জলপাইগুড়ি

পথ নিরাপত্তা সপ্তাহের সূচনা করা হল র‍্যালির মাধ্যমে

পথ নিরাপত্তা সপ্তাহের সূচনা করা হল র‍্যালির মাধ্যমে

মঙ্গলবার জলপাইগুড়ি কোতোয়ালি ট্রাফিক গার্ডের উদ্যোগে শুরু হলো ৭ দিন ব্যাপী পথ নিরাপত্তা সপ্তাহ। এই উপলক্ষে এদিন একটি সুসজ্জিত ট্যাবলো সহ বর্ণাঢ্য শোভাযাত্রা পথ নিরাপত্তা সংক্রান্ত সচেতনতার বার্তা নিয়ে শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে। পথ নিরাপত্তা সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক, জলপাইগুড়ি পৌরসভার চেয়ার পার্সন প্রমুখ।
Read More
দমকল ও পৌরসভার যৌথ উদ্যোগে আগুন নেভানোর দক্ষতা শেখানো হল সাধারণ মানুষকে

দমকল ও পৌরসভার যৌথ উদ্যোগে আগুন নেভানোর দক্ষতা শেখানো হল সাধারণ মানুষকে

জলপাইগুড়ির জনবহুল এলাকার মধ্যে অন্যতম দিনবাজার। আর সেখানেই আগুন নেভানোর মক ড্রিল মানে হাতে-কলমে শেখানোর চেষ্টা করলো দমকল বাহিনী। এদিন জলপাইগুড়ি জেলা প্রশাসন ,পুলিশ প্রশাসন, দমকল ও পৌরসভার যৌথ উদ্যোগে আগুন নেভানোর উপায় কি বা আগুন লাগলে প্রাথমিকভাবে কি করা যায় তা নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া হলো দিনবাজার কালী মন্দির এলাকায়। জলপাইগুড়ি পৌরসভার আধিকারিকরা সহ জেলা প্রশাসন পুলিশ প্রশাসন ও দমকল আধিকারিক এখানে উপস্থিত হয়েছিলেন। সাধারণ দোকানদার ও মানুষদের বোঝানোর চেষ্টা করলেন আগুন লাগলে কিভাবে সহজেই নেভানো যায় ।তা মক ড্রিল এর  মাধ্যমে শেখানো হলো।
Read More
এটিএম লুঠ করতে এসে আটক দুই যুবক

এটিএম লুঠ করতে এসে আটক দুই যুবক

মুম্বাই থেকে সতর্ক বার্তা পেতেই সক্রিয় পুলিশ, অক্ষত এটিএম। জলপাইগুড়ি জেলা কন্ট্রোল রুম এবং কোতোয়ালি থানা টিমের সতর্কতার জেরে কোতোয়ালি থানা এলাকার একটি এটিএম চুরির চেষ্টা ব্যর্থ হলো। শনিবার রাত ২:২০ মিনিটে, জলপাইগুড়ি জেলা কন্ট্রোল রুম এসবিআই ব্যাংকের মুম্বাই কন্ট্রোল রুম থেকে তথ্য পায় যে, জলপাইগুড়ির রাণীনগরে বিএসএফ ক্যাম্পাসের প্রধান ফটকের কাছে অবস্থিত এসবিআই রাণীনগর শাখায় এক ব্যক্তি এটিএম খোলার চেষ্টা করছে, যার পিন কোড ৭৩৫১৩৩।* সতর্ক বার্তা পেয়েই, জেলা কন্ট্রোল রুম তাৎক্ষণিকভাবে কোতোয়ালি থানার নাইট মোবাইল অফিসারদের খবর দেয়, তাদেরকে ঘটনাস্থলে যেতে এবং রাজগঞ্জ থানা এবং ময়নাগুড়ি থানাকে হাইওয়েতে যানবাহন তল্লাশি  নির্দেশ দেয়। কোতোয়ালি থানার এএসআই মুনিরাম রায় এবং…
Read More
জলপাইগুড়িতে ফের দু’বছরের ব্যবধানে আবারও উদ্ধার স্বামী-স্ত্রীর জোড়া মৃ*তদেহ! স্থানীয়দের অভিযোগ, দাম্পত্য কলহ ছিল নিত্যদিনের সঙ্গী

জলপাইগুড়িতে ফের দু’বছরের ব্যবধানে আবারও উদ্ধার স্বামী-স্ত্রীর জোড়া মৃ*তদেহ! স্থানীয়দের অভিযোগ, দাম্পত্য কলহ ছিল নিত্যদিনের সঙ্গী

জলপাইগুড়ি শহরে ফের ঘটনার সাক্ষী থাকল ডাঙ্গাপাড়া। শনিবার সকালে শহরের ৭ নম্বর গলিতে উদ্ধার হল এক দম্পতির জোড়া মৃতদেহ। মৃতরা হলো সানি রাউত ও তাঁর স্ত্রী নন্দিনী রাউত। স্থানীয় সূত্রে খবর, নিত্যদিনের মতো এদিনও সকালবেলা স্ত্রী নন্দিনীর সঙ্গে দেখা করতে শ্বশুরবাড়ি ডাঙ্গাপাড়ায় এসেছিলো রেল কর্মী সানি। অভিযোগ, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরেই সম্পর্কের টানাপোড়েন চলছিল। নন্দিনীকে নিয়ে সন্দেহ করতো সানি—এই অভিযোগ এলাকাবাসীর একাংশের। শনিবার সকালে নন্দিনীর বাবার বাড়ির একটি ঘর থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় নন্দিনীর দেহ। পাশের ঘরেই ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় সানি রাউতের দেহ। ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমে যায় ডাঙ্গাপাড়া ও…
Read More
রথযাত্রার শুভ সূচনা করলেন রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায়

রথযাত্রার শুভ সূচনা করলেন রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায়

রাজগঞ্জ ব্লকের বেলাকোবার বিবেকানন্দ কলোনিতে উৎসবের আবহে অনুষ্ঠিত হলো রথযাত্রা। বিবেকানন্দ কলোনি রথযাত্রা কমিটির পক্ষ থেকে আয়োজিত এই ধর্মীয় অনুষ্ঠানের শুভ সূচনা করেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। রথের দড়ি টানতে আট থেকে আশি—সকলেই স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। উৎসবের পরিবেশে মেতে ওঠে গোটা এলাকা। এই প্রসঙ্গে বিধায়ক খগেশ্বর রায় জানান, “প্রতি বছরের মতো এবারও রথযাত্রার সূচনা অত্যন্ত আনন্দঘন পরিবেশে হলো। তবে এবারের বাড়তি আনন্দের উৎস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কয়েক দিন আগেই তিনি দীঘায় জগন্নাথ ধামের নির্মাণ কাজ উদ্বোধন করেছেন। সেটি এই উৎসবের আনন্দকে আরও মহিমান্বিত করেছে।” অনুষ্ঠানে স্থানীয় মানুষজন ছাড়াও বিভিন্ন জায়গা থেকে আগত ভক্তদের উপস্থিতি লক্ষ্য করা যায়। উৎসবের নিরাপত্তা ও…
Read More
ফুলবাড়িতে পরপর দুটি ভয়াবহ দুর্ঘটনায় মৃ*ত ১, তদন্তে পুলিশ

ফুলবাড়িতে পরপর দুটি ভয়াবহ দুর্ঘটনায় মৃ*ত ১, তদন্তে পুলিশ

গভীর রাতে ফুলবাড়ি জাতীয় সড়কে পরপর দুটি মর্মান্তিক ও ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল এক গাড়ি চালকের। গুরুতর আহত হয়েছেন আরও তিনজন, যার মধ্যে রয়েছেন এক সহকারী চালকও। এই পরপর দুর্ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে গোটা ফুলবাড়ি এলাকায়। প্রথম দুর্ঘটনাটি ঘটে আমাইদিঘী মোড়ের কাছে। ভিন রাজ্য থেকে আসা একটি দুধ বোঝাই ট্যাংকার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়িয়ে থাকা পাথর বোঝাই ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় দুমড়ে-মুচড়ে যায় গোটা ট্যাংকারটি। ওই ট্যাংকারের চালক গাড়ির ভেতরে আটকে পড়েন। দীর্ঘ চেষ্টার পর দমকল ও পুলিশকর্মীরা তাকে গাড়ি থেকে বের করতে সক্ষম হন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। ঘটনাস্থলেই মৃত্যু…
Read More
আস্ত ছাগল খেল অজগর

আস্ত ছাগল খেল অজগর

জলপাইগুড়ির ডুয়ার্সের চা বাগান এলাকায় ফের দেখা মিলল বিশালাকার অজগরের। নাগরাকাটা ব্লকের বামনডাঙ্গা চাবাগানের টন্ডু ডিভিশন থেকে উদ্ধার করা হয় একটি প্রায় ১৫ ফুট লম্বা অজগর সাপ। খুনিয়া রেঞ্জের বন কর্মীরা সাপটিকে জীবিত অবস্থায় উদ্ধার করে। জানা গিয়েছে, চা বাগানের এক ঝোপে বিশাল অজগরটি গুটিয়ে বসে থাকতে দেখা যায়। স্থানীয়রা অবাক হয়ে লক্ষ্য করে, সাপটির পেট অস্বাভাবিকভাবে ফোলা। পরে জানা যায়, সেটি কিছুক্ষণ আগেই একটি আস্ত ছাগল গিলে ফেলেছে। নিস্তেজ অবস্থায় পড়ে থাকা সাপটিকে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। দ্রুত খবর দেওয়া হয় খুনিয়া রেঞ্জ অফিসে। খবর পেয়ে বন দপ্তরের একটি দল ঘটনাস্থলে পৌঁছে সতর্কতার সঙ্গে সাপটিকে উদ্ধার করে।…
Read More
বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে জলপাইগুড়ি পুলিশের আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালন

বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে জলপাইগুড়ি পুলিশের আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালন

বৃহস্পতিবার ২৬ শে জুন বিশ্ব ব্যাপী এই দিনটিকে পালন করা হয় মাদক বিরোধী দিবস রূপে। এই উপলক্ষে জলপাইগুড়ি জেলা পুলিশের পক্ষ থেকে সমগ্র জেলা জুড়ে ,ম্যারাথন দৌড়,সেমিনার, ছাত্র ছাত্রীদের নিয়ে শোভাযাত্রা এই ধরনের বিশেষ মাদক বিরোধী সচেতনতা মূলক কর্মসূচি পালন করা হয়। এই প্রসঙ্গে জেলা পুলিশ সুপার উমেশ খন্ড বাহালে জানান,বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে আজ সাড়া বিশ্বের সঙ্গে মাদক বিরোধী দিবস যথাযথ ভাবে উদযাপন করার পাশাপাশি মাদক বিরোধী প্রচার করে চলেছি।
Read More
ডেঙ্গু প্রতিরোধের জন্য ডেঙ্গু সার্ভে টিমের সদস্যদের নয়া উদ্যোগ

ডেঙ্গু প্রতিরোধের জন্য ডেঙ্গু সার্ভে টিমের সদস্যদের নয়া উদ্যোগ

কাজে ঢিলে মনোভাব ও গাফিলতির জন্য গত মঙ্গলবার‌ পুরসভার আধিকারিকের কাছে ধমক খেয়েছিলেন ডেঙ্গি সার্ভে টিমের সদস্যরা। এরপর থেকেই চিত্রটা যেন বদলে যায়। জলপাইগুড়ি শহরের বিভিন্ন ওয়ার্ডে ভিজিট করে মানুষদের সচেতন করতে দেখা যায় সার্ভে‌ টিমের সদস্যদের। বিভিন্ন ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে তারা খোঁজ নিচ্ছেন কোথাও জল জমে রয়েছে কিনা। অথবা কার‌ও বাড়িতে নোংরা আবর্জনা রয়েছে কিনা তা দেখছেন ডেঙ্গি সার্ভে টিমের সদস্যরা। পুরসভার এক্সিকিউটিভ অফিসার দেবদুলাল পাত্র‌ অভিযোগ তুলেছিলেন ডেঙ্গু প্রতিরোধের কর্মীরা নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করছেন না। ডেঙ্গি বিজয় সভায় এই নিয়ে কর্মীদের রীতিমতো ধমকে দেন তিনি। শহরের ডেঙ্গু প্রতিরোধের জন্য কর্মীদের যে দায়িত্ব দেওয়া হয়েছিল তার কোনও…
Read More
কারখানার শ্রমিকদের স্বাস্থ্য সচেতনতার জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন

কারখানার শ্রমিকদের স্বাস্থ্য সচেতনতার জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন

কলকারখানার শ্রমিকদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ মানবিক উদ্যোগ গ্রহণ করা হলো মঙ্গলবার। কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ (CII)-র শিলিগুড়ি শাখার তত্ত্বাবধানে এবং রায়গঞ্জ জীবনরেখা হসপিটালের ব্যবস্থাপনায় দক্ষিণ সোহরই এলাকায় অনুষ্ঠিত হলো এক বিশেষ স্বাস্থ্য পরীক্ষা শিবির। এই শিবিরে অংশ নেন বিভিন্ন কলকারখানায় কর্মরত শ্রমিক ও সাধারণ গ্রামবাসীরা। বিনামূল্যে এই স্বাস্থ্য পরীক্ষার সুযোগ পেয়ে উপকৃত হন প্রায় ৫০০ জন। রক্তচাপ, ব্লাড সুগার, ইসিজি, চোখের পরীক্ষা সহ একাধিক গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয় এই ক্যাম্পে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন CII শিলিগুড়ি শাখার অধিকর্তা রূপ কুমার চৌধুরী, বিশিষ্ট শিল্পপতি সন্দীপ বিশ্বাস, রায়গঞ্জ জীবনরেখা হসপিটালের চিকিৎসক ডাঃ সান্তনু দাস সহ অন্যান্য অতিথিরা। উপস্থিত শ্রমিক…
Read More