দেশ

শুরু হলো কুতুব মিনারে  খনন কার্য

শুরু হলো কুতুব মিনারে খনন কার্য

দেশে এই মুহূর্তে বিতর্ক চলছে কুতুব মিনার নিয়ে। বিতর্কিত এই সময়ের মাঝেই কেন্দ্র সরকারের তরফে এলো নতুন নির্দেশিকা। কাশী বিশ্বনাথ মন্দিরের পাশে অবস্থিত জ্ঞানবাপী মসজিদের বিতর্ক নিয়ে যখন একটু একটু করে চড়ছে উত্তেজনার পারদ, তখনই প্রকাশ্যে এল কুতুব মিনার নিয়ে কেন্দ্রের নির্দেশ। সাম্প্রতিক খবর অনুসারে জানা যাচ্ছে, কুতুব মিনার অঞ্চলের মাটি খোঁড়ার কাজ শুরু করার নির্দেশ দিয়েছে ভারত সরকার। শনিবারই ওই অঞ্চল পরিদর্শনে যান সংস্কৃতি মন্ত্রকের সচিব গোবিন্দ মোহনসহ ১২ জনের একটি বিশেষ দল। জানা যাচ্ছে, পরিদর্শন শেষে তথ্যসচিব ওই এলাকার মাটি খোঁড়ার কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে ওই চত্বরে যেসব মূর্তি পাওয়া গেছে তারও আইকনোগ্রফি করার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর।…
Read More
দেশের নামি খেলোয়াড় থেকে এখন তিনি জেলের কয়েদি

দেশের নামি খেলোয়াড় থেকে এখন তিনি জেলের কয়েদি

পরিস্থিতির সাথে সাথে বদলে গেলো পরিচয়। সুপ্রিম কোর্ট এক বছরের জেল হাজতের সাজা শুনিয়েছে পঞ্জাবের প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা ভারতের প্রাক্তন ক্রিকেটার নভজোৎ সিং সিধুকে। এই রায় ঘোষণার পরেই আত্মসমর্পণ করেন সিধু। এরপর থেকেই তাঁর ঠিকানা হয়েছে পাটিয়ালা জেলের সাত নম্বর ব্যারাক। কিন্তু জানা গিয়েছে, জেলযাত্রার প্রথম দিন কিছুই খাননি সিধু, তাঁকে শুতে হচ্ছে সিমেন্টের চাতালে গদি পেতে। এটাই তাঁর বিছানা। সিধুর সঙ্গে আছেন তাঁর অন্যতম রাজনৈতিক প্রতিপক্ষ শিরোমণি অকালি দলের নেতা বিক্রম সিংহ মাজিথিয়া। একটি মাদক মামলায় তিনিও বন্দি পাটিয়ালা জেলে। এক সময় ভারতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন নভজ্যোত সিং সিধু। ওপেনিং ব্যাটার সিধু এক সময় ছিলেন…
Read More
আবার একবার শুরু হচ্ছে দুয়ারে টিকাকরণ

আবার একবার শুরু হচ্ছে দুয়ারে টিকাকরণ

চলতি বছরের শুরু থেকে ধীরে ধীরে নিয়ন্ত্রনে এসেছিলো দেশের করোনা সংক্রমণ। কিন্তু হঠাৎ করেই তা অল্প হলেও বাড়তে শুরু করেছে। আর এতেই চিন্তার ভাঁজ সরকারের কপালে। কোভিড কেস নিয়ন্ত্রণে আসায় কেন্দ্রীয় সরকার 'হর ঘর দস্তক' বা দুয়ারে টিকা প্রকল্প বন্ধ করেছিল। কিন্তু এখন আবার তা চালু করা হচ্ছে বলেই জানান হয়েছে। শুক্রবার দেশের সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে কোভিড পরিস্থিতি নিয়ে একটি পর্যালোচনা বৈঠকে বসেছিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় যে ঘরে ঘরে গিয়ে আবার টিকা দেওয়ার ব্যবস্থা করা হবে। বর্তমানে দেশের সব প্রাপ্তবয়স্করাই কোভিড টিকার তৃতীয় ডোজ বা বুস্টার টিকা নেওয়ার যোগ্য। তবে কেবল মাত্র ষাটোর্ধ্ব…
Read More
বেধে দেওয়া হলো পাটের দাম

বেধে দেওয়া হলো পাটের দাম

ফল মিললো প্রতিবাদের। কেন্দ্রীয় সরকার কাঁচা পাটের দামের উর্দ্ধসীমা প্রত্যাহার করে নিচ্ছে। কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের অধীনে থাকা জুট কমিশনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে, বর্তমানে কাঁচা পাটের অবস্থা পর্যালোচনা করে গত ৩০ সেপ্টেম্বর জারি করা বিজ্ঞপ্তি আগামীকাল থেকে প্রত্যাহার করে নেওয়া হবে বলে জানান হয়েছে। এই প্রেক্ষিতে বিস্তারিতভাবে বিজ্ঞপ্তি জারি হতে পারে। উল্লেখ্য গত সেপ্টেম্বরে বিজ্ঞপ্তি জারি করে জুট কমিশন কাঁচা পাটের দাম কুইন্ট্যাল প্রতি ৬ হাজার ৫০০ টাকায় বেঁধে দেওয়ায় বিজেপি সাংসদ অর্জুন সিং এই সিদ্ধান্তের প্রতিবাদ করেছিলেন। কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রী পীয়ুষ গোয়েল সম্প্রতি তাঁর সঙ্গে বৈঠকও করেছিলেন। সুতরাং বলা যেতে পারে, কেন্দ্রের এই সিদ্ধান্তে বড় জয় পেলেন বিজেপি সাংসদ।…
Read More
চলতি মাসেই শুরু হতে চলেছে ভারত-বাংলাদেশ ট্রেন চলাচল

চলতি মাসেই শুরু হতে চলেছে ভারত-বাংলাদেশ ট্রেন চলাচল

করোনা সংক্রমণের কারণে দীর্ঘ সময় ধরে বন্ধ করা হয়েছিল বেশ কিছু পরিষেবা। ধীরে ধীরে এই পরিস্থিতি ঠিক হওয়ায় চালু করা হয়েছে সব কিছু। এই করোনা আবহে দীর্ঘ দিন বন্ধ ছিল ভারত-বাংলাদেশ রেল যোগাযোগ৷ ২৬ মাস পর ফের চালু হচ্ছে ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস এবং কলকাতা-খুলনা বন্ধন এক্সপ্রেস৷ আগামী ২৯ মে থেকেই এই দুই ট্রেনের যাত্রা শুরু হবে বলে রেল মন্ত্রক সূত্রে খবর৷ ১ জুন থেকে নিউ জলপাইগুড়ি-ঢাকা মিতালি এক্সপ্রেসও নতুন করে যাত্রা শুরু করবে বলে রেন্ত্র মন্ত্রক সূত্রে খবর।  ২০০৮ সালে বাংলা নবর্ষের দিনে প্রথম ভারত-বাংলাদেশ যাত্রিবাহী ট্রেন মৈত্রী এক্সপ্রেসের যাত্রা শুরু হয়েছিল৷ কিন্তু, ২০২০ সালে কোভিড সংক্রমণ মাথাচাড়া দিতেই ওই…
Read More
একত্রিশ বছর পর অবশেষে মিলল মুক্তি জেল থেকে

একত্রিশ বছর পর অবশেষে মিলল মুক্তি জেল থেকে

এক দু বছর নয় প্রায় একত্রিশটা বছর৷ অবশেষে মিলল মুক্তি৷ প্রায় একত্রিশ বছর পর জেল খাটার পর মুক্তি পেল রাজীব গান্ধী হত্যা মামলায় দোষী সাব্যস্ত এ জি পেরারিভালান। প্রথমে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল৷ পরে সাজা লাঘব হয়ে যাবজ্জীবন কারাদণ্ড করা হয়। ৩১ বছর জেলে থাকার পর বুধবার সুপ্রিম কোর্টের রায়ে মুক্তি পেল সে৷ সুপ্রিম কোর্টের আজকের এই রায় রাজীব হত্যা মাললার আরও ছয় অপরাধীর মুক্তির পথ প্রশস্ত করে দিল। যাদের মধ্যে রয়েছে নালিনী শ্রীধরন এবং তার স্বামী মুরুগনও। ১৯৯১ সালে রাজীব গান্ধীকে হত্যা করা হয়৷ সেই সময় এ জি পেরারিভালানের বয়স ছিল মাত্র ১৯ বছর। সে রাজীব গান্ধী হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষভাবে…
Read More
আবহাওয়া নিয়ে খুশির খবর

আবহাওয়া নিয়ে খুশির খবর

চলতি বছর গরমকাল পড়তেই নাজেহাল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল বঙ্গবাসীর। গরমকাল পড়তে না পড়তেই চলতি বছরে এপ্রিল মাসের শুরু থেকেই দেশজুড়ে চলছে তীব্র দাবদাহ। দিল্লি, গুজরাট, উত্তরপ্রদেশ, রাজস্থান তো বটেই, সিকিম, হিমাচল প্রদেশ, জম্মু-কাশ্মীরের মতো শীতপ্রধান পার্বত্য অঞ্চলেও উল্লেখযোগ্য হারে বেড়েছে তাপমাত্রা। বাদ যায়নি আমাদের রাজ্যও। প্রায় এক মাস লাগাতার ব্যাটিংয়ের পর সম্প্রতি সাইক্লোন অশনির প্রভাবে দেশের বিভিন্ন রাজ্যে তাপমাত্রায় মৃদু ছন্দপতন হয়েছে। সেইসঙ্গে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, দিল্লির মতো একাধিক রাজ্যে শুরু হয়েছে বৃষ্টিপাত। এর মধ্যেই স্বস্তির খবর দিল মৌসম ভবন। হাওয়া অফিস সূত্রে খবর, সাইক্লোন আসানির প্রভাবে এদেশে নির্ধারিত সময়ের আগেই বর্ষা ঢোকার সম্ভাবনা তৈরি হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৫ মের মধ্যেই আন্দামান সাগরে…
Read More
করোনা সংক্রমণ থেকে মুক্ত হওয়ার পরেও দেখা যাচ্ছে উপসর্গ

করোনা সংক্রমণ থেকে মুক্ত হওয়ার পরেও দেখা যাচ্ছে উপসর্গ

বিগত দু বছরের বেশি সময় করোনা সংক্রমণের তান্ডব চলছে দেশে। এই সংক্রমণে আক্রান্ত হয়েছে কয়েক লক্ষ্য লক্ষ্য মানুষ। সংক্রমণের দু'বছর পরেও করোনা থেকে সুস্থ হয়ে ওঠা রোগীদের শরীরে থাকছে করোনার যে কোনও একটি উপসর্গ, করোনা নিয়ে প্রকাশিত সাম্প্রতিক রিপোর্টে এমনটাই জানাচ্ছে বিশেষজ্ঞ মহল। দেশ তথা বিশ্বে এই মারন ভাইরাস থাবা বসিয়েছে আজ থেকে প্রায় আড়াই বছর আগে। ইতিমধ্যেই বিশ্বের কয়েক কোটি মানুষ এই সংক্রামক ভাইরাসের শিকার হয়েছেন। তাঁদের মধ্যে অনেককেই হার মানতে হয়েছে জীবন যুদ্ধে, আবার অনেকে মনের জোরে এবং চিকিৎসকদের আপ্রাণ চেষ্টায় কাটিয়ে উঠেছে এই মারণ বিপদ। কিন্তু ল্যানসেটের সাম্প্রতিক গবেষণা জানাচ্ছে, আদতে খালি চোখে আমরা যেভাবে করোনাকে দেখতে পাচ্ছি এই ভাইরাস তার থেকেও কয়েক গুণ ভয়ঙ্কর।…
Read More
যাত্রা শুরু হতেই অস্বাভাবিক ভাবে বাড়ছে মৃত্যুর সংখ্যা

যাত্রা শুরু হতেই অস্বাভাবিক ভাবে বাড়ছে মৃত্যুর সংখ্যা

করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় খুলে দেওয়া হয়েছিল চারধাম। মাত্র বারোদিন আগে, অর্থাৎ গত সপ্তাহের সোমবার করোনার দাপটে প্রায় দুই বছর বন্ধ থাকার পর শুরু হয়েছে বহু প্রত্যাশিত চারধাম যাত্রা। দেশের অন্যান্য তীর্থস্থানগুলোর থেকে অনেকটাই জনপ্রিয় এবং প্রত্যাশিত তীর্থস্থান হল এই চারধাম। প্রতিবছরই কয়েক লক্ষ মানুষ ভিড় জমান উত্তরাখণ্ডের কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, এবং যমুনোত্রীতে। এই বছরও যাত্রা শুরুর দিন থেকেই হাজার হাজার তীর্থযাত্রী ভিড় জমিয়েছে এই তীর্থস্থানগুলিতে। কিন্তু চিন্তা বাড়িয়েছে উত্তরাখান্ড স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত একটি রিপোর্ট। ওই রিপোর্ট জানাচ্ছে চারধাম যাত্রা শুরু হওয়ার মাত্র বারোদিনের মধ্যেই অন্তত ২০ জন ভক্ত প্রাণ হারিয়েছেন। সাম্প্রতিককালে এই তীর্থযাত্রায় এত বেশি মৃত্যুহার আগে কখনও দেখা যায়নি। উল্লেখ্য, গত ৩ মে  অক্ষয় তৃতীয়ার দিন যমুনোত্রী…
Read More
ধীরে ধীরে সক্রিয় হচ্ছে ডি কোম্পানি

ধীরে ধীরে সক্রিয় হচ্ছে ডি কোম্পানি

ধীরে ধীরে আবার সক্রিয় হতে দেখা যাচ্ছে তাদের। মুম্বইতে নতুন করে সক্রিয় হতে শুরু করেছেদাউদ চক্র! সম্প্রতি জাতীয় তদন্তকারী সংস্থার একাধিক জায়গায় তল্লাশিতে নতুন করে সেই আশঙ্কা জাগিয়ে তুলছে। মুম্বই বিস্ফোরণের মূল চক্রী দাউদ ইব্রাহিম ও ডি কোম্পনির সঙ্গে যুক্ত একাধিক জায়গায় তল্লাশি চালালো এনআইএ। মুম্বইয়ের প্রায় ২০ টি জায়গায় এনআইএ তল্লাশি চালিয়েছে বলে জানা গিয়েছে।  জানা গিয়েছে, এনআইএ নাগপাড়া, সান্তাক্রুজ, মামব্রা সহ মুম্বইয়ের ২০টি জায়গায় তল্লাশি চালায়। জানা যাচ্ছে ডি কম্পানি বহুদিন ধরেই ড্রাগ পেডলার, রিয়েল এস্টেট ম্যানেজার, হাওয়াওয়ালার মাধ্যমে টাকা লেনদেন করত। এনআইএ বহুদিন ধরেই এই বিষয়টি নজরে রেখেছিল। অবশেষে সোমবার তল্লাশি অভিযান শুরু করে। প্রসঙ্গত, ফেব্রুয়ারি মাসেই ডি…
Read More