দেশ

কমতে পারে পেট্রোল ও ডিজেলের দাম

কমতে পারে পেট্রোল ও ডিজেলের দাম

দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজারদর। বাড়তে থাকা প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে বড় সুখবর। শীঘ্রই বদলে যেতে পারে পেট্রোল ও ডিজেলের দাম। এর কারণ, তিন বছর পর ভেনেজুয়েলা থেকে অপরিশোধিত তেল আমদানি করতে চলেছে ভারত। উল্লেখ্য যে, আমেরিকা লাতিন আমেরিকার এই দেশের উপর নিষেধাজ্ঞা শিথিল করেছে। যা ভারতের জন্য সেখান থেকে অপরিশোধিত আমদানির পথ প্রশস্ত করেছে। ইতিমধ্যেই সূত্রকে উদ্ধৃত করে ইন্ডিয়ান এক্সপ্রেসের এক রিপোর্টে এই দাবি করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ভেনেজুয়েলা থেকে তিনটি ট্যাঙ্কার বুক করছে। এই ট্যাঙ্কারগুলির প্রতিটি ২,৭০,০০০ টন অপরিশোধিত তেল বহন করতে পারে। দু’টি ট্যাঙ্কার আগামী সপ্তাহে ভারতে পৌঁছবে।
Read More
পরিবেশ রক্ষার বার্তা নিয়ে অযোধ্যার রাম মন্দিরের উদ্দেশ্যে পায়ে হেঁটে রওনা দিলেন দুই যুবক

পরিবেশ রক্ষার বার্তা নিয়ে অযোধ্যার রাম মন্দিরের উদ্দেশ্যে পায়ে হেঁটে রওনা দিলেন দুই যুবক

পরিবেশ রক্ষার বার্তা নিয়ে পায়ে হেঁটে অসমের লক্ষিমপুর থেকে অযোধ্যার রাম মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলেন দুই যুবক। আগামী ২২শে জানুয়ারি অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের প্রস্তাবিত দিন। সেই উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে অসমের লক্ষিমপুর থেকে প্রায় ১৫০০ কিলোমিটার দুর্গম পথ পায়ে হেঁটে অযোধ্যায় পৌঁছাবে লক্ষিমপুরের নীতিন দাস এবং উত্তর প্রদেশের বাসিন্দা অজয় মিশ্র। গত ৯ই নভেম্বর অসমের লক্ষিমপুর থেকে যাত্রা শুরু করছেন এই দুই যুবক। গন্তব্য অযোধ্যার রাম মন্দির। ইতিমধ্যে তারা দুজনে এসে পৌঁছেছে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায়। পথে চলতে চলতে কখনো মন্দির, পেট্রোল পাম্প ,কখনো আবার বিশ্রমাগার তাদের সাময়িক আস্তানা।জানা গিয়েছে, নীতিন দাস সাইকেল চালিয়ে এর আগে কেদারনাথ সফর সেরেছেন। সেসময়…
Read More
আবারও অনিশ্চিত হয়ে গেলো চাকরিপ্রার্থীর ভবিষ্যত

আবারও অনিশ্চিত হয়ে গেলো চাকরিপ্রার্থীর ভবিষ্যত

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে ফের প্রাথমিকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নতুন জটিলতা। সম্প্রতি উত্তরাখণ্ডেরএকটি মামলায় সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যারা ১৮ মাসের ডিএলএড প্রশিক্ষণ নিচ্ছেন তারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না। শীর্ষ আদালত জানিয়েছিল, ওই প্রশিক্ষণ শুধুমাত্র চাকরিরত শিক্ষকদের জন্য। তবে পরে দেখা যায়, যারা এখনও চাকরি পাননি তারাও ওই দেড় বছরের ওই প্রশিক্ষণ নিয়ে চাকরির আবেদন করছেন। এই সকল প্রার্থীরা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না বলে সাফ জানিয়েছিল সর্বোচ্চ আদালত।…
Read More
কিছুটা বাড়ানো হলো রান্নার গ্যাসের দাম

কিছুটা বাড়ানো হলো রান্নার গ্যাসের দাম

দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজারদর। বাড়তে থাকা প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে এক ধাক্কায় বাড়লো রান্নার গ্যাসের দাম। তেল বিপণন সংস্থাগুলি জানিয়েছে, ৪১ টাকা বাড়লো ১৯ কেজির বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম। আজ থেকে রাজধানী দিল্লিতে একটি ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম পড়বে ১৭৯৬.৫০ টাকা। ওদিকে কলকাতায় ১৯ কেজি সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ১৯০৮.০০ টাকা। ওদিকে মুম্বাইতে একটি বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৭২৮.০০ থেকে বেড়ে হয়েছে ১৭৪৯.০০ টাকায় পৌঁছেছে। সেখানে চেন্নাইতে এই নয়া দাম হয়েছে ১৯৬৮.৫০ টাকা। যদিও আপাতত মধ্যবিত্ত পরিবারের চিন্তার কোনোও কারণ নেই। কারণ, রান্নার গ্যাসের দামে কোনও পরিবর্তন আসেনি। বলা হয়েছে, ১৪ কেজির ডোমেস্টিক…
Read More
বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে

বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। দূরপাল্লার সফরের জন্য আজও দেশের সিংহভাগ মানুষ ভরসা করে ট্রেনের উপরেই। একদিন, দুই দিন বা কখনও তারও বেশি সময় ধরে যাত্রা করতে হয় মানুষকে। তাই যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে ভারতীয় রেল ট্রেনের মধ্যেই খাবারের ব্যবস্থা রাখে। তবে এই খাবারটি বিনামূল্যে পাওয়া যায়না, দিতে হয় অতিরিক্ত টাকা। তবে কিছু বিশেষ পরিস্থিতিতে যাত্রীদের বিনামূল্যে খাবার দেওয়ার কথা ঘোষণা করেছে। আপাতত দূরন্ত, রাজধানী, শতাব্দির মত প্রিমিয়াম ট্রেনগুলিতে উপলব্ধ রয়েছে এই বিশেষ পরিষেবা। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, কিছু প্রিমিয়াম ট্রেনে বিনামূল্যে খাবার এবং পানীয় সরবরাহ করা হবে…
Read More
বন্ধ করে দেওয়া হল ৭০লক্ষ ফোন নম্বর! জেনে নিন বিস্তারিত

বন্ধ করে দেওয়া হল ৭০লক্ষ ফোন নম্বর! জেনে নিন বিস্তারিত

এক ধাক্কায় সরকার দেশের ৭০ লাখ মোবাইল নম্বর বন্ধ করে দিল। দেশে ডিজিটাল ও অনলাইন জালিয়াতির ঘটনা ক্রমেই বাড়ছে। প্রতিদিনই সাইবার ক্রাইম ফোন কল ও মেসেজিং এর মাধ্যমে মানুষকে ঠকাতে নিত্য নতুন পদ্ধতি অবলম্বন করছে। সরকার সাধারণ মানুষকে নিরাপদ রাখতে চায়, তাই এত বড় সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানা গেছে। জানা গেছে , সাসপেন্ড করা মোবাইল নম্বরগুলি কিছু প্রতারণামূলক লেনদেনের সাথে যুক্ত৷ এগুলোর বিরুদ্ধে ডিজিটাল পেমেন্টের সময় বিভিন্ন জালিয়াতির মামলা চলছে।আর্থিক পরিষেবা সেক্রেটারি বিবেক জোশী মঙ্গলবার জানিয়েছেন যে, সরকার ডিজিটাল জালিয়াতি রোধ করার জন্য সন্দেহজনক লেনদেনের সাথে যুক্ত ৭০ লক্ষ মোবাইল নম্বর স্থগিত করছে৷ আর্থিক লেনদেন এবং ক্রমবর্ধমান ডিজিটাল পেমেন্ট…
Read More
অন্তিম পর্যায়ে উত্তরাখণ্ডে আটকে থাকা শ্রমিকদের উদ্ধারের কাজ

অন্তিম পর্যায়ে উত্তরাখণ্ডে আটকে থাকা শ্রমিকদের উদ্ধারের কাজ

অবশেষে অবসান হতে চলেছে ১৭ দিনের অপেক্ষার। উত্তরকাশীতে উদ্ধার অভিযান চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে, আটকে পড়া ৪১ জন শ্রমিককে উদ্ধারের জন্য শেষ দুই মিটার পাইপ সুড়ঙ্গে ঢোকান হচ্ছে। বের করার সাথে সাথে তাদের স্বাস্থ্যের অবস্থা জানতে প্রস্তুত রয়েছে ৪১টি অ্যাম্বুলেন্স, ২টি হেলিকপ্টার। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সদস্য সৈয়দ আতা হাসনাইনের মতে, সোমবার শুরু হওয়া টানেলের ধসে যাওয়া অংশের ম্যানুয়াল ড্রিলিংয়ের কাজ শেষ দুই মিটারে চলছে, যার পরে একটি ৮০০-মিমি পাইপ আরও ঠেলে দেওয়া হবে এবং শ্রমিকদের উদ্ধার কাজ শুরু করার আগেই অন্য প্রান্তে স্থিতিশীল করা হয়েছে।তিনি আরও বলেছেন যে আজ উদ্ধার অভিযানের এটি সতেরোতম দিন, শীঘ্রই এই দীর্ঘ অপেক্ষা অন্তিম পর্যায়ে…
Read More
প্রয়াত হলেন প্রেসিডেন্সি কলেজের প্রাক্তন উপাচার্য

প্রয়াত হলেন প্রেসিডেন্সি কলেজের প্রাক্তন উপাচার্য

প্রয়াত হলেন প্রেসিডেন্সি বিকেলে সিঁথির এক নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন রাজ্যের বিশিষ্ট শিক্ষাবিদ তথা সংবিধান বিশেষজ্ঞ অমল মুখোপাধ্যায়। প্রয়াণ কালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। তাঁর মৃত্যুর খবরে শোকা হত গোটা শিক্ষামহল। পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে বাজার থেকে বাড়ি ফেরার পর আচমকা সিঁড়ি থেকে পড়ে মাথায় চোট লেগে রক্তপাত হতে থাকে ৮৮ বছরের শিক্ষাবিদের। এরপর আহত অবস্থায় তাঁকে সঙ্গে সঙ্গে স্থানীয় এক নার্সিংহোমে নিয়ে গিয়ে জরুরি পরিস্থিতিতে চিকিৎসা শুরু করানো হয়। এর পর তাঁকে রাখা হয় ভেন্টিলেশনে। অন্যদিকে বিকেল সাড়ে চারটা নাগাদ অমলবাবুর মৃত্যু সংবাদ পরিবারের কাছে পোঁছানো মাত্রই ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। একাধারে শিক্ষাবিদ ও সংবিধান…
Read More
দার্জিলিংয়ে প্রবেশ নিষেধ করে দিলো বাংলাদেশি পর্যটকদের

দার্জিলিংয়ে প্রবেশ নিষেধ করে দিলো বাংলাদেশি পর্যটকদের

১৯ নভেম্বর বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ভারতের একতরফা হারের পর উল্লাসে ফেটে পড়েছিলেন বাংলাদেশের বহু মানুষ। ভারতবিরোধী মিমেতে ছেয়ে গিয়েছিলো গোটা সোশ্যাল মিডিয়া। এমনকি ভারতীয় ক্রিকেটারদের পাশাপাশি ভারতের ঐতিহ্য ও সংস্কৃতিকেও অপমান করতে ছাড়েননা বাংলাদেশিদের একাংশ মানুষ। এবার সেই সব কিছুরই মাসুল দিতে হবে ঐ দেশ থেকে এ দেশে বেড়াতে আসা পর্যটকদের। শোনা যাচ্ছে, সিকিম ও দার্জিলিং সহ একাধিক হোটেল বাংলাদেশের পর্যটকদের জন্য় দরজা বন্ধ করে দিয়েছে, তাঁদের বুকিং নেওয়া হচ্ছে না বলেই জানিয়েছেন। যদিও এ বিষয়ে দার্জিলিং বা সিকিমের হোটেল তরফ থেকে সংগঠিতভাবে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। এটি কিছু হোটেল মালিকের তরফ থেকে নেওয়া নিজেদের ব্যক্তিগত সিদ্ধান্ত। তাঁদের দাবি…
Read More
 আর্থিক দুর্নীতির মামলায় নাম জড়ালো অভিনেতা প্রকাশ রাজের

 আর্থিক দুর্নীতির মামলায় নাম জড়ালো অভিনেতা প্রকাশ রাজের

জনপ্রিয় দক্ষিণী অভিনেতা প্রকাশ রাজ যিনি সবসময় ঠোঁটকাটা হিসেবে পরিচিত। বিভিন্ন সময়ে তার বিতর্কিত মন্তব্যের জন্য তাকে বেশ ঝামেলায় পড়তে দেখা গেছে। মোদী সরকারের বিরুদ্ধেও একাধিকবার সোচ্চার হয়েছেন অভিনেতা। অভিনয়ে একাধিকবার নিষিদ্ধ হয়েছেন তিনি। তারপরও হাল ছাড়েননি। কিন্তু সম্প্রতি একটি প্রতারক সংগঠনের সঙ্গে তার নাম জড়িয়েছে। ফলস্বরূপ, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) মামলায় জিজ্ঞাসাবাদের জন্য অভিনেতাকে তলব করেছে।গণমাধ্যম সূত্রে জানা গেছে, তদন্তকারী সংস্থা ২০ নভেম্বর অভিনেতাকে মানি লন্ডারিং প্রতিরোধ আইনের অধীনে ত্রিচি ভিত্তিক একটি সংস্থার সাথে তার সংযোগের জন্য তলব করেছিল। এই আর্থিক কেলেঙ্কারিতে জিজ্ঞাসাবাদের জন্য চেন্নাইয়ে ইডি-র আঞ্চলিক অফিসে তলব করা হয়েছে সালমান খানের সিনেমা 'ওয়ান্টেড'-এর ভিলেনকে। তিনি আগামী সপ্তাহে হাজির…
Read More