দেশ

সামান্য স্বস্তি দিয়ে সামনে এল পেট্রোল-ডিজেলের নতুন দাম

সামান্য স্বস্তি দিয়ে সামনে এল পেট্রোল-ডিজেলের নতুন দাম

দিন প্রতিদিন বেড়ে চলেছে, পেট্রোল-ডিজেলের নতুন। চাপ বাড়ছে মধ্যবিত্তদের ওপর। তবে এবার সামনে এল পেট্রোল-ডিজেলের নতুন দাম। সরকারি তেল সংস্থাগুলির পক্ষ থেকে অর্থাৎ, বিপিসিএল, এইচপিসিএল এবং ইন্ডিয়ান অয়েল পেট্রোল ও ডিজেলের দামে কোনো পরিবর্তন করেনি বলেই জানা গিয়েছে। সর্বশেষ দাম অনুযায়ী বর্তমানে দিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম হল ৯৬.৭২ টাকা এবং এক লিটার ডিজেলের দাম হল ৮৯.৬২ টাকা। পাশাপাশি, অন্যান্য মহানগরগুলিতেও দাম অপরিবর্তিত রয়েছে। কলকাতায় এক লিটার পেট্রোলের দাম হল ১০৬.০৩ টাকা এবং ডিজেলের দাম হল প্রতি লিটারে ৯২.২৭৬ টাকা। আবার, মুম্বাইতে পেট্রোল প্রতি লিটারে পাওয়া যাচ্ছে ১০৬.৩১ টাকায় এবং এক লিটার ডিজেল ৯৪.২৪ টাকায় পাওয়া যাচ্ছে। পাশাপাশি চেন্নাইতে পেট্রোল…
Read More
প্রবল বৃষ্টিতে ধসের জেরে বিপর্যস্ত উত্তর সিকিম

প্রবল বৃষ্টিতে ধসের জেরে বিপর্যস্ত উত্তর সিকিম

প্রবল বৃষ্টিতে ধসের জেরে বিপর্যস্ত উত্তর সিকিম। আটকে পড়েছেন বহু পর্যটক।উদ্ধার কাজ করছে ভারতীয় সেনাবাহিনী।শনিবার বহু পর্যটককে উদ্ধার করা হয়েছে।এখনও অবধি চলছে উদ্ধার কাজ।জানা গিয়েছে, রবিবার সকালে উত্তর সিকিমের ছুংথাংয়ে আটকে পড়া বহু পর্যটককে উদ্ধার করেছে ভারতীয় সেনা।এদিন প্রায় ৩০০ পর্যটককে অস্থায়ী সেতু পার করিয়ে গ্যাংটকে পাঠানো হয়েছে।আটকে পড়া পর্যটকদের দেওয়া হয়েছে খাবার, চিকিৎসা পরিষেবা সহ যাবতীয় ব্যবস্থা।
Read More
নয়া ঘোষণা, রাম মন্দির নিয়ে বড় পদক্ষেপ যোগির

নয়া ঘোষণা, রাম মন্দির নিয়ে বড় পদক্ষেপ যোগির

ঘোষিত হওয়ার পর থেকেই, ঝড়ের বেগে চলছে অযোধ্যায় রাম মন্দির নির্মাণের কাজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী জানুয়ারির মাঝামাঝি নাগাদ নতুন মন্দিরের উদ্বোধন করবেন। পরদিন থেকে মন্দিরের আংশিক এলাকা ভক্তদের জন্যও উম্মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছে মন্দির কমিটি। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ প্রতি তিন মাস অন্তর অযোধ্যায় গিয়ে মন্দির নির্মাণ সহ অযোধ্যার সামগ্রিক উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করেন। সেই কাজে মুখ্যমন্ত্রী এখন অযোধ্যানগরীতে। সেখানে পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, বলেছেন, নতুন রাম মন্দির চালু হওয়ার পর হিন্দুদের অযোধ্যা ভ্রমণের ঢল নামবে। তাদের ভাবাবেগ এবং খাদ্যাভাসের কথা বিবেচনায় রেখেই এই নগরীতে মদ ও মাংস বিক্রি বন্ধ হওয়া দরকার। আধিকারিকদের সেই মতো পদক্ষেপ…
Read More
অভিনেত্রী শিল্পার বাড়িতে চুরি, গ্রেপ্তার ২

অভিনেত্রী শিল্পার বাড়িতে চুরি, গ্রেপ্তার ২

বৃহস্পতিবার (১৫ জুন) অভিনেত্রীর বাড়িতে চুরির ঘটনায় জুহু থানা পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানায়, ধৃতরা বর্তমানে থানা হেফাজতে রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জানা গেছে, মে মাসের শেষ দিকে অভিনেত্রীর বাড়িতে সংস্কারের কাজ চলছিল। আর গত ২৪ মে পরিবারের সদস্যদের নিয়ে বিদেশে চলে যান শিল্পা। শিল্পার বাড়ির দেখাশোনার দায়িত্বে থাকা শেখর চৌধুরী বাড়িতে চুরির ঘটনা লক্ষ্য করেন। তিনি বলেন, গত ৬ জুন ওই বাড়িতে গিয়ে দেখি ডাইনিং রুম ও মাস্টার বেডরুমের জিনিসপত্র মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। এছাড়া শিল্পার মেয়ের বেডরুমের আলমারিও খোলা ছিল এবং সেখানে জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে আছে। তারপর তিনি সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করেন।একটি ভিডিওতে দেখা যায়,…
Read More
সামান্য সস্তা হল সোনা রুপার দাম

সামান্য সস্তা হল সোনা রুপার দাম

দিন প্রতিদিন বেড়ে চলেছে হলুদ ধাতুর দাম, যা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। এবার আবার একবার বাড়ল হলুদ ধাতুর দাম। ইতিমধ্যেই নয়া ঘোষণা অনুযায়ী ফের একবার সোনা এবং রুপোর দামে বড়সড় পতন পরিলক্ষিত হল। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে, সোনার দাম প্রতি ১০ গ্রামের নিরিখে ৬০ হাজার টাকার নিচে রয়েছে। পাশাপাশি, প্রতি কেজি রূপোর দাম ৭২ হাজার টাকার কিছুটা বেশি রয়েছে বলেও জানা গিয়েছে। মূলত, জাতীয় পর্যায়ে ৯৯৯ বিশুদ্ধ ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম হল ৫৯,৩৪৭ টাকা। পাশাপাশি, ৯৯৯ বিশুদ্ধতার রূপোর দাম ৭২,১৭৩ টাকা। এদিকে, ইন্ডিয়া বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের মতে, গত সন্ধ্যেতে ২৪ ক্যারেট খাঁটি সোনার…
Read More
বড় ঘোষণা হরিয়ানা সরকারের তরফে

বড় ঘোষণা হরিয়ানা সরকারের তরফে

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্য জুড়ে চলছে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর দিল হরিয়ানা সরকার। হরিয়ানা সরকার সম্প্রতি ৭ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করেছে। সে রাজ্যের সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা এই সুবিধা পাবেন। হরিয়ানা সরকারের অর্থ বিভাগ বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে DA/DR 212 শতাংশ থেকে 221 শতাংশে উন্নীত করা হয়েছে। সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী, হরিয়ানা রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা জানুয়ারি মাস থেকে এই সুবিধা পাবেন। অর্থাৎ আগামী জুলাই মাসে কর্মচারীরা গত পাঁচ মাসের বকেয়া মহার্ঘ ভাতাও পেয়ে যাবেন।…
Read More
বড় সিদ্ধান্ত কোম্পানির তরফে, বেতন বৃদ্ধির ঘোষণা টাটার

বড় সিদ্ধান্ত কোম্পানির তরফে, বেতন বৃদ্ধির ঘোষণা টাটার

বছর শুরুর সাথে সাথেই বড় সিদ্ধান্ত কোম্পানির তরফে, শীর্ষ আধিকারিকদের বেতন বৃদ্ধির পথে হাঁটল দেশের অন্যতম বৃহত্তম শিল্প সংস্থা টাটা গ্রুপ। নয়া ঘোষণার ফলে ট্রেন্ট, ইন্ডিয়ান হোটেল এবং টাটা কনজিউমারের মতো হাই গ্রোথ বিজনেসের শীর্ষ আধিকারিকদের বেতন সবথেকে বেশি বৃদ্ধি পেয়েছে। গত এক বছরে এই গ্রুপের সেলস রেভিনিউয়ের পরিমাণ ছিল ৯৭ বিলিয়ন ডলার। এই সময়ের মধ্যে কোম্পানির গ্রোথ ছিল কুড়ি শতাংশেরও বেশি, যা এখনও পর্যন্ত একটি রেকর্ড। এই দুর্দান্ত পারফরম্যান্সের জন্য শীর্ষ আধিকারিকদের এইভাবেই উপহার দিয়েছে। গ্রুপের রিটেইল চেইন ট্রেন্টের সিইও পি ভেঙ্কটেসলুর বেতনে সর্বোচ্চ ৬২ শতাংশের বৃদ্ধি ঘটেছে। তাঁর বেতনের পরিমাণ হল ৫.১২ কোটি টাকা। পাশাপাশি, ইন্ডিয়ান হোটেলের সিইও পুনিত…
Read More
আরিয়ান খান নয়, এবার হাইকোর্টে মামলা দায়ের হল খোদ শাহরুখের বিরুদ্ধে

আরিয়ান খান নয়, এবার হাইকোর্টে মামলা দায়ের হল খোদ শাহরুখের বিরুদ্ধে

বলিউড বাদশা শাহরুখ খানের বিরুদ্ধে মুম্বাই হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। শাহরুখের বিরুদ্ধে অভিযোগ, তিনি তার ছেলে আরিয়ান খানকে মাদকের মামলা থেকে বাঁচাতে ঘুষ দিতে চেয়েছিলেন।মাদক মামলায় আরিয়ান খান মুক্তি পেলেও মামলাটি বহাল রয়েছে। সেক্ষেত্রে খোদ কিং খানের বিরুদ্ধে ঘুষের অভিযোগ উঠেছে। কিং খানের বিরুদ্ধে দায়ের করা আবেদন অনুসারে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বোর্ডের (এনসিবি) প্রাক্তন মুম্বাই জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। 2021 সালের ক্রুজ ড্রাগ পার্টিতে আরিয়ান খানকে বাঁচাতে 50 লাখ টাকা ঘুষ নেওয়ার জন্য তাঁর বিরুদ্ধে এই এফআইআর দায়ের করে। ইন্ডিয়া টুডে-র একটি প্রতিবেদনে বলা হয়েছে যে সিবিআই নারকো বিশ্লেষণ এবং…
Read More
দীর্ঘ তদন্তের পর ইডির হাতে গ্রেফতার তামিলনাড়ুর বিদ্যুৎমন্ত্রী

দীর্ঘ তদন্তের পর ইডির হাতে গ্রেফতার তামিলনাড়ুর বিদ্যুৎমন্ত্রী

পশ্চিমবঙ্গে চলতে থাকা একাধিক দূর্নীতির মাঝেই, তামিলনাড়ুর বিদ্যুৎমন্ত্রী ভি সেনথিল বালাজিকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অর্থ তছরুপের অভিযোগে তাঁর বাড়ি ও অফিসে তল্লাশি চালায় ইডি, তল্লাশির পর তাঁকে গ্রেফতার করা হয়। জানা গিয়েছে, তাঁকে দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর রাত ২টো নাগাদ একটি গাড়িতে করে তাঁকে চেন্নাইয়ের একটি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া মেডিক্যাল পরীক্ষার জন্য। তার পিছন পিছন তিনটি গাড়িতে বিভিন্ন নথিপত্র নিয়ে যান তদন্তকারী অফিসাররা। প্রসঙ্গত, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে প্রধান এমকে স্ট্যালিনের ঘনিষ্ঠ নেতা সেন্থিল বালাজির বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ পেয়ে মে মাসে তাঁর বাড়িতে হানা দিয়েছিল আয়কর বিভাগ। বেআইনি আর্থিক লেনদেনের তদন্তে এই নেতার চেন্নাই এবং তামিলনাড়ুর একাধিক…
Read More
এনজেপি স্টেশনের সামনে লাইনচ্যুত হয়ে পড়লো একটি মালবাহি ট্রেন

এনজেপি স্টেশনের সামনে লাইনচ্যুত হয়ে পড়লো একটি মালবাহি ট্রেন

নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনের সামনে লাইনচ্যুত হয়ে পড়লো একটি মালবাহি ট্রেন। ঘটনায় রেল চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে। ট্রেনটিকে লাইনে তোলার কাজ শুরু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার সকাল ১১ টা নাগাদ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কাটিহার ডিভিশনের ADRM সঞ্জয় চিলওয়ারওয়ার সহ রেলের উচ্চ পদস্থ কর্তারা। জানা যায় ট্রেনটি নিউ জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি জংশনের দিকে যাওয়ার সময় এই ঘটনা ঘটে। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে কিছুটা দূরেই এই ঘটনা ঘটেছে বলে জানা যায়। ইতিমধ্যেই ট্রেনটিকে লাইনে তোলার কাজ শুরু করেছে রেল কর্মীরা। এই ঘটনার জেরে সাময়িকভাবে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে।
Read More