দেশ

দুর্যোগে সাহসিকতা: সেনার ব্রিজ নির্মাণে খুলল যোগাযোগের নতুন দ্বার

দুর্যোগে সাহসিকতা: সেনার ব্রিজ নির্মাণে খুলল যোগাযোগের নতুন দ্বার

ভয়াবহ বর্ষণ আর আকস্মিক বন্যার ফলে তাওই নদীর উপর নির্মিত জম্মুর অন্যতম গুরুত্বপূর্ণ সেতু ভেঙে পড়তেই মুহূর্তে বিপর্যস্ত হয়ে পড়ে শহরের সঙ্গে আশপাশের এলাকার যোগাযোগ। চারদিকের হাজারো মানুষ কার্যত আটকে পড়ে জীবন-মরণ সঙ্কটে। এমনই এক ভয়াবহ পরিস্থিতিতে জীবনরক্ষাকারী হয়ে ওঠে ভারতীয় সেনা। সেনার ‘টাইগার ডিভিশন’-এর ইঞ্জিনিয়াররা একটানা পরিশ্রম করে মাত্র ১২ ঘণ্টার মধ্যেই ১১০ ফুট দৈর্ঘ্যের একটি বেইলি ব্রিজ নির্মাণ করে। এই দ্রুত পদক্ষেপে পুনরায় শুরু হয় যানবাহন চলাচল ও মানুষের স্বস্তি ফেরে। জম্মুর উপর দিয়ে প্রবাহিত তাওই নদীর চতুর্থ সেতুর একটি অংশ ভেঙে পড়ার পর থেকেই প্রশাসনের দুশ্চিন্তা শুরু হয়। কারণ এই সেতুটি শুধু সাধারণ মানুষের চলাচল নয়, জরুরি…
Read More
বিহারে কংগ্রেস–বিজেপি লাঠা*লাঠি, উত্ত*প্ত রাজনীতি

বিহারে কংগ্রেস–বিজেপি লাঠা*লাঠি, উত্ত*প্ত রাজনীতি

বিহারে কংগ্রেস ও বিজেপি কর্মীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ছড়িয়ে পড়ল। শুক্রবার কংগ্রেসের ‘ভোটার অধিকার যাত্রা’-য় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর প্রয়াত মা-কে নিয়ে অশালীন মন্তব্য করা হয় বলে অভিযোগ ওঠে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই বিজেপি তীব্র প্রতিক্রিয়া জানায়। অভিযোগের জেরে শুক্রবার দুপুরে বিজেপি কর্মীরা পাটনায় কংগ্রেসের প্রাদেশিক কার্যালয় ‘সদাকত আশ্রম’-এর সামনে বিক্ষোভ দেখাতে গেলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও লাঠালাঠি শুরু হয়। ইট–পাটকেল ছোঁড়া হয়, ভাঙচুর হয় বেশ কয়েকটি গাড়ি। হিংসা ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় উভয় দলের একাধিক কর্মী আহত হয়েছে। বিজেপির অভিযোগ, ১০০–১৫০ জন কংগ্রেস কর্মী লাঠি–ডান্ডা নিয়ে হামলা চালিয়েছে।…
Read More
সেনাবাহিনীতে যোগ দিল ATOR N1200

সেনাবাহিনীতে যোগ দিল ATOR N1200

ভারতীয় সেনার শক্তি ভাণ্ডারে যুক্ত হলো এক বিশেষ আধুনিক প্রযুক্তির গাড়ি—অল-টেরেন ভেহিকেল ATOR N1200। এই গাড়ি একসঙ্গে জল ও ডাঙায় চলতে সক্ষম। ফলে যেকোনো দুর্গম পরিস্থিতিতে যুদ্ধক্ষেত্র হোক বা বন্যা-আক্রান্ত এলাকা, দক্ষতার সঙ্গে কাজে লাগানো সম্ভব হবে এই যানকে। পাঞ্জাবের অমৃতসরে ইতিমধ্যেই এই উন্নত প্রযুক্তির গাড়ির মাধ্যমে উদ্ধারকাজ শুরু হয়েছে। জমে থাকা জলের মধ্যে নেমে পড়ে বিপন্ন মানুষদের উদ্ধার করছে সেনা। শুধু বহিঃশত্রুর মোকাবেলায় নয়, দেশের অভ্যন্তরেও আপৎকালীন সময়ে সেনার এই প্রযুক্তিগত সক্ষমতা বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সেনা সূত্রে খবর, ATOR N1200 গাড়িটি অত্যাধুনিক নকশায় তৈরি। কঠিন ভৌগোলিক পরিস্থিতি, জলাবদ্ধ এলাকা কিংবা যুদ্ধ সব জায়গায় কাজ করতে…
Read More
গ্রেফতার চার আল কায়দা জঙ্গি

গ্রেফতার চার আল কায়দা জঙ্গি

সম্প্রতি ভূস্বর্গ কাশ্মীরের বুকে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায় তোলপাড় হয়েছে গোটা দেশে। গত ২২ এপ্রিল পাহেলগাঁও-তে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার এই ঘটনায় পরেই তাই অপারেশন সিঁদুরের মাধ্যমে ৯টি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মোদী সরকারের। ইতিমধ্যেই গুজরাট পুলিশের সন্ত্রাসবিরোধী স্কোয়াড জানিয়েছে যে, তারা ৪ সন্দেহভাজনকে গ্রেফতার করে একটি সন্ত্রাসবাদী মডিউলের সন্ধান পেয়েছে। যারা ভারতীয় উপমহাদেশে নিষিদ্ধ সংগঠন আল-কায়েদার মতাদর্শ প্রচার করছিল বলে অভিযোগ রয়েছে। আধিকারিকরা জানিয়েছেন, অন্যান্য রাজ্যের পুলিশের সহযোগিতায় পরিচালিত মাল্টি-স্টেট অভিযানে ওই ৪ জনকে বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ২ জন গুজরাটের। আধিকারিক জানিয়েছেন যে, ওই ৪ জন অপারেশন সিঁদুরের…
Read More
দুর্ঘটনা এড়াতে বড় পদক্ষেপ রেল কতৃপক্ষের তরফে

দুর্ঘটনা এড়াতে বড় পদক্ষেপ রেল কতৃপক্ষের তরফে

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় খবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। বিগত কয়েক বছরে কয়েকটি ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী থেকেছে ভারত। প্রতিটি দুর্ঘটনার পর, এতগুলি প্রাণ বিসর্জনের পর প্রশ্ন ওঠে নিরাপত্তা নিয়ে। তাই এবার দুর্ঘটনা এড়াতে বড় পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র। ভারতীয় রেলওয়ের কবচ ৪.০ দিয়ে প্রতিস্থাপন করার কাজ শুরু হচ্ছে। ভারতীয় রেলওয়ে কবচ ৪.০, এটি একটি স্বয়ংক্রিয় ট্রেন সুরক্ষা ব্যবস্থা যা দুর্ঘটনা কমাতেই বিশেষ ভাবে ডিজাইন করা হয়েছে। বিশেষ প্রযুক্তি এবং আপডেটেড ব্যবস্থা রয়েছে এই কবচে যার জেরে সিগন্যালের ত্রুটি বা কোনও মানবিক ভুলের থেকে সৃষ্ট দুর্ঘটনাকে প্রতিহত করা যাবে। জানা যাচ্ছে, এটিতে…
Read More
কড়া বার্তা প্রতিরক্ষামন্ত্রীর

কড়া বার্তা প্রতিরক্ষামন্ত্রীর

সম্প্রতি ভূস্বর্গ কাশ্মীরের বুকে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায় তোলপাড় হয়েছে গোটা দেশে। গত ২২ এপ্রিল পাহেলগাঁও-তে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার এই ঘটনায় পরেই তাই অপারেশন সিঁদুরের মাধ্যমে ৯টি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মোদী সরকারের। পহেলগাঁও-তে সন্ত্রাসবাদী হামলার পর ভারতীয় সশস্ত্র বাহিনীর অপারেশন সিঁদুরের পরিপ্রেক্ষিতে সংসদে বিবৃতি দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, অপারেশন সিঁদুর ভারতের তিনটি সেনাবাহিনীর এক অতুলনীয় উদাহরণ। যার অধীনে পাকিস্তানের প্রতিটি পদক্ষেপের উপযুক্ত জবাব দেওয়া হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী আরও জানান, অপারেশন সিঁদুর কোনও চাপের মুখে নয় বরং লক্ষ্য অর্জনের পরে বন্ধ করা হয়েছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল যে অপারেশন সিঁদুর এখনও…
Read More
বৈষ্ণোদেবী যাত্রাপথে ভয়া*বহ ভূমিধস! ৩০ তীর্থযাত্রীর মৃ*ত্যু, স্থগিত পুণ্যযাত্রা

বৈষ্ণোদেবী যাত্রাপথে ভয়া*বহ ভূমিধস! ৩০ তীর্থযাত্রীর মৃ*ত্যু, স্থগিত পুণ্যযাত্রা

জম্মু ও কাশ্মীরের কাত্রা অঞ্চলে বৈষ্ণোদেবী মন্দিরগামী যাত্রাপথে ভয়াবহ ভূমিধসের ঘটনায় ব্যাপক ধ্বংসযজ্ঞ নেমে এসেছে। আধ-কুয়ারি এলাকার ইন্দরপ্রস্থ ভোজনালয় সংলগ্ন পাহাড়ি রাস্তায় আকস্মিক ভূমিধসের ফলে অন্তত ৩০ জন তীর্থযাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে বহুজন। উদ্ধারকর্মীরা আশঙ্কা করছে, আরও মানুষ ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে থাকতে পারে। ভারী বৃষ্টিপাতের জেরে এই বিপর্যয় ঘটে। আবহাওয়া দফতর ইতিমধ্যেই জম্মু-কাশ্মীরে লাল সতর্কতা জারি করেছে। ফলে বৈষ্ণোদেবী যাত্রা আপাতত স্থগিত রাখা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে নেমেছে NDRF ও CRPF-এর বিশেষ বাহিনী। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হচ্ছে। ভূমিধসের কারণে যাত্রাপথের সেতু ও সিঁড়ির একাংশ ভেঙে পড়েছে। ফলে যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। রেল পরিষেবাও ক্ষতিগ্রস্ত হয়েছে—প্রায় ১৮টি…
Read More
নতুন করে তৈরী হচ্ছে জঙ্গি শিবির

নতুন করে তৈরী হচ্ছে জঙ্গি শিবির

সম্প্রতি ভূস্বর্গ কাশ্মীরের বুকে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায় তোলপাড় হয়েছে গোটা দেশে। গত ২২ এপ্রিল পাহেলগাঁও-তে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার এই ঘটনায় পরেই তাই অপারেশন সিঁদুরের মাধ্যমে ৯টি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। এরই মাঝে আবার ফের জঙ্গি সংগঠন জয়েশ-ই-মহম্মদ আবার সক্রিয় হচ্ছে পাকিস্তানে। অপারেশন সিঁদুরের পর তাদের সংগঠনের অবস্থা চুরমাচুর হয়ে যাওয়ার পর, ফের নতুনভাবে পাকিস্তানে কোমর সোজা করে দাঁড়ানোর চেষ্টায় আছে জয়েশ। জানা গিয়েছে, পাকিস্তানের বিভিন্ন জায়গায় ৩১৩টি নতুন মারকাজ বা নিরাপদ ঘাঁটি তৈরির পরিকল্পনা করেছে জয়েশ। এর জন্য প্রায় ৩৯১ কোটি পাকিস্তানি টাকা সংগ্রহ করেছে। জয়েশ প্রধান মৌলানা মাসুদ আজহার ও তাঁর ভাই তালহা আল সইফ সরাসরি…
Read More
নির্মাণ হতে চলেছে দীর্ঘতম সেতু

নির্মাণ হতে চলেছে দীর্ঘতম সেতু

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। একের পর এক মাইলফলক স্থাপন করছে রেল। ইতিমধ্যেই বিশ্বের সবথেকে উঁচু আর্চ ব্রিজ, দীর্ঘতম সুড়ঙ্গ তৈরি করেছে ভারতীয় রেল। এবার দীর্ঘতম সেতুর প্রকল্পও সম্পূর্ণ করে ফেলল ভারতীয় রেল। নিউ কাটনি জংশনে তৈরি হয়েছে এই গ্রেড সেপারেটর ব্রিজটি। সম্পূর্ণ সেপারেটরটি ১৫.৮৫ কিমি দীর্ঘ এক ট্র্যাক পিলারের উপরে নির্মাণ করা হয়েছে। এই গ্রেড সেপারেটরের মাধ্যমে ট্রেনগুলি সম্পূর্ণ শহর বাইপাস করতে পারবে। প্রধানমন্ত্রী গতি শক্তির অধীনে নির্মিত হয়েছে এই ব্রিজটি। প্রকল্পটির প্রধান জানান, এই ব্রিজের ক্ষেত্রে উপরে এবং নীচে দুটি এলিভেটেড গ্রেড সেপারেটর তৈরি করা হয়েছে।…
Read More
বাড়তে চলেছে GST

বাড়তে চলেছে GST

ইঙ্গিত মিলেছিল প্রথমেই, তবে কি এবার সত্যি হতে চলেছে আশঙ্কা। স্বাধীনতা দিবসের মঞ্চ থেকেই GST সংস্কারের ইঙ্গিত দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই পথে বড় পদক্ষেপ নিল কেন্দ্র। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের উপস্থিতিতে মন্ত্রিগোষ্ঠীর বৈঠকে GST সংস্কারের প্রস্তাবে সম্মতি দেওয়া হয়েছে। GST তে চার স্ল্যাবের জটিলতা কাটিয়ে এবার থেকে থাকবে মাত্র দু’টি হার, যথা- ৫ শতাংশ এবং ১৮ শতাংশ। তবে, ক্ষতিকর ও বিলাসবহুল পণ্যের জন্য রাখা হচ্ছে সর্বাধিক ৪০ শতাংশ করের বিশেষ ব্যবস্থা। বৈঠকে কেন্দ্র জানায়, নতুন সংস্কারের GST থেকে ১২ এবং ২৮ শতাংশ হার তুলে দেওয়া হবে। ফলে দুটি নতুন হার মিলিয়ে সহজ কাঠামোয় GST কার্যকর করা হবে। তবে ক্ষতিকর…
Read More