দেশ

আসছে একাধিক প্রকল্প

আসছে একাধিক প্রকল্প

দীর্ঘ পনেরো বছর বাদে রাজনীতি মঞ্চে এসেছে বদল, জোড়া ফুল-এর পরিবর্তে এসেছে পদ্ম ফুল। তৃণমূল সরকারকে সরিয়ে দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় বিজেপি। বর্তমানে রাজ্যে চলছে ডাবল ইঞ্জিনের সরকার। এরই মধ্যে আদিবাসী অধ্যুষিত প্রত্যন্ত এলাকাগুলিতে সরকারি পরিষেবার পৌঁছনো আরও শক্তিশালী করতে বিশেষ উদ্যোগ নিল কেন্দ্র। নদিয়া জেলার সীমান্তবর্তী অঞ্চলে শুরু হল সরকারি প্রকল্প ‘জন ভাগিদারি সবসে দূর, সবসে পেহলে’ কর্মসূচি। প্রশাসনের দাবি, দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত থাকা আদিবাসী পরিবারগুলির কাছে সরাসরি পরিষেবা পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। নদিয়ার ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া কুলে চাঁদপুর জুনিয়র হাই স্কুলে এই কর্মসূচির সূচনা করা হয়। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী,…
Read More
নিটের আগে দেশজুড়ে ব্যানড টেলিগ্রাম!

নিটের আগে দেশজুড়ে ব্যানড টেলিগ্রাম!

ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-র অনুরোধে পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে টেলিগ্রামের উপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্রীয় সরকার। ২০০০ সালের তথ্যপ্রযুক্তি আইনের ৬৯এ ধারায় মঙ্গলবার এই সিদ্ধান্ত কার্যকর করা হয়। এই পদক্ষেপের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হল টেলিগ্রাম। টেলিগ্রামের দাবি, এই নিষেধাজ্ঞার ফলে দেশের লক্ষ লক্ষ বৈধ ব্যবহারকারী ক্ষতিগ্রস্ত হচ্ছেন, যা অনুচিত। বুধবার বিচারপতি তেজস কারিয়ার বেঞ্চে মামলার জরুরি শুনানি হওয়ার কথা রয়েছে। প্রশ্নফাঁসের কারণে সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট-ইউজি বাতিল করে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। পুনরায় সেই পরীক্ষা নেওয়া হবে ২১ জুন। পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে ২২ জুন পর্যন্ত টেলিগ্রাম ব্যবহারে কেন্দ্রের কাছে নিষেধাজ্ঞার অনুরোধ জানায় এনটিএ। এনটিএ-র মতে,…
Read More
খতম হলো একাধিক জঙ্গি

খতম হলো একাধিক জঙ্গি

একাধিকবার নির্দেশ দেওয়া সত্ত্বেও, মানা হয়নি নিয়ম। তাই এবার কড়া নির্দেশ দিলো কেন্দ্রীয় সরকার। জম্মু ও কাশ্মীরের পুঞ্চ সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বা এলওসি বরাবর বড়সড় অনুপ্রবেশের চেষ্টা বানচাল করল ভারতীয় সেনাবাহিনী। সীমান্তের কাছে সন্দেহজনক গতিবিধি নজরে আসতেই সেনারা সতর্ক হয়ে ওঠেন। এরপরই শুরু হয় গুলির লড়াই। সেনাবাহিনীর পাল্টা অভিযানে নিহত হয় লস্কর-ই-তৈয়বার সঙ্গে যুক্ত এক পাকিস্তানি জঙ্গি। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই জঙ্গি সীমান্ত পেরিয়ে ভারতের ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করছিল। সেনা সূত্রে খবর, কয়েকজন সন্ত্রাসী একসঙ্গে অনুপ্রবেশের চেষ্টা করছিল বলে সন্দেহ করা হয়। নজরদারি ব্যবস্থায় তাদের গতিবিধি ধরা পড়তেই সীমান্তে মোতায়েন জওয়ানদের সতর্ক করা হয়। সেনারা প্রথমে তাদের থামতে এবং…
Read More
রেল কতৃপক্ষের তরফে সুখবর

রেল কতৃপক্ষের তরফে সুখবর

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। সমগ্র দেশজুড়ে যেকটি রেল প্রকল্পে কাজ চলছে তাদের মধ্যে অন্যতম সেবক-রংপো রেললাইন প্রকল্প। এই প্রকল্প বাস্তবায়িত হলে দেশের অন্যান্য রাজ্যের সঙ্গে জুড়ে যাবে সিকিম। প্রথম রেল সংযোগ পারে ভারতের উত্তর পূর্বের এই রাজ্য। এবার এই রেল প্রকল্প নিয়ে এল বড় আপডেট। লোকসভা সাংসদ সি এম রমেশের সভাপতিত্বে রেল বিষয়ক একটি উচ্চপর্যায়ের সংসদীয় স্থায়ী কমিটি গ্যাংটক, কলকাতা এবং ঋষিকেশে রেল সফরে রয়েছে। দেশের উত্তর পূর্বাঞ্চলে, রেল পরিকাঠামো উন্নয়ন, সংযোগ বৃদ্ধি থেকে সক্ষমতা বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসবে এই সফরে। এই সফরের অংশ হিসেবে…
Read More
এবার আরও মসৃণ হতে চলেছে উত্তরবঙ্গ সফর

এবার আরও মসৃণ হতে চলেছে উত্তরবঙ্গ সফর

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। গণপরিবহনের অন্যতম মাধ্যম হলো ট্রেন। যাওয়ার জন্য মানুষ ট্রেনের ওপর ভরসা করে থাকেন। পাশাপাশি ভারতীয় রেলওয়ে অমৃতসর ও নিউ জলপাইগুড়ির মধ্যে নিয়মিতভাবে অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন পরিষেবায় শুরু করেছে। জানা যায়, অমৃতসর স্টেশনে এই ট্রেনের শুভ সূচনা করেন রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের মাননীয় কেন্দ্রীয় রাজ্য মন্ত্রী শ্রী রভনীত সিং। ট্রেনটি নং ১৪৬৬৪/১৪৬৬৩ অমৃতসর–নিউ জলপাইগুড়ি–অমৃতসর সাপ্তাহিক ভিত্তিতে চলাচল করবে। নিয়ম অনুযায়ী, প্রতি বৃহস্পতিবার অমৃতসর থেকে এবং প্রতি শনিবার নিউ জলপাইগুড়ি থেকে ট্রেনটি যাত্রা শুরু করবে। যাত্রীদের সুবিধার জন্য, ২০২৬ থেকে ট্রেন নং ১৪৬৬৪…
Read More
বড় নির্দেশ নতুন সরকারের বিরুদ্ধে

বড় নির্দেশ নতুন সরকারের বিরুদ্ধে

দীর্ঘ সময় পর রাজনীতি মঞ্চে এসেছে বদল। তৃণমূল সরকারকে সরিয়ে দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় বিজেপি। এখন বর্তমানে রাজ্যে চলছে ডাবল ছাব্বিশের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের পাশাপাশি সরকার বদল হয়েছে তামিলনাড়ুতেও। প্রথমবারের জন্য সরকার গড়ে মুখ্যমন্ত্রী পদে বসেছেন অভিনেতা জোসেফ বিজয় ওরফে বিজয় থালাপতি। আর শপথ গ্রহণের পরেই বড়সড় সিদ্ধান্ত নিলেন নয়া মুখ্যমন্ত্রী। রাজ্যে ৭০০ র ও বেশি মদের দোকান বন্ধ করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী বিজয়। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মন্দির, মসজিদ, গির্জা, স্কুল, কলেজ এবং বাসস্ট্যান্ডের ৫০ মিটারের মধ্যে কোনও মদের দোকান থাকবে না। তামিলনাড়ু সরকারের হিসেব অনুযায়ী, সে রাজ্যে মোট ৪ হাজার ৭৬৫ টি মদের দোকান রয়েছে তামিলনাড়ু স্টেট মার্কেটিং…
Read More
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ মার্কিন বিদেশসচিবের

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ মার্কিন বিদেশসচিবের

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করলেন মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়ো। চার দিনের ভারত সফরে এসেছেন রুবিয়ো। শনিবার সকালে কলকাতায় পৌঁছানোর পর দুপুরেই দিল্লিতে যান তিনি। রাজধানীতে পৌঁছে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন সেবাতীর্থে বৈঠকে বসেন তিনি।সূত্রের খবর, বৈঠকে ভারত-আমেরিকা দ্বিপাক্ষিক সম্পর্কের একাধিক গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। বাণিজ্য, প্রতিরক্ষা সহযোগিতা, প্রযুক্তি বিনিয়োগ এবং কোয়াড জোটকে আরও সক্রিয় করার মতো বিষয় নিয়ে দুই নেতার মধ্যে বিস্তারিত আলোচনা হয়। আন্তর্জাতিক পরিস্থিতি, বিশেষত, পশ্চিম এশিয়ার ক্রমবর্ধমান অস্থিরতাও আলোচনায় গুরুত্ব পেয়েছে।পশ্চিম এশিয়ায় অস্থিরতার আবহে রুবিয়োর এই ভারত সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
Read More
আগামী মাস থেকে লাগু হতে চলেছে বেশ কিছু নিয়ম

আগামী মাস থেকে লাগু হতে চলেছে বেশ কিছু নিয়ম

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। তথ্য অনুযায়ী, ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন যে, ভারত ও ওমানের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি তথা FTA আগামী ১ জুন থেকে কার্যকর হতে পারে। এই চুক্তিটি ২০২৫ সালের ডিসেম্বরে স্বাক্ষরিত হয়েছিল। এদিকে, পীযূষ গোয়েল আরও বলেন, ‘আজ ওমান দলের সঙ্গে আমার একটি ভালো বৈঠক হয়েছে এবং ওমানের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিটি ১ জুন, ২০২৬ থেকে কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।’ জানিয়ে রাখি যে, বাণিজ্য ও বিনিয়োগ প্রসারের উপায় নিয়ে আলোচনা করতে ওমান থেকে প্রতিনিধিদল ভারতে এসেছে। এই চুক্তির…
Read More
অসলোতে সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে সংঘাত

অসলোতে সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে সংঘাত

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অসলো সফর—যা ছিল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কূটনৈতিক সফর—তা এখন সংবাদমাধ্যমের তীব্র সমালোচনার মুখে পড়েছে। এর সূত্রপাত হয় তখন, যখন ভারতীয় প্রধানমন্ত্রী একটি যৌথ সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েও সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর না দিয়েই সেখান থেকে বেরিয়ে যান; ফলে আয়োজক দেশের সংবাদকর্মীদের পরবর্তী সব প্রশ্নের জবাব দেওয়ার দায়িত্ব এসে পড়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের (MEA) কর্মকর্তাদের ওপর। দ্বিপাক্ষিক সম্পর্ককে একটি 'সবুজ কৌশলগত অংশীদারিত্বে' (Green Strategic Partnership) উন্নীত করার লক্ষ্যে আয়োজিত আনুষ্ঠানিক আলোচনার পর, প্রধানমন্ত্রী মোদী এবং তাঁর নরওয়েজিয়ান সমকক্ষ জোনাস গাহর স্টোরে মঞ্চে দাঁড়িয়ে তাঁদের পূর্বনির্ধারিত যৌথ বিবৃতি প্রদান করেন। তবে আনুষ্ঠানিক বক্তব্য শেষ হওয়ার পরপরই, মোদী উপস্থিত সংবাদকর্মীদের…
Read More
বড় রকম ধাক্কা খেলো ব্যবসা

বড় রকম ধাক্কা খেলো ব্যবসা

সম্প্রতি মধ্যপ্রাচ্যের বুকে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনায় তোলপাড় হয়েছে গোটা দেশে। মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে বিশ্বজুড়ে যে জ্বালানি ঘাটতির আশঙ্কা তৈরি হয় তার প্রভাব ভারতেও কিছুটা পড়ে। পশ্চিম এশিয়ায় চলমান যুদ্ধ পরিস্থিতির জেরে আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধাক্কা লেগেছে, যার সরাসরি প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গের মাছ ব্যবসায়। ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজ প্রণালী আংশিকভাবে বন্ধ হয়ে যাওয়ায় সমুদ্রপথে পণ্য পরিবহণ প্রায় থমকে গেছে। এর ফলে মাছের আমদানি ও রপ্তানি কার্যত বন্ধ হয়ে পড়েছে, এবং ব্যবসায়ীদের দাবি অনুযায়ী এখনও পর্যন্ত ক্ষতির অঙ্ক প্রায় ১০০ কোটি টাকায় পৌঁছেছে। যুদ্ধ পরিস্থিতির কারণে বহু মালবাহী জাহাজ মাঝপথে আটকে রয়েছে। ফিস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন, কলকাতার সম্পাদক সৈয়দ আনোয়ার মকসুদ জানিয়েছেন, জাহাজে হামলার…
Read More