দেশ

আবার বাড়লো গ্যাসের দাম

আবার বাড়লো গ্যাসের দাম

প্রতিদিন মধ্যবিত্তদের কপালে ভাঁজ পড়ছে চিন্তার। একে করোনা আবহ তার মাঝে প্রতিনিয়ত বাড়ছে পেট্রল ও রান্নার গ্যাসের দাম। আজ নতুন করে বেড়েছে রান্নার গ্যাসের দাম। ১৫ দিনের মধ্যেই আরও ২৫ টাকা বাড়ল দাম। কলকাতায় ১৪.২ কেজি ভরতুকিবিহীন রান্নার গ্যাস কিনতে খরচ হবে ৯১১ টাকা। তবে মাসের প্রথমদিন খানিক স্বস্তি দিয়ে সামান্য কমল জ্বালানি তেলের মূল্য। পেট্রলের পাশাপাশি নিম্নমুখী ডিজেলও। ইতিমধ্যেই দেশের প্রায় ১৯টি রাজ্যে সেঞ্চুরি হাঁকিয়েছে পেট্রোলের দাম। ফলে, মূল্যবৃদ্ধির কোপে পড়তে হয়েছে সাধারণ মানুষকে। লিটার প্রতি পেট্রোলের দাম কমেছে ১৫ পয়সা। পাশাপাশি প্রতি লিটার ১৫ পয়সা করে কমানো হয়েছে ডিজেলের দামও। রাজধানী দিল্লিতে বুধবার এক লিটার পেট্রলের জন্য খরচ…
Read More
তালিবান স্বাধীনতার পর বড়ো হামলার ছক কাশ্মীরে

তালিবান স্বাধীনতার পর বড়ো হামলার ছক কাশ্মীরে

সদ্য মাত্র গোটা আফগানিস্তান দেশ নিজেদের অধীনস্ত করেছে তালিবানরা৷ শীঘ্রই কাবুলিওয়ালার দেশে প্রতিষ্ঠিত হবে জিহাদি সরকার৷ ইতিমধ্যে আফগানিস্তানের মাটি ছেড়েছে মার্কিন সেনাও৷ অন্যদিকে আফগানিস্তানে তালিবান ক্ষমতা কায়েম হতেই পাক অধিকৃত কাশ্মীরে শুরু পরিকল্পনা। তালিবানের শক্তিবৃদ্ধিতে নতুন করে কাশ্মীর দখলের স্বপ্ন দেখতে শুরু করেছে সন্ত্রাসবাদী সংগঠনগুলি৷ তালিবানকে অভিনন্দন জানিয়েছে জেহাদি সংগঠন আল কায়দা। শুধু তাই নয়, এবার ‘ইসলামের শত্রু’দের হাত থেকে কাশ্মীরকে মুক্ত করার জন্য তালিবানকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে জেহাদি সংগঠনটি। এমনকী কাশ্মীরে বড়সড় হামলার ছকও কষতে শুরু করেছে তারা৷ কাশ্মীরে লস্কর, জইশ, হিজাবুল জঙ্গিদের গতিবিধি বেড়েছে বলে সূত্রের খবর। লস্কর ও জইশের সঙ্গে হাত মিলিয়েছে হাক্কানি গোষ্ঠী। আফগানিস্তানে নতুন জঙ্গি…
Read More
কেরলে বাড়তে থাকা সংক্রমনের সংখ্যা নিয়ে চিন্তায় চিকিৎসক মহল

কেরলে বাড়তে থাকা সংক্রমনের সংখ্যা নিয়ে চিন্তায় চিকিৎসক মহল

নতুন করে চিন্তা বাড়ছে দেশের বাড়তে থাকা করোনা সংক্রমণ নিয়ে। গতকালের পর আবার বৃদ্ধি পেলো করোনা সংক্রমণের সংখ্যা। সঙ্গে বাড়লো মৃত্যুর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, একদিনে আক্রান্তের সংখ্যা ৪১ হাজার ৯৬৫। এর মধ্যে শুধু কেরলেই একদিনে ১৯ হাজার ৬২২ জন আক্রান্ত হয়েছেন। ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ২৮ লক্ষ ১০ হাজার ৮৪৫। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৪৬০ জনের। কেরলে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৩২ জনের। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৩৯ হাজার ২০ জনের। ফলে তৃতীয় ঢেউ আসন্ন বলেই অনুমান করছে ওয়াকিবহাল মহল। ইতিমধ্যেই দেশজুড়ে একাধিক জেলায় সংক্রমণ বৃদ্ধিতে…
Read More
আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে নির্দেশ প্রধানমন্ত্রীর

আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রায় কুড়ি বছর পরে আফগানিস্তানে স্বাধীনতা পেয়েছে তালিবানরা, নিজেদের হস্তগত করেছে গোটা দেশ। দীর্ঘ যুদ্ধের সমাপ্তি। অন্যদিকে মার্কিন সেনাবাহিনীও চলে গেছে দেশ ছেড়ে। এই পরিস্থিতিতে সেখানে আটকে পড়া ভারতীয়দের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী। এই পরিপ্রেক্ষিতেই উচ্চক্ষমতাসম্পন্ন গোষ্ঠীকে গুরুত্বপূর্ণ নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রেক্ষিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের কমিটিকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। আফগানিস্তানে আটকে পড়া ভারতীয়দের দ্রুত উদ্ধারের নির্দেশ দিয়েছেন তিনি এবং একইসঙ্গে আফগানিস্তানের বাসিন্দা যারা ভারতে আসতে চান তাদের দেশে আনার পক্ষেও জোর দিয়েছেন তিনি। আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে বিগত কয়েক দিন ধরেই আলোচনা চালাচ্ছে নয়াদিল্লি। পরিবর্তিত পরিস্থিতি পর্যবেক্ষণে বিদেশমন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সহ…
Read More
টানা পাঁচ দিন পর কিছুটা স্বস্তি মিললেও দেশের করোনা সংক্রমণের সংখ্যায়

টানা পাঁচ দিন পর কিছুটা স্বস্তি মিললেও দেশের করোনা সংক্রমণের সংখ্যায়

একনাগাড়ে বেশ কয়েকদিন ঊর্দ্ধমুখী থাকার পর আজ কিছুটা কমলো দেশের করোনা সংক্রমণের সংখ্যা। স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৯৪১ জন। দেশে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ২৭ লক্ষ ৬৮ হাজার ৮৮০ জন। মৃত্যুর হার নামল অনেকটাই। মৃত্যু হয়েছে ৩৫০ জনের। গোটা অতিমারি পর্বে করোনাভাইরাস দেশে প্রাণ কেড়েছে ৪ লক্ষ ৩৮ হাজার ৫৬০ জনের। আর করোনার কবল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৩৬ হাজার ২৭৫ জন। তবে অ্যাকটিভ রোগীর সংখ্যা বাড়ছেই। তা নিয়ে নতুন করে চিন্তিত স্বাস্থ্যমহল। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ৩ লক্ষ ৭০ হাজার ৬৪০ জন। সুস্থ…
Read More
নতুন ভ্যাকসিনের আশায় দেশবাসী

নতুন ভ্যাকসিনের আশায় দেশবাসী

কারোনা পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার দিকে মুখিয়ে আছে মানব জাতি৷ বিগত দেড় বছরের বেশি সময় ধরে তান্ডব চালাচ্ছে করোনা সংক্রমণ৷ এই পরিস্থিতি মোকাবিলায় আরও শক্তিশালী ভ্যাকসিনের আশায় রয়েছে চিকিৎসা মহল৷ হায়দরাবাদি সংস্থা ভারত বায়োটেক তৈরি নাসাল ভ্যাকসিন গেম চেঞ্জার হতে পারে বলে মনে করা হচ্ছে৷ সেই সঙ্গে যাঁদের ইঞ্জেকশনে ভয়, তাঁদের কাছে এটি খুবই জনপ্রিয় হবে৷ সেন্ট লুইসের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় থেকে ভারত বায়োটেকের ইন-লাইসেন্সপ্রাপ্ত প্রযুক্তি এতে ব্যবহার করা হয়েছে বলে দাবি।  এই পদ্ধতিতে ভ্যাকসিন নেওয়াও সহজ হবে৷  আর ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধেও এই  টিকা কার্যকর বলে দাবি করা হচ্ছে৷  মারণ করোনাভাইরাসের বিরুদ্ধে সুরক্ষার জন্য বর্তমানে বিশ্বব্যাপী যেসব ভ্যাকসিন ব্যবহার করা হচ্ছে, সেগুলি…
Read More
আবার ঊর্দ্ধমুখী দেশের করোনা সংক্রমণের সংখ্যা

আবার ঊর্দ্ধমুখী দেশের করোনা সংক্রমণের সংখ্যা

আবার ঊর্দ্ধমুখী দেশের করোনা সংক্রমণের সংখ্যা। কিছুটা স্বস্তি দেওয়ার পর চিন্তা ধরাচ্ছে দেশের করোনা সংক্রমণের সংখ্যা। স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৯০৯ জন। দেশের মধ্যে সবথেকে বেশি সংক্রমণ হচ্ছে কেরলে। দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ২৭ লক্ষ ৩৭ হাজার ৯৩৯ জন। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩৮০ জনের। গোটা অতিমারি পর্বে করোনাভাইরাস মোট প্রাণ কেড়েছে ৪ লক্ষ ৩৮ হাজার ২১০ জনের আক্রান্ত এবং মৃতের সংখ্যা কমলেও বেড়েছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে সক্রিয় রোগী বেড়েছে ৭ হাজার ৭৬৬। অগস্টের মাঝামাঝি সময়ে সক্রিয় রোগীর সংখ্যা ৩.২০ লক্ষের নীচে নেমেছিল।…
Read More
পুজোর আগে ব্যাঙ্ক বন্ধের সময়সীমা

পুজোর আগে ব্যাঙ্ক বন্ধের সময়সীমা

আর কিছুদিনের মধ্যে আসতে চলেছে পুজো। মাঝে বাকি আর মাত্র কটাদিন। ভারতের বিভিন্ন রাজ্যজুড়ে এই সমস্ত উৎসব পালন করা হবে। কিন্তু এরই মাঝে ১২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক৷ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে ছুটির দিন ঘোষণা করা হয়েছে৷ পু জোর আগে সেপ্টেম্বর মাসে উৎসব ছাড়াও রেয়েছে সপ্তাহান্তের ছুটি৷ প্রসঙ্গত, প্রতি মাসে ছুটির তালিকা আগেই প্রকাশ করে আরবিআই৷ সপ্তাহান্তের ছুটি ছাড়াও আঞ্চলিক উৎসব ও বিশেষ দিনে বন্ধ থাকে ব্যাঙ্কের কাজ কর্ম৷ কেন্দ্রীয় ব্যাঙ্কের নিয়মানুসারে তিনটি নির্দিষ্ট আইন এর মাধ্যমে ব্যাঙ্কের ছুটি নির্ধারণ করা হয়ে থাকে। হলিডে আন্ডার নেগোশিয়েবল ইন্সট্রুমেন্ট অ্যাক্ট, হলিডে আন্ডার নেগোশিয়েবল ইন্সট্রুমেন্ট অ্যাক্ট অ্যান্ড রিয়েল টাইম গ্রস সেটলমেন্ট হলিডে…
Read More
বড় হামলার ছক ভারতে

বড় হামলার ছক ভারতে

তালিবানরা গোটা দেশটা নিজেদের অধীনস্ত করার পর থেকে বেশ কিছু জায়গায় দেখা দিয়েছে জঙ্গি উপদ্রপ। আফগানিস্তানে তালিবান দখলের পর থেকে কাবুলের জেল থেকে মুক্তি পেয়ে গিয়েছে বেশ কয়েকজন জইশ জঙ্গি এবং তাদের প্রশিক্ষণ দিচ্ছে মাসুদ আজহার। মনে করা হচ্ছে, জম্মু-কাশ্মীর সহ ভারতের একাধিক রাজ্যে হামলার ছক কষছে জইশ-ই-মহম্মদ। মাসুদ আজহার তাদের সকলকে ট্রেনিং দিচ্ছে। এই তথ্য সামনে আসার পরেই নড়েচড়ে বসেছে প্রশাসন। এক কথায় আফগানিস্তান এখন জঙ্গিদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে এবং তাদেরকে কার্যত সব রকম ভাবে সাহায্য করছে পাকিস্তান। প্রায় ১০০ জঙ্গিদের ট্রেনিং দিচ্ছে খোদ মাসুদ আজহার। কী ভাবে এবং কোন পথে ভারতে ঢুকতে হবে, কোন দিক দিয়ে গেলে কাশ্মীরে ঢোকা…
Read More
বাড়ছে দেশের করোনা সংক্রমনের সংখ্যা

বাড়ছে দেশের করোনা সংক্রমনের সংখ্যা

দেশের করোনা সংক্রমণের সংখ্যা নিয়ে চিন্তায় চিকিৎসকরা। আবারও ঊর্দ্ধমুখী হল সংক্রমনের সংখ্যা। কেন্দ্রের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় মারণ ভাইরাসে সংক্রমিত হলেন দেশের ৪৬ হাজার ১৬৪ জন। একদিনে করোনার বলি ৬০৭। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ২৫ লক্ষ ৫৮ হাজার ৫৩০ জন। আগামী এক মাসে সেখানে সংক্রমণ পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। যদিও মৃত্যুহার কমেছে সামান্য। স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, একদিনে কোভিডের কবল থেকে সুস্থ হয়েছেন ৩৪ হাজার ১৫৯ জন। এই মুহূর্তে অ্যাকটিভ কেস ৩ লক্ষ ৩৩ হাজার ৭২৫। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৬০৭ জনের। আর করোনার বলি মোট ৪ লক্ষ ৩৬ হাজার ৩৬৫জন। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান…
Read More