20
Jun
এখনো পর্যন্ত বাংলায় খুঁটি শক্ত করতেই পারেনি গেরুয়া শিবির। ইতিমধ্যেই প্রকাশ্যে আসছে চাঞ্চল্যকর তথ্য। খালি হচ্ছে গেরুয়া শিবিরের হাত! আগামী লোকসভা নির্বাচনের আগে গেরুয়া শিবিরের অভ্যন্তরীণ রিপোর্ট কার্যত সেটাই বলছে। গত লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে ১৮টি আসনে জিতে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছিল বিজেপি। কিন্তু বিধানসভা নির্বাচনে জোর ধাক্কা খাওয়ার পর থেকেই বঙ্গ বিজেপি ভাঙতে শুরু করেছে। একের পর এক নেতা, বিধায়ক, সাংসদ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করছেন। আসানসোল এবং ব্যারাকপুর থেকে বিজেপির টিকিটে জিতে আসা বাবুল সুপ্রিয় এবং অর্জুন সিং তৃণমূলে যোগদান করেছেন। এছাড়া দল ছেড়েছেন বিজেপির বেশ কয়েকজন বিধায়ক। আর বর্তমানে বাংলায় বিজেপির সাংসদ সংখ্যা কমে হয়েছে ১৬। এই…
