দেশ

টুনি লাইটের খেলায় মোমবাতির আলো শেষের পথে,চিন্তিত ব্যবসায়ীরা

টুনি লাইটের খেলায় মোমবাতির আলো শেষের পথে,চিন্তিত ব্যবসায়ীরা

বর্তমান যুগে বাজারে হাজারো রকমারি টুনি লাইটের খেলায় মোমবাতির আলো শেষ হবার পথে। একটা সময় ছিল মোমবাতি ছাড়া দেওয়ালিতে বাড়ি আলোকিত করা অসম্পূর্ণ হতো।আ জ তা ধীরে ধীরে অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছে। একটি মোমবাতি কারখানার মালিক রঞ্জন পাল বলেন, "৩০-৩২ বছর ধরে বাপঠাকুদার ব‍্যবসা বর্তমানে চায়না টুনি লাইটের দাপটে ব‍্যবসা করা দায় হয়ে পরেছে। কোনও ভাবে ব‍্যবসা টিকিয়ে রাখছি, এখন একটাই উপায় টুনি লাইট কমলে মোমবাতি আবার একটু বারতে পারে।"একই সাথে মোমবাতি কারিগর জানান, "এই মোমবাতির সঙ্গে জড়িয়ে আছে শৌশবের কত স্মৃতি। বর্তমানে বাজার ছেয়ে রয়েছে চাইনিজ আলো। এখন যা অবস্থা সারা বছরে যা মোম তৈরী করি তা আগের তুলনায়…
Read More
জলপাইগুড়ির কাশবনের মাঝে দেখা মিলল হাতির দলের

জলপাইগুড়ির কাশবনের মাঝে দেখা মিলল হাতির দলের

জলপাইগুড়ি সদর ব্লকের রংধামালি এলাকায় দেখা মিলল প্রায় কুড়িটি হাতির। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এদিন প্রচুর মানুষ জমায়েত করেন হাতির পাল দেখতে। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন গরু মারা এবং জলপাইগুড়ি বন্যপ্রাণ বিভাগের কর্মী এবং আধিকারিকরা। জানা গেছে, হাতির পালটি বৈকন্ঠপুর জঙ্গল থেকে তিস্তা পারে ঢুকে যায়। বর্তমানে তারা কাশবনের ভেতরেই রয়েছে। জলপাইগুড়ি গরুমারা রেঞ্জ,বৈকন্ঠপুর সহ জলপাইগুড়ি বনদপ্তরের কর্মী এবং আধিকারিকরা ঘটনাস্থলে এসেছে। দিনের আলো থাকায় বর্তমানে জঙ্গলে ফেরানো সম্ভব হবে না হাতির দলটিকে। তবে বন কর্মীরা নজর রাখছেন হাতির দলটির গতিবিধির উপর যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। আলো নামলেই জঙ্গলে ফেরানো সম্ভব হবে বলে জানিয়েছেন তারা।
Read More
খুশির খবর রেল কর্মীদের জন্য

খুশির খবর রেল কর্মীদের জন্য

আসন্ন দীপাবলী, মাঝে বাকি আর মাত্র কতদিন। তার আগেই খুশির খবর, বড়সড় ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। ২০২১-২২ অর্থবর্ষে ৭৮ দিনের বোনাসের ঘোষণা করা হল তাদের তরফ থেকে। জানা গিয়েছে, রেলে কর্মরত প্রায় ১২ লক্ষ কর্মী উপকৃত হতে চলেছেন কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন, রেলের ১১ লক্ষ ২৭ হাজার নন-গেজেটেড কর্মীদের এই বোনাস দেওয়া হচ্ছে। কেন্দ্রের তরফ থেকে জানান হয়েছে, এই বোনাস দেওয়ার জন্য সরকারের বাড়তি খরচ হবে ১৮৩১.০৯ কোটি টাকা। রেলের নন-গেজেটেড এই কর্মীরা ‘প্রোডাক্টিভিটি-লিঙ্কড বোনাস’ বা পিএলবি পাবেন। এক এক জন কর্মী সর্বাধিক ১৭ হাজার ৯৫১ টাকা পাবেন বলেই জানা গিয়েছে। কিন্তু আরপিএফ, আরপিএসএফ কর্মীরা…
Read More
প্রাইমারি স্কুলের খাবারের মান খতিয়ে দেখলেন কালচিনির বিডিও

প্রাইমারি স্কুলের খাবারের মান খতিয়ে দেখলেন কালচিনির বিডিও

পুজোর ছুটির পর সদ্য খুলেছে প্রাইমারি স্কুলগুলি। এরপর বৃহস্পতিবার কালচিনি ব্লকের একাধিক প্রাইমারি স্কুলে মিড ডে মিল খাবারের মান খতিয়ে দেখতে পৌঁছলেন কালচিনি বিডিও প্রশান্ত বর্মন ও ব্লক প্রশাসনের আধিকারিকরা। এ বিষয়ে বিডিও প্রশান্ত বর্মন জানান, ছাত্র-ছাত্রীরা সঠিক পুষ্টিকর খাদ্য পাচ্ছে কী না। এছাড়াও বিদ্যালয়ে ঠিকমতো পঠন-পাঠন হচ্ছে কী না তা দেখতেই এদিন একাধিক প্রাইমারি স্কুলে আসা। এদিন ছাত্র ছাত্রীদের সাথে বসে মিড ডে মিল খেতে দেখা যায় বিডিওকে।
Read More
ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বৈঠকে বসলেন মেয়র

ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বৈঠকে বসলেন মেয়র

শহরের ডেঙ্গু পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। তবে আরও স্বাভাবিক করার জোর কদমে চেষ্টা চলছে। শিলিগুড়ি পৌরসভার আট থেকে দশটি ওয়ার্ড রেলের আওতাভুক্ত, এই পরিস্থিতিতে রেল পুরোপুরি অসহযোগিতা করছে। ডেঙ্গু নিয়ে গতকাল পৌরসভার যে মিটিং ছিল সেই মিটিংয়েও তারা আসেনি। আজ রেলমন্ত্রী কে চিঠি দেওয়া হবে বলে জানান মেয়র গৌতম দেব। এই সময় রেলের কাছ থেকে অসহযোগিতা কাম্য নয় বলে জানান মেয়র। পাশাপাশি শহরের মহানন্দা নদীর আশেপাশে যে ঘাটালগুলি রয়েছে সেই ঘাটালগুলিই ডেঙ্গু মশার আতর ঘর। গত পয়লা বৈশাখের পর তাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল এবং তাতে তারা রাজিও হয়েছিল। তবে এখনও তারা সরে যাননি। এবার পৌরসভার তরফ থেকে তাদের…
Read More
প্রাক্তন চেয়ারম্যানের আবক্ষ‍্য মূর্তিতে লাইট লাগিয়ে সাজানো হচ্ছে সুব্রত শিশু উদ‍্যান

প্রাক্তন চেয়ারম্যানের আবক্ষ‍্য মূর্তিতে লাইট লাগিয়ে সাজানো হচ্ছে সুব্রত শিশু উদ‍্যান

শিলিগুড়ি পুরনিগমের প্রাক্তন চেয়ারম্যান স্বপন সরকারের স্মৃতি ধরে রাখতে আবক্ষ‍্য মূর্তি বসানোর পাশাপাশি আধুনিক লাইট দিয়ে সাজানো হচ্ছে শিলিগুড়ি দেশবন্ধু পাড়ার সুব্রত শিশু উদ‍্যান। আজ এই সূচনার শেষ পর্বে শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব পরিদর্শনে আসেন।পার্কের খুটিনাটি বিষয় সম্পর্কে ইঞ্জিনিয়ারদের পরামর্শ দেন মেয়র। সম্পূর্ণ পার্ক ঘুরে তিনি জানান, পূজোর আগে পার্কটি চালু করার ইচ্ছা ছিল কিন্তু লাইট গুলো বাইরে থেকে আসার কথা, সেকারণে পার্কের উদ্বোধন পিছিয়ে আগামী ২৯ তারিখ করা হবে।
Read More
অসুরক্ষিত তিস্তা এলাকা, জারি হল হলুদ সংকেত

অসুরক্ষিত তিস্তা এলাকা, জারি হল হলুদ সংকেত

সিকিমে ভারী বৃষ্টিপাত বাড়তে পারে তিস্তা সহ জেলার নদীর জল, জলস্তর বেড়ে যাওয়ায় তিস্তা ব্যারাজ থেকে ছাড়া হলো অতিরিক্ত জল। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী জলপাইগুড়ি জেলা জুড়েই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়েছে গতকাল রাত থেকেই। মঙ্গলবার জলপাইগুড়ি জেলা জুড়ে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়। বুধবার সকাল থেকেই মেঘলা আকাশ। গত চব্বিশ ঘন্টায় শিলিগুড়িতে ৩৭.৪০ জলপাইগুড়ি জেলার মালবাজারে বৃষ্টি হয় সব চাইতে বেশি ১০২.৭০ মিলিমিটার, বানারহাটে ৪৫ মিলিমিটার। ময়নাগুড়ি ও তুফানগঞ্জে বৃষ্টি তুলনামূলকভাবে কম হয়েছে। বুধবার সকাল ৮ টায় জল ছাড়া হয়েছে ২১৬৪.৩৪ কিউমেক। ইতিমধ্যেই তিস্তার অসুরক্ষিত এলাকায় হলুদ সংকেত জারি করেছে উত্তরবঙ্গ বন্যা নিয়ন্ত্রণ দপ্তর সূত্রে খবর,আর…
Read More
স্বাধীনতার ৭৫ তম বর্ষে অস্ত্র প্রদর্শনী অনুষ্ঠান আয়োজিত হল কোচবিহারে

স্বাধীনতার ৭৫ তম বর্ষে অস্ত্র প্রদর্শনী অনুষ্ঠান আয়োজিত হল কোচবিহারে

স্বাধীনতার ৭৫ তম বর্ষে স্বাধীনতার অমৃত মহোৎসব উপলক্ষে বিএসএফের গোপালপুর সেক্টরের ৭৫ ব্যাটেলিয়নের পক্ষ থেকে কোচবিহার রাজপ্রাসাদে অস্ত্র প্রদর্শনের আয়োজন করা হয়। এদিন সকাল দশটা থেকে এই প্রদর্শনী শুরু হয়। দেশের সুরক্ষার জন্য বিএসএফ যে সমস্ত অস্ত্র ব্যবহার করে সেই সমস্ত অস্ত্র প্রদর্শনীতে রাখা হয়। বিএসএফ কিভাবে দেশের সুরক্ষা করে এবং কি ধরনের অস্ত্র ব্যবহার করে সেই বিষয় সম্বন্ধে পর্যটকদের অবগত করতেই এই বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। একই সঙ্গে বিএসএফের পক্ষ থেকে এই প্রদর্শনী অনুষ্ঠানে বিএসএফের বিশেষ ব্যান্ড পর্যটকদের মনোরঞ্জন করেন।
Read More
কেন্দ্র ও রাজ্য সরকারের প্রকল্পগুলি মানুষের মধ্যে ছড়িয়ে দিতে শিলিগুড়িতে এল বাস

কেন্দ্র ও রাজ্য সরকারের প্রকল্পগুলি মানুষের মধ্যে ছড়িয়ে দিতে শিলিগুড়িতে এল বাস

সিএ (CA) এর কেন্দ্রীয় ও রাজ‍্য সরকারের বিভিন্ন প্রকল্প গুলোকে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে বিশেষ বাতানুকূল (AC) বাস আজ শিলিগুড়ি এসে পৌঁছায়। ইনস্টুট অফ চার্টার্ড একাউন্টেড অফ ইন্ডিয়ার তরফ থেকে ১৮ই আগষ্ট MSME এর যাত্রা শুরু হয়েছিল মুম্বাই থেকে, আর যাত্রা শেষ হবে ১৮ই নভেম্বর মুম্বাইয়ে গিয়ে। এই বাসটিতে AC বাসের মধ‍্যে বিভিন্ন CA প্রকল্পের গুলির সুযোগ সুবিধা তুলে ধরা হয়েছে। ইনস্টুট অফ চার্টার্ড একাউন্টেড এর শিলিগুড়ি শাখার চেয়ারম্যান অভিজিৎ দত্ত জানান, এই MSME তে যাত্রার মূল উদ্দেশ্যে, সচেতন বৃদ্ধি আর CA এর আবশ্যিকতা এবং বিস্তারিত তথ‍্য তুলে ধরা হয়েছে।
Read More
জলস্তর বেড়ে যাওয়ায় ছাড়া হল তিস্তা ব্যারেজের জল

জলস্তর বেড়ে যাওয়ায় ছাড়া হল তিস্তা ব্যারেজের জল

সিকিমে ভারী বৃষ্টিপাত,বাড়তে পারে তিস্তা সহ জেলার নদীর জল। জলস্তর বেড়ে যাওয়ায় তিস্তা ব্যারাজ থেকে ছাড়া হল অতিরিক্ত জল। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী জলপাইগুড়ি জেলা জুড়েই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়েছে গতকাল রাত থেকেই। সোমবার সকাল থেকেই মেঘলা আকাশ। মেঘের গর্জন পাশাপাশি বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি জলপাইগুড়িতে। গত চব্বিশ ঘন্টায় জলপাইগুড়িতে বৃষ্টি হয়েছে ৪১.২০ মিলিমিটার। তিস্তা ব্যারেজে জল ছেড়েছে ১৮২৯.৫৯ কিউমেক। ইতিমধ্যেই তিস্তার অসুরক্ষিত এলাকায় হলুদ সংকেত জারি করেছে উত্তরবঙ্গ বন্যা নিয়ন্ত্রণ দপ্তর সূত্রে খবর,আর এর ফলে তাপমাত্রা অনেকটাই কমে গিয়েছে, কিছুটা হলেও শীতের আমেজ জেলা জুড়েই।
Read More