দেশ

বাংলার বাইরে একের পর এক ভাঙ্গন দেখতে হচ্ছে তৃণমূলকে

বাংলার বাইরে একের পর এক ভাঙ্গন দেখতে হচ্ছে তৃণমূলকে

এই নিয়ে তৃতীয়বার, পশ্চিমবঙ্গে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের ক্ষমতায় এসেছে তৃণমূল। একুশের সেই হাইভোল্টেজ বিধানসভা নির্বাচনে বিজেপি নাস্তানাবুদ হয়েছে তৃণমূলের কাছে। সেই সাফল্যে উৎসাহী হয়ে তৃণমূল একাধিক রাজ্যে পা রাখে ক্ষমতা দখলের লক্ষ্যে। গোয়া, ত্রিপুরা, মেঘালয়, হরিয়ানা, অসম প্রভৃতি রাজ্যে তৃণমূল নিজেদের শক্তি বাড়াতে তৎপর হয়ে ওঠে। ওই রাজ্যগুলিতে রীতিমত সাড়া ফেলে দিয়ে তৃণমূল পা রাখে। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতি বলছে তৃণমূল রাজ্যগুলিতে তেমন সুবিধা করতে পারছে না। তবে কি তৃণমূল পশ্চিমবঙ্গ কেন্দ্রিক দলই রয়ে যাবে, এই প্রশ্ন অবধারিতভাবে উঠছে। আসলে ওই রাজ্যগুলির একাধিক তৃণমূল নেতা সাম্প্রতিককালে দল ছেড়েছেন। প্রাক্তন কংগ্রেস সাংসদ অশোক তানওয়ার একটা সময় রাহুল গান্ধীর ঘনিষ্ঠ বলেই পরিচিত…
Read More
আজ বুধবার বৈঠকে বসবেন মমতা-পাওয়ার

আজ বুধবার বৈঠকে বসবেন মমতা-পাওয়ার

বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ায় চলতি মাসের শেষের দিকেই দেশে হতে চলেছে রাষ্ট্রপতি নির্বাচন৷ পূর্বেই ঘোষণা হয়েছে তার দিনক্ষণ৷ এবার তার আগেই আগেই দিল্লীতে পৌঁছালেন মুখ্যমন্ত্রী৷ রাজধানীতে পা রেখেই এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারের সঙ্গে বৈঠকে বসলেন মমতা৷ মনে করা হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনের রণকৌশল নির্ধারণই বৈঠকের মূল আলোচ্য বিষয় হতে চলেছে৷ পাওয়ারকে বিরোধী শিবিরের রাষ্ট্রপতি পদপ্রার্থী করা হতে পারে জোড় জল্পনা চলছে৷ সেই প্রেক্ষিতে মমতা-পাওয়ার বৈঠক নিশ্চিত ভাবেই তাৎপর্যপূর্ণ৷  গত বছর জুন মাসে দিল্লি গিয়ে শরদ পওয়ারের সঙ্গে দেখা করেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। এর পর থেকেই তাঁকে রাষ্ট্রপতি পদপ্রার্থী করা হতে পারে বলে জাতীয় রাজনীতির অলিন্দে জল্পনা দনা বাধে। যদিও সেই…
Read More
প্রধানমন্ত্রীর ঘোষণার পর প্রশ্ন জাগছে শূন্যপদের সংখ্যা নিয়ে

প্রধানমন্ত্রীর ঘোষণার পর প্রশ্ন জাগছে শূন্যপদের সংখ্যা নিয়ে

দেশ জুড়ে করোনা সংক্রমণের পরিস্থিতি শুরু হতেই দেশে কাজের সুযোগের বেহাল দশা শুরু হয়। অর্থনীতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছাতে না পৌঁছাতেই দেশজুড়ে কার্যত লাফিয়ে বেড়েছে বেকারত্ব। আর তাই পরিস্থিতি মোকাবিলায় মঙ্গলবার কর্মসংস্থানের ক্ষেত্রে বড়সড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন প্রধানমন্ত্রীর দফতরের টুইটার হ্যান্ডেল তথা পিএমও অফিস থেকে টুইট বার্তা দিয়ে বলা হয়, ১৮ মাস অর্থাৎ আগামী দেড় বছরের মধ্যে ১০ লাখ কর্মী বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে নিয়োগ করা হবে। এর সঙ্গেই জানানো হয়েছে যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই সরকারি সমস্ত দপ্তর এবং মন্ত্রকে নিজেদের মানবসম্পদের পরিস্থিতি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। খুব শীঘ্রই সরকারের বিভিন্ন দপ্তরে বাকি থাকা শূন্যপদ গুলিতে কর্মী নিয়োগের কাজ শুরু হবে। প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন,…
Read More
আগামীকাল বিরোধী নেতাদের নিয়ে বৈঠকের ডাক মুখ্যমন্ত্রীর

আগামীকাল বিরোধী নেতাদের নিয়ে বৈঠকের ডাক মুখ্যমন্ত্রীর

লক্ষ্য এখন একটাই, আগামী লোকসভা নির্বাচন। ২০২৪-এর লড়াইয়ে মোদীর বিজয় রথ রুখতে বিরোধীদের এক সুতোয় গাঁথার কৌশল দীর্ঘ দিন ধরেই শুরু হয়েছে৷ দিল্লির মসনদ থেকে মোদী সাম্রাজ্য উৎখাত করতে খুব সুচারু ভাবেই এই কাজ চলছে জাতীয় রাজনীতির অলিন্দে। ২০১৯-এ লোকসভা নির্বাচনের প্রাক্কালেও এই কৌশল চলেছিল। কিন্তু বিরোধী ঐক্যের ‘ছন্নছাড়া’ অবস্থা সেই ‘লক্ষ্য’ পূরণে ব্যর্থ হয় বলেই মনে করছে বিরোধী শিবিরেরই একাংশ।  এদিকে হাতে মাত্র দুই বছর৷ তার পরেই লোকসভা নির্বাচন৷ দিল্লির কুর্সি দখলের লড়াই৷ বিজেপি’কে রুখতে এখন থেকেই শুরু হয়ে গিয়েছে বিরোধী ঐক্যের সলতে পাকানোর কাজ৷ মূলত সেই লক্ষ্যেই মঙ্গলবার দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ অন্যদিকে, সামনেই রাষ্ট্রপতি নির্বাচন। ওয়াকিবহাল মহলের…
Read More
রাজ্যের উত্তপ্ত পরিস্থিতি রুখতে সেনা নামানোর আর্জি

রাজ্যের উত্তপ্ত পরিস্থিতি রুখতে সেনা নামানোর আর্জি

ভুল মন্তব্যের জেরে দেশ জুড়ে তৈরী হয়েছে উত্তপ্ত পরিস্থিতি, দেশের পাশাপাশি এর প্রভাব পড়েছে রাজ্যের ওপরেও। বিজেপির প্রাক্তন নেত্রী নূপুর শর্মার মন্তব্যের পরেই দেশজুড়ে হিংসার ঘটনা বাড়তে শুরু করেছে। অন্যান্য রাজ্যের মতোই বাংলাতেও একই অবস্থা। বিতর্কিত মন্তব্য ঘিরে আশান্ত রাজ্যের বিভিন্ন জেলাও৷  প্রতিবাদে আগুন জ্বলেছে বিভিন্ন প্রান্তে৷ গত কয়েক দিনে রাজ্যে অশান্ত হয়ে ওঠে সেই সকল এলাকায় সেনা নামানোর আর্জি জানিয়ে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করা হল। জাতীয় সড়ক বন্ধ, ভাঙচুর ও গোলমালের ঘটনা ‘দুঃখজনক’ বলে উল্লেখ করে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব বলেন, এই ঘটনা বন্ধ করতে যা করা উচিত, সেটাই করতে হবে। যে সরকারি সম্পত্তি নষ্ট করা হয়েছে, তা কি ফেরত দেওয়া…
Read More
রাষ্ট্রপতির মনোনয়ন পত্র জমা দিতে আজই দিল্লি যাচ্ছেন লালু

রাষ্ট্রপতির মনোনয়ন পত্র জমা দিতে আজই দিল্লি যাচ্ছেন লালু

শেষ হতে চলেছে কার্যকাল। ভারতের বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ৫ বছরের কার্যকালের মেয়াদ শেষের মুখে। রামনাথ কোবিন্দের কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৫ জুলাই। আর তা ঠিক আগেই আগামী ১৮ জুলাই অনুষ্ঠিত হতে চলেছে রাষ্ট্রপতি নির্বাচন। ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে এই কথা জানানো হয়েছে গত বৃহস্পতিবার। এমনকি আগামী ১৫ তারিখের মধ্যেই রাষ্ট্রপতি মনোনীত পদপ্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। এমতাবস্থায় জানা যাচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনে লড়তে চলেছেন লালু প্রসাদ যাদব। সূত্রের খবর কমিশনের নির্ধারিত ১৫ জুনের মধ্যেই তিনি মনোনয়ন জমা দিতে দিল্লি পৌঁছতে পারেন। ইতিমধ্যেই সমস্ত তোরজোড় সাঙ্গ হয়েছে। তবে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব এবং রাষ্ট্রপতি নির্বাচনে লড়তে…
Read More
গুরুতর অবস্থা, হাসপাতালে ভর্তি হলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী

গুরুতর অবস্থা, হাসপাতালে ভর্তি হলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী

হাসপাতালে ভর্তি হলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। দিল্লি পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে সোমবার গুরুতর চোট পেয়েছেন কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম। জানা যাচ্ছে, চিদম্বরমের বাঁদিকের পাঁজরের একটি হাড় ভেঙে গিয়েছে। প্রসঙ্গত গতকাল অর্থাৎ সোমবার ন্যাশানাল হেরল্ড মামলায় এনফর্সমেন্ট ডাইরেক্টরেট তথা ইডি অফিসে হাজিরা দিয়েছিলেন জাতীয় কংগ্রেসের যুবরাজ রাহুল গান্ধী। এ ঘটনার প্রতিবাদে রাহুল গান্ধীর সমর্থনে দিল্লিতে সত্যাগ্রহ মিছিলের ডাক দেয় কংগ্রেস। রাহুল গান্ধীকে ইডি সমন পাঠানোর প্রতিবাদে পথে নেমে প্রতিবাদে সামিল হয়েছিলেন কংগ্রেসের কয়েক হাজার নেতা-কর্মী। যদিও তাদের এই সত্যাগ্রহ' মিছিলের অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। কিন্তু তারপরেও তারা দিল্লির রাজপথ আটকে প্রতিবাদ দেখাতে শুরু করলে পুলিশের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি। এই প্রতিবাদে সামিল হয়েছিলেন…
Read More
তিক্ততার মাঝেই ধরা পড়ল দুই চিনা সেনাবাহিনীর চর

তিক্ততার মাঝেই ধরা পড়ল দুই চিনা সেনাবাহিনীর চর

একের পর এক ঘটনায় ভারত চীন সম্পর্ক তিক্ত থেকে আরো তিক্ততর হয়ে গেছে। আগের থেকে আরও অনেকটাই খারাপ হয়েছে সম্পর্ক। এখনও পর্যন্ত দুই দেশের মধ্যেই লাদাখ সীমান্ত নিয়ে অনেক বৈঠক হলেও অনুকূল ফল কিছু বেরিয়ে আসেনি। এই অবস্থায় আবার শোরগোল শুরু। কারণ ভারতে অনুপ্রবেশ করে ধরা পড়েছে দুই চিনা নাগরিক। ধৃতদের নাম ইয়ুং হাই লাং এবং লো লাং। তাদের বয়স যথাক্রমে চৌত্রিশ বছর ও আঠাশ বছর। সশস্ত্র সীমা বল বা এসএসবি'র হাতে ধরা পড়েছে তারা। এসএসবি কমান্ডার রাজন কুমার শ্রীবাস্তব জানিয়েছেন, ধৃতদের জেরা করে জানা গিয়েছে যে, গত ২৪ মে নয়ডায় পৌঁছয় দু'জন। ১০ জুন পর্যন্ত এক চিনা নাগরিকের বাড়িতেই…
Read More
জল্পনা বাড়ছে প্রত্যুষার মৃত্যু ঘিরে

জল্পনা বাড়ছে প্রত্যুষার মৃত্যু ঘিরে

একের পর এক মৃত্যু ঘটে চলেছে বিনোদন জগতে। এবার মধ্যরাতে রহস্যজনক অবস্থায় মৃতদেহ উদ্ধার হল বিখ্যাত বলিউড এবং দক্ষিনী সিনেমার জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার প্রত্যুষা গারিমেল্লার। জানা যাচ্ছে মধ্যরাতে হায়দ্রাবাদের বানজারা হিলসের তাঁর নিজের বাড়ি থেকেই প্রত্যুষার মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃতদেহের পাশ থেকে পাওয়া গিয়েছে কার্বন-মনোক্সাইডের একটি খালি শিশি। পুলিশের প্রাথমিক অনুমান, বিষ খেয়ে আত্মঘাতী করেছেন জনপ্রিয় এই ডিজাইনার। তবে তিনি যে আত্মহত্যা করতে পারে তা মানতে নারাজ তাঁর পরিবারের সদস্যরা। আর তাই তারা রবিবার সকালেই নিকটবর্তী থানায় প্রত্যুষার রহস্যজনক মৃত্যুর একটি মামলা দায়ের করেছে। ঘনিষ্ঠ মহল সূত্রের খবর বেশ কয়েকদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন প্রত্যুষা। তবে ঠিক কি কারণে এই অবসর তা এখনো জানা যায়নি।…
Read More
বাড়ছে জল্পনা, রাজ্যে আসতে পারেন প্রহ্লাদ মোদী

বাড়ছে জল্পনা, রাজ্যে আসতে পারেন প্রহ্লাদ মোদী

রাজ্যে তার আগমন নিয়ে ঘনীভূত হচ্ছে জল্পনা। বরাবরই কেন্দ্র সরকার আর প্রধান মন্ত্রীর বিরুদ্ধে সরব থাকেন তিনি। দাদা প্রধানমন্ত্রী হলেও একাধিকবার মোদী সরকারের নীতি নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাই প্রহ্লাদ মোদী। এতদিন ধরে মূলত দিল্লিতেই তাঁর বিরোধ দেখা গিয়েছে। তবে এবার হয়তো সেই প্রতিবাদ রাজধানী ছাড়িয়ে ছড়িয়ে পড়তে চলেছে দেশের অন্য প্রান্তে। সব যদি ঠিক থাকে তাহলে আগামী মাসেই বাংলায় আসতে চলেছে নরেন্দ্র মোদীর ভাই! মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে এসে নিজের ভাইয়ের সরকারের বিরুদ্ধে কথা বলবেন তিনি। রেশন ডিলারদের স্বার্থরক্ষায় কেন্দ্রের বিরুদ্ধে কথা বলতে শোনা যায় প্রহ্লাদ মোদীকে। 'অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশন' সংগঠনের সহ-সভাপতি…
Read More