24
Mar
এবারের অস্কারে গজরাজের জয়। 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স' ছবিটি সেরা ডকুমেন্টারি শর্টের অস্কার জিতেছে। ডকুমেন্টারি পরিচালক কার্তিকি গনসালভেস এবং প্রযোজক গুনীত মঙ্গা সোনালি অস্কার স্মারক গ্রহণের জন্য মঞ্চে উঠেছিলেন। এই অবিস্মরণীয় জয়ের পর, কার্তিকি এবং গুনীত দুজনেই অস্কার নিয়ে দেশে ফিরে আসেন। অস্কার নিয়ে দেশে ফেরার পর স্বর্ণ মন্দিরে গিয়েছিলেন তথ্যচিত্র নির্মাতা গুনীত মঙ্গা। এবার কার্তিক অস্কার দেন 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স'-এর মাহুত দম্পতি বোমান ও বেলিকে। অস্কার বিজয়ী তথ্যচিত্রের পরিচালক অস্কারে হাস্যোজ্জ্বল মাহুত দম্পতির ছবি পোস্ট করেছেন। বোমান এবং বেলি তামিলনাড়ুর মুদুমালাই অঞ্চলের বাসিন্দা। এই মাহুত হাতি রঘুকে অনিবার্য মৃত্যুর হাত থেকে রক্ষা করেছিলেন। রঘুকে কেবল নতুন জীবন দেওয়া হয়নি, বোমান…
