দেশ

নৃশংস খুনের ঘটনা, শ্রদ্ধা খুনের তদন্তভার পেতে পারে সিবিআই

নৃশংস খুনের ঘটনা, শ্রদ্ধা খুনের তদন্তভার পেতে পারে সিবিআই

এক নৃশংস খুনের ঘটনায় উত্তাল পরিস্থিতি গোটা দেশ জুড়ে৷ শ্রদ্ধা ওয়ালকারের নৃশংস খুনের ঘটনা৷ শ্রদ্ধা ওয়াকার খুনের ঘটনায় আপাতত পুলিশের জালে অভিযুক্ত প্রেমিক খুনি আফতাব। কিন্তু অন্যদিকে শ্রদ্ধা ওয়াকার খুনের তদন্ত প্রক্রিয়া আরও জটিল হচ্ছে। কারণ জঙ্গলে দেহের কয়েকটি কাটা অংশ খুঁজে পাওয়া গেলেও বাকি অংশ খুঁজে বের করতে বেগ পেতে হচ্ছে পুলিশকে। জানা গিয়েছে, এখনও পর্যন্ত ১৫ টি টুকরো উদ্ধার হয়েছে এবং সঙ্গে মিলেছে কিছু হাড়। সেগুলি শ্রদ্ধার কিনা তা পরীক্ষা করতেই হিমশিম খাচ্ছে ফরেনসিক দল। এই অবস্থায় জানা গিয়েছে, খুনের মামলার অভিযুক্ত আফতাব আমিন পুনাওয়ালার ‘নার্কো অ্যানালিসিস টেস্ট’ করানোর অনুমোদন দিয়েছে আদালত। তাহলে কি পরবর্তী ক্ষেত্রে সিবিআই তদন্তভার…
Read More
আফতাবের ফাঁসি হোক এটাই চান শ্রদ্ধার বাবা

আফতাবের ফাঁসি হোক এটাই চান শ্রদ্ধার বাবা

এক নৃশংস খুনের ঘটনায় উত্তাল পরিস্থিতি গোটা দেশ জুড়ে৷ শ্রদ্ধা ওয়ালকারের নৃশংস খুনের ঘটনা৷ শ্রদ্ধা ওয়াকার খুনের ঘটনায় আপাতত পুলিশের জালে অভিযুক্ত প্রেমিক খুনি আফতাব। জানা গিয়েছে, প্রথমে শ্রদ্ধাকে শ্বাসরোধ করে খুন করে পরে তার দেহ ৩৫ টুকরো করে ১৮ দিন ধরে অন্যত্র ফেলে দিয়ে এসেছে সে। পুলিশের কাছে নাকি নিজেই এই কথা স্বীকার করেছে আফতাব। এখন শ্রদ্ধার বাবা চাইলেন তার ফাঁসি। আফতাবের সঙ্গে তার মেয়ের সম্পর্ক কোনও দিনই মেনে নেননি শ্রদ্ধার বাবা-মা। তাই মেয়ে ভিন ধর্মী আফতাবের সঙ্গে থাকুক সেটাও কোনও ভাবেই পছন্দ ছিল না তাদের। তবে মেয়ের সঙ্গে যে এমন ঘটনা ঘটবে তা স্বপ্নেও কল্পনা করেননি কেউই। শ্রদ্ধার…
Read More
প্রত্যাহার করে নেওয়া হল পতঞ্জলির ওষুধের ওপর নিষেধাজ্ঞা

প্রত্যাহার করে নেওয়া হল পতঞ্জলির ওষুধের ওপর নিষেধাজ্ঞা

বারংবার বিতর্কে জড়িয়ে পরে যোগগুরু রামদেবের পতঞ্জলি সংস্থা। এবার বিতর্ক তাদের সংস্থার তৈরী পাঁচটি ওষুধ নিয়ে। পতঞ্জলির পাঁচটি ওষুধ উৎপাদনের উপর যে নিষেধাজ্ঞা চাপিয়েছিল উত্তরাখণ্ড সরকার, তা প্রত্যাহার করা হল মাত্র দু'দিনের মধ্যেই। ওই পাঁচটি ওষুধ উৎপাদিত হতো দিব্যা ফার্মেসিতে। উত্তরখণ্ডের আয়ুর্বেদ ও ইউনানি লাইসেন্সিং অথরিটি বিষয়টি নিয়ে জানিয়েছে, পতঞ্জলির ওই পাঁচটি ওষুধ উৎপাদন বন্ধ করার সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নেওয়া হয়েছিল। সেই নিষেধাজ্ঞা এবার প্রত্যাহার করে নেওয়া হল। ওষুধ পাঁচটি হল বিপিঘৃত, মধুঘৃত, থাইরোঘৃত, লিপিডোম এবং আইঘৃত গোল্ড ট্যাবলেট। পতঞ্জলি সংস্থা বিজ্ঞাপন দিয়ে জানিয়েছিল এই ওষুধগুলি ব্লাড প্রেসার, ডায়াবেটিস, গয়টার, গ্লুকোমা ও উচ্চ কোলেস্টেরলের মতো উপসর্গের ক্ষেত্রে ভাল কাজ করে।…
Read More
রেলের তরফে এবার নয়া উদ্যোগ

রেলের তরফে এবার নয়া উদ্যোগ

রেলের তরফে এবার নয়া উদ্যোগ। এবার দূরপাল্লার ট্রেনে মিলবে মধুমেয় আক্রান্ত রোগী ও শিশুদের উপযুক্ত খাবার৷ থাকবে মিলেট জাতীয় খাবার৷ পাওয়া যাবে আঞ্চলিক খাবারও৷ রেল বোর্ডের তরফে এমনটাই ঘোষণা করা হয়েছে। খাবার পরিবেশন করার ক্ষেত্রে আইআরসিটিসির নিয়মকানুন আরও শিথিল করা হবে বলেই জানিয়েছে রেলবোর্ড। রেলের ওই নির্দেশে আরও বলা হয়েছে, রেলের ক্যাটারিং সার্ভিসকে আরও উন্নত করতে মেনুতে যুক্ত হচ্ছে আঞ্চলিক খাবার৷ উৎসবের দিনগুলিতে থাকবে বিশেষ খানাপিনার বন্দোবস্ত৷ পাশাপাশি ডায়াবেটিক রোগী, শিশু ও স্বাস্থ্যসচেতন যাত্রীরা ট্রেনে বসেই পেয়ে যাবেন যুৎসই খাবার৷ ধরুন কোনও ট্রেন গুজরাটের দিকে যাচ্ছে৷ সেই সময় যাত্রীদের জন্য স্থানীয় খাবার যেমন ফাফদা, ধোকলার ব্যবস্থা করা যেতে পারে। আবার মহারাষ্ট্রের…
Read More
খনিতে ধস নেমে একাধিক শ্রমিকের মৃত্যু

খনিতে ধস নেমে একাধিক শ্রমিকের মৃত্যু

চাঞ্চল্যকর পরিস্থিতি, আচমকাই এক ভয়াবহ ঘটনা মিজোরামে। কাজ চলাকালীন এক পাথরের খনিতে ধস। ঘটনাটি ঘটেছে মিজোরামের হানাথিয়াল জেলার মৌদারহে। জানা গিয়েছে, যে সময় এই ঘটনা ঘটে সেই সময়ে ১৫ জন শ্রমিক সেখানে কাজ করছিলেন। জানা গিয়েছে, শ্রমিকের পাশাপাশি বেশ কিছু যন্ত্রও মাটির তলায় চাপা পড়ে গিয়েছে। রাজ্য সরকার ওই স্থানে উদ্ধারকারী দল পাঠিয়েছে এবং পার্শ্ববর্তী লেইট গ্রাম এবং হানাথিয়াল শহর থেকে স্বেচ্ছাসেবকরা ঘটনাস্থলে পৌঁছেছেন। চলছে উদ্ধারকাজ। স্থানীয় বাসিন্দা সহ পার্শ্ববর্তী লেইট গ্রাম এবং হানাথিয়াল শহর থেকে স্বেচ্ছাসেবকরা এসে উদ্ধার কাজে সাহায্য করছেন। এছাড়া বিএসএফ ও আসাম রাইফেলস থেকেও উদ্ধারকারী দল এসেছে। শেষ পাওয়া খবর অনুসারে, খাদানে ধস নেমে মৃত্যু হয়েছে…
Read More
ক্লাস টু পাশ করে আয়ুর্বেদিক ডাক্তার, ধরা পড়তেই করজোড়ে দায় স্বীকার

ক্লাস টু পাশ করে আয়ুর্বেদিক ডাক্তার, ধরা পড়তেই করজোড়ে দায় স্বীকার

ক্লাস টু পাশ করে আয়ুর্বেদিক ডাক্তার হয়ে উঠেছেন মুর্শিদাবাদ জেলার বাসিন্দা রংবাজ শেখ। তিনি বিকলাঙ্গ রোগীদের চিকিৎসা করেন। এক অভিভাবকের সচেতনতায় সব জারিজুরি ফাঁস হোলো ভুয়ো ডাক্তারের। জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের সুভাষ পল্লীর বাসিন্দা বিশ্বজিৎ রায়। তার বছর ৬ এর ছেলে ঋষি রায় বিশেষ চাহিদা সম্পন্ন। বিভিন্ন জায়গায় চিকিৎসা করিয়েছিলেন। কিন্তু কোনরকম সুস্থ হয়নি। কোনওভাবে এই খবর পায় রংবাজ শেখ। সম্প্রতি তার বাড়িতে আয়ুর্বেদিক ডাক্তার সেজে চলে আসেন। এরপর তার ছেলেকে ভালোভাবে পরীক্ষা করে তাকে ওষুধ দেন। যেই ওষুধ গুলির জন্য তিনি ২৮০০০/- দাবী করেন বলে অভিযোগ পরিবারের।অপরদিকে, বাচ্চার বাবা বিশ্বজিৎ রায়ের মনে সন্দেহ হয়। এরপর তার আই কার্ডের নাম…
Read More
বিতর্কিত মন্তব্যকে ঘিরে অখিলের পদত্যাগ চায় বিজেপি

বিতর্কিত মন্তব্যকে ঘিরে অখিলের পদত্যাগ চায় বিজেপি

বিতর্কিত মন্তব্য জেরে উত্তাল রাজভবন। দেশের নতুন রাষ্ট্রপতিকে নিয়ে তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অখিল গিরির মন্তব্যকে হাতিয়ার করে পথে নেমে প্রতিবাদ দেখাচ্ছে বিজেপি। থানায় মামলা করা থেকে শুরু করে মহিলা কমিশনের দ্বারস্থ পর্যন্ত হয়েছে তারা। এবার এই ইস্যুতে রাজ্যপালের কাছে গেল গেরুয়া শিবির। রাজ্যের মন্ত্রিসভা থেকে অখিল গিরির পদত্যাগের দাবিতে রাজ্যপালকে স্মারকলিপি জমা দিয়েছে বিজেপির প্রতিনিধি দল। সূত্রের খবর, বিধানসভায় বিরোধী দলের ঘরে জরুরি ভিত্তিতে বৈঠকে বসেছিলেন বিজেপি বিধায়কেরা‌। সেখানেই অখিল গিরির পদত্যাগের দাবি নিয়ে সকলে সহমত পোষণ করেন এবং রাজ্যপাল লা গণেশনের দ্বারস্থ হওয়ার ব্যাপারে সম্মত হন। রাজ্যপাল না থাকায় রাজভবনের সচিবের কাছেই নিজেদের দাবিপত্র জমা দেন তাঁরা।…
Read More
ক্ষমতায় আসার আগেই বড় চমক

ক্ষমতায় আসার আগেই বড় চমক

নির্বাচনের আগের বড় চমক। ক্ষমতায় এলে মোতেরার নরেন্দ্র মোদী স্টেডিয়ামের নাম পরিবর্তনের প্রতিশ্রুতি দিল হাত শিবির৷ সেই সঙ্গে নতুন কর্মসংস্থানের আশ্বাস তো আছেই৷ এছাড়াও কংগ্রেসি ইস্তেহারে দেওয়া হয়েছে কৃষিঋণ মুকুবের ইঙ্গিত। গত তিন দশক ধরে গুজরাতে ক্ষমতায় আসতে পারেনি কংগ্রেস৷ পদ্ম উপড়ে সে রাজ্যের রাজ্যপাট দখলে মরিয়া হয়ে উঠেছে তারা৷ তাই ইস্তেহারে এক কথায় কল্পতরু কংগ্রেস। তা বলে এমন প্রতিশ্রুতি সত্যিই বিরল৷ কংগ্রেসের ইস্তেহারে রয়েছে নরেন্দ্র মোদী নামাঙ্কিত স্টেডিয়ামের নাম পুনরুদ্ধারের প্রতিশ্রুতি৷ গুজরাটে ক্ষমতায় এলেই প্রথম মন্ত্রিসভার বৈঠকে নরেন্দ্র মোদী স্টেডিয়ামের নাম পরিবর্তনের বিষয়টি অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন ইস্তাহার কমিটির চেয়ারম্যান দীপক বাবরিয়া। প্রসঙ্গত, ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে গুজরাটের মোতেরার…
Read More
আবার একবার আতঙ্কের ছায়া, কেঁপে উঠল অমৃতসর

আবার একবার আতঙ্কের ছায়া, কেঁপে উঠল অমৃতসর

আবার একবার ভূমিকম্পে কেঁপে উঠল মাটি৷ এবার ভূমিকম্পে কেঁপে উঠল পঞ্জাব। সোমবার ভোর রাতে অমৃতসর ও পার্শ্ববর্তী এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪.১। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানাচ্ছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল মাটি থেকে ১২০ কিলোমিটার গভীরে। রাত ৩.৪২ মিনিটে কম্পন অনুভূত হয়। ভূবিজ্ঞানীরা জানাচ্ছেন, কম্পনের উৎসস্থল ছিল পশ্চিম ও উত্তর-পশ্চিম অমৃতসরে। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। এর আগে মঙ্গলবার গভীর রাতে কেঁপে উঠেছিল দিল্লির মাটি। রিখটার স্কেলে তার কম্পনের মাত্রা ছিল ৬.১। শনিবার ফের ভূমিকম্প হয় রাজধানীতে। সে বারও কম্পনের মাত্রা ছিল ৫.৪। তবে উভয় ক্ষেত্রেই কম্পনের উৎসস্থল ছিল কিন্তু নেপাল। শনিবার রাত…
Read More
নোটবন্দি হওয়ার পরেও বেড়েছে নগদ, একাধিক প্রশ্ন বিরোধীদের

নোটবন্দি হওয়ার পরেও বেড়েছে নগদ, একাধিক প্রশ্ন বিরোধীদের

আজ থেকে বিগত ছয় বছর আগে এক বড় সিদ্ধান্ত নিয়েছিলেন নামো। ২০১৬ সালের নভেম্বর মাসের এক রাতে আচমকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন নোটবন্দির কথা। জানান হয়েছিল, তৎকালীন ৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিল হচ্ছে। লক্ষ্য ছিল, কালো টাকা ফিরিয়ে আনা। সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যে তথ্য দিয়েছে তাতে অবাক হতেই হয়। জানান হয়েছে, ২০১৬ সালে ভারতে জনতার হাতে নগদ ছিল প্রায় ১৭.৭ লক্ষ কোটি টাকা। আর ২০২২ সালের অক্টোবরের শেষে তার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩০ লক্ষ কোটি টাকার মতো। অর্থাৎ গত ছ'বছরে দেশের জনগণের হাতে নগদ বেড়েছে প্রায় ৭১ শতাংশ। স্বাভাবিকভাবে এই তথ্য প্রকাশ্য আসতেই চাপে পড়েছে বিজেপি…
Read More