জলপাইগুড়ি

প্রতিবছরের মতো এবারও জল্পেশে উপচে পড়া ভক্তদের ভিড়ের প্রস্তুতি নিতে কোমর বেঁধে নেমেছে প্রশাসন

প্রতিবছরের মতো এবারও জল্পেশে উপচে পড়া ভক্তদের ভিড়ের প্রস্তুতি নিতে কোমর বেঁধে নেমেছে প্রশাসন

দিন কয়েক বাদেই উৎসবের মেজাজে সেজে উঠবে জল্পেশ ! শ্রাবণ মাসের শ্রাবণী মেলাকে ঘিরে প্রস্তুত জল্পেশ মন্দির চত্বর। আসন্ন শ্রাবণী মেলাকে ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতির জোরদার কাজ শুরু হয়েছে জল্পেশ মন্দির ও সংলগ্ন তিস্তা নদীর পাড়ে। প্রতিবছরের মতো এবারও উপচে পড়া ভক্তদের ভিড়ের প্রস্তুতি নিতে কোমর বেঁধে নেমেছে প্রশাসন। তিস্তার জল নিয়ে স্নান করে ভক্তরা জল্পেশ মন্দিরে পাড়ি দেন শ্রাবণ মাসে। কিন্তু প্রতিবছর বর্ষার কারণে তিস্তা নদী থেকে বেশ স্রোতস্বিনী রূপে। তাই এবছর তার আগেই বাড়তি সতর্কতার ব্যবস্থা করা হয়েছে নদীপাড় জুড়ে। জেলা শাসক নিজে এলাকা পরিদর্শন করে জানান, নিরাপত্তাই প্রাধান্য। কোথায় স্নান করা যাবে, কোথায় নয়—তা স্পষ্টভাবে নির্ধারণ করা হচ্ছে।…
Read More
নোটিশ ছাড়াই বন্ধ আমবাড়ি চা বাগান, পথে বসার আশঙ্কায় উদ্বিগ্ন ১২০০ শ্রমিক

নোটিশ ছাড়াই বন্ধ আমবাড়ি চা বাগান, পথে বসার আশঙ্কায় উদ্বিগ্ন ১২০০ শ্রমিক

ডুয়ার্সের বানারহাট ব্লকের আমবাড়ি চা বাগান আচমকাই বন্ধ হয়ে যাওয়ায় চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন প্রায় ১২০০ চা শ্রমিক। অভিযোগ, কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই রাতারাতি চা বাগান বন্ধ করে বাগান ছেড়ে চলে গিয়েছেন কর্তৃপক্ষ। জানা গেছে, গত ২৬ জুন চা বাগান মালিকদের সংগঠন ডিবিআইটিএ (DBITA)-র উদ্যোগে একটি ত্রিপাক্ষিক বৈঠক হয়েছিল, তবে সেই আলোচনায় কোনও সমাধান মেলেনি। ওইদিনই কর্তৃপক্ষ শ্রমিকদের ১০ দিনের ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেয় ও সমস্ত শ্রমিক ইউনিয়ন তা মেনে নেয়। সোমবার ছিল সেই ছুটির শেষ দিন। স্বাভাবিকভাবে, মঙ্গলবার থেকে ফের চা বাগানে কাজ শুরুর কথা ছিল। কিন্তু এদিন সকালে ওয়ার্কাররা ফ্যাক্টরির ভেতরে গিয়ে ওষুধপত্র সংগ্রহ করতে গিয়ে দেখেন,…
Read More
চা বাগানে চিতাবাঘ ধরা পড়ায় স্বস্তিতে শ্রমিকরা, নজরদারি বাড়াচ্ছে প্রশাসন

চা বাগানে চিতাবাঘ ধরা পড়ায় স্বস্তিতে শ্রমিকরা, নজরদারি বাড়াচ্ছে প্রশাসন

ডুয়ার্সের ফালাকাটা ব্লকের দলগাঁও চা বাগানে ফের দেখা মিলল চিতাবাঘের। তবে এবার বনদপ্তরের পাতানো খাঁচাতেই ধরা পড়ল বন্যপ্রাণীটি। মঙ্গলবার সকালে খাঁচা থেকে চিতাবাঘের গর্জন শুনে খাঁচা বন্দি হয়েছে চিতা জানতে পারে স্থানীয়রা। স্থানীয় বাসিন্দারা জানান, সকালবেলায় চা বাগানের এক কোণে রাখা খাঁচার ভেতর চিতাবাঘটিকে ছোটাছুটি করতে দেখেন তাঁরা। মুহূর্তের মধ্যেই খবর ছড়িয়ে পড়ে, বহু মানুষ ভিড় জমান বাঘটি দেখতে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বনদপ্তরের কর্মীরা। তাঁরা চিতাবাঘটিকে খাঁচা সহ উদ্ধার করে নিয়ে যান। বনদপ্তর সূত্রে জানা গেছে, চিতাবাঘটিকে শারীরিক পরীক্ষার পর পুনরায় জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। চা বাগানে চিতাবাঘ ধরা পড়ায় কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন শ্রমিকরা। গত কয়েক…
Read More
চিতাবাঘের আতঙ্ক পাহাড়পুরে, তৎপর বনদপ্তর

চিতাবাঘের আতঙ্ক পাহাড়পুরে, তৎপর বনদপ্তর

এবার চিতাবাঘের আতঙ্ক দেখা দিয়েছে জলপাইগুড়ি শহর সংলগ্ন পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। পাহাড়পুরের কালিয়াগঞ্জ সংলগ্ন নাওয়াপাড়া গ্রামে দেখা যাচ্ছে চিতাবাঘের পায়ের ছাপ। স্থানীয় গ্রামবাসীরাও চিতাবাঘের মতো প্রাণী দেখতে পেয়েছেন বলে দাবি করেন। এতেই আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে গোটা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বনদপ্তরের কর্মী‌রা। গ্রামবাসীদের সাবধানতা অবলম্বন করে চলাফেরা করার পরামর্শ দিয়েছেন তারা। এলাকাবাসীদের মধ্যে সচেতনতা প্রচারের পাশাপাশি বনদপ্তরের পক্ষ থেকে বাঘ ধরার খাঁচা পাতার উদ্যোগ নেওয়া হয়েছে। কালিয়াগঞ্জ সংলগ্ন নাওয়াপাড়া এলাকার এক বাসিন্দা মঙ্গলবার সকালে চিতাবাঘের মতো একটি বন্যপ্রাণী দেখেছেন বলে দাবি করেন। তার পর থেকেই গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়। খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে এসে…
Read More
গভীর রাতে রেশন সামগ্রীর পিকআপ ভ্যান আটক করল জলপাইগুড়ি পুলিশ

গভীর রাতে রেশন সামগ্রীর পিকআপ ভ্যান আটক করল জলপাইগুড়ি পুলিশ

উদ্ধার করা হলো প্রচুর পরিমাণে চাল এবং আটা। জলপাইগুড়ির বেলাকোবার ঘটনা। বিশ্বস্ত সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রবিবার গভীর রাতে একটি পিকআপ ভ্যান আটক করে বেলাকোবা ফাঁড়ির পুলিশ। সেই গাড়িতে তল্লাশি চালাতেই চক্ষু চড়কগাছ পুলিশের। সেই গাড়িতে ছিলো বস্তা বস্তা চাল এবং আটার প্যাকেট। প্রায় ১৭৭০ কিলো চাল এবং ৭৮৫ কিলো আটা ছিলো তাতে। সেই সব সামগ্রীর কোনো বৈধ নথি দেখাতে না পারায় সেসব বাজেয়াপ্ত করে পুলিশ। গাড়িতে থাকা দুজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে সেইসব সামগ্রী রেশনের। রাতের অন্ধকারে এক জায়গা থেকে অন্যত্র অবৈধভাবে পাচার করা হচ্ছিলো। পরে তা খোলা বাজারে বিক্রি করা হতো। এই…
Read More
রক্তের সংকট দূর করতে বেসরকারি হাসপাতালে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে

রক্তের সংকট দূর করতে বেসরকারি হাসপাতালে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে

শনিবার জলপাইগুড়ি শহর সংলগ্ন পাহাড়পুর মোড়ের এই বেসরকারি হাসপাতালে আয়োজন করা হল রক্তদান শিবিরের। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং বহু সহৃদয় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সাফল্যের মুখ দেখল এই শিবির। জানা গিয়েছে, হাসপাতালে রক্তের অপ্রতুলতা মেটাতেই এই পদক্ষেপ। নার্সিংহোমের এক চিকিৎসক জানান, রক্তের চাহিদা প্রায়শই বাড়ে, আর সেই সংকট দূর করতেই এই রক্তদান শিবির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মশ্রী সম্মানে ভূষিত করিমুল হক। নার্সিংহোমের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি স্থানীয় মানুষেরাও স্বেচ্ছায় রক্তদান করেন। আয়োজকরা জানিয়েছেন, এই ধরনের সামাজিক উদ্যোগ আগামীদিনেও নিয়মিত চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
Read More
বৃষ্টিতে কিছুটা নিস্তার পেলেও ফের গরমে নাজেহাল অবস্থা জলপাইগুড়িবাসীদের

বৃষ্টিতে কিছুটা নিস্তার পেলেও ফের গরমে নাজেহাল অবস্থা জলপাইগুড়িবাসীদের

গরমের হাত থেকে কিছুটা নিস্তার পেলেও ফের রোদের ঝলমলেতে ঠান্ডার পরিবেশ কাটলো। হঠাৎই আজ দুপুর বৃষ্টির দেখা মিলেছিল। অনেকেই ভেবেছিল এই বৃষ্টির ফলে হয়তো গরমের হাত থেকে কিছুটা রেহাই পাবে। কিন্তু বৃষ্টি কিছুটা হবার পর ফের গরমের পরিবেশ তৈরি হয়েছে জলপাইগুড়িতে। আর এই নিয়ে এক শহরবাসী বলেন জলপাইগুড়ি শহরে মাঝেমধ্যেই বৃষ্টি হচ্ছে। কিন্তু তা সাময়িক। এই বৃষ্টি দীর্ঘস্থায়ী হওয়া দরকার। তাই না হলে গরমের হাত থেকে কিছুটা রেহাই পেলেও ফের গরমের পরিবেশ তৈরি হচ্ছে। আমাদের স্বস্তি মিলছে না।
Read More
শিক্ষাকে ব্যাবসায় পরিণত করার সরকারী চক্রান্তের বিরুদ্ধে ছাত্র সমাজের অভিযান

শিক্ষাকে ব্যাবসায় পরিণত করার সরকারী চক্রান্তের বিরুদ্ধে ছাত্র সমাজের অভিযান

শুক্রবার ছাত্র শিক্ষক এবং অভিভাবক মঞ্চের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী জলপাইগুড়ি জেলা স্কুল পরিদর্শকের কার্যালয় চত্বরে জমায়েত হয় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সংগঠণের সদস্যরা। মূলত রাজ্যের প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা ক্ষেত্রে চরম অবনতি এবং জাতীয় শিক্ষা নীতির মধ্যে দিয়ে শিক্ষাকে ব্যাবসায় পরিণত করার সরকারী চক্রান্তের বিরুদ্ধে এই ডি আই অফিস অভিযান বলেই জানা যায়। এই প্রসঙ্গে অভিভাবক রাহিনা বেগম বলেন ,আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি রাজ্যের ৮ হাজারের বেশি প্রাথমিক স্কুল বন্ধ করে দিলো সরকার, অপরদিকে কেন্দ্রিয় সরকারের জাতীয় শিক্ষা নীতিকে সামনে রেখে শিক্ষা কে ব্যাবসায় পরিণত করার কাজ শুরু করেছে, আমরা এর বিরুদ্ধে , আমরা চাই সমাজের…
Read More
মিয়াজ়াকি আম নিজের বাড়িতে ফলিয়ে নজর কাড়লেন জলপাইগুড়ির অঙ্কিতা বনিক

মিয়াজ়াকি আম নিজের বাড়িতে ফলিয়ে নজর কাড়লেন জলপাইগুড়ির অঙ্কিতা বনিক

গরমকাল পড়লে সবার আগেই মাথায় আসে আমের কথা। ফজলি, ল্যাংড়া, হিমসাগর, আম্রপালি থেকে শুরু করে নানা সুস্বাদু আমের মধ্যে এ বার ঢুকে পড়েছে মিয়াজ়াকি আম। আমের জায়গা হিসেবে এমনিতেই মালদার সুনাম বেশ পুরোনো।আর সেখানেই এ বার মিষ্টতায় ভরা মিয়াজ়াকি আমের ফলন শুরু হয়েছে। দুর্লভ এই মিয়াজ়াকি আম নিজের বাড়িরতেই ফলিয়ে নজর কাড়লেন জলপাইগুড়ি সরকার পাড়ার গৃহবধূ অঙ্কিতা বনিক। সিঁদুরে লাল রঙের মতো প্রজাতির আম অন্যান্য আমের থেকে অনেকটাই আলাদা। বিশ্বের অন্যতম দামি এই আম সোনার থেকেও বেশি দামি। লক্ষাধিক টাকার জাপানের সেই মিয়াজ়াকি আম এ বার ফলছে জলপাইগুড়িতে। দুর্লভ এই আম নিজের বাড়ির বাগানে ফলাতে পেরে অত্যন্ত খুশি অঙ্কিতা। এর…
Read More
সেতু নির্মাণ প্রকল্প পরিদর্শন করতে চা বাগান এলাকা পরিদর্শন করেলেন সাংসদ

সেতু নির্মাণ প্রকল্প পরিদর্শন করতে চা বাগান এলাকা পরিদর্শন করেলেন সাংসদ

মঙ্গলবার আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের সাংসদ মনোজ টিগ্গা নিজের নির্বাচনী কেন্দ্রের অধীন বামন ডাঙ্গা টুন্দু চা বাগানের শ্রমিকদের সঙ্গে মিলিত হন। এর পাশাপাশি সাংসদ স্থানিয় বাসিন্ধা দের সঙ্গে নিয়ে ডায়না নদীর ওপর একটি সেতু নির্মাণের কাজ জায়গা পরিদর্শনে যান। এই প্রসঙ্গে বিজেপি সাংসদ মনোজ টিগ্গা বলেন, ভোটের আগে এই এলাকায় প্রচারে এসেছিলাম , সাংসদ হবার পর এই প্রথম এই এলাকার সাধারণ মানুষের মাঝে এলাম। এই অঞ্চলের মানুষের খুব সুবিধে হয় যদি এই বামন ডাঙ্গা টুন্ডু চা বাগানের এই অংশের ডায়না নদীর ওপর একটি সেতু নির্মাণ করা হয়, সেটা নিয়েও আলোচনা হয়েছে।
Read More