দেশ

যাত্রীদের জন্য সুখবর রেল কতৃপক্ষের তরফে

যাত্রীদের জন্য সুখবর রেল কতৃপক্ষের তরফে

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। রেল পরিবহন ব্যবস্থায় একের পর এক যোগ হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার। কিন্তু তারপরেও অভিযোগ ভারতীয় রেলের বিরুদ্ধে, বিশেষ করে ট্রেনের দূরপাল্লার ট্রেনের শৌচালয়ের দুর্গন্ধ কিংবা অপরিচ্ছন্নতা নিয়ে। এবার যাত্রীদের এই সমস্যা দূর করতেই কার্যত নড়েচড়ে বসেছে ভারতীয় রেল মন্ত্রক। শৌচাগারের দুর্গন্ধ দূর করতে আইওটি ভিত্তিক ব্যবস্থাআনতে চলেছে পূর্ব রেল। যার নাম দেওয়া হয়েছে ‘গন্ধভেদ’। প্রথমে এই ব্যবস্থা মুম্বাই জোনের কয়েকটি স্টেশনের টয়লেটে পরীক্ষা করা হয়। পরীক্ষা সফল হওয়ার পরেই পূর্ব রেল-ও রেলওয়ে বোর্ডের নির্দেশে গন্ধভেদ সিস্টেম চালু করতে চলেছে। আগামী দিনে হাওড়া ডিভিশনের তিনটি ট্রেন, শিয়ালদা…
Read More
ভারতের ট্রেন এবার বাংলাদেশেও

ভারতের ট্রেন এবার বাংলাদেশেও

রেলব্যবস্থাকে আরও উন্নত করার জন্য রেল আধিকারিকরা একের পর এক পদক্ষেপ গ্রহণ করেন। ফের রেল কর্তৃপক্ষের তরফ থেকে এক নয়া উদ্যোগ গ্রহণ করা হল। সম্প্রতি একটি নতুন আপডেট সামনে এসেছে। কী সেই আপডেট? জানুন বিস্তারিত। এই প্রসঙ্গে রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ভারত এবং বাংলাদেশের মধ্যে এবার ট্রেন বাড়ানোর পরিকল্পনা চলছে। এর পাশাপাশি বাংলাদেশের ভেতর দিয়েও আগরতলা থেকে কলকাতা পর্যন্ত চালানো হবে ট্রেন। সেই চিন্তাভাবনা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। সেই প্রস্তাব জমা পড়েছে বাংলাদেশের রেলওয়ের কাছে। রুটের সমস্ত বিষয়টিও ইতিমধ্যে সামনে এসেছে। মূলত, ভারতের রেল বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে নদীয়া জেলার গেদে থেকে আলিপুরদুয়ার জেলার বীরপাড়ার ডালগাঁও স্টেশন পর্যন্ত চলবে ট্রেন।…
Read More
এবার প্রধানমন্ত্রী হলে নতুন জায়গায় শপথ গ্রহণ করবেন মোদি, কোথায়?

এবার প্রধানমন্ত্রী হলে নতুন জায়গায় শপথ গ্রহণ করবেন মোদি, কোথায়?

লোকসভা নির্বাচন ২০২৪ সমাপ্ত হতে চলেছে। বাকি শুধু সপ্তম দফার ভোট। জুন মাসের চার তারিখে ভোটের ফলাফল ঘোষণা হবে। বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদী পরপর দুবার প্রধানমন্ত্রী পদে নির্বাচন হয়েছেন। এবার তৃতীয়বার প্রধানমন্ত্রী হলে নতুন জায়গায় শপথ গ্রহণ করবেন তিনি। গত সপ্তাহের বৃহস্পতিবার একটি তথ্য পাওয়া গিয়েছে। সেই তথ্য অনুযায়ী আগের মত আর রাষ্ট্রপতি ভবন নয়, অষ্টাদশ লোকসভা ভোটে এনডিএ জিতলে নয়া দিল্লির ‘কর্তব্যপথ’ এ দাঁড়িয়ে শপথ নেবেন মোদি। দিল্লির এই ‘কর্তব্যপথ’ আগে রাজপথ নামে পরিচিত ছিল। তবে ২ বছর আগে এই নাম বদলে গিয়েছে। ভারতের স্বাধীনতা দিবসের ৭৫ বছর পূর্তি উপলক্ষে ২০২২ সালে রাষ্ট্রপতি ভবন থেকে শুরু করে ইণ্ডিয়া গেট পর্যন্ত…
Read More
নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপের জন্য, IPS অফিসারকে সাসপেন্ড

নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপের জন্য, IPS অফিসারকে সাসপেন্ড

কড়া জাতীয় নির্বাচন কমিশন,নির্বাচন নিয়ে কোনও ছেলেখেলা বরদাস্ত নয়,। নির্বাচনী প্রক্রিয়ায় অযাচিত হস্তক্ষেপের জন্য সাসপেন্ড করা হল আইপিএস অফিসার ডিএস কুট্টে-কে। আর এক  আইপিএস অফিসার আশীষ সিং, যিনি  ৪ মে থেকে ছুটিতে রয়েছেন, তাঁকেও স্বাস্থ্য পরীক্ষার জন্য হাজির হতে নির্দেশ দিল নির্বাচন কমিশন। আইপিএস অফিসার ডিএস কুট্টে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের স্পেশাল সেক্রেটারি হিসাবে কর্মরত ছিলেন। নির্বাচনী প্রক্রিয়ায় অযথা হস্তক্ষেপের অভিযোগে তাঁকে সাসপেন্ড করে নির্বাচন কমিশন। আজ, ২৯ মে-র মধ্যে তাঁকে দিল্লিতে রিপোর্ট করতে বলা হয়েছে। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, ওড়িশার মুখ্য নির্বাচনী অফিসার ওড়িশার মুখ্যসচিবকে খসড়া চার্জশিট দেবেন। মুখ্যসচিবকে আগামিকালের মধ্যে চার্জশিট তৈরি করতে হবে। আইপিএস অফিসার আশীষ…
Read More
জুন মাসে ১২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, দেখে নিন ছুটির তালিকা

জুন মাসে ১২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, দেখে নিন ছুটির তালিকা

গোটা জুন মাস ধরে প্রায় একাধিক দিন ব্যাংক বন্ধ থাকবে। রিজার্ভ ব্যাংকের ছুটির তালিকা তাই বলছে। গোটা জুন মাস ধরে প্রায় ১২ দিন ছুটি থাকবে। কোন কোন দিন বন্ধ থাকবে ব্যাংক? জানা না থাকলে কিন্তু সমস্যায় পড়তে পারেন। দেখে নিন সেই ছুটির তালিকা। রাজ্য, শহর এবং স্থান ভেদে ব্যাংকের ছুটির ঘোষণা করা হয়। কিন্তু অনেকসময় সব রাজ্যের সঙ্গে বাংলার ব্যাংকগুলির ছুটির তালিকা মেলেনা। তাই ছুটির তালিকা আগে থেকে না জানা থাকলে সমস্যায় পড়তে হয় গ্রাহকদের। তথ্য অনুযায়ী এইবছর জুন মাসে ১২ দিন ছুটি থাকবে SBI, সহ দেশের প্রত্যেকটি সরকারি এবং বেসরকারি ব্যাঙ্কগুলি। মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার এবং প্রত্যেক রবিবার…
Read More
Jio গ্রাহকদের জন্য সুখবর

Jio গ্রাহকদের জন্য সুখবর

সারা দেশের সবচেয়ে বড় টেলিকম সংস্থা রিলায়েন্স জিও। হাজার হাজার গ্রাহকদের একমাত্র ভরসা। গ্রাহকদের কথা মাথায় রেখে রিলায়েন্স জিও হাজির করছে একের পর এক নতুন প্ল্যান। আরও একটি জবরদস্ত প্ল্যান নিয়ে চলে এলো জিও। গ্রাহকরা এটির সুবিধা পেতে পারবেন একেবারে বিনামূল্যে। দেখুন এবার কী নতুন প্ল্যান আসলো। কম দামে একাধিক সুযোগ-সুবিধার পাওয়া যায় রিলায়েন্স জিওর জন্য। একেবারে গোড়া থেকেই মুকেশ আম্বানির তার সংস্থার গ্রাহকদের সুবিধা,অসুবিধাকে গুরুত্ব দিয়ে এসেছে। ফের গ্রাহকদের জন্য বাজারে এনেছেন বেশ কিছু নতুন রিচার্জ প্ল্যান। ফ্যান কোড তার মধ্যে অন্যতম। এবার থেকে কোম্পানির পক্ষ থেকে Jio Air Fibre, Jio Fibre এবং প্রিপেইড গ্রাহকদের সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে…
Read More
নতুন সুখবর রেল কতৃপক্ষের তরফে

নতুন সুখবর রেল কতৃপক্ষের তরফে

রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। এক নতুন পথের দিশা খুঁজতে ও নিত্যদিনের রেল যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। বর্তমানে ভারতীয় রেলের নেটওয়ার্ক ছড়িয়ে রয়েছে গোটা দেশজুড়ে। তাই এবার লক্ষ্য লক্ষ্য যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে রেল কর্তৃপক্ষ এবার টিকিট চেকিংয়ের ক্ষেত্রে বড় পরিবর্তন আনতে। নতুন নির্দেশিকা জারি করে বলা হয়েছে, এবার থেকে দূরপাল্লার ট্রেনে রাত দশটার পরে টিকিট চেক করতে পারবেন না TTE। টিকিট চেক করা যাবে ভোর ৬টার পর থেকে। রাত দশটা থেকে ভোর ছটা পর্যন্ত যাত্রীদের ঘুমে যাতে অসুবিধা না হয় তাই রেল এমন সিদ্ধান্ত নিয়েছে। যাত্রীদের কাছে বৈধ টিকিট না…
Read More
কোথায় কত চলছে জ্বালানির দাম

কোথায় কত চলছে জ্বালানির দাম

দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজারদর। বাড়তে থাকা প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে কোথায় জ্বালানির দাম কত সেই বিষয়ে জানানো হয়েছে। শহর কলকাতায় আজ এক লিটার পেট্রোল বিক্রি হচ্ছে ১০৩.৯৪ টাকা ও ডিজেল বিক্রি হচ্ছে প্রতি লিটার ৯০.৭৬ টাকায়। মুম্বাইতে আজ পেট্রল ও ডিজেল প্রতি লিটার যথাক্রমে ১০৪.২১ টাকা এবং ৯২. ১৫টাকায় বিক্রি হচ্ছে। চেন্নাইতে আজ এক লিটার পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে ১০০.৭৫ টাকা ও ৯২.৩৪ টাকা। দিল্লিতে আজ এক লিটার পেট্রোল বিক্রি হচ্ছে ৯৪.৭২ টাকা ও ডিজেল বিক্রি হচ্ছে ৮৭.৬২ টাকায়। আসামে আজ প্রতি লিটার পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে ৯৬.৬২ টাকা ও ৮৮.৮৬…
Read More
ভাতা বৃদ্ধি করেছে কেন্দ্র

ভাতা বৃদ্ধি করেছে কেন্দ্র

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণার কিছুদিন আগেই মহার্ঘ ভাতা বাড়িয়েছে কেন্দ্র সরকার। ৪ শতাংশ মহার্ঘ ভাতা বা ডিএ বাড়িয়েছে কেন্দ্র। এর আগে ৪৬% হারে ডিএ পেতেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। বর্তমানে তা বেড়ে হয়েছে ৫০ শতাংশ। পাশাপাশি সম্প্রতি সরকারি কর্মীদের ৬ ধরনের ভাতা বৃদ্ধি করেছে কেন্দ্র। গত ২ এপ্রিল এই মর্মে প্রধানমন্ত্রী মোদীর অধীনে থাকা কেন্দ্রীয় কর্মী ও প্রশিক্ষণ বিভাগের তরফে অফিস মেমোব়্যান্ডাম জারি করে বিভিন্ন ভাতা বাড়ানোর ঘোষণা হয়েছে। সপ্তম বেতন কমিশনের…
Read More
১০০ বেডের হাসপাতালে নেই বিদ্যুৎ, টর্চ জ্বালিয়ে চলছে চিকিৎসা!

১০০ বেডের হাসপাতালে নেই বিদ্যুৎ, টর্চ জ্বালিয়ে চলছে চিকিৎসা!

বিশ্বমানের পরিষেবা পাওয়ার কথা রোগীদের  সরকারি হাসপাতাল। কিন্তু আধুনিক চিকিৎসা পরিষেবা তো দূর, আগে বিদ্যুৎ জোগাড় হোক!  ১০০ বেডের হাসপাতালে নেই বিদ্যুৎ, হাসপাতালের কর্মীরা টর্চ জ্বালিয়েই করছেন কাজ। মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে রোগীদের দেখছেন চিকিৎসকরা। গরমে ঘেমে-নেয়ে এক হলেও, জেনারেটরের ব্যবস্থা করতে পারছে না হাসপাতাল কর্তৃপক্ষ। কর্নাটকে সরকারি হাসপাতালের এই বেহাল দশার চিত্র উঠে এসেছে। সেখানের চিত্রদুর্গা জেলার মোলাকালমুরুতে একটি সরকারি হাসপাতালে বিদ্যুৎ নেই। মোমবাতি, টর্চ, মোবাইলের আলোতেই রোগীদের পরীক্ষা থেকে প্লাস্টার বা ক্ষতস্থানে সেলাই করা হচ্ছে। বাতিল করে দেওয়া হচ্ছে ওটি। কর্নাটকে ভারী বৃষ্টির পরই এই হাসপাতালের বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হয়ে যায়।   স্থানীয় বিধায়ক এনওয়াই গোপালকৃষ্ণের দাবি, হাসপাতালের কাছে…
Read More