জলপাইগুড়ি

মেলার জু*য়ার আসর! পুলিশি হা*নায় ধৃ*ত ৬

মেলার জু*য়ার আসর! পুলিশি হা*নায় ধৃ*ত ৬

গ্রামের বার্ষিক মেলা — আনন্দ, হাসি আর কেনাকাটার ভিড়ে জমে উঠেছিল বেলাকোবার সরকারপাড়া এলাকা। কিন্তু সেই উৎসবের মধ্যেই চলছিল অন্য খেলা! পাশা ফেলে ভাগ্য পরীক্ষার নামে চলছিল জুয়ার আসর। গোপন সূত্রে খবর পেয়ে বেলাকোবা ফাঁড়ির পুলিশ হানা দিয়ে ভেঙে দিল সেই অবৈধ আসর, গ্রেপ্তার ছয়জন। পুলিশ সূত্রে খবর, মেলার মাঠেই খোলা জায়গায় পাশা খেলার মাধ্যমে জুয়া চলছিল। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় ১৮টি পাশা, রাবারের বাক্স, কাঠের বাক্স, জুয়ার ব্যানার ও বোর্ড মানি হিসেবে ৬,৪০০ টাকা। অভিযুক্তদের বিরুদ্ধে জুয়া ও জনসাধারণ নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। স্থানীয়দের দাবি, কিছুদিন ধরেই মেলার নামে জুয়ার আসর বসছিল, যা নিয়ে ক্ষোভ…
Read More
চু*রির অভিযোগ থেকে অপ*হরণ ও খু*নের জেরে অভিযুক্ত বিডিও

চু*রির অভিযোগ থেকে অপ*হরণ ও খু*নের জেরে অভিযুক্ত বিডিও

সোনা চুরির অভিযোগ থেকে শুরু, এরপর হুমকি, তারপর অপহরণ—শেষমেশ খুন! এমনই চাঞ্চল্যকর ঘটনায় তীব্র আলোড়ন পড়েছে। জানা যায়, সোমবার নিউটাউনের দত্তাবাদ এলাকা থেকে উদ্ধার হয় স্বর্ণ ব্যবসায়ী ক্ষতবিক্ষত দেহ। এই হত্যাকাণ্ডের অভিযোগের তির এখন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের দিকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দাঁতনের ওই বাসিন্দা সোনার ব্যবসা করতেন। ভাড়া বাড়িতে থাকতেন তিনি। অভিযোগ, কয়েকদিন আগে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন তাঁর বাড়িতে যান, বাড়ি থেকে চুরি হওয়া সোনা দোকানে পাওয়া যায়। কিন্তু এরপরই ঘটনার মোড় ঘুরে যায়। বিডিও যাত্রাগাছির সেই বাড়িতে হাজির হন। সেখানে হুমকি দেন ও গাড়িতে করে তুলে নিয়ে যান বলে অভিযোগ। অবশেষে কয়েকদিন পর নিউটাউনের দত্তাবাদ থেকে…
Read More
জলপাইগুড়ি জেলায় সরকারি স্বাস্থ্য ব্যবস্থা উন্নত করার দাবিতে সিএমওএইচ-কে স্মারকলিপি জমা

জলপাইগুড়ি জেলায় সরকারি স্বাস্থ্য ব্যবস্থা উন্নত করার দাবিতে সিএমওএইচ-কে স্মারকলিপি জমা

জলপাইগুড়ি জেলার স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের দাবিতে সিএমওএইচকে স্মারকলিপি দিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেনশনার্স সমিতি। তাদের দাবি, জলপাইগুড়িতে মেডিকেল কলেজ হাসপাতাল থাকা সত্ত্বেও সেখানে এখনও বহু বিভাগ চালু হয়নি। অভাব রয়েছে বিশেষজ্ঞ চিকিৎসকের। ফলে রোগীদের পাঠিয়ে দেওয়া হচ্ছে শিলিগুড়িতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে। এছাড়া জলপাইগুড়ির একটি নার্সিংহোম ছাড়া অন্য কোনও নার্সিংহোমে চিকিৎসার জন্য পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্পের সুবিধা পাওয়া যায় না। ফলে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে পেনশনার্সদের। তাঁদের দাবি, এমনিতেই ফ্যমিলি পেনশনের অবস্থা ভালো নয়। তারউপর জলপাইগুড়ি জেলায় সরকারি স্বাস্থ্য ব্যবস্থা ভালো না হওয়ায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের অনেকেই ঠিকমতো চিকিৎসা করাতে পারছেন না। দ্রুত জলপাইগুড়ি সরকারি স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়ন এবং সেইসঙ্গে স্বাস্থ্যকর্মীদের পর্যাপ্ত…
Read More
জলপাইগুড়িতে সবজির দাম আকাশছোঁয়া, ‘সুফল বাংলা’র ভ্রাম্যমান স্টল স্বস্তি দিল ক্রেতাদের

জলপাইগুড়িতে সবজির দাম আকাশছোঁয়া, ‘সুফল বাংলা’র ভ্রাম্যমান স্টল স্বস্তি দিল ক্রেতাদের

এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে স্বস্তি দিচ্ছে রাজ্য কৃষি বিপণন দপ্তরের সুফল বাংলার ভ্রাম্যমান স্টল। জলপাইগুড়ি জেলার বিভিন্ন ব্লকের বাজারগুলোতে‌ সকাল থেকেই ছড়িয়ে পড়ছে সুফল বাংলার ভ্রাম্যমান স্টলগুলো। সেখানে সস্তায় সবজি কিনতে ব্যাপক‌ ভিড় জমছে‌ ক্রেতাদের। সুফল বাংলার ভ্রাম্যমান স্টলগুলোতে আলু, বেগুন, বাঁধাকপি, পেঁয়াজ, টমেটো, আদা, কাঁচালঙ্কা সহ বিভিন্ন ধরনের সবজি অনেক সস্তায় বিক্রি করা হচ্ছে। বাজার থেকে কম দামে সবজি কিনতে পেরে চওড়া হাসি দেখা‌ যাচ্ছে ক্রেতাদের মুখেও। গত মাসে ভয়াবহ বন্যা ও তার কয়েক‌ সপ্তাহ ‌পর‌ মন্থা ঘূর্ণিঝড়ের প্রভাবে এই মুহূর্তে জলপাইগুড়ি ও ডুয়ার্স এলাকার বিভিন্ন বাজারে সবজির দাম রীতিমতো আগুন। তবে বাজারের‌ তুলনায় অনেক কম দামে সবজি বিক্রি…
Read More
ধূপগুড়ি ও দুরামারি বাজারে টোটো রেজিস্ট্রেশন নিয়ে ক্ষোভ

ধূপগুড়ি ও দুরামারি বাজারে টোটো রেজিস্ট্রেশন নিয়ে ক্ষোভ

জানা গিয়েছে, রাজ্য সরকারের তরফ থেকে টোটো রেজিস্ট্রেশনের জন্য ১৫০০ থেকে ১৬০০ টাকার বেশি ফি নেওয়া হচ্ছে। এই অতিরিক্ত খরচের কারণে সমস্যায় পড়েছেন বহু টোটো চালক। তাঁদের অভিযোগ প্রতিদিন গড়ে দুই থেকে তিনশো টাকা আয় করে ওই পরিমাণ রেজিস্ট্রেশন ফি দেওয়া তাঁদের পক্ষে সম্ভব নয়। এর প্রতিবাদেই সোমবার সকাল থেকে ধুপগুড়ি, বানারহাট ও দুরামারি এলাকায় টোটো চলাচল বন্ধ করে রাখেন টোটো চালকরা। ফলে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীসহ দূরদূরান্ত থেকে বাজারে আসা মানুষজন।
Read More
ঘূর্ণিঝড় মন্থার প্রভাব দেখা দিচ্ছে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায়

ঘূর্ণিঝড় মন্থার প্রভাব দেখা দিচ্ছে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায়

পাহাড় এবং সমতলে বৃষ্টি। দফায় দফায় জল ছাড়া হচ্ছে কালিঝোরা ব্যারেজ এবং জলপাইগুড়ি গজলডোবা ব্যারেজ থেকে। আজ সকালেও ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ প্রায় ৮০০ কিউমেক। উত্তরে দুর্যোগ। শনিবার সকাল থেকে মেঘলা আকাশ। জলপাইগুড়ি জেলা জুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি অব্যাহত। শীতের আমেজ। গত ৫ই অক্টোবর জলপাইগুড়ি ময়নাগুড়ি নাগরাকাটা ধুপগুড়ি বানারহাটের বিস্তীর্ণ এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। কিছুটা স্বাভাবিক হতেই ফের ঘূর্ণিঝড় মন্থার প্রভাব উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায়। চিন্তায় নদী সংলগ্ন এলাকার বাসিন্দারা। ইতিমধ্যেই জেলা প্রশাসন ব্লক প্রশাসনিক তরফ থেকে ধুপগুড়ি, ময়নাগুড়ি, নাগরাকাটা, রাজগঞ্জ, জলপাইগুড়ি সদর ব্লকের বিভিন্ন এলাকায় পুলিশ এবং প্রশাসনের কর্তারা মানুষজনকে বুঝিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছেন। যেকোনো…
Read More
শুক্রবার জলপাইগুড়ি রাজীব ভবনে পালিত হল ইন্দিরা গান্ধীর মৃত্যু দিবস ও সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিন

শুক্রবার জলপাইগুড়ি রাজীব ভবনে পালিত হল ইন্দিরা গান্ধীর মৃত্যু দিবস ও সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিন

জলপাইগুড়ি জেলা কংগ্রেসের উদ্যোগে শুক্রবার পালন করা হল ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যু দিবস ও সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিন। এই উপলক্ষে জলপাইগুড়ি জেলা কংগ্রেস কার্যালয় রাজীব ভবনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও সর্দার বল্লভ ভাই প্যাটেলের ছবিতে মাল্যদান করেন প্রদেশ কংগ্রেস সহ-সভাপতি নির্মল ঘোষ দস্তিদার, জেলা কংগ্রেস সভাপতি অমিত ভট্টাচার্য, প্রাক্তন জেলা সভাপতি পিনাকি সেনগুপ্ত সহ অন্যান্য নেতারা। ভারতের অন্যতম দুই ব্যক্তিত্বের জীবন কথা‌ তুলে ধরেন তাঁরা। দেশের জন্য তাঁদের অবদানের কথা স্মরণ করে আলোচনা করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশিষ্ট কংগ্রেস নেতা অসীম তরফদার।
Read More
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী দফায় দফায় বৃষ্টি উত্তরের জলপাইগুড়িতে

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী দফায় দফায় বৃষ্টি উত্তরের জলপাইগুড়িতে

মুষলধারে ভারী শুরু জেলা জুড়ে। চিন্তায় নদী সংলগ্ন এলাকার বাসিন্দারা। চিন্তায় কৃষকেরা। উত্তরের সিঁদুরে মেঘ। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী উত্তরের জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে দফায় দফায় বৃষ্টি। সাথে ঝড়ো হওয়া এবং শীতের আমেজ লক্ষ্য করা যাচ্ছে। জলপাইগুড়িতে মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে জেলা জুড়েই। শীতের আমেজ লক্ষ্য করা যাচ্ছে। জেলা এবং পুলিশ প্রশাসন ব্লক প্রশাসন যেকোনো অপ্রীতিকর ঘটনা রাতে সদা প্রস্তুত রয়েছে। বেশ কিছু জায়গায় খুলে দেওয়া হয়েছে ত্রান শিবির। ব্লক প্রশাসনের তরফে বিভিন্ন জায়গায় সিভিল ডিফেন্স এর কর্মী সহ নৌকা নদী সংরক্ষণে এলাকায় তৈরি রয়েছে প্রশাসন।
Read More
গোপাষ্টমী উৎসব‌কে ঘিরে বিশাল মেলার আয়োজন করা হয়েছে পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের গোশালায়

গোপাষ্টমী উৎসব‌কে ঘিরে বিশাল মেলার আয়োজন করা হয়েছে পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের গোশালায়

শতাব্দী প্রাচীন গোপাষ্টমী উৎসব‌কে ঘিরে জমজমাট অনুষ্ঠানের আয়োজন জলপাইগুড়ি‌র বৈকুন্ঠপুর পিঞ্জরাপোল প্রাঙ্গণে। এবছর ১১৪ তম উৎসব অনুষ্ঠান পালিত হচ্ছে গোশালায়। জলপাইগুড়ির পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের গোশালায় আয়োজিত প্রাচীন এই উৎসবকে ঘিরে বিশাল মেলার আয়োজন করা হয়। প্রতিবছর অংশগ্রহণ করেন হাজারও মানুষ। প্রায় সারারাত ধরে চলে এই মেলা। অসংখ্য ভক্ত ও সাধারণ মানুষের ভিড়ে প্রতি বছরই বেশ জমজমাট হয়ে ওঠে গোপাষ্টমী‌ উৎসব ও মেলা। মাড়োয়াড়ি সম্প্রদায় পরিচালিত জলপাইগুড়ির গোশালায় বর্তমানে প্রায় আড়াইশো গরু রয়েছে। উৎসব অনুষ্ঠানের মধ্য দিয়েগরুগুলির পুজো শুরু হয়েছে। প্রতি বছরের‌ মত‌ এবারও মেলায় বিভিন্ন পণ্য সামগ্রীর দোকান বসেছে। জেলার বাইরে থেকেও অসংখ্য মানুষের আগমন ঘটে এই মেলায়। সকাল থেকে…
Read More
ছটপূজা উপলক্ষে প্রতিটি ছটঘাটে নিরাপত্তার ব্যবস্থা করেছে পুলিশ প্রশাসন

ছটপূজা উপলক্ষে প্রতিটি ছটঘাটে নিরাপত্তার ব্যবস্থা করেছে পুলিশ প্রশাসন

জলপাইগুড়িতে ছট ভক্তরা কেউ কেউ দণ্ডী কেটে ঘাটের পথে। আজ ছটপুজোর প্রথমদিন। জলপাইগুড়িতে কিং সাহেবের ঘাট, মাসকালাই বাড়ি, সমাজপারা,বাবুঘাট, করলা নদী সহ বিভিন্ন নদী ও পুকুর সেজে উঠেছে ছটঘাট। দণ্ডী কেটে সেইসব ঘটে শামিল হতে শুরু করেছেন ছটব্রতীরা। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি ছটঘাটে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছে পুলিশ। ঘাটে মোতায়েন রয়েছে সিভিল ডিফেন্স। নজরদারিতে পুরসভা এবং ব্লক প্রশাসন।
Read More