19
Jun
গত বৃহস্পতিবার ১টা ৩৯ মিনিটে আহমেদাবাদের সর্দার বল্লভভাই পটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওড়ে এয়ার ইন্ডিয়ার এআই-১৭১ বিমানটি। রানওয়ে ২৩ থেকে ওড়ার এক মিনিটেরও কম সময়ের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এটিসি-র সঙ্গে। ভেঙে পড়ার আগে বিমানটি মাটি থেকে ৬২৫ ফুট উচ্চতায় ছিল। সেটি দ্রুতগতিতে নীচের দিকে নামতে শুরু করে। তার পরই ২৪২ জন যাত্রীকে নিয়ে ভেঙে পড়ে আহমেদাবাদের বিমানবন্দর থেকে ঢিলছোড়া দূরত্বে বিজে মেডিক্যাল কলেজের হস্টেলে। জানা গিয়েছে, হস্টেলের মেস-এ, যেখানে আবাসিকেরা খাবার খান, সেখানে বিমানটি ভেঙে পড়ে। ঘটনাস্থল থেকে যে ছবি পাওয়া গিয়েছে, তাতে দেখা গিয়েছে, অনেকেই সে সময়ে খাচ্ছিলেন। বহু বেঞ্চ ভেঙে পড়ে, ছড়িয়েছিটিয়ে খাবার। ভেঙে গিয়েছে মেস-এর…
