দেশ

শীত পড়তেই মহানন্দা ব্যারেজে শুরু হয়েছে পরিযায়ী পাখির আনাগোনা

শীত পড়তেই মহানন্দা ব্যারেজে শুরু হয়েছে পরিযায়ী পাখির আনাগোনা

ঠাণ্ডা পড়তেই শিলিগুড়ি শহর সংলগ্ন ফুলবাড়ির মহানন্দা ব্যারেজে শুরু হয়েছে পরিযায়ী পাখির আনাগোনা। উত্তরবঙ্গের অন্যান্য জলাশয়ের মতো ইতিমধ্যেই বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখি এসে হাজির হয়েছে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি ব্যারেজের পশ্চিম ধনতলা এলাকায় মহানন্দা নদীতে। প্রত্যেক বছরই ফুলবাড়ি ব্যারেজে পরিযায়ী পাখিরা আসে। পরিযায়ী পাখিরা আসতেই ভিড় বাড়ে পর্যটকদেরও। শীত শুরু হতেই বিভিন্ন প্রজাতির রুডি শেলডাক, রিভার ল্যাপউইং সহ নানা ধরনের অতিথি পাখি আসে। এবারও আসা শুরু হয়েছে। পরিযায়ী পাখিরা মূলত মঙ্গোলিয়া, তিব্বত, দক্ষিণ আফ্রিকা, সাইবেরিয়া সহ অন্যান্য দেশ থেকে আসে। শীত বেরোনোর সাথে সাথে তারাও ফিরে যায় তাদের দেশে। শীত যত বাড়বে পরিযায়ী পাখির সংখ্যাও বাড়বে। তেমনভাবে ভিড়ও বাড়বে পর্যটকদের।
Read More
বেহাল রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের স্বার্থে মামলা দাখিল কলকাতা হাইকোর্টে

বেহাল রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের স্বার্থে মামলা দাখিল কলকাতা হাইকোর্টে

উত্তর দিনাজপুরের জেলা সদর রায়গঞ্জের বেহাল রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের স্বার্থে জনস্বার্থ মামলা দাখিল হল কলকাতা হাইকোর্টে। রায়গঞ্জের বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী অঞ্জন রায় হাইকোর্টে এই মামলাটি করেছেন বলে জানা গিয়েছে। মঙ্গলবার এই মামলা দায়ের করা হয়েছে। অঞ্জনবাবু এদিন বলেন,"ডালখোলা থেকে গাজল ভায়া, রায়গঞ্জ, ইটাহার রেলপথের কাজ যা দীর্ঘদিন ধরে থমকে আছে। সেই কাজ নিয়ে নানা জটিলতা চলছে দীর্ঘদিন ধরেই। কবে পুনরায় এই কাজ শুরু হবে তা জানতে চেয়েই এই মামলা। প্রায় ৬০কিলোমিটারের মতো এই রেলপথ হলে খুব সহজেই রেল যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে জেলার দুই দিনাজপুর ও মালদা জেলার। রেল মানচিত্রে পিছিয়ে পড়া জেলা হিসেবেই পরিচিত উত্তর দিনাজপুরের রায়গঞ্জ।" এই…
Read More
উচাই-এর ১১তম দিনে আয় তুলনামূলক নিম্নমুখী

উচাই-এর ১১তম দিনে আয় তুলনামূলক নিম্নমুখী

পরিচালক সূরজ বরজাতিয়া এটা আবারও প্রমাণ করলেন যে কিছুটা টুইস্ট সহ পুরানো ফর্মুলা এখনও বলিউডের জন্য কাজ করে। অমিতাভ বচ্চন, অনুপম খের, পরিণীতি চোপড়া, বোমান ইরানি, এবং ড্যানি ডেনজংপা অভিনীত সিনেমা এগারোদিনের পরেও থিয়েটারে চলছে তার ব্যবসায় বড় অবনতি সত্ত্বেও। অমিতাভ বচ্চনের ছবি প্রথম দিনেই আয় করেছে ১.৮১ কোটি টাকা। ধীরে ধীরে, এটি মুখের ভাল কথা এবং সমালোচকদের ইতিবাচক পর্যালোচনার মাধ্যমে নিজের জন্য একটি জায়গা তৈরি করে। এখন, ১১ তম দিনে, ফিল্মটি তার ঘরোয়া বক্স অফিস সংগ্রহে একটি বড় হ্রাস দেখেছে এবং মাত্র 0.75 কোটি টাকা আয় করেছে৷ এখন পর্যন্ত অনুমান অনুসারে মোট সংগ্রহ এখন 24.37 কোটি টাকা আয় করেছে…
Read More
বিশ্বকাপের উত্তেজনার পারদ ক্রমশই চড়ছে ব্রাজিল হাউসে

বিশ্বকাপের উত্তেজনার পারদ ক্রমশই চড়ছে ব্রাজিল হাউসে

বিশ্বকাপের উত্তেজনার পারদ যেন ক্রমশই চড়ছে। জলপাইগুড়ি জেলাতে শীতের পারদ নামলেও বিশ্বকাপের পারদ কিন্তু বাড়ছে। রবিবার সন্ধ্যায় জলপাইগুড়ি শহরের মাসকলাই বাড়ি পুরসভার ২২ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা রঞ্জন পালের বাড়িতে অর্থাৎ ব্রাজিল হাউসে এমনই চিএ দেখা গেল। বিশ্বকাপ খেলার আগমুহূর্তে যেন ব্রাজিল হাউজের সাজো সাজো রব। রঞ্জন বাবুর প্রতিবন্ধী ছেলে ফুটবল খেলা পছন্দ করে বলেই এই ব্রাজিল হাউস উপহার। আর এই সুসজ্জিত ব্রাজিল হাউস দেখতে ভিড় জমিয়েছে আট থেকে আশি। এইকারণে খুশি পরিবারও।
Read More
সাতসকালে বিন্নাগুড়ি চা বাগানে বাইসন

সাতসকালে বিন্নাগুড়ি চা বাগানে বাইসন

সোমবার সকালে জঙ্গল থেকে বেড়িয়ে বিন্নাগুড়ি চা বাগানের লোকালয় সংলগ্ন এলাকায় চলে এলো একটি বাইসন। বাইসনটি রেতির জঙ্গল থেকে বেড়িয়ে বানারহাট চা বাগান, মোরাঘাট চা বাগান পেরিয়ে পথ ভুলে বিন্নাগুড়ি চা বাগানে ঢুকে পড়ে। বনদপ্তরের বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়ার্ডের আধিকারিক ও কর্মীরা দীর্ঘ প্রচেষ্টার পর সকাল ১০ টা নাগাদ বাইসনটিকে তাড়িয়ে আবারও রেতির জঙ্গলে ফেরত পাঠাতে সক্ষম হন।
Read More
কয়েক হাজার হাজার মামলা আটকে আছে সিবিআই-এর হাতে, বাড়াছে নতুন চিন্তা

কয়েক হাজার হাজার মামলা আটকে আছে সিবিআই-এর হাতে, বাড়াছে নতুন চিন্তা

সম্প্রতি ছোট থেকে বড় সব ধরণের মামলাতেই কেন্দ্রীয় এজেন্সির দাপট বেড়েছে অনেকটাই! পাল্লা দিয়ে আদালতে জমছে মামলার পাহাড়। এমতাবস্থায় প্রশ্নের মুখে পড়েছে দেশের অন্যতম শীর্ষ এজেন্সির তদন্ত প্রক্রিয়া। সাম্প্রতিককালে প্রকাশিত সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনের বার্ষিক রিপোর্ট বলছে, সিবিআইয়ের হাতে থাকা প্রায় ৬,৭০০টি দুর্নীতির মামলার ভাগ্য আদালতে ঝুলে রয়েছে। এর মধ্যে ২৭৫টি মামলা চলছে ২০ বছরেরও বেশি সময় ধরে। বাংলার দিকে তাকালে দেখা যাবে, শুধুমাত্র শাসকদল তৃণমূল কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে, তা নিয়ে অতিসক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ কিন্তু রাজ্যে তাদের হাতে থাকা ৫০০-র বেশি দুর্নীতির মামলা পড়ে রয়েছে আদালতে৷ এই সকল মামলার কোনওটির বয়স দশ বছর, কোনওটির আবার কুড়ি পেরিয়েছে।…
Read More
নিম্নমুখী কোভিড পরিস্থিতিতে নয়া ঘোষণা কেন্দ্রের তরফে

নিম্নমুখী কোভিড পরিস্থিতিতে নয়া ঘোষণা কেন্দ্রের তরফে

ঊর্ধ্বমুখী করোনা ভাইরাস নিয়ে নতুন কিছু বলার নেই। এই করোনাভাইরাসের আতঙ্ক এখনও তাড়া করে বেড়াচ্ছে বিশ্বের মানুষকে। এরই মধ্যে স্বস্তির খবর, দেশের করোনা ভাইরাস সংক্রমণ এখন প্রায় তলানিতে। এই অবস্থায় বড় সিদ্ধান্ত নিয়ে নিল কেন্দ্রীয় সরকার। জানিয়ে দেওয়া হয়েছে বিমানে আর মাস্ক পরা বাধ্যতামূলক নয়। এক্ষেত্রে বলা যায়, করোনা বিধি কার্যত পুরো শিথিল করে দেওয়া হল। এমনিতেই শেষ কয়েক দিন যাবত দেশের কোভিড গ্রাফ অনেকটাই নেমে গিয়েছে। তাই এই সিদ্ধান্ত নিল কেন্দ্র। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক জানিয়েছে, দেশের কোভিড পরিস্থিতি দেখে বিমানযাত্রার সময় মাস্ক পরা বাধ্যতামূলকের বিষয়টি শিথিল করা হয়েছে। তবে সাধারণ মানুষ সতর্কতা অবলম্বন করে মাস্ক পরতেই পারেন। তবে…
Read More
শিলিগুড়ির চা বাগান থেকে উদ্ধার হল চিতাবাঘের শাবক

শিলিগুড়ির চা বাগান থেকে উদ্ধার হল চিতাবাঘের শাবক

শিলিগুড়ি মহাকুমার অন্তর্গত গঙ্গারাম চা বাগানের মুনি ডিভিশন থেকে উদ্ধার হলো চিতাবাঘের শাবক। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো শনিবার সকালে। জানা গেছে, এদিন সকালে চা বাগান শ্রমিকেরা বাগানে পাতা তোলার কাজ করতে গেলে এই চিতা বাঘের শাবক গুলিকে দেখতে পায়। এরপর বাগানের তরফে বনদপ্তরকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে বাগডোগরা বন বিভাগের একটি টিম পৌঁছায়। এদিন বনদপ্তরের কর্মীরা সমস্ত এলাকা ঘিরে ফেলে। বনদপ্তরের প্রাথমিক অনুমান, যে জায়গায় ওই চিতাশাবক গুলি পাওয়া গিয়েছে তার আশেপাশেই থাকতে পারে চিতাবাঘটি। তবে শাবক সমেত চিতাটিকে জঙ্গলে ফিরিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে বনদপ্তর।
Read More
কথা বলা পুতুল নিয়ে জলপাইগুড়িতে সচেতনতা মূলক প্রচারে ধূমকেতু

কথা বলা পুতুল নিয়ে জলপাইগুড়িতে সচেতনতা মূলক প্রচারে ধূমকেতু

শীত কালে গ্রামে গঞ্জে পুতুল নাচের আসর আজ ইতিহাস। তবে সেই পুতুল আজও বেঁচে আছে পাপেটট্রির মধ্যে। যাকে সাধারণত বলা হচ্ছে কথা বলা পুতুল। এবার সেই কথা বলা পুতুল নিয়েই জলপাইগুড়ি জেলার বিভিন্ন স্কুল, কলেজ,এবং লোকসমাগম হয় এমন স্থানে বিভিন্ন বিষয়ে সচেতনতা মূলক বার্তা ছড়িয়ে দিচ্ছেন ধূমকেতু পাপেটট্রি গ্রূপের ডিরেক্টর দিলীপ মন্ডল। জলপাইগুড়িতে এক অনুষ্ঠানের মাঝে এইকথা তিনি জানান। পুতুল নাচ আজ আর নেই বললেই চলে, তার জায়গায় আজ এই পাপেটট্রি। এই জিনিসটি অনেকটাই জনপ্রিয়তা অর্জন করেছে। ধূমকেতু গ্ৰুপ বাংলার বিভিন্ন প্রান্তে এই কথা বলা পুতুল নিয়ে সমাজের বিভিন্ন বিষয় যেমন, স্বাস্থ্য, শিক্ষা, নিয়ে কাজ করে চলেছে।
Read More
জলপাইগুড়ি কদমতলা মোড়ে বিক্ষোভে টোটো চালকরা

জলপাইগুড়ি কদমতলা মোড়ে বিক্ষোভে টোটো চালকরা

জলপাইগুড়ি কদমতলা মোড়ে অবরোধ টোটো চালকদের। এর ফলে তৈরী হয় দীর্ঘ যানজট। ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুরসভার সিদ্ধান্ত দ্রুত কার্যকর করার দাবীতে শহরের দিশারী ক্লাবের মোড়ে জমায়েত হয়ে টোটো চালকেরা মিছিল করেন। কদমতলা মোড়ে টোটো চালকদের অবরোধ,বিক্ষোভ কর্মসূচিতে সামিল হন শতাধিক টোটো চালক। দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দেন ই রিক্সা চালক ইউনিয়ন সিআইটিইউ ( CITU) জলপাইগুড়ির সাধারণ সম্পাদক শুভাশীষ সরকার।
Read More