12
Aug
করোনা সংক্রমণ রোধ করার একমাত্র উপায় টিকাকরণ। তাই টিকাকরণের ওপরই সব চেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে। সংক্রমণ রোধ করার জন্য চলতি বছর জানুয়ারি মাস থেকে টিকাকরণ কর্মসূচি চলছে দেশজুড়ে। সার্বিকভাবে টিকাকরণের গতি বাড়ানো হচ্ছে। এই পরিস্থিতিতে নতুন সংক্রমণ থেকে সুরক্ষা দিতে কোভ্যাক্সিন এবং কোভিশিল্ডের মিশ্রন কতটা কার্যকর তা নিয়ে আলোচনা তুঙ্গে। আবেদনের প্রেক্ষিতে এবার মিশ্র টিকাকরণ নিয়ে পরীক্ষার অনুমতি দিল ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া। আইসিএমআর-এও এর আগে মিশ্র টিকাকরণ নিয়ে গবেষণা হয়েছে। সেই গবেষণার ফল কয়েকদিন আগেই প্রকাশ করে আইসিএমআর। রিপোর্টে ভ্যাকসিনের মিলিত প্রয়োগ অনেক বেশি কার্যকরী বলে উল্লেখ করা হয়েছে। তবে সিএমসিতে হতে চলা এই ট্রায়াল সম্পূর্ণ আলাদা হবে।…
