জলপাইগুড়ি

গত কয়েক দিনের তীব্র দাবদাহের পর স্বস্তির বৃষ্টি জলপাইগুড়িতে

গত কয়েক দিনের তীব্র দাবদাহের পর স্বস্তির বৃষ্টি জলপাইগুড়িতে

গত কয়েক দিনের তীব্র দাবদাহের পর শনিবার সকাল থেকেই স্বস্তির বৃষ্টি জলপাইগুড়িতে। পুজোর আগেই ঠান্ডার পরিবেশ জলপাইগুড়ি জেলা জুড়ে। বেশ কয়েকদিন লাগাতার প্রচণ্ড দাবদাহের থেকে আজ  শনিবার সকাল থেকেই গরমের হাত থেকে রক্ষা পেয়েছেন  জলপাইগুড়ি জেলার বাসিন্দারা। সকাল থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে জেলা জুড়ে ।আর এই বৃষ্টির ফলে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সাধারন মানুষজন ।কারণ বেশ কয়েকদিন থেকে লাগাতার গরমের জন্য সাধারণ মানুষের জীবন একেবারে নাজেহাল হয়েছিল। আজ সকালে হালকা বৃষ্টিপাত হওয়ার হলে জলপাইগুড়ির প্রাকৃতিক পরিবেশ কিছুটা হলেও ঠান্ডা হয়েছে। এই আবহাওয়ায়  খুশি প্রকাশ করেছেন সাধারণ মানুষ।
Read More
পুজোর মুখে অগ্নি নির্বাপক বিষয়ে সচেতনতা প্রচার করছেন জলপাইগুড়ি দমকল বিভাগ

পুজোর মুখে অগ্নি নির্বাপক বিষয়ে সচেতনতা প্রচার করছেন জলপাইগুড়ি দমকল বিভাগ

পুজোর মুখে জলপাইগুড়ি দমকল বিভাগের উদ্যোগে শহরের জয়ন্তী পাড়া এলাকায় অগ্নি নির্বাপক বিষয়ে সচেতনতা প্রচার করা হয়। হাতে কলমে এলাকার মানুষদের অগ্নি প্রতিরোধের বিভিন্ন বিষয়ে তুলে ধরে দমকল বিভাগ। এই মহড়ায় উপস্থিত ছিলেন জলপাইগুড়ি দমকল বিভাগের ওসি গোবিন্দ রায় জলপাইগুড়ি পুরসভার ১২নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনিদ্রনাথ বর্মন সহ দমকল বিভাগের অন্যান্য কর্মী এবং এলাকার মানুষেরা। যদি কখনো গ্যাসে আগুন লেগে যায় তাহলে কিভাবে তার নেভানো যায় সে বিষয়ে আলোচনা করেন গোবিন্দবাবু। হঠাৎ আগুন লাগলে কি কি করনীয় সেসব বিষয়েও বিস্তারিত বলেন তিনি। এই বিষয়ে জলপাইগুড়ি দমকল বিভাগের ওসি গোবিন্দ রায় বলেন, দুর্গাপুজোর আগে আমরা বিভিন্ন বস্তি এলাকা এবং যেসব জায়গায় ঘন…
Read More
৬৮ তম রাজ্য ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে জলপাইগুড়ির মহিলা ফুটবল দল

৬৮ তম রাজ্য ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে জলপাইগুড়ির মহিলা ফুটবল দল

রাজ্য সেরা হল জলপাইগুড়ির মহিলা ফুটবল দল। ৬৮ তম রাজ্য ফুটবল প্রতিযোগিতায় অংশ নিয়ে অনূর্ধ্ব ১৯ বিভাগের মহিলা ফুটবল দলের খেলোয়াড়েরা চ্যাম্পিয়ন হয়েছে। রাজ্যের মধ্যে প্রথম স্থান দখল করা জলপাইগুড়ির মহিলা ফুটবল দলকে সংবর্ধিত করেন জেলা ক্রীড়া কর্মকর্তারা। গত দুদিন ধরে কোচবিহারে অনুষ্ঠিত হয়েছে এই ফুটবল প্রতিযোগিতা। ফাইনালে পুরুলিয়া দলকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় জলপাইগুড়ি। এর আগে বীরভূম, নদীয়া ও কোচবিহার দলকে হারিয়ে ফাইনালে ওঠে জলপাইগুড়ি দল। চ্যাম্পিয়ন এই ফুটবল দলের বেশিরভাগ খেলোয়াড় চা-বাগান‌ বস্তির‌ মেয়ে। এর‌ মধ্যে মোহিতনগর‌ তারাপ্রসাদ‌ বালিকা বিদ্যালয়ের মোট‌ সাতজন খেলোয়াড় রয়েছে।তাদের মধ্যে সাকিনা কেরকেট্টা‌ সেরা গোলকিপারের পুরস্কার পেয়েছে। উচ্ছ্বসিত খেলোয়াড়েরা জলপাইগুড়ি রোড স্টেশনে নামতেই…
Read More
মেডিক্যাল কলেজে রোগীর আত্মীয়দের বিরুদ্ধে মহিলা চিকিৎসককে হুমকি দেওয়ার অভিযোগ

মেডিক্যাল কলেজে রোগীর আত্মীয়দের বিরুদ্ধে মহিলা চিকিৎসককে হুমকি দেওয়ার অভিযোগ

জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে তৃণমূল কাউন্সিলর ও পুলিশের উপস্থিতিতে মহিলা চিকিৎসককে হুমকি দেওয়ার অভিযোগ উঠল রোগীর পরিবারের বিরুদ্ধে। মঙ্গলবার মাঝরাতে চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে আন্দোলনে বসলেন চিকিৎসক পড়ুয়ারা। রোগীর আত্মীয়দের বিরুদ্ধে মহিলা চিকিৎসককে হুমকি দেওয়ার অভিযোগ। হাসপাতালের এমারজেন্সি ওয়ার্ডের সামনে বসে সিনিয়র ডাক্তারদের নিরাপত্তা নিশ্চিত করলেন তাঁরা ৷ খবর পেয়ে ঘটনাস্থলে হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার ও কোতয়ালি থানার পুলিশ ৷ ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা জলপাইগুড়ি সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ৷ জানা গিয়েছে, মাসকালাইবাড়ির এক ক্যানসার আক্রান্ত মহিলা লিপিকা দাস বীরকে মৃত অবস্থায় মেডিকেল কলেজে  নিয়ে আসা হয় ৷ নিয়ম অনুযায়ী, কর্তব্যরত চিকিৎসক ময়নাতদন্তের কথা বলেন ৷ আর তাতেই বেঁকে বসেন রোগীর…
Read More
রোগীর আত্মীয়দের বিরুদ্ধে মহিলা চিকিৎসককে হুমকি দেবার অভিযোগ

রোগীর আত্মীয়দের বিরুদ্ধে মহিলা চিকিৎসককে হুমকি দেবার অভিযোগ

রোগীর আত্মীয়দের বিরুদ্ধে মহিলা চিকিৎসককে হুমকি দেবার অভিযোগ। নিরাপত্তাহীনতায় ভুগে চিকিৎসক পড়ুয়ারা মাঝরাতেই আন্দোলনে বসলেন। এমারজেন্সির সামনে বসে পড়ে সিনিয়র ডাক্তারদের নিরাপত্তার দিল চিকিৎসক পড়ুয়ারা।উত্তজেনা জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে। জানা যায় মাসকালাইবাড়ির এক ক্যান্সার আক্রান্ত মহিলা লিপিকা দাস বীর মৃত অবস্থায় সুপার স্পেশালিটি হাসপাতালে এলে ডাক্তার নিয়ম অনুযায়ী ময়নাতদন্তের কথা বলেন কিন্তু বেকে বসেন রোগীর আত্মীয়রা। এরপরেই পুলিশের উপস্থিতিতেই ডাক্তারদের হেনস্থা ও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এরপরেই নিরাপত্তা হীনতা বোধ করে আন্দোলনে নামেন চিকিৎসক পড়ুয়ারা। এদিকে জলপাইগুড়ি পুরসভার ২২ নং ওয়ার্ডের কাউন্সিলর পিঙ্কু সাহা জানান এক ক্যান্সার রোগী মৃত রোগীকে আনা হয় পরিবারের লোকেরা ময়নাতদন্ত করতে রাজি হয়না।…
Read More
সুপ্রীম শুনানির পর আরও যেনো জোটবদ্ধ হচ্ছে জাস্টিস ফর আর জি কর

সুপ্রীম শুনানির পর আরও যেনো জোটবদ্ধ হচ্ছে জাস্টিস ফর আর জি কর

সোমবার রাত ৯ টায় ৯ মিনিটের নীরব প্রতিবাদ , রাজপথে প্রতিবাদী ছবি আঁকা থেকে আন্দোলনের বার্তা লেখা প্রচার যেন সেটাই বুঝিয়ে দিচ্ছে। আর এস এস প্রধান  মোহন ভগবত সরাসরি তৃণমুল পরিচালিত পশ্চিমবঙ্গ সরকারের পাশে থাকার আশ্বাস দেওয়া এবং সোমবার বিকেলে সুপ্রীম কোর্টে আর জি কর কাণ্ডের শুনানির পর রাজ্যে জুড়ে এক নতুন রাজনৈতিক এবং সামাজিক সমীকরণ তৈরি হয়েছে এমনটাই মনে করছেন সমাজবিদদের একটি বড় অংশ। এমন অবস্থায় সুপ্রীম  শুনানির ঠিক কয়েক ঘন্টা পরেই আর জি কর কাণ্ডের বিচার চেয়ে আবারও সোচ্চার হলো, আমজনতা, জলপাইগুড়ি শহরের প্রাণ কেন্দ্র কদমতলা মোড়ে রাত নয়টায় প্রতীকী পথ অবরোধ এর পাশাপাশি ডুয়ার্সের নতুন মহকুমা ধুপ…
Read More
গাছ লাগানোর জন্য সাধারণ মানুষকে উৎসাহিত করছে ‘বৃক্ষবন্ধু’ প্রকৃতিপ্রেমী সংস্থা

গাছ লাগানোর জন্য সাধারণ মানুষকে উৎসাহিত করছে ‘বৃক্ষবন্ধু’ প্রকৃতিপ্রেমী সংস্থা

মাত্র একটি গাছ লাগিয়ে পুরস্কার পেতে পারেন ১০ লক্ষ টাকা। গাছ‌ লাগানোর জন্য সাধারণ মানুষকে উৎসাহিত করতে এমন‌ই এক চমকপ্রদ পুরস্কারের‌ ব্যবস্থা করেছে‌ 'বৃক্ষবন্ধু‌' প্রকৃতিপ্রেমী সংস্থার সদস্যরা। তবে এই পুরস্কার জিততে হলে গাছটিকে অবশ্যই একজন অভিভাবক হিসেবে এক‌ বছর ধরে লালনপালন করতে হবে।'গাছ লাগান প্রাণ বাঁচান' এই স্লোগানকে সামনে রেখে অভিনব এই পুরস্কারের ব্যবস্থা করেছে 'বৃক্ষবন্ধু' প্রকৃতিপ্রেমী সংস্থা। জলপাইগুড়ি জেলা পুলিশ সুপারের হাত দিয়ে ময়নাগুড়ি থানায় এই নিয়ে একটি অনুষ্ঠানের‌ আয়োজন করা হয়। অনুষ্ঠানের মধ্য দিয়ে স্থানীয়‌ বাসিন্দাদের‌ হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন রকমের চারাগাছ। 'বৃক্ষবন্ধু' সংগঠনের সদস্যরা বলেন, ' আমরা প্রকৃতিতে বিশ্বাসী'। প্রকৃতিকে রক্ষা করার জন্য অনেক অনেক গাছ…
Read More
চিতার আঘাতে জখম জলপাইগুড়ি চা বাগানের চৌকিদার

চিতার আঘাতে জখম জলপাইগুড়ি চা বাগানের চৌকিদার

সোমবার ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির বানারহাট ব্লকের আমবাড়ি চা বাগানে। জানা গিয়েছে,বেশ কিছুদিন ধরে আমবাড়ি চা বাগানে চিতাবাঘের উপদ্রব লক্ষ্য করা যাচ্ছিল। প্রায় এক সপ্তাহ আগে আমবাড়ি চা বাগানের ১৬/১৭ নম্বর সেকসনে খাঁচা পাতে বনদফতর।সেই খাঁচাতেই সোমবার সকালে ধরা পড়ে একটি চিতাবাঘ।খবর চাউর হতেই চিতাবাঘ দেখতে প্রচুর উৎসাহী মানুষ খাঁচার সামনে  জড়ো হয়। মানুষের ভিড় দেখে খাঁচার ভেতর ছোটাছুটি করতে থাকে চিতাবাঘটি। খাঁচাটি দুর্বল থাকায় আচমকা খাঁচার দরজা ভেঙে চিতাবাঘটি বাইরে বেড়িয়ে আসে।বেড়োনোর সময় সামনে দাঁড়িয়ে থাকা চা বাগানের এক চৌকিদারকে জখম করে। জখম চৌকিদারের নাম চঞ্চল দাস। তড়িঘড়ি তাকে উদ্ধার করে প্রথমে তাকে আমবাড়ি স্বাস্থ্য কেন্দ্র নিয়ে যাওয়া হয় ।…
Read More
সকাল থেকেই নিয়ম নিষ্ঠার সাথে পুজো অর্চনায় ব্যস্ত জলপাইগুড়িবাসী

সকাল থেকেই নিয়ম নিষ্ঠার সাথে পুজো অর্চনায় ব্যস্ত জলপাইগুড়িবাসী

আজ গনেশ চতুর্থী। সকাল থেকেই নিয়ম নিষ্ঠার সাথে পুজো অর্চনায় ব্রত হয়েছেন জলপাইগুড়িবাসী। শঙ্কধ্বনি উলু জোকার, ঢাকের আওয়াজ জানান দিচ্ছে পুজো আসছে। আজ বিভিন্ন গৃহস্থি থেকে ক্লাব সংগঠন গণেশ পূজায় মেতে উঠেছেন।৷ বাড়ির মন্দির সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে গণেশ ঠাকুরকে। ঢাকের আওয়াজে লাড্ডু, ফল, মিষ্টি সহ বিভিন্ন ভোগ প্রসাদের মধ্য দিয়ে জলপাইগুড়ি ইন্দিরা গান্ধী কলোনি এলাকায় শনিবার সাতসকালে গৃহস্থিরাও পূজো অর্জনায় ব্রত হয়েছেন। ছোট থেকে বড় সকলেই গণেশ চতুর্থীতে আনন্দে মেতেছেন।* অপরদিকে,আজ গনেশ চতুর্থী ।আর সেই উপলক্ষে জলপাইগুড়ি শহরের ছোট বড় পুজো গুলোর মধ্যে অন্যতম জলপাইগুড়ি ভূপতি গ্রুপ ।এবার তারা এক কাল্পনিক  মন্দিরের আদলে বিশাল  পুজো অনুষ্ঠিত করছেন। শুক্রবার…
Read More
আর জি কর ঘটনাকে ঘিরে জলপাইগুড়িতে বিক্ষোভ

আর জি কর ঘটনাকে ঘিরে জলপাইগুড়িতে বিক্ষোভ

শুক্রবার ভারতীয় জনতা পার্টির ধুপগুরি মহকুমার স্টেশন শাল বাড়ী অঞ্চল কমিটির পক্ষ থেকে বিপুল সংখ্যক মহিলাদের উপস্থিতিতে দীর্ঘক্ষণ পথ অবরোধ কর্মসূচি পালন করা হয়। আজকের এই পথ অবরোধ এবং বিক্ষোভ কর্মসূচি প্রসঙ্গে স্থানিয় বিজেপি নেতৃত্ব আগুণ রায় বলেন, আমাদের অন্যতম দাবী রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগ, এবং আর জি কর হাসপাতালের আবাসিক চিকিৎসক তথা স্নাতক বিভাগের ছাত্রীকে ধর্ষন করে খুনের ঘটনায় জড়িত মূল দোষীদের দ্রুত গ্রেফতার করে সাজা ঘোষণা। বাইট, আগুন রায়, ওপর একটি কর্মসূচিতে ধুপ গুড়িতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে বিজেপি কর্মী সমর্থকেরা, যার ফলে বেশ কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায় ডুয়ার্স হয়ে উত্তর পূর্ব ভারতের সঙ্গে…
Read More