দেশ

আসন্ন নির্বাচনের বাজেটে রাশ টানবে কেন্দ্র

আসন্ন নির্বাচনের বাজেটে রাশ টানবে কেন্দ্র

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে এবার ২০২৬ কে পাখির চোখ করে এগোচ্ছে বিজেপি। তার জন্য বাজেটও মোটা অঙ্কের ধরা হয়েছে। সাংগঠনিক এবং প্রচারের কাজে ৫০০ কোটিরও বেশি বাজেট ধরা হয়েছে বলে জানা যাচ্ছে। তবে এই সমগ্র ব্যয় খরচের হিসাব বঙ্গ বিজেপির নেতাদের হাতে নয়, বরং নিয়ন্ত্রণ থাকবে কেন্দ্রীয় নেতাদের হাতে। জানা যাচ্ছে, বাংলায় একুশের বিধানসভা ভোটে ১০০ কোটির কিছু বেশি টাকা খরচ হয়েছিল বিজেপির। সেখান থেকে এবার একলাফে খরচ বাড়ছে কয়েক গুণ। বিজেপি সূত্রে জানা যাচ্ছে, কেন্দ্রীয় অর্থেই আসে এই তহবিল। নির্বাচন…
Read More
দেশে আবার নতুন করে বাড়ছে সন্ত্রাস সংগঠনের কার্যকলাপ

দেশে আবার নতুন করে বাড়ছে সন্ত্রাস সংগঠনের কার্যকলাপ

সম্প্রতি ভূস্বর্গ কাশ্মীরের বুকে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায় তোলপাড় হয়েছে গোটা দেশে। গত ২২ এপ্রিল পাহেলগাঁও-তে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার এই ঘটনায় পরেই তাই অপারেশন সিঁদুরের মাধ্যমে ৯টি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মোদী সরকারের। এর পরেই হয়েছিল অপারেশন সিঁদুর, কিন্তু এর পরেও ৬ মাস পেরোলেও পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলির ষড়যন্ত্র থামেনি। নতুন করে ফের বড় হামলার ছক কষছে লস্কর-ই-তোয়েবা, জইশ-ই-মহম্মদ এবং পাক সেনার বিশেষ বাহিনী এসএসজি। চাঞ্চল্যকর তথ্য—পাকিস্তানের মদতে জম্মু-কাশ্মীরের বিভিন্ন এলাকায় জঙ্গিরা নতুন করে হামলার প্রস্তুতি নিচ্ছে। হামলার তীব্রতা পহেলগাঁও হামলার চেয়েও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা। রিপোর্টে বলা হয়েছে, গত এক মাস ধরে…
Read More
অভিযোগ জানানোর জন্য এবার আসছে নয়া পোর্টাল

অভিযোগ জানানোর জন্য এবার আসছে নয়া পোর্টাল

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। লোকাল ট্রেন হোক বা দূরপাল্লার ট্রেন যারা যাতায়াত করেন তারা অনেক সময় বৃহন্নলাদের খপ্পরে পড়তে হয়। ফলে নানান রকম অশান্তির সম্মুখীন হতে হয় নিত্যযাত্রী থেকে শুরু করে ভ্রমণকারীদের। এবার ভারতীয় রেলের তরফ থেকে এক নতুন পদক্ষেপ নেওয়া হল যেখানে যাত্রীরা এই ধরনের হেনস্থা হলে সরাসরি অভিযোগ দায়ের করতে পারবেন। জানানো হয়েছে, এবার যদি কোন ব্যক্তি বৃহন্নলা সেজে যাত্রীদের বিরক্ত করেন। পাশাপাশি টাকা আদায়ের চেষ্টা করেন। তাহলে যাত্রীরা রেল মদদ পোর্টালের মাধ্যমে অভিযোগ জানাতে পারবেন। পাশাপাশি ১৩৯ নম্বরে ফোন করে অভিযোগ জানাতে পারবেন। চলতি…
Read More
ক্রিপ্টো স্ক্যা*মে নতুন শি*কার বেঙ্গালুরুর ১ ব্যক্তি

ক্রিপ্টো স্ক্যা*মে নতুন শি*কার বেঙ্গালুরুর ১ ব্যক্তি

ফের ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগের নামে প্রতারিত হলেন এক ব্যক্তি। টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে ফাঁদ পেতেছিল প্রতারকেরা। সেই ফাঁদেই পা দিয়ে ফেললেন বেঙ্গালুরুর শক্তিভেল নামক বছর পঁয়তাল্লিশের এক ব্যক্তি। ৪২ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। প্রতারকদের দাবি পূরণের জন্য ৪ লক্ষ টাকা ঋণও নিতে হয় তাঁকে। ইতিমধ্যেই এই ঘটনায় এফআইআর রুজু করে তদন্ত শুরু করেছে বেঙ্গালুরু পুলিশ। পুলিশ সূত্রে খবর, আশুতোষ শর্মা নামক এক ব্যক্তির সঙ্গে টেলিগ্রামে যোগাযোগ হয় শক্তিভেলের। সেখানে অনলাইনে বিনিয়োগের বিষয়ে আশুতোষ উৎসাহিত করেন তাঁকে।প্রথমদিকে বিনিয়োগ করে লাভ হওয়ায়, পরে আরও বেশি বেশি করে বিনিয়োগ করতে শুরু করেন তিনি।কিন্তু আচমকাই ক্রিপ্টোকারেন্সির অ্যাকাউন্ট থেকে শক্তিভেলের টাকা তোলা…
Read More
সংরক্ষণ করা শুরু করবে কেন্দ্র সরকার

সংরক্ষণ করা শুরু করবে কেন্দ্র সরকার

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। ভারত থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে মরুভূমির জাহাজ-উট। একসময় রাজস্থানের বালুকাবেলায় উট ছাড়া মরুভূমি ভাবাই যেত না। আজ সেই চিত্র বদলে যাচ্ছে দ্রুত। সরকারি তথ্য বলছে, ১৯৭৭ সালের উটসুমারির তুলনায় এখন দেশে উটের সংখ্যা কমেছে প্রায় ৭৭ শতাংশ। বিশেষজ্ঞদের আশঙ্কা, এই ধারা চলতে থাকলে আগামী কয়েক দশকের মধ্যেই ভারত থেকে উট কার্যত বিলুপ্ত হয়ে যেতে পারে। ভারতের মধ্যে সবচেয়ে বেশি উট দেখা যায় রাজস্থানে, তারপর গুজরাটে। কেন্দ্রের মৎস্য, পশুপালন ও দুগ্ধ বিষয়ক মন্ত্রক উট সংরক্ষণের জন্য একটি খসড়া নীতি প্রস্তাব তৈরি করেছে। এই নীতির খসড়া নিয়ে…
Read More
দেশীয় প্রযুক্তিতে নির্মাণ মনো-রেল সিস্টেম, বড় সাফল্য ভারতীয় সেনার

দেশীয় প্রযুক্তিতে নির্মাণ মনো-রেল সিস্টেম, বড় সাফল্য ভারতীয় সেনার

অরুণাচল প্রদেশের কামেং সেক্টরে ১৬ হাজার ফুট উচ্চতায় এক অভিনব উদ্যোগ নিল ভারতীয় সেনা। পূর্ব কমান্ডের অধীনস্থ IV Corps সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি করেছে একটি মনো-রেল সিস্টেম, যা কঠিন পার্বত্য এলাকায় লজিস্টিক্স পৌঁছে দিতে বড় ভূমিকা নেবে। সেনা সূত্রে জানা গিয়েছে, দুর্গম পাহাড়ি এলাকায় খাদ্য, গোলাবারুদ, প্রয়োজনীয় সরঞ্জাম পরিবহণ করা দীর্ঘদিন ধরেই ছিল কঠিন কাজ। সেই বাধা দূর করতেই সেনারা নিজেদের দক্ষতায় তৈরি করেছে এই ইন-হাউস মনো-রেল সিস্টেম। বরফে ঢেকে থাকা উচ্চতার পথ, অনিয়মিত আবহাওয়া ও সীমান্তে কৌশলগত তৎপরতার মধ্যে এই মনো-রেল ব্যবস্থা দ্রুত, নিরাপদ ও কার্যকর লজিস্টিক্স জোগান নিশ্চিত করবে। সেনা সূত্র খবর, এই মনো-রেল সিস্টেম ভারতীয় সেনার সক্ষমতা…
Read More
আদালতের তরফে বড় রায় এল শিক্ষক নিয়োগ মামলায়

আদালতের তরফে বড় রায় এল শিক্ষক নিয়োগ মামলায়

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই শিক্ষক নিয়োগের ক্ষেত্রে টেট যোগ্যতা নিয়ে এক গুরুত্বপূর্ণ রায় দিল দেশের সর্বোচ্চ আদালত। ভারতের প্রধান বিচারপতির বেঞ্চে হওয়া এই মামলায় এলাহাবাদ হাইকোর্টের এক রায়কে ‘ভুল’ বলে ঘোষণা করল সুপ্রিম কোর্ট। এই রায়ের ফলে দীর্ঘ দিন ধরে চাকরি হারিয়ে বসে থাকা উত্তরপ্রদেশের দুই শিক্ষক আবার তাঁদের চাকরি ফিরে পাবেন বলে। মামলাটি ছিল উত্তরপ্রদেশের কয়েকজন সহকারী শিক্ষকের নিয়োগ সংক্রান্ত। ২০১১ সালের ৩রা জুলাই একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় শিক্ষক নিয়োগের জন্য।…
Read More
শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া

শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে এবার এসআইআর নিয়ে যথারীতি কপালে ঘামের বিন্দু জমতে শুরু করেছে অনেকের। তার ওপর এই এসআইআর এর জন্য ভোক্তার তালিকার বিশেষ সংশোধনের কাজও শুরু হয়েছে। পাশাপাশি শুরু হয়েছে বুথ লেভেল অফিসারদের প্রশিক্ষণও। ডিউটি আবার ও নিরাপত্তা ইত্যাদি নিয়ে ইতিমধ্যে বি এল ওদের মধ্যে উঠেছে নানান দাবি। পাশাপাশি কিভাবে এই প্রক্রিয়া এগোবে ও কবে প্রকাশিত হবে ভোটের তালিকা তা নিয়ে সকলেরই আগ্রহ। হিসাব মতো ৪ নভেম্বর থেকে বাড়ি বাড়ি গিয়ে শুরু হবে এই এনুমারেশনের। যেখানে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশনের…
Read More
আসছে নতুন নিয়ম

আসছে নতুন নিয়ম

যত সময় এগিয়ে চলেছে ততই বদলে চলেছে যুগ, যুগের সাথে তাল মিলিয়ে বদলে চলেছে সমস্ত কিছু। ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য বড় স্বস্তির খবর। আরবিআইয়ের নতুন নিয়মে বদলে যাচ্ছে লেট ফি কাঠামো। ক্রেডিট কার্ড বিল দেওয়ার ক্ষেত্রে দেরি হলে গ্রাহকদের আর অযৌক্তিক লেট ফি গুনতে হবে না। এর বদলে ব্যাঙ্ক ও কার্ড ইস্যুকারী সংস্থাগুলিকে অনুসরণ করতে হবে নির্দিষ্ট স্বচ্ছ নীতি ও সীমিত ফি কাঠামো। বলা হয়েছে, বিলের নির্ধারিত তারিখের পর কমপক্ষে তিন দিনের একটি ‘গ্রেস পিরিয়ড’ থাকবে। এই সময়ের মধ্যে বিল পরিশোধ করলে কোনওভাবেই লেট ফি ধার্য করা যাবে না। দীর্ঘদিন ধরে গ্রাহকদের একাংশ অভিযোগ জানিয়ে আসছিলেন—মাত্র এক-দু’দিন দেরি হলেও মোটা…
Read More
চালু হলো চারটে নতুন বন্দে ভারত

চালু হলো চারটে নতুন বন্দে ভারত

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। বারাণসী থেকে একসঙ্গে ৪টি নতুন বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই চারটি নতুন রুট হল- বেনারস-খাজুরাহো, লখনউ-সাহারানপুর, ফিরোজপুর-দিল্লি এবং এরনাকুলাম-বেঙ্গালুরু। নতুন প্রজন্মের রেল ব্যবস্থার ভিত্তি গড়ে তুলতেই এই পদক্ষেপ বলে জানিয়েছেন রেল মন্ত্রক। উদ্বোধনের পর বারাণসীতে এক জনসভায় যোগ দিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, “বন্দে ভারত ট্রেনগুলি দেশের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করবে। বন্দে ভারত, নমো ভারত এবং অমৃত ভারত ট্রেনের মাধ্যমে ভারতের যোগাযোগ ব্যবস্থা এক নতুন দিগন্তে পৌঁছেছে।” এদিন প্রধানমন্ত্রী স্পষ্ট বলেন, “রেলই দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির মেরুদণ্ড হতে চলেছে।” কেন্দ্রের…
Read More