দেশ

বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে

বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। প্রতিনিয়ত ভারতীয় রেল নিজেদের আরো উন্নত করার চেষ্টা চালাচ্ছে। এবার দিল্লিগামী বাংলার যাত্রীদের জন্য বড় সুখবর উঠে আসছে রেলের পক্ষ থেকে। ভারতীয় রেলের পক্ষ থেকে দিল্লিগামী বিশেষ ট্রেন চালু করা হয়েছে। রেল সূত্রে খবর, দুটি স্পেশাল ট্রেন চলবে মালদহ টাউন, ভাগলপুর ও নিউ দিল্লির মধ্যে। ০৩৪১৩ মালদহ টাউন – নিউ দিল্লি স্পেশাল ট্রেন চলবে। মালদা টাউন থেকে এই ট্রেন ছাড়বে সকাল ০৭:১০ নাগাদ। পরের দিন সকাল ৭:৩০ নাগাদ এই ট্রেনটি পৌঁছাবে নিউ দিল্লি। ০১,০৫ ও ০৮ এপ্রিল সকাল ১০:৩০ নাগাদ নিউ দিল্লি থেকে রওনা দেবে ০৩৪১৪ নিউ দিল্লি…
Read More
বড় সুখবর সরকারি কর্মচারীদের জন্য

বড় সুখবর সরকারি কর্মচারীদের জন্য

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে ডিএ বৃদ্ধির পর আরও একাধিক ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছে মোদী সরকার। এই বিষয়ে একটি মেমোব়্যান্ডামও জারি করা হয়েছে গত মাসে‌। সেই মেমোব়্যান্ডাম অনুযায়ী, এবার থেকে বাড়তে চলেছে চিলড্রেন্স এডুকেশন অ্যালাওয়েন্স, চাইল্ড কেয়ার স্পেশাল অ্যালাওয়েন্স (বিশেষভাবে সক্ষম মহিলাদের জন্য), রিস্ক অ্যালাওয়েন্স, নাইট ডিউটি অ্যালাওয়েন্স, ওভারটাইম অ্যালাওয়েন্স। বলা হয়েছে, চাকুরিজীবীদের সন্তানদের হোস্টেল ভর্তুকিও দেবে সরকার। তবে সেক্ষেত্রে কেবলমাত্র দুই সন্তানের জন্যই লাগু হবে এই নিয়ম। সূত্রের খবর, এই নয়া ঘোষণার পর সন্তানের…
Read More
ভয়ানক সৌরঝড়ের সতর্ক বার্তা

ভয়ানক সৌরঝড়ের সতর্ক বার্তা

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, পৃথিবীর দিকে এবার ধেয়ে আসছে সৌরঝড়। ইতিমধ্যেই, আবহাওয়া দফতরের স্পেস ওয়েদার প্রেডিকশন সেন্টারের তরফে এমন একটি সতর্কবার্তা জারি করা হয়। মূলত বলা হয়েছে যে, পৃথিবী জি১ স্তরের ভূচৌম্বকীয় ঝড়ের মুখোমুখি হতে পারে। এছাড়াও, এই ঝড়ের প্রভাবে মেরু প্রদেশের আকাশে অরোরা তৈরি হতে পারে। পাশাপাশি, নেভিগেশন এবং যোগাযোগ ব্যবস্থায় বিঘ্নিত হওয়া ছাড়াও এই সৌরঝড়ের প্রভাবে বিদ্যুৎ পরিষেবাতেও সমস্যা দেখা দিতে পারে। স্পেস ওয়েদার প্রেডিকশন সেন্টার জানিয়েছে, সূর্য…
Read More
কাঞ্চনের ৫৪তম জন্মদিনে পিঙ্কি কাকে নিয়ে পোস্ট করলেন ?

কাঞ্চনের ৫৪তম জন্মদিনে পিঙ্কি কাকে নিয়ে পোস্ট করলেন ?

কাঞ্চন মল্লিক ৫৪ বছর পূর্ণ করলেন । শ্রীময়ী চট্টরাজ তাঁর জন্য আয়োজন করেছিল বিস্তর। একদিকে মল্লিক বাড়িতে যখন এলাহি আয়োজন তখন পিঙ্কি কী করলেন সারাটা দিন? প্রাক্তন স্বামীর জন্মদিনে একের পর এক পোস্ট করেছেন পিঙ্কি। কিন্তু তা মোটেও কাঞ্চন সম্পর্কিত নয়। সে আর কেউ নয়, কাঞ্চন ও পিঙ্কির একমাত্র ছেলে ওশ। পিঙ্কি  সুগার নামক এক কসমেটিক্স ব্র্যান্ডের হয়ে প্রচার করে  লেখেন, “আমি কখনওই সুগার অর্থাৎ মিষ্টি খাই না। বরং ব্যবহার করি সুগার। এই যে আমি গ্লো করছি সেটাও কিন্তু এক মানুষের জন্য।” সেই মানুষ আর কেউ নন, তাঁর ছেলে। ছেলেকে নিয়েই এই মুহূর্তে ব্যস্ত তিনি। তাঁকে ঘিরেই চলছে তাঁর জীবন।…
Read More
তৃতীয় দফা ভোটের দিন সকালে কংগ্রেস নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ

তৃতীয় দফা ভোটের দিন সকালে কংগ্রেস নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ

মঙ্গলবার তৃতীয় দফার ভোট শুরু হতেই মুর্শিদাবাদ জেলার একাধিক জায়গা থেকে গোলমালের অভিযোগ উঠছে। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের হরিহরপাড়া বিধানসভার ধরমপুর অঞ্চলে পাথরঘাটা গ্রামে কংগ্রেস নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠল। এই ঘটনা ঘিরে  চাঞ্চল্য ছড়িয়ে পরে এলাকায়। ধরমপুর অঞ্চলের কংগ্রেসের অঞ্চল সভাপতি মেকাইল হোসেন । এলাকায় তাঁর কংগ্রেস নেতা হিসাবে বেশ নামডাক । ভোটের দিন ভোরে তাঁরই বাড়ি লক্ষ্য করে বোমা মারা হয় বলে অভিযোগ। অভিযোগের তীর উঠছে তৃণমূলের দিকে। সভাপতি মেকাইল হোসেন বলেন যে, “রাত তখন ৩টে ২০। বিকট শব্দ হল। বেরিয়ে এসে দেখি আমার বারান্দায় একটা বোমা মেরেছে। পরে দেখি গেটের সামনেও বোমা মারা হয়েছে। তৃণমূলের লোকজন এসব…
Read More
ঝাড়খণ্ডে ইডির হানায় উদ্ধার হল টাকার পাহাড়  

ঝাড়খণ্ডে ইডির হানায় উদ্ধার হল টাকার পাহাড়  

ফির উদ্ধার হল টাকার পাহাড় । লোকসভা নির্বাচনের মাঝেই ঝাড়খণ্ডে ইডির হানা, উদ্ধার হল বিপুল পরিমাণ টাকা। জানা গিয়েছে, ঝাড়খণ্ডের গ্রামোন্নয়ন মন্ত্রী আলমগীর আলমের ব্যক্তিগত সচিব সঞ্জীব লালের পরিচারকের বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয়েছে। মোট কত টাকা উদ্ধার হয়েছে, তা এখনও জানা যায়নি। খবর সূত্রে জানা গিয়েছে,  গোপন সূত্রে আগেই ইডির কাছে টাকার পাহাড়ের খবর ছিল। সেই সূত্র অনুযায়ী ইডি রাঁচিতে তল্লাশি অভিযান চালায় । রবিবার রাত থেকেই রাঁচির ছয় জায়গায় ইডি তল্লাশি চালাচ্ছিল। এদিন সকালে মন্ত্রীর ব্যক্তিগত সচিবের পরিচারকের বাড়ি থেকে বিপুল টাকা উদ্ধার হয়। জানা গিয়েছে, এখনও পর্যন্ত ৩০ কোটি টাকার মতো উদ্ধার হয়েছে ।…
Read More
মোবাইল চোর ধরতে গিয়ে মৃত্যু হল কন্সটেবলের

মোবাইল চোর ধরতে গিয়ে মৃত্যু হল কন্সটেবলের

ট্রেনে মোবাইল চোর ধরতে পিছনে ধাওয়া করেছিলেন পুলিশকর্মী। এরপর চোরেদের ডেরায় গিয়ে ভয়ঙ্কর পরিণতি হল তাঁর। মারধর নয়, ওই কন্সটেবলের শরীরে ইঞ্জেকশন দিয়ে দিয়েছিল চোরেরা। আর তার জেরেই তিনদিন বাদে মৃত্যু হল পুলিশ কর্মীর। ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে মুম্বইয়ে।জানা গিয়েছে যে, গত ২৮ এপ্রিল রাত সাড়ে ৯টা নাগাদ লোকাল ট্রেনে চেপে ডিউটিতে যাচ্ছিলেন বিশাল পওয়ার (৩০)। ট্রেনের দরজার সামনেই দাঁড়িয়ে তিনি ফোনে কথা বলছিলেন। সিওন ও মাটুঙ্গা স্টেশনের মাঝে ট্রেনটি হঠাৎ ধীরগতির হয়ে যায়। এই সময়ই লাইনের ধারে দাঁড়িয়ে থাকা এক অজ্ঞাতপরিচয় যুবক ওই পুলিশ কন্সটেবলের হাতে ধাক্কা মারে। হাত থেকে ছিটকে পড়ে যায় মোবাইলটি। রেললাইনের ধারে দাঁড়িয়ে থাকা যুবকটি…
Read More
আসতে চলেছে ক্যান্সারের ওষুধ

আসতে চলেছে ক্যান্সারের ওষুধ

বিশ্বের মধ্যে সব চেয়ে মারণাত্মক রোগের কথা হলেই প্রথমেই মনে আসে ক্যান্সারে কথা। ক্যান্সারের চিকিৎসায় এবার এক যুগান্তকারী খবর প্রকাশ্যে এল। মুম্বইয়ের টাটা ইনস্টিটিউটের গবেষকরা ইতিমধ্যেই এমন একটি কারণেই দ্বিতীয়বারের জন্য শরীরে ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেকখানি কমে গিয়েছে। পাশাপাশি এই ওষুধের মাধ্যমে ক্যান্সারের পার্শ্ব প্রতিক্রিয়াও অনেকখানি কমে যাবে। অর্থাৎ, কেমোথেরাপি বা রেডিয়েশনের মতো চিকিৎসা পদ্ধতির পার্শ্বপ্রতিক্রিয়া ৫০ শতাংশ কম হবে রোগীর শরীরে। বিগত ১০ বছর ধরে এই ওষুধটিকে নিয়ে গবেষণা চলছে। আর এই ওষুধের দাম মাত্র ১০০ টাকা। এই ওষুধের ফলে নাকি মৃত ক্যানসার সেলের ক্রোম্যাটিন আর নতুন করে ক্যানসার ঘটাতে পারবে না। এখন, ভারতের ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথোরিটির…
Read More
নরেন্দ্র মোদীকে নিয়ে বিয়ের কার্ডে কী লিখলেন যুবক ?

নরেন্দ্র মোদীকে নিয়ে বিয়ের কার্ডে কী লিখলেন যুবক ?

কর্নাটকের এক যুবক বিয়ের কার্ডে নরেন্দ্র মোদীকে নিয়ে লিখেছিলেন মোদীকে ভোটে জেতালেই, সবথেকে বড় উপহারটা দেওয়া হবে।  লোকসভা ভোটের আবহে এমন কার্ড সামনে আসতেই বিধি ভাঙার অভিযোগ তুলে অভিযোগ দায়ের করা হয় জাতীয় নির্বাচন কমিশনে। এরপরই মহা বিপাকে পড়তে হয় নতুন বরকে। দক্ষিণ কন্নড়ের পুত্তুর তালুকের বাসিন্দা শিবপ্রসাদ ওরফে রবি। ১৮ এপ্রিল তাঁর বিয়ে হয়। তিনি নরেন্দ্র মোদীর ভক্ত। বিয়ের আমন্ত্রণ পত্রে তাই ছাপিয়েছিলেন, ‘আরও একবার নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত করলে সেটাই হবে এই নবদম্পতির জন্য সেরা উপহার।’১৪ এপ্রিল ওই যুবকের বাড়িতে যান নির্বাচন কমিশনের প্রতিনিধিরা  তদন্তের জন্য। ওই যুবকের বক্তব্য, তিনি মোদীর প্রতি ভালবাসা থেকেই এমনটা করেছেন। তখন…
Read More
সামান্য দাম কমলো পেট্রোল ডিজেলের

সামান্য দাম কমলো পেট্রোল ডিজেলের

দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজারদর। বাড়তে থাকা প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে কিছুটা যেন স্বস্তি মিলল। বেশ কিছুটা সস্তা হল পেট্রোল, ডিজেলের দাম। প্রতিদিন সকালে তেল সংস্থাগুলির পক্ষ থেকে পেট্রোল ও ডিজেলের দাম প্রকাশ করা হয়ে থাকে। প্রকাশ করা তথ্য অনুযায়ী, রাজধানী দিল্লিতে লিটার প্রতি পেট্রোল ও ডিজেল বিক্রি হচ্ছে যথাক্রমে ৯৪.৭২ টাকা ও ৮৭.৬২ টাকায়। মুম্বাইতে এক লিটার পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে ১০৪.২১ টাকা ও ৯২.১৫ টাকা। কলকাতায় প্রতি লিটার পেট্রোল ও ডিজেল যথাক্রমে ১০৩.৯৪ এবং ৯০.৭৬ টাকা। নয়ডায় আজ পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে ৯৪.৭২ ও ৮৭.৮৩ টাকা। ৯৪.৯০ এবং ৮৭.৭৬ টাকা লিটারে…
Read More