক্ষকরা

মাধ্যমিকের মেধা তালিকায় নাম নেই জলপাইগুড়ি জেলাতে, চিন্তায় শিক্ষকরা

মাধ্যমিকের মেধা তালিকায় নাম নেই জলপাইগুড়ি জেলাতে।গতবছর এবং এবছর জলপাইগুড়ি জেলায় মাধ্যমিকের ফল খারাপ হওয়ায় চিন্তায় শিক্ষকরা।বৃহস্পতিবার মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা হয়।জলপাইগুড়ি জেলায় প্রায় ২৬ হাজার পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন। জলপাইগুড়ি জেলার মোট ১৯০ টি বিদ্যালয়ে রেজাল্ট ডিসটিবিউশন চলছে।জলপাইগুড়ি আনন্দ মডেল বিদ্যালয়ের স্পেশাল ক্যাম্প থেকে সকাল দশটা থেকে জেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক-শিক্ষিকাদের হাতে মার্কশিট দেওয়া হচ্ছে। গতবছর জলপাইগুড়িতে মাধ্যমিকের ফল সেভাবেও ভালো হয়নি। তবে অনেকে আশা করেছিলেন এ বছর ভালো ফল হবে,কিন্তু সেরকম ফল হলো না বলে জানান মাধ্যমিক শিক্ষা পর্ষদের জেলা কনভেনার  সুগত মুখার্জি।
Read More
ফ্রান্সে পাড়ি দিতে চলেছে জলপাইগুড়ির ফার্মাস ক্লাবের উৎপাদিত আদা

ফ্রান্সে পাড়ি দিতে চলেছে জলপাইগুড়ির ফার্মাস ক্লাবের উৎপাদিত আদা

ফ্রান্সে পাড়ি দিতে চলেছে জলপাইগুড়ি সদর ব্লকের সন্ন্যাসী পাড়া ফার্মাস ক্লাবের উৎপাদিত আদা। উল্লেখ্য সন্ন্যাসীপাড়া ফার্মাস ক্লাবের চাষী পরিতোষ মন্ডল তার অল্প জমিতে মিশ্র চাষে সফল। একই মাটিতে তিন থেকে চার ধরনের ফসল চাষ করেছেন তিনি। যেমন নিচে আদা, উপরে ঝিঙ্গা  এবং পুঁইশাক চাষ করেছেন।এই মাল্টিপ্লান চাষে তিনি যথেষ্টই সাফল্য অর্জন করেছেন। এবং তার জমির উৎপাদিত আদা পাড়ি দেবে ফ্রান্সে। পরিতোষ বাবু বলেন সঠিক পরিচর্যার ফলে একই জমিতে আদা পুঁইশাক, হলুদ এবং ঝিঙ্গা, লাউ চাষ করে তিনি যথেষ্টই সাফল্য অর্জন করেছেন। তিনি আরো বলেন তার জমির উৎপাদিত আদা এবার ফ্রান্সের বাজারে যথেষ্ট গুরুত্ব অর্জন করবে বলে আশাবাদী চাষি।
Read More
রক্ত সংকট মেটাতে এবার এগিয়ে আসলো শিক্ষক ও অভিভাবকরা

রক্ত সংকট মেটাতে এবার এগিয়ে আসলো শিক্ষক ও অভিভাবকরা

রক্তের সংকট মেটাতে বিভিন্ন সংগঠনের পাশাপাশি এবার রক্তদানে এগিয়ে আসলো শিক্ষক থেকে অভিভাবকরাও।এদিন একটি বিদ্যালয়ের কক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উদ্যোক্তাদের দাবি এবছর রক্তের সংকট রয়েছে। তাই আমরা বিদ্যালয়ের অভিভাবক ও অভিভাবিকরা মিলে এই ধরনের উদ্যোগ নিয়েছি। জলপাইগুড়ি শহরের বিভিন্ন এলাকার মানুষেরা এই রক্তদান শিবিরে এসে রক্ত দিয়ে যান। জলপাইগুড়ি ব্ল্যাড ব্যাংকের সহযোগিতায় এই  শিবিরটি অনুষ্ঠিত হয়েছে।
Read More
জলপাইগুড়ি জেলা জুড়ে মে দিবস পালন করলো সিটু

জলপাইগুড়ি জেলা জুড়ে মে দিবস পালন করলো সিটু

ডেঙ্গুয়াঝাড় চা বাগান, বেরুবাড়ি সহ জলপাইগুড়ি জেলা জুড়ে মে দিবস পালন করলো সিটু। মঙ্গলবার সকালে দেখা গেলো সিটু কর্মীরা সংগঠনের পতাকা উত্তোলন করে মে দিবস পালন করে। এদিন আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে চা শ্রমিক থেকে হিমঘর শ্রমিকরা তাদের ন্যায্য মজুরির দাবিতে শপথ নেন আন্দোলন জোরদার করার। শ্রমিকদের দাবি কেন্দ্র ও রাজ্য কোন সরকারই শ্রমিকদের ন্যায্য মজুরি নিয়ে কোনো সদর্থক ভূমিকা পালন করেনি।
Read More
প্রচন্ড গরমে স্কুটিতে করে দই নিয়ে ছুটছেন দই ব্যবসায়ীরা

প্রচন্ড গরমে স্কুটিতে করে দই নিয়ে ছুটছেন দই ব্যবসায়ীরা

গরমে হাঁসফাঁস জলপাইগুড়িবাসী। গরমের হাত থেকে বাঁচতে একটু আরাম পেতে গাছের নিচে জিরিয়ে নিচ্ছেন মানুষজনেরা।কয়েকদিন ধরে জেলা জুড়েই তীব্র দাবদাহ।বৃষ্টির দেখা নেই। দই বিক্রেতারা ব্যস্ত, ছুটছেন দই নিয়ে। এই রোদ এবং গরমকে উপেক্ষা করে সূদুর ময়নাগুড়ি  এলাকা থেকে জলপাইগুড়ির রানীনগর এলাকায় সুস্বাদু মিষ্টি দই পৌঁছোতে মোটর বাইকে করে ছুটছেন দইয়ের কারিগরেরা। এই গরমে দই এর অর্ডার বেড়েছে, বিক্রি ভালোই হচ্ছে। বিভিন্ন মিষ্টির দোকানে দই সাপ্লাই দিচ্ছেন দই প্রস্তুতকারকেরা।সোমবার দুপুর নাগাদ ময়নাগুড়ি থেকে জলপাইগুড়ির রানীনগর এলাকায় স্কুটিতে করে দই নিয়ে ছুটছেন এক ব্যবসায়ী। জানালেন প্রচন্ড গরম দইয়ের অর্ডার বেশি বেশি আসছে।গরমে বিক্রি বেশি বেশি হওয়ায় কিছুটা হলেও খুশি ব্যবসায়ীরা।
Read More
অষ্টকালীন লীলা কীর্তনের আসর বসেছে জলপাইগুড়িতে

অষ্টকালীন লীলা কীর্তনের আসর বসেছে জলপাইগুড়িতে

অষ্টকালীন লীলা কীর্তনের আসর বসেছে জলপাইগুড়িতে।পাতকাটা কলোনী সার্বজনীন শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞ কমিটি তরফে শুরু হয়েছে অষ্টকালীন লীলা কীর্তন। কীর্তনে উপস্থিত ভক্তবৃন্দদের প্রসাদের আয়োজন করা হয়েছে। দিনরাত ধরে চলা  এই কীর্তনে দূর দূরান্তের ছোট থেকে বড় ভক্তবৃন্দ ভিড় জমান। বিগত কয়েকবছর ধরে এই হরিনাম সংকীর্তনের আয়োজন করে আসছেন উদ্দোক্তারা বলে জানা যায়।
Read More
তীব্র দাবদাহ, ফসল নষ্ট, চিন্তায় জলপাইগুড়ির চাষিরা

তীব্র দাবদাহ, ফসল নষ্ট, চিন্তায় জলপাইগুড়ির চাষিরা

অতিরিক্ত ক্ষরার কারণে পাট চাষে সমস্যায় জলপাইগুড়ির খড়িয়া গ্রামপঞ্চায়েতের দক্ষিণ বিবেকানন্দ পল্লীর একাংশের কৃষকরা।কয়েকদিনের প্রচন্ড দাবদহের কারণে ওই এলাকায় একাধিক জমিতে পাট গাছ শুকিয়ে যাচ্ছে বলে জানান স্থানীয় কৃষকরা।কোথাও দেখা যাচ্ছে পাটগাছ একেবেরেই গরমের দাবদাহে ছোট ছোট পাট গাছ ঝিমিয়ে পড়েছে। কোথাও আবার দেখা গেল জলের অভাবে ভুট্রা খেত শুকিয়ে যাচ্ছে সেক্ষেত্রে ভুট্রা খেতে শ্যালো মেশিন দিয়ে জল দিচ্ছেন ওই এলাকার কৃষকরা। দক্ষিণ বিবেকানন্দ পল্লীর স্থানীয় কৃষক দিলীপ মন্ডল বলেন, অতিরিক্ত খরার ফলে অন্যান্য ফসলের পাশাপাশি পাট গাছ মারা যাচ্ছে।এখন এই সময় খুবই বৃষ্ঠির প্রয়োজন। জলের অভাবে খেত নষ্ঠ হতে শুরু করেছে। এই কয়েকদিনের খরায় ছোট ছোট পাট গাছ শুকিয়ে…
Read More
জলপাইগুড়ির দুই বন্ধু তীব্র গরমে স্কেটিং করে কেদারনাথ ছুটছেন

জলপাইগুড়ির দুই বন্ধু তীব্র গরমে স্কেটিং করে কেদারনাথ ছুটছেন

তীব্র গরমে স্কেটিং করে কেদারনাথ ছুটছেন জলপাইগুড়ির দুই বন্ধু। প্রখর রোদ মাথায় নিয়েই হর হর মহাদেব বলতে বলতে ছুটে চলেছে জাতীয় সড়ক ধরে। নতুন অ্যাডভেঞ্চারের আশা ভুলিয়েছে গরমের কষ্ট।বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ স্ট্যান্ডিং শু পায়ে জলপাইগুড়ি থেকে কেদারনাথের উদ্দেশ্যে রওনা দিলেন দুই যুবক। একজন চাউলহাটির বাসিন্দা আশীষ সমাদ্দার, অন্যজন ৭৩ মোড়ের পূর্ব কুমার পাড়ার বাসিন্দা জগন্নাথ রায়।শিলিগুড়ি থেকে আরও এক বন্ধু তাঁদের সঙ্গে সামিল হবেন বলে জানালেন তাঁরা।বেলা ১২টায় প্রখর রোদ মাথায় নিয়েই শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়ক ধরে এগিয়ে যেতে দেখা গেল তাঁদের। জগন্নাথ জানাল, তিন যুবকের অনেক দিনের ইচ্ছে ছিল স্ট্যান্ডিং শু পরে কেদারনাথে যাওয়া। কিন্তু গত তিন বছর ধরে…
Read More