22
Jun
এত কিছুর পরও কেন বাতিল করা হচ্ছে না নিট পরীক্ষা? মঙ্গলবার পরীক্ষা হওয়ার পরদিনই যেখানে প্রশ্নপত্র ফাঁসের কারণে ইউজিসি-নেট বাতিল হল, সেখানেই নিট পরীক্ষা কেন বাতিল হল না, সেই প্রশ্ন উঠছে বারংবার। এবার এর ব্যাখ্যা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি বললেন, প্রশ্নপত্র ফাঁসের জেরে সীমিত সংখ্যক পরীক্ষার্থীই প্রভাবিত হয়েছে। নিট পরীক্ষা বাতিল করা হলে লক্ষাধিক পরীক্ষার্থী, যারা নায্য ও সৎ ভাবে পরীক্ষা দিয়েছিলেন, তারা প্রভাবিত হবে। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, “প্রশ্নপত্র ফাঁস হয়েছে, তবে তাতে খুব কম সংখ্যক পরীক্ষার্থীই প্রভাবিত হয়েছে। ২০০৪ ও ২০১৫ সালে যখন প্রশ্নপত্র ফাঁস হয়েছিল, তাতে বৃহত্তর ক্ষেত্রে প্রভাব পড়েছিল, যে কারণে পরীক্ষা বাতিল করে…
