দেশ

মায়ানমার থেকে যোগীরাজ্যে পাচারের ছক, গাড়ি তল্লাশি করতেই বেরিয়ে এল কোটি কোটি টাকার সোনা

মায়ানমার থেকে যোগীরাজ্যে পাচারের ছক, গাড়ি তল্লাশি করতেই বেরিয়ে এল কোটি কোটি টাকার সোনা

 শিলিগুড়িতে এক সন্দেহজনক গাড়ি থেকে উদ্ধার হল কয়েক কোটি টাকার সোনার বিস্কুট। ওই ঘটনায় দুই পাচারকারীকে গ্রেফতার করেছে ডিপার্টমেন্ট অব রেভিনিউ ইন্টেলিজেন্সের আধিকারিকরা।গোপন সূত্রে খবর পেয়ে রবিবার শিলিগুড়়ির বর্ধমান রোড সংলগ্ন একটি শপিং মলের কাছে অভিযান চালান ডিআরআই আধিকারিকরা। তল্লাশি চালানো হয় একটি গাড়িতে। তার পরেই ওই ২ ব্যক্তির কাছে থেকে উদ্ধার হয় ৫০টি সোনার বিস্কুট।ডিআরআই সূত্রে খবর, ওইসব বিস্কুটের ওজন ৮ কেজি ৩০০ গ্রাম। ওই বিপুল সোনার মূল্য প্রায় ৪ কোটি টাকা। যে দুজনকে গ্রেফাতার করা হয়েছে তাদের বাড়ি উত্তরপ্রদেশে। নাম রাকেশ কুমার ও রমেশ কুমার শুক্লা। ধৃতদের জেরা করে জানা গিয়েছে ওই বিপুল সোনা মায়ানমার থেকে অসম হয়ে…
Read More
ধীরে ধীরে প্রাথমিক স্কুল খোলার চিন্তা ভাবনা চলছে

ধীরে ধীরে প্রাথমিক স্কুল খোলার চিন্তা ভাবনা চলছে

দেশে দ্বিতীয় ঢেউ স্তিমিত হয়েছে অনেকটাই। কিন্তু এরই মাঝে আগামী কয়েক মাসের মধ্যে করোনাভাইরাস তৃতীয় ঢেউ আসার আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে বাচ্চাদের করোনা আক্রান্ত হওয়ার সম্ভনা অনেক বেশি। কিন্তু এই আবহেই প্রাথমিক স্কুল খোলার কথা চিন্তা ভাবনা করার পরামর্শ দিল সরকারি সংস্থা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ বা আইসিএমআর। আইসিএমআর যেমন জানাচ্ছে ঠিক এমনই মন্তব্য করেছেন এইমস প্রধান রণদীপ গুলেরিয়া। সম্প্রতি এইমস প্রধান রণদীপ গুলেরিয়া জানিয়েছিলেন, শিশুদের শরীরে ভাইরাসের প্রতিরোধ ক্ষমতা বেশি। তাই এই পরিস্থিতিতে প্রাথমিক স্কুলগুলি খুলে দেওয়ার ব্যাপারে ভাবনাচিন্তা করা যেতেই পারে। দাবি করা হচ্ছে, প্রাপ্ত বয়স্কদের শরীরে যে পরিমাণ অ্যান্টিবডি তৈরি হয়েছে, শিশুদের ক্ষেত্রেও একই মাত্রায় অ্যান্টিবডি…
Read More
কিছুটা হলেও স্বস্তি পেল নিত্য যাত্রীরা

কিছুটা হলেও স্বস্তি পেল নিত্য যাত্রীরা

নিত্য যাত্রীদের জন্য বড় ঘোষণা করা হলো রেলের তরফে। বাড়তে থাকা করোনা সংক্রমণের জন্য রাজ্যে বন্ধ রয়েছে লোকাল ট্রেনের পরিষেবা। রেল পরিষেবা ব্যাহত থাকায় বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কোটি কোটি মানুষকে। এই কারণে বারংবার উঠেছে বিক্ষবের সুর। এবার সেই সমস্যা থেকে কিছুটা হলেও মুক্তি পেতে চলেছে নিত্য যাত্রীরা। শিয়ালদহ বিভাগে এবার থেকে সাধারণ টিকিট কেটে ওঠা যাবে স্টাফ স্পেশ্যাল ট্রেনে। এবার থেকে ট্রেনে ওঠা যাবে দৈনিক টিকিটেও। শিয়ালদহ বিভাগের বিভিন্ন শাখায় চালু হয়েছে এই নিয়ম। জরুরি প্রয়োজনে কেউ ওই টিকিট কেটে উঠতে পারবেন ট্রেনে। তবে কেন তিনি ট্রেনে চড়তে চাইছেন তার জবাবদিহি করতে হবে টিকিট কাউন্টারে। এই পরিষেবা…
Read More
পুরীতে কোলগেট বেদশক্তির বালি ভাস্কর্য

পুরীতে কোলগেট বেদশক্তির বালি ভাস্কর্য

জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে কোলগেট-পামোলিভ লিমিটেড আন্তর্জাতিক বালু শিল্পী এবং পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত সুদর্শন পট্টনায়েকের সহযোগিতায় ওড়িশার পুরী সৈকতে কোলগেট বেদশক্তি টুথপেস্টের জন্য একটি বিস্ময়কর বালি ভাস্কর্য তৈরি করেছে। বালি ভাস্কর্যটি সৃজনশীলভাবে সামগ্রিক স্বাস্থ্য ও কল্যাণের জন্য মুখের স্বাস্থ্য কীভাবে অপরিহার্য তার গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে। মুখের স্বাস্থ্য শিক্ষা এবং সামগ্রিক স্বাস্থ্যের উপর এর প্রভাবকে তুলে ধরার জন্য কোলগেটের নিরন্তর প্রচেষ্টার এটি একটি অংশ। কোলগেট বেদশক্তি শক্তিশালী আয়ুর্বেদিক উপাদানগুলির একটি অনন্য মিশ্রণের টুথপেষ্ট। কোলগেট বেদশক্তিতে রয়েছে লবঙ্গ, মধু, তুলসী, নিম এবং আমলার মতো উপাদানগুলির মিশ্রন, যা মুখের ও সামগ্রিক স্বাস্থ্য বজায় রাখতে সহায়তা করে।
Read More
২২৫ কোটি টাকার রাইটস ইস্যু এশিয়ান গ্রানিটো’র

২২৫ কোটি টাকার রাইটস ইস্যু এশিয়ান গ্রানিটো’র

২০২২ অর্থবর্ষে বৃদ্ধির গতি অব্যাহত রাখতে সচেষ্ট রয়েছে ভারতের অন্যতম অগ্রণী টাইলস কোম্পানি এশিয়ান গ্রানিটো ইন্ডিয়া লিমিটেড। বর্তমান অর্থবর্ষে কোম্পানির রেভিনিউ ও মার্জিন বৃদ্ধিতে গতিসঞ্চার করছে ‘লো ক্যাপেক্স’ ও ‘অ্যাসেট লাইট মডেল’-সহ স্ট্রাটেজিক গ্রোথ ইনিশিয়েটিভস, অপারেশনাল এফিসিয়েন্সিস, ফিনান্সিয়াল প্রুডেন্স, জিওগ্রাফিক্যাল ও প্রোডাক্ট এক্সপানশন। সম্প্রতি এশিয়ান গ্রানিটো ইন্ডিয়া লিমিটেড ২২৫ কোটি টাকার একটি রাইটস ইস্যু ঘোষণা করেছে, যা থেকে সংগৃহিত অর্থ ব্যয়িত হবে ‘ডেট’ হ্রাস ও ‘এক্সপানশন’ ঘটানোর কাজে। ২০২১ অর্থবর্ষের ৪র্থ ত্রৈমাসিকে নেট সেলসের ক্ষেত্রে এশিয়ান গ্রানিটোর বৃদ্ধি ঘটেছে ৬৮ শতাংশ, ইবিআইটিডিএ-তে বৃদ্ধি ১০০ শতাংশ ও ইয়ার-অন-ইয়ার নেট প্রফিট বৃদ্ধি হয়েছে ১৮১ শতাংশ। ২০২১ অর্থবর্ষের ৪র্থ ত্রৈমাসিকে এক্সপোর্ট বৃদ্ধি হয়েছে…
Read More
‘আসছি’, বলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ মালদহের তৃণমূল নেতা, ঘনাচ্ছে রহস্য

‘আসছি’, বলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ মালদহের তৃণমূল নেতা, ঘনাচ্ছে রহস্য

চার দিন ধরে নিখোঁজ তৃণমূল নেতা। তার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের হরিশ্চন্দ্রপুরে। নিখোঁজ আনিসুর রহমান (৫০) পেশায় ইটভাটা ব্যবসায়ী। তাঁকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। ঘটনার তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ভালুকা গ্রাম পঞ্চায়েতের হাতিছাপা গ্রামের বাসিন্দা আনিসুর। তিনি ওই বুথের তৃণমূলের আহ্বায়কও। তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রতি দিনের মতো রবিবার সকালে ব্যবসার কাজে বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। কিন্তু তার পর থেকে তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি। এ নিয়ে দুশ্চিন্তায় পরিবার। আনিসুরের ছেলে নুর ইসলাম বলেন, ‘‘রবিবার সকাল সাড়ে সাতটা নাগাদ ইটভাটায় যাচ্ছি বলে বাবা বাড়ি থেকে বের হন। তার পর থেকে কোনও খোঁজ…
Read More
ইস্টবেঙ্গল ক্লাবের সামনেই মারপিট দুই গোষ্ঠীর সমর্থকদের, বিক্ষোভকারীদের গ্রেফতার করল কলকাতা পুলিশ

ইস্টবেঙ্গল ক্লাবের সামনেই মারপিট দুই গোষ্ঠীর সমর্থকদের, বিক্ষোভকারীদের গ্রেফতার করল কলকাতা পুলিশ

ময়দানের লেসলি ক্লডিয়াস সরণী সাক্ষী থেকেছে ইস্টবেঙ্গল-মোহনবাগান সমর্থকদের লড়াইয়ের। এই প্রথম সেখানে লাল-হলুদ সমর্থকদের দুই গোষ্ঠীর লড়াই দেখা গেল। ক্লাবকর্তাদের সমর্থনকারী গোষ্ঠীর সঙ্গে ক্লাবকর্তাদের বিরোধী গোষ্ঠী হাতাহাতিতে জড়িয়ে পড়েন। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি সাময়িক ভাবে সামাল দিলেও এখন পরিবেশ উত্তপ্ত রয়েছে। ২১ জুলাই যে বড় কিছু হতে চলেছে, তার আভাস আগে থেকেই ছিল। সেই মতো ক্লাবকর্তাদের বিরোধী সমর্থকরা দুপুর ১টার আগে থেকে জড়ো হতে শুরু করেন। পাল্টা জড়ো হচ্ছিলেন ক্লাবকর্তাদের ঘনিষ্ঠ সমর্থকরাও। দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে শ্লোগান দিচ্ছিলেন। এক সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। দু’পক্ষের বাদানুবাদ ক্রমশ ছড়িয়ে পড়ে হাতাহাতিতে। ঝামেলা হবে, এমন অনুমান করে আগে থেকেই মোতায়েন করা…
Read More
গুয়াহাটি ভিত্তিক সংস্থার জয়

গুয়াহাটি ভিত্তিক সংস্থার জয়

আসামের রাজধানী গুয়াহাটির প্রাইড ইস্ট এন্টারটেইনমেন্টস, সতী চা সংস্থা, নিউটেক কম্পিউটার এবং ভোগালী জলপান ট্যালি এমএসএমই অনার্স ২০২১ এর প্রথম সংস্করণে জয়লাভ করেছে। এই সম্মানটি আন্তর্জাতিক এমএসএমই দিবস (২৭ শে জুন) উপলক্ষে এখন থেকে বছরে একবার দেওয়া হবে এবং ২৫০ কোটি টাকার কম টার্নওভার এবং বৈধ জিএসটি রেজিস্ট্রেশন থাকা সব ব্যবসায়িক প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য । প্রাইড ইস্ট এন্টারটেইনমেন্টের 'ওয়ান্ডার উইমেন' বিভাগে রিনিকি ভূঁইয়া শর্মা স্যাটেলাইট টেলিভিশন নেটওয়ার্ক বিভাগে অসাধারণ কাজের জন্য এবং জাতীয় প্রেক্ষাপটে পুরো উত্তর-পূর্ব ভারতকে তুলে ধরার লক্ষ্যে প্রথম রিজোনাল স্যাটেলাইট টেলিভিশন নেটওয়ার্ক হয়ে ওঠার জন্য সম্মানিত হয়। প্রাইড ইস্ট এন্টারটেইনমেন্ট পাঁচটি টিভি চ্যানেল পরিচালনা করে যার প্যান…
Read More
আবারও ঊর্দ্ধমুখী হলো করোনায় মৃত্যুর সংখ্যায়

আবারও ঊর্দ্ধমুখী হলো করোনায় মৃত্যুর সংখ্যায়

তৃতীয় ঢেউয়ের আশঙ্কার মাঝেই নতুন করে চিন্তা বাড়াল দেশের করোনা গ্রাফ। দু’দিন পর ফের চল্লিশ হাজারের গণ্ডি ছাড়াল দেশের দৈনিক সংক্রমণ। যেখানে দেখা গিয়েছিল, মৃতের সংখ্য়া অনেকটাই কমেছে, সেখানে আজ একলাফে তা দশগুণেরও বেশি বাড়ল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুধবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমণ বেড়েছে ৪০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ১৫ জন। অর্থাৎ এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ১২ লক্ষ ১৬ হাজার ৩৩৭ জন। কিন্তু গত কয়েকদিন ধরেই দৈনিক মৃত্যু ছিল ৫০০-র আশপাশে। একদিনে এই মারণ ভাইরাসে প্রাণ হারালেন ৩৯৯৮ জন। যে সংখ্যাটা গতকাল ছিল ৩৭৪। আচমকা…
Read More
আগামী ভোটই এখন প্রধান লক্ষ্য

আগামী ভোটই এখন প্রধান লক্ষ্য

লক্ষ্য এখন উত্তর প্রদেশে বিধানসভা ভোট৷ আগামী বছরেই ভোট হবে সেখানে৷ তার আগেই বড়ো অনুদান দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ বারাণসীতে দেড় হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী৷ ২০২৪-এ রয়েছে লোকসভা নির্বাচন৷ আর আগে ২০২২-এর উত্তরপ্রদেশে বিধানসভা ভোট৷ একসঙ্গে দুটি নির্বাচনকে নিশান করলেন মোদী৷ উত্তরপ্রদেশে প্রায় ৫৫০টি অক্সিজেন প্ল্যান্ট তৈরির কাজ চলছে৷ বারাণসীতে ১৪টি অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধন করা হবে৷ কেন্দ্রীয় সরকার ২৩ হাজার কোটি টাকার যে বিশেষ প্যাকেজের ঘোষণা করেছে, তাতে উপকৃত হবে উত্তরপ্রদেশও৷ কাশিতে বড় মেডিক্যাল হাব তৈরি করা হবে৷ প্রধানমন্ত্রী বলেন, কাশির উন্নয়নে ১৫০০ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করা হচ্ছে৷ গত কয়েক মাস গোটা মানবজাতির জন্য কঠিন সময় ছিল৷…
Read More