দেশ

ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা হাসপাতালে

ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা হাসপাতালে

আচমকাই ভোর বেলা ভয়াবহ অগ্নিকান্ডের ফলে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। রাজধানী নয়াদিল্লিতে রোহিণী এলাকায় একটি হাসপাতালে আগুন লাগার ঘটনা ঘটে। জানা গিয়েছে, ওই হাসপাতালের আইসিইউ বিভাগে আগুন লাগে। এক রোগীর মৃত্যু হয়েছে বলে অনুমান করা হচ্ছে। কারণ তিনি ভেন্টিলেটর সাপোর্টে ছিলেন। সূত্র মারফৎ জানা গিয়েছে, শনিবার ভোর পাঁচটা নাগাদ রোহিণীর ব্রহ্ম শক্তি হাসপাতালের চার তলায় আগুন লাগে। সঙ্গে সঙ্গে দমকলকে খবর দেওয়া হলে সময় মতোই আসে তারা। নয়টি ইঞ্জিনের তৎপরতায় আগুন নেভানো হয়। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেই জানা গিয়েছে। তবে দমকলের তরফ থেকে জানান হয়েছে, সকলকে নিরাপদ স্থানে সরানো হলেও একজন রোগীকে সরানো যায়নি। তিনি ভেন্টিলেটর সাপোর্টে ছিলেন আইসিইউতে। তাঁর…
Read More
কেন্দ্র সরকারের বিরুদ্ধে উঠেছে দ্বিচারিতার অভিযোগ

কেন্দ্র সরকারের বিরুদ্ধে উঠেছে দ্বিচারিতার অভিযোগ

বিগত দু বছরের বেশি সময় ধরে সংক্রমনের তান্ডবের পাশাপাশি অর্থনৈতিক ভাবেও চাপে পড়েছে মধ্যবিত্তরা। বাজার মূল্য থেকে শুরু করে পেট্রল ডিজেল দাম চড়েছে সব কিছুর। এছাড়া সার্বিক মূল্যবৃদ্ধি মানুষকে অসহনীয় পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে। আর যবে থেকে করোনা এসেছে তখন থেকে রেলযাত্রায় প্রবীণদের জন্য যে পঞ্চাশ শতাংশ ছাড় ছিল তা তুলে দেওয়া হয়েছে। কেন্দ্রের যুক্তি প্রবীণরা যাতে করোনা পরিস্থিতিতে রেল সফর কম করেন সেই লক্ষ্যেই এই পথে হাঁটতে তারা বাধ্য হয়েছে। এতে তাঁদের সংক্রমিত হওয়ার আশঙ্কা অনেকটাই কম থাকবে। এমনটাই বোঝাতে চাইছে কেন্দ্র। কিন্তু করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলেও পঞ্চাশ শতাংশ ছাড় ফেরানো হয়নি। মাস দুয়েক আগে তৃণমূল সাংসদ দেব,…
Read More
ঘোষিত হলো রাষ্ট্রপতি নির্বাচনের সময়সীমা

ঘোষিত হলো রাষ্ট্রপতি নির্বাচনের সময়সীমা

শেষ হতে চলেছে কার্যকাল। ভারতের বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ৫ বছরের কার্যকালের মেয়াদ শেষের মুখে। আর তাই ভারতের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। জানা যাচ্ছে আগামী ১৮ জুলাই অনুষ্ঠিত হবে রাষ্ট্রপতি নির্বাচন। ভোট গণনা হবে ২১ জুলাই এবং এই নির্বাচনে তিনি জয়লাভ করবেন তিনি ভারতের নতুন এবং পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন আগামী ২৫ জুলাই। উল্লেখ্য নয়াদিল্লিতে রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ ঘোষণার জন্য দুপুর তিনটের সময়ে একটি সাংবাদিক সম্মেলন ডাকা হয়েছিল। ওই সাংবাদিক সম্মেলনে রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হল। কমিশনের তরফ থেকে জানানো হয়েছে এই নির্বাচনে ভোট দেবেন মোট ৪৮০৯ জন ভোটার। এ নির্বাচন প্রসঙ্গে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানিয়েছেন কোন রাজনৈতিক…
Read More
এবার সহজেই অনলাইনে তোলা যাবে রেশন কার্ডে নাম

এবার সহজেই অনলাইনে তোলা যাবে রেশন কার্ডে নাম

সবচেয়ে দরকারি তথ্য রেশন কার্ড। নাগরিকদের দরকারি নথির মধ্যে এটি সব চেয়ে জরুরি। তাই রেশন কার্ডে নাম থাকা খুবই গুরুত্বপূর্ণ। দরিদ্রসীমার নীচে থাকা মনুষ এই কার্ডের মাধ্যমে সরকারি বহু প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন। এমনকি রেশন কার্ড নম্বর ছাড়া প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনাতেও রেজিস্ট্রেশন করা যায় না। তাই রেশন কার্ড থাকা গুরুত্বপূর্ণ। পরিবারের সকলেরই রেশন কার্ড থাকা উচিত। জন্মের পরই শিশুর রেশন কার্ড বানিয়ে নেওয়া একান্ত প্রয়োজন। নবজাতক শিশু হোক বা নতুন বিয়ের পর নববধূ বাড়িতে এলে তাদের রেশন কার্ডে নাম রেজিস্ট্রেশন করা উচিত। তবে অনেকেই সরকারি কাজে সময় লাগার ভয়ে চিন্তিত থাকেন। কিন্তু রেশন কার্ডে নাম রেজিস্টার করা কোনও…
Read More
চাঞ্চল্যকর তথ্য, চাকরি ছাড়বে প্রায় একশো শতাংশের কাছাকাছি কর্মী

চাঞ্চল্যকর তথ্য, চাকরি ছাড়বে প্রায় একশো শতাংশের কাছাকাছি কর্মী

বিগত দু বছরের বেশি সময় ধরে তান্ডব চালাচ্ছে করোনা সংক্রমণ। এই সময় অনেক কিছুই বদলে দিয়েছে। সাধারণ মানুষের জীবন ধারণ যেমন বদলেছে তেমনই বদলেছে জীবনকে দেখার আঙ্গিক। এখন মানুষ সুখের থেকেও বেশি শান্তি চান, বিলাসিতার থেকে বেশি প্রয়োজনকে প্রাধান্য দেন। সেই কারণে হয়তো সবথেকে বেশি প্রভাব পড়ছে মানুষের চাকরি জীবনে। কারণ অনেকেই এখন আর বেশি চাপ নিয়ে কাজ করতে চাইছেন না। মোটা অঙ্কের বেতনও যেন তাদের ধরে রাখতে পারছে না। আর এই বিষয়টিকে আরও জোরাল করল সাম্প্রতিক এক রিপোর্ট। দাবি করা হচ্ছে, আগামী ৬ মাসের মধ্যেই চাকরি ছাড়তে পারেন দেশের ৮০ শতাংশের বেশি মানুষ। চাকরি ও নিয়োগ সংস্থা মাইকেল পেজের…
Read More
আচমকাই গোটা মন্ত্রিসভায় রদবদল

আচমকাই গোটা মন্ত্রিসভায় রদবদল

আগামী লোকসভা নির্বাচনের আগে বড়ো বদল এলো মন্ত্রীসভায়। একসাথে পদত্যাগ করলেন অনেকে। পদত্যাগ করল নবীন পট্টনায়েকের গোটা মন্ত্রিসভা। গোটা ক্য়াবিনেটের পাশাপাশি ইস্তফা দিয়েছেন ওডিশা বিধানসভার স্পিকারও। একসঙ্গে পদত্যাগপত্র জমা দেন তাঁরা। ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে দলকে আরও শক্তিশালী ও চাঙ্গা করতে নবীন পট্টনায়েকের বড় পদক্ষেপ বলেই মনে করছে রাজনৈতিক মহল। ২৯ মে তিন বছর পূর্ণ করেছে ওড়িশার বিজু জনতা দল সরকার। এরই মধ্যে নবীন পট্টনায়েক সরকারের মন্ত্রিসভায় বড়সড় রদবদলের ইঙ্গিত। শনিবার একযোগে পদত্যাগ করলেন পট্টনায়েকের মন্ত্রিসভার ২০ সদস্য৷ ওডিশা রাজভবনে গিয়ে নিজেদের পদত্যাগপত্র জমা করেছেন তাঁরা। রাজনীতির কারবারিদের মতে, আসন্ন লোকসভা ভোটের আগে পায়ের তলার মাটি আরও শক্ত করতে চাইছেন নবীন পট্টনায়েক। আর…
Read More
আচমকাই রহস্যজনক পাখির উদ্ধার নিরাপত্তা রক্ষীদের তরফে

আচমকাই রহস্যজনক পাখির উদ্ধার নিরাপত্তা রক্ষীদের তরফে

বাড়ছে উত্তেজনা, আচমকাই রাজস্থানে ভারত-পাক সীমান্তে সন্দেহভাজন পরিযায়ী পাখি উদ্ধার। এই পাখি উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পাখিটির পায়ে একটি কাগজে বার্তা লেখা ছিল। পাখিটি কোনও গুপ্তচর সংস্থার হয়ে কাজ করছিল কি না, সীমান্তরক্ষীরা তদন্ত শুরু করেছেন।  বারমের ও জয়সল সংলগ্ন আন্তর্জাতিক সীমানা পেরিয়ে পাখিটি ভারতে প্রবেশ করে। স্থানীয় গ্রামবাসীরা পাখিটিকে ধরে সীমান্তরক্ষীদের হাতে তুলে দেয়। জানা গিয়েছে, পাখিটির পায়ে দুটো রিং লাগানো ছিল। রিংগুলোর মধ্যে কি ছু চিহ্ন ও লেখা খোদাই করা রয়েছে। পাশাপাশি নখে একটা কাপড়ের টুকরো পাওয়া গিয়েছে। সেখানে সংযুক্ত আরব আমিরশাহী লেখা রয়েছে। পাখিটি আদতে কোনও গুপ্তচর কি না, নিরাপত্তারক্ষীরা সেই বিষয়ে তদন্ত শুরু করেছে।  এর…
Read More
সংক্রমণের সংখ্যা ক্রমাগত বেড়ে চলছে

সংক্রমণের সংখ্যা ক্রমাগত বেড়ে চলছে

দেশের চারদিকে বাড়ছে করোনা সংক্রমণ। ক্রমেই বেড়ে চলেছে চিন্তা। গত ২৪ ঘন্টায় এক লাফে অনেকটা বেশি হয়েছে দৈনিক সংক্রমণ। যদিও তা গতকালের তুলনায় কম। কিন্তু কয়েকটি রাজ্যকে নিয়ে বেড়েছে চিন্তা। মাঝে অনেক রাজ্যে কোভিড বিধি শিথিল করে দিয়েছিল। কিন্তু এখন আবার নতুন করে নিয়ম লাগু করা হচ্ছে সতর্ক থাকার জন্যই। আজ কেন্দ্রীয় তথ্য বলছে, দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৯৬২ জন। এই একই সময় মৃত্যু হয়েছে ২৬ জনের। আবার একদিনে সুস্থ হয়েছে ২ হাজার ৬৯৭ জন। এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৬ লক্ষ ২৫ হাজার ৪৫৪ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। সব মিলিয়ে এই মুহূর্তে দেশের সক্রিয় রোগীর সংখ্যা…
Read More
সবুজ সংকেত মিললো মন্দিরের আর্জিকে

সবুজ সংকেত মিললো মন্দিরের আর্জিকে

অবশেষে স্বীকৃতি মিললো মন্দিরের আর্জি। জগন্নাথ মন্দির করিডোর নির্মাণে সবুজ সঙ্কেত দিল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। সম্প্রতি এই করিডোর নির্মাণের কাজ স্থগিত রাখার আবেদন জানিয়ে একটি পিটিশন জমা পড়েছিল সুপ্রিমকোর্টে। কিন্তু সেই আর্জি খারিজ করে দিল আদালত। পিটিশনকারীদের অভিযোগ ছিল বেআইনিভাবে এই নির্মাণকাজ চলছে। নিয়মানুযায়ী ওড়িশা সরকারের এনওসি সার্টিফিকেট নিয়ে তবেই কাজ শুরু করার কথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। কিন্তু আদতে রাজ্য সরকারের কাছ থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি। আর তাই অবিলম্বে এই নির্মাণের কাজ বন্ধ করা হোক। কিন্তু শুক্রবার সুপ্রিম কোর্টে সরকারের এই আর্জি খারিজ করে দিয়েছে। আমাদের তরফ থেকে জানানো হয়েছে আমজনতার সুবিধার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিল শীর্ষ আদালত।…
Read More
সংক্রমণে আক্রান্তের সংখ্যা বাড়ছে

সংক্রমণে আক্রান্তের সংখ্যা বাড়ছে

চারিদিকে বাড়তে থাকা সংক্রমণ নিয়ে বাড়ছে চিন্তা। বাড়তে থাকা সংক্রমনের সংখ্যা কি ইঙ্গিত দিচ্ছে তৃতীয় ঢেউয়ের? বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনেক আগে থেকেই দাবি করে আসছে যে করোনা নিয়ে ভয় কিছু কমেনি। মহামারি যে এখনও বিদায় নেয়নি সেটাই তারা স্পষ্ট করে দিয়েছে। কিন্তু দেশের সার্বিকভাবে কোভিড গ্রাফ নিয়ন্ত্রণে থাকায় সকলে স্বস্তির নিঃশ্বাস নিচ্ছিল। সাম্প্রতিক সময়ে ভাইরাসের একাধিক নয়া প্রজাতির হদিশ মেলায় চিন্তা বেড়েছে ঠিকই, কিন্তু মানুষ সচেতনও হয়েছে। কিন্তু আচমকা আবার করোনা নিয়ে উদ্বেগ বৃদ্ধি হল। কারণ হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যা বেড়ে যাচ্ছে। ভয় বেড়েছে মহারাষ্ট্রের। গত এক মাসে মুম্বইয়ের হাসপাতালগুলির জরুরি বিভাগে করোনা রোগী ভর্তি হওয়ার হার হঠাৎ করে বাড়তে…
Read More